SMART CADET CARE

SMART CADET CARE

Share

Tangail Cadet Coaching Official page "Learn, Grow, Succeed"

14/04/2026
02/12/2025

২৭ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাওয়া ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর জন্য অতি গুরুত্বপূর্ণ পরামর্শ । পরীক্ষা হবে ৩ ঘন্টা । তোমাদের প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রের নাম লেখা থাকবে।

#পরীক্ষার বিষয়ে জেনে নাও
প্রিয় পরীক্ষার্থী, আশা করি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে তোমরা ভালো প্রস্তুতি নিয়েছ। পরীক্ষায় বাংলায় ৬০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। ৩০০ নম্বরের পরীক্ষার পুরোটাই অবজেকটিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্নে হবে না। প্রশ্ন হবে—নৈর্ব্যক্তিক, শূন্যস্থান পূরণ, এককথায় উত্তর ও কিছু রচনামূলক প্রশ্ন ইত্যাদি মিলিয়ে। বাংলায় ও ইংরেজিতে ৫-১০ বাক্যের অনুচ্ছেদ, যৌক্তিক অনুচ্ছেদ ও গল্প লিখতে হতে পারে ইত্যাদি বিষয় আসবে । সাধারণ জ্ঞান এর জন্য রয়েছে Cadet GK Master Blueprint 2026 সাধারণ জ্ঞান সাজেশন ও হাই ইমপ্যাক্ট মডেল টেস্ট (সিলেবাস দেখে নাও)। পরীক্ষায় তোমার জ্ঞান, অনুধাবন ও সৃজনশীলতার পরিচয় দিতে হবে।
#রিভিশন দেব কিভাবে?
কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে, কোনগুলো ভালো পারো, কোন অধ্যায় গুলো থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবে এবং আনুমানিক সর্বনিম্ন এবং সর্বোচ্চের একটা রেঞ্জ ধরে নিয়ে ওভারাল ফলাফল কি হতে পারে তা হিসাব করতে হয় পরীক্ষার অনেক আগেই। পড়ার সময় কী টপিক গুলো আলাদা ভাবে চিহ্নিত করে রাখা উচিত যাতে করে পরীক্ষার আগে তা রিভাইস করতে অসুবিধা না হয়। যেগুলো ভালো পারো পরিক্ষার আগে সেগুলোই আরও কনফার্ম হওয়া অধীক কার্যকরী। নিশ্চিত তোমার কোচিং এর শিক্ষক উপরোক্ত বিষয় তোমাকে গুছিয়ে দিয়েছে সেভাবেই রিভিশন করো।

#আত্ববিশ্বাস : আত্ববিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। মনে লালন করো তুমিই সেরা । তোমার আত্ববিশ্বাস থাকতে হবে যে তুমি পারবে । তাই সকল ভয় ভীতি দুর করতে হবে ।

#কিভাবে পড়তে বসবে: এখন তোমার কাছে আছে কিছু ঘন্টা। তাই পড়ার টেবিলে বই ছাড়া অন্য কিছূ না রাখাই উত্তম , এতে তোমার মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে ।মোবাইল, টিভি, কম্পিউটার ইত্যাদি থেকে দুরে থাকবে।

#কখন পড়বে : তুমি যেভাবে অভ্যাস্থ সেই সময়ে পড়তে বসবে।তবে সকালের পড়া বেশি মনে থাকে।

#শেষ সময়ে কি কি পড়বে বা রিভিশন করবে : পূর্বে যথেষ্টে পড়েছো এবং আর নুতন কিছু পড়ার প্রয়োজন নেই, তুমি শিক্ষক নির্দেশিত বিষয় বারবার রিভিশন করবে ।নুতন কিছু মুখস্থ করতে যেওনা।

#কোন কিছু না বুঝলে বাদ দেওয়া : তোমাকেে বুঝতে হবে যে তোমার হাতে অনেক কম সময় আছে । তুমি যদি নুতুন কিছূ পড়া শুরু করো তাহলে তুমি পড়া কমপ্লিট করতে পারবে না অর্থাৎ তুমি কনফিউজ হয়ে যাবে এবং এতে অনেক সময় নষ্ট হবে । তাই আগে যা পড়েছো তাই পুনরাবৃতির কর । এবং যদি তুমি পূর্বের পড়া কমপ্লিট করতে পারো নিদৃষ্ট সময়ের পূর্বে, তাহলে তুমি নতুন টপিক শুরু করতে পারো । তবে হ্যা এটা তখনই করবে যখন তুমি তোমার পূর্বের পড়া কমপ্লিট করতে পারবে ।

#পড়ার মাঝে ব্রেক নেওয়া : একটানা না পড়ে পড়ার মাঝে কিছুক্ষন ব্রেক নেওয়া উচিত । তুমি হালকা হাটাহাটি করতে পার কিংবা চা অথবা কফি খেতে পারো।

#সোস্যাল মিডিয়া থেকে দুরে থাকা : বিভিন্ন সোস্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার কিংবা ইউটিউব থেকে দুরে থাকা উচিত এতে অনেক সময় এবং মনোযোগ দুটোই নষ্ট হয় ।

#রাতে পরিমান মত ঘুমানো : পড়া শেষ হলে দ্রুত ঘুমানোর চেষ্টা করা এবং সর্ব নিম্ন ৫ থেকে ৬ ঘন্টা ঘুমানো । এতে করে সকালে তোমার মনটা ফ্রেশ থাকবে এবং সকালে পড়া রিভিন দিতে পারবে এবং ভাল পরীক্ষা দিতে পারবে ।

#ভয় পাওয়ার কিছু নেই
প্রশ্ন যে ধরনেরই হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন শুধু তোমার একার জন্যই সহজ বা কঠিন হবে না, প্রশ্ন যা হবে সেটা সবার জন্যই হবে। তাই সহজ হলেও যা, কঠিন হলেও তা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা সবচেয়ে বেশি নম্বর পাবে, তারাই ভালো করবে। তোমার চেষ্টা থাকবে যত বেশি পারো দ্রুতগতিতে উত্তর করা, পরীক্ষার হলে কোনোভাবেই মনঃসংযোগে যেন ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করা। একটি কথা মনে রাখবে, পরীক্ষায় ভালো করতে হলে দ্রুত লেখা, নির্ভুল লেখা ও সুন্দর হাতের লেখার কোনো বিকল্প নেই।

#পরীক্ষার আগের দিন পর্যন্ত করনীয়
অবশ্যই বোর্ড বইগুলো সম্পূর্ণরূপে বারবার রিভিশন দিতে হবে। পাশাপাশি শিক্ষক ও কোচিং কর্তৃক নির্দেশিত সাজেশন, মডেল টেস্ট প্রশ্ন রিভিশন করতে হবে।

#পরীক্ষার আগের রাতে
পরীক্ষার আগের রাতে ১০টার মধ্যে শুয়ে পড়বে। অনেকেই পরীক্ষার আগের রাতে অনেকক্ষণ জেগে থাকে। তা ঠিক নয়। শোয়ার আগে ক্যাডেট কলেজের প্রবেশপত্র, জ্যামিতিক যন্ত্রাংশ, কলম-পেনসিল নির্ধারিত স্থানে রাখবে, সকালে উঠে যেন খোঁজাখুঁজি করতে না হয়।

#পরীক্ষার দিন সকালে
সকালে তারাতাড়ি ঘুম থেকে উঠবে,ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে সকল বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন করে নিবে। কুসুম গরম পানি দিয়ে গোসল করে নাশতা বা অন্য খাবার ( ভাজা পোড়া ছাড়া)খেয়ে কেন্দ্রের উদ্দেশে বেরিয়ে পড়বে, যাতে অবশ্যই নির্ধারিত কেন্দ্রে আটটার মধ্যে পৌঁছে যেতে পারো। কেন্দ্রে গিয়ে পরিচিত বন্ধুবান্ধব পেয়ে উল্লসিত হয়ে দৌড়াদৌড়ি শুরু না করাই ভালো। সোয়া নয়টায় তোমাদের লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে পরীক্ষার রুমে প্রবেশ করবে। তোমার কেন্দ্রের অবস্থান যদি তোমার অভিভাবকের জানা না থাকে, তাহলে পরীক্ষার আগের দিন গিয়ে দেখে আসা ভালো।

#পরীক্ষার হলে করণীয়
পরীক্ষার হলে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। সিটের নিচে কোন কাগজ থাকলে তা নিজ দায়িত্বে ফেলে দিবে, তা সাদা কাগজ হলেও। প্রশ্নউত্তর পত্র হাতে পাওয়ার পর তা (ছেড়া বা অন্য সমস্যা)চেক করে নিবে। এবং উত্তর পত্র সুন্দর করে পূরণ করবে। বুজতে সমস্যা হলে দাড়িয়ে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধান করে নিবে।

#প্রতি ১ নম্বরের জন্য সময় পাবে ৩৬ সেকেন্ড
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক কৌশলী হতে হয়। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, জ্ঞানের চেয়ে কল্পনা বেশি প্রয়োজন। কারণ পাঠ্যবইয়ে সবকিছু লেখা থাকে না, উপস্থিত বুদ্ধি খাটিয়ে লিখতে হয়। ৩০০ নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে ১৮০ মিনিট বা প্রতি ১ নম্বরের জন্য সময় মাত্র ৩৬ সেকেন্ড। পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে কার্যকর পরামর্শ হলো, প্রশ্ন পড়ো ও সঠিক উত্তরে টিক চিহ্ন দাও বা উত্তর লিখে ফেলো। কঠিন মনে হলে বাদ দাও, সামনে এগিয়ে যাও। এমনকি প্রশ্নটা সাইজে বড় হলে বা অপরিচিত মনে হলেও বাদ দিয়ে এগিয়ে যাও। এভাবে দেড় ঘণ্টায় যদি ৬০ শতাংশ প্রশ্নের উত্তর করতে পারো, তবে বাকি দেড় ঘণ্টায় ৪০ শতাংশ প্রশ্নের উত্তর করতে তুমি সক্ষম হবে। কারণ ৬০ শতাংশ প্রশ্নের উত্তর করতে পারার কারণে তোমার মানসিক চাপ অনেক কমে যাবে। এভাবে এগিয়ে গেলে তুমি সফল হবেই।

#প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেবে
শুধু এক বিষয় নিয়ে সময় নষ্ট করলে হবে না, তোমাকে ছেলেদের মধ্যে প্রথম ৭০০ জনে এবং মেয়েদের মধ্যে প্রথম ৩৫০ জনে থাকতে। (ক্যাডেট কলেজের চাহিদা অনুযায়ী) সব বিষয়ে কমপক্ষে ৭৫ শতাংশের বেশি নম্বর পেতে হবে। তুমি ইংরেজি বা গণিতে ৯০ শতাংশ নম্বর পেলেও কাজ হবে না, যদি তুমি সাধারণ জ্ঞানে বা বাংলায় ৭৫ শতাংশের কম নম্বর পাও। তাই প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে উত্তর লিখতে হবে। প্রতিটি বিষয়ে স্বতন্ত্রভাবে পাস করলে এবং মোট পরীক্ষার্থীর মধ্যে তোমার অবস্থান যদি ছেলেদের মধ্যে প্রথম ৭০০ জন ও মেয়েদের প্রথম ৩৫০ জনের মধ্যে থাকে, তবেই তোমাকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। সবচেয়ে বড় কথা হলো, ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য তুমি যে প্রস্তুতি নিয়েছ, তা তোমার ভবিষ্যতের শিক্ষাজীবনকে সামনে এগোতে সাহায্য করবে।



#উত্তর পত্রে হাতের লেখা অবশ্যই যথাসম্ভব সুন্দর/সোজা লাইনে শুদ্ধ বানানে লেখার চেষ্টা করবে । যথাসম্ভব চেষ্টা করতে হবে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে খাতা পরিপূর্ণ করতে। উত্তর পত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই লিখবে। অতিরিক্ত কিছু লিখে সময় নষ্ট করবে না। পরীক্ষার খাতায় কোন প্রকার ঘষামাজা ও ওভার রাইটিং করা যাবে না। উত্তরপত্রে অপ্রাসঙ্গিক কিছুই লেখা যাবে না।শেষের দিকে অবশ্যই উত্তরপত্র রিভিশন দিবে। পূর্ণসময় শৃঙ্খলা বজায় রাখতে হবে, ভুলেও পরীক্ষার হলে কোন প্রকার হই চই করা যাবে না।

#সাধারণত যেকোনো বিষয় নিয়ে ২য় ভাববার সময় আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। প্রথম দেখায় যে প্রশ্নগুলির উত্তর পারো না মনে হবে, সেগুলি না লিখে পরেরটায় চলে যাবে। পরীক্ষার হল গবেষণাগার নয়। সময় নষ্ট করার সময় নেই।

#লিখতে লিখতে বিরক্ত লাগছে একটু ব্রেক নাও।কল্পনা করো,ভাবো চান্সটা পেয়ে গেলে তোমার জীবনটা কীভাবে বদলে যাবে, কাছের মানুষগুলির হাসিখুশি মুখগুলি একবার কল্পনায় আনো; বাবা মা কত্ত খুশি হবে। দেখবে, ক্লান্তি কেটে যাবে।

#পরীক্ষার হলে যে ভাবনাটা সবচাইতে বেশি কাজ করে, সেটি হল ‘আই অ্যাম দ্য বেস্ট’ ভাবনা। তোমার চাইতে ভাল পরীক্ষা কেউই দিচ্ছে না, এটা বিশ্বাস করে পরীক্ষা দাও। অন্যকিছু মাথায় আনলে তোমার ক্ষতি ছাড়া লাভ কিছুই হবে না।

#কত পেলে চান্স হবে এমন কোন নিয়ম নেই। তুমি যেগুলি পার, সেগুলির উত্তর করবে। তোমার আশেপাশে কে কতগুলো লিখছে , সেদিকে তাকাবে না। এতে তুমি জানা প্রশ্ন ভুল লিখে ফেলতে পারো। কারোর দিকেই না তাকিয়ে তুমি নিজে যা পার, তা-ই উত্তর কর। অবশ্য, তুমি না তাকালেও তোমার অজানা কিছু প্রশ্নের উত্তর গায়েবি হাওয়ায় ভেসে ভেসে প্রবেশ করবে কানের গহীনে। সেগুলিকে গ্রহণ করবে, কী বর্জন করবে, সে সিদ্ধান্ত ওই মুহূর্তের আইকিউই বলে দেবে।

#পরীক্ষার হলে তোমার পাশের জন বেশি লিখছে বা দ্রুত লিখছে তার মানে এই নয় যে সে খুব ভাল পারে বা সে চান্স পেয়ে যাবে। হতে পারে সে কিছুই পারেনা বা যা পাচ্ছে তাই লিখছে। তাই সে গেইলের ঝড় তুলতে চাইছে।মানে হল,হয় ছক্কা নয় অক্কা আর কি!ওদিকে দেখে লাভ নেই তোমার মত তুমি উত্তর করে যাও আশেপাশে যাই হয়ে যাক না কেন!!!


#সামনের কয়দিনে তোমার শিক্ষা জীবনের ইতিহাস লেখা হয়ে যেতে পারে। সে ইতিহাস আনন্দের, নাকি বেদনার, সেটা নির্ধারণ করার ৯৫% ক্ষমতাই এই মুহূর্তে তোমার হাতে। এই সময়ে তুমি হতে পারো সেরাদের সেরা।
তাই গর্জে ওঠো এখনোই।

সকলের জন্য শুভকামনা রইল
মো:বায়েজিদ স্যার
#ভেনাস এন্ড রিয়াজ ক্যাডেট কোচিং রংপুর।
#ক্যাডেট কলেজ ভর্তি সাধারণ জ্ঞান প্রাইভেট প্রোগ্রাম বাংলাদেশ
সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন ও মডেল টেস্ট
যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা
সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন ও মডেল টেস্ট নিতে কল করুন
01742-192700

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Vashantek
Dhaka
1206