Niloy's Fact

Niloy's Fact "I speak in earthquakes, but the deaf world calls it silence. I plant universes in every breath, yet they see only a man.

I am Niloy to be remembered millennium."

মু’তার যুদ্ধ ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগময় ঘটনা।রাসূলুল্লাহ ﷺ ৮ হিজরিতে প্রায় ৩০০০ সাহাবির একটি বাহি...
29/05/2026

মু’তার যুদ্ধ ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগময় ঘটনা।
রাসূলুল্লাহ ﷺ ৮ হিজরিতে প্রায় ৩০০০ সাহাবির একটি বাহিনী প্রেরণ করেন মু’তা অঞ্চলে (বর্তমান জর্ডান এলাকায়)। কারণ, মুসলিম দূতকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, যা ছিল চুক্তি ভঙ্গের গুরুতর অপরাধ। এই বাহিনীর নেতৃত্ব ধারাবাহিকভাবে তিনজন সাহাবির হাতে ছিল:-
প্রথমে যায়েদ ইবনে হারিসা
এরপর জাফর ইবনে আবু তালিব
এবং পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
রাসূল ﷺ নির্দেশ দিয়েছিলেন,যদি একজন শহীদ হন, তবে পরবর্তীজন নেতৃত্ব গ্রহণ করবেন। মুসলিম বাহিনী সেখানে পৌঁছে দেখে বিপরীতে রোমান ও তাদের মিত্রদের বিশাল সেনাবাহিনী। সংখ্যায় মুসলমানরা খুবই কম ছিল, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়।
প্রথমে যায়েদ ইবনে হারিসা বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন। তিনি ঘোড়া থেকে নেমে যুদ্ধ শুরু করেন, যেন কেউ মনে না করে তিনি পালাচ্ছেন। তিনি ইসলামের পতাকা শক্ত করে হাতে ধরেন। শত্রুর আঘাতে তাঁর ডান হাত কেটে যায়। তিনি সাথে সাথে বাম হাতে পতাকা তুলে নেন। এরপর বাম হাতও কেটে ফেলা হয়।
তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি।
তিনি নিজের বুক ও শরীর দিয়ে পতাকাকে আঁকড়ে ধরে রাখেন। অবশেষে তিনি অসংখ্য আঘাতে শহীদ হন।
মদিনায় বসেই রাসূলুল্লাহ ﷺ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের খবর পান। তিনি সাহাবিদের জানান, যায়েদ শহীদ হয়েছেন, তারপর জাফর শহীদ হয়েছেন, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, আল্লাহ তাঁকে জান্নাতে দুই ডানা দিয়েছেন এবং তিনি সেখানে উড়ছেন। এজন্য তাঁকে “জাফর আত-তাইয়ার” (ডানাওয়ালা জাফর) বলা হয়।
মু’তার যুদ্ধের গল্প শুধু ইতিহাস নয়, এটা জীবনের জন্য এক নীরব অনুপ্রেরণা। হজরত জাফর ইবনে আবু তালিব আমাদের শেখান:-
একজন মানুষ কতটা দৃঢ় হতে পারে, যখন সে তার বিশ্বাসকে ভালোবাসে। দুটি হাত হারানোর পরও তিনি পতাকা ছাড়েননি। কারণ তার কাছে পতাকা শুধু কাপড় ছিল না, এটা ছিল সত্য, দায়িত্ব আর আদর্শের প্রতীক।
>দায়িত্ব যাই হোক, মাঝপথে ছেড়ে দিও না
>চাপ এলে ভেঙে পড়ো না, শক্ত থাকো
>সত্য ও নীতির সাথে আপস করো না
>লক্ষ্য বড় হলে কষ্ট ছোট মনে হয়
জীবনে অনেক সময় আমরা ছোট সমস্যায় থেমে যাই। “যে মানুষ নিজের বিশ্বাস ধরে রাখতে পারে, সে কখনো হেরে যায় না।” জাফর ইবনে আবু তালিব–এর জীবন আমাদের জন্য একটি বার্তা: সত্যের পথে দাঁড়িয়ে থাকাই আসল শক্তি।

আল্লাহ সম্ভবত সবকিছু ধ্বংস করতে গিয়েও থেমে যায় এইসব মানুষের জন্য। লোকটা দিনমজুর হবে। কাওরানবাজারের কিচেন মার্কেটের সিঁড়...
10/05/2026

আল্লাহ সম্ভবত সবকিছু ধ্বংস করতে গিয়েও থেমে যায় এইসব মানুষের জন্য।

লোকটা দিনমজুর হবে। কাওরানবাজারের কিচেন মার্কেটের সিঁড়িতে ৩টা বিড়ালের বাচ্চা, নিউবর্ন একদম, মিউ মিউ করে কানতেছে। উপরে উঠে দেখি সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়াচ্ছে এক মুরুব্বি !

বললাম কাকা এগুলা কার.? আপনার.?
বলে, "না গো কাকা! মায়ে কই জানি গেছেগা। কানতাছিল খালি। খিদা লাগছে মনে হয়।"

ব্যস্ততম এই শহরে যেন মানুষের কান্নাই শোনার সময় নাই আমাদের। সেখানে এক দিনমজুর বিড়ালের কান্নায় সাড়া দিয়ে বসে আছে!

এইসব মানুষদের উসিলায় আমাদেরকে পার করে নিয়ো আল্লাহ। এইসব ভালো কাজের উসিলায় এদেরকে দুনিয়াতেও একটুখানি ভালো রাইখো।🌸🖤



Niloy's Fact

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশাল থানা কর্তৃক চোরসহ গ্রেফতার দুইবিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচাররাজধানীর বং...
04/04/2026

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশাল থানা কর্তৃক চোরসহ গ্রেফতার দুই

বিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচার
রাজধানীর বংশাল থানাধীন একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। শেখ জালামিন (৩৪) ও ২। মাধব চন্দ্র ধর (৬০)।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বংশাল মালিটোলা রোড মক্কা দুলারী টাওয়ার সপ্তম তলায় শেখ জালামিন (৩৪) ও তাঁর স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ সকালে ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বাসায় তাদের রেখে যান। পরবর্তীতে ২৭ মার্চ বিকেল আনুমানিক ৪ টা ১০ মিনিটে বাসায় ফিরে এসে তারা দেখতে পান, কক্ষের দরজার তালা ভাঙা। এতে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার। এ ছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেক বই এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১মার্চ) সকাল আনুমানিক সকাল ০৭:২০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া মোড়ে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









#বংশাল #বংশালথানা #ঢাকা #পুরানঢাকা
#চুরি #চোরগ্রেফতার #অপরাধসংবাদ


#সতর্কবার্তা #আইনশৃঙ্খলা




#ঢাকা #পুরানঢাকা
#বংশাল #বংশালথানা
#চুরি #চোরগ্রেফতার #অপরাধসংবাদ

WE ARE HIRING – NS Engineering and Medical SolutionsJoin our growing team and build your future with us.We are currently...
29/03/2026

WE ARE HIRING – NS Engineering and Medical Solutions
Join our growing team and build your future with us.
We are currently hiring for:
Part-Time
Full-Time
Internship
Task- / Hour-Based roles
We’re looking for candidates who are:
Strong in spoken and written English
Professional, sincere, and eager to learn
Able to work independently and follow instructions
Interested in long-term growth and real career development
How to Apply:
Send your CV/Resume to: [email protected]
Contact / WhatsApp: +8801773505078
Only serious and motivated applicants are encouraged to apply.
Bismillah. May Allah guide us to what is best and grant success to all of us.
----------------------
আমরা নিয়োগ দিচ্ছি – NS Engineering and Medical Solutions
আমাদের ক্রমবর্ধমান টিমে যোগ দিন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন।
বর্তমানে আমরা নিচের পজিশনগুলোতে নিয়োগ দিচ্ছি:
পার্ট-টাইম
ফুল-টাইম
ইন্টার্নশিপ
কাজ/ঘণ্টা ভিত্তিক পজিশন
আমরা যেসব প্রার্থীর খোঁজ করছি, তারা যেন হয়:
ইংরেজি বলা ও লেখায় দক্ষ
প্রফেশনাল, সৎ এবং শেখার আগ্রহী
স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম এবং নির্দেশনা ভালোভাবে অনুসরণ করতে পারে
দীর্ঘমেয়াদি উন্নতি এবং বাস্তব ক্যারিয়ার গড়ার প্রতি আগ্রহী
যেভাবে আবেদন করবেন:
আপনার সিভি/রিজুমে পাঠান: [email protected]
যোগাযোগ / WhatsApp: +8801773505078
শুধুমাত্র সিরিয়াস এবং মোটিভেটেড প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বিসমিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের পথে পরিচালিত করুন এবং সবার সাফল্য দান করুন।

একবার ভাবুন তো, সেই বাসের ম"ধ্যে আ"প"নিও ছিলেন।  এবং বাকি সব negligence mishap  গুলাতেও আপনি ই ছিলেন। 🫵হয় দেশটারে জাত এ ...
26/03/2026

একবার ভাবুন তো, সেই বাসের ম"ধ্যে আ"প"নিও ছিলেন। এবং বাকি সব negligence mishap গুলাতেও আপনি ই ছিলেন। 🫵
হয় দেশটারে জাত এ তোলেন, নয়ত যায় কাছে ছিল। তার কাছে ফেরত দিয়া দেন। 🙏



#মৃত্যু

09/03/2026

যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেক জন,
এক মানুষ ই আনতে পারে জাতীর জাগরণ। ✊✌️

এক মানুষ ই বিপদ কালে বাঁচায় কাফেলায়,
ছোট্ট ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। 🌊🌬️⛴️



Niloy's Fact

পশ্চিম। ও ইসর.ইলিদের যু'দ্ধ শেষ। সাদ্দ।ম, গ।দ্দাফির মত তাদের লক্ষ্য তাক করা ছিলো কেবল খামেনির উপরই। এবার সমাঝোতার পালা শ...
01/03/2026

পশ্চিম। ও ইসর.ইলিদের যু'দ্ধ শেষ। সাদ্দ।ম, গ।দ্দাফির মত তাদের লক্ষ্য তাক করা ছিলো কেবল খামেনির উপরই। এবার সমাঝোতার পালা শুরু, এবং সবার আগে এখন যে এগিয়ে আসবে তার নাম "জাতিসংঘ।"



Niloy's Fact

এটা দেখার পরে আপনার অনুভুতি কি? 🥲
20/02/2026

এটা দেখার পরে আপনার অনুভুতি কি? 🥲


love it national Hero thank you so much DMP,, I am giving DMP grand salute behalf of people of Bangladesh ❤️❤️❤️     fan...
08/02/2026

love it national Hero thank you so much DMP,, I am giving DMP grand salute behalf of people of Bangladesh ❤️❤️❤️



fans

এপস্টেইন ফাইলের খবর আসার পরে দেশের ধার্মিক শ্রেনির বাঙ্গুরা উঠেপড়ে লাগছে বাল্যবিলাহ প্রমোট করার জন্য। অন্যদিকে নিম্ন শ্র...
05/02/2026

এপস্টেইন ফাইলের খবর আসার পরে দেশের ধার্মিক শ্রেনির বাঙ্গুরা উঠেপড়ে লাগছে বাল্যবিলাহ প্রমোট করার জন্য। অন্যদিকে নিম্ন শ্রেনির ছা*পড়িরা ফেসবুকে বাচ্চা মেয়েদের ধ*র্ষণ করে এপস্টেইন হবার স্বপ্ন দেখে নিজেকে কুল ভাবছে। এই ছেলের আইডির পোস্ট গুলোতে সে এপস্টেইনকে সাপোর্ট করে মিমস বানাচ্ছে যেনো এসব ধ*র্ষণ স্বাভাবিক ব্যাপার।

অনলাইনে অতিরিক্ত ধর্মীয় বাণী দেয়া ও ডার্ক হিউমার দেখানো ছেলেরাই আবার অন্য জায়গায় গ্রুপ খুলে বাচ্চা মেয়েদের ধ*র্ষণ করার প্লেন করে, প*র্ণ ভিডিও শেয়ার করে। দেশে প্রতিদিন শিশু মেয়েরা যৌ*ণ হেনস্তা হচ্ছে এদের মতো ছেলেদের কারনে। এরা মজার ছলে সবকিছুকে নরমালাইজ করার চেষ্টা করছে। এদের জন্য তিন মাসের শিশু বাচ্চা পর্যন্ত রে*প হয়।

আল্লাহ, কেয়ামত আরো তারাতারি আগায় দেও। 🔥



Niloy's Fact

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Niloy's Fact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share