Shout out to my newest followers! Excited to have you onboard! Ar Arakram, Kalamkhan Khan, Jimi Islam, পুলিশ পুলিশ, Abo Taher, Ahmed Jabid, Tasnia Akter, Srs Rana
ঐতিহ্যে বল্লা
**একটি সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে**
গ্রামটির নাম বল্লা। কথিত আছে সেন বংশের অন্যতম রাজা বল্লাল সেন এ অঞ্চল দিয়ে কোন এক কাজে যাচ্ছিলেন। যাত্রাপথে এ গ্রামে বিশ্রাম নেওয়ার জন্য তিনি থেমেছিলেন। তার এ ঘটনাকে স্মরণ রাখার জন্য পরবর্তীতে এ অঞ্চলের নাম রাখা হয় ‘বল্লা’। এর আগে এ অঞ্চলের নাম ‘মতিগঞ্জ, ছিল বলে শুনা যায়। ঐতিহাসিকভাবে গ্রামটি একটি প্রসিদ্ধ গ্রাম। ব্রিটিশ শাসনামলে এ গ্রামের উত্তর অংশে একটি জাহাজ ঘাট ছিল বলে শুনা যায়, যার ফলে পরবর্ত
সমাজ যদি মানুষের জন্য হতো,
তাহলে মানুষও সমাজের জন্য হয়ে যেতো।
ইট, পাথরের দালান না হলেও,
খড়-কাদাতে জীবন দিতো।
💠 এমন যদি হতো 💠
সমাজের দায়িত্বশীলেরা জানতো, আজকের দিনে আমার সমাজের কতটি পরিবার না খেয়ে দিন পার করছে...
04/08/2025
সুনির্দিষ্ট পদক্ষেপ সমূহ-
হাসপাতাল বাস্তবায়ন ও পদক্ষেপসমূহ-
∆ ১. বল্লাতে হাসপাতাল কেন প্রয়োজন?
উত্তর- প্রথমত- জরুরী ও প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়া এবং দ্বিতীয়ত- আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের সেবা পাওয়ার ব্যবস্থা করা।
∆ ২. জরুরী স্বাস্থ্য সেবা বলতে কি বুঝায়?
উত্তর- যে সকল অসুস্থতায় চিকিৎসা প্রাপ্তিতে সময় ক্ষেপণ করলে প্রাণনাশের অথবা বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থাকে বুঝায়।
∆ ৩. গ্রামে হাসপাতাল বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
উত্তর- কয়েকটি ধাপে এটি বাস্তবায়ন করা যায়,
√ ধাপ ১- বল্লা সমাজের আওতায় সমাজকল্যাণ বিভাগ তৈরি করা। সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সেক্রেটারি, সমাজের সভাপতি সেক্রেটারি হবেন এবং সদস্য হিসেবে খতিব সাহেব, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সরকারি কর্মকর্তা, একজন জনপ্রতিনিধি থাকবেন। যাদের ফান্ড কালেকশন হবে যাকাত, ফিতরা, কোরবানির চামড়া বিক্রির টাকা, উন্মুক্ত দান, এককালীন দান, বিশিষ্ট দানবীরদের দান অন্যান্য।
✓ ধাপ ২- সমাজকল্যাণ বিভাগ সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করবে। তার একটি অংশ হিসেবে সাধারণ মানুষের জরুরি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ অর্থে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করবে।
✓ ধাপ ৩- দাতব্য চিকিৎসালয় করতে প্রথমত দুইজন ডাক্তার লাগবে- একজন পুরুষ, একজন মহিলা। তাদের আবাসিক থাকার ব্যবস্থা সহ মান্থলি ৩০ থেকে ৪০ হাজার টাকা স্যালারি দিতে হবে। যারা সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবেন। রোগীরা ন্যূনতম ৫০ টাকা থেকে শুরু করে আর্থিক সংগতি বুঝে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। সামগ্রিক বিষয় সমাজকল্যাণ বিভাগ যথাযথভাবে তদারকি করবেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কয়েকজন সহকারী নিয়োগ দিবে।
✓ ধাপ ৪- যে সকল ক্ষেত্রে টেস্ট এর প্রয়োজন অথবা কোন ইকুইপমেন্ট সাপোর্টের প্রয়োজন সে সকল ক্ষেত্রে সমাজকল্যাণ বিভাগ আর্থিক অবস্থা বিবেচনায় তার চিকিৎসার জন্য সর্বোচ্চ সহায়তা করবে। যে সকল ক্ষেত্রে রোগীকে হস্পিটালাইজ করার প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস রাখতে হবে। যেটি বিনামূল্যে থেকে শুরু করে আর্থিক সঙ্গতি বুঝে নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বাবদে সকলে ব্যবহার করতে পারবেন।
✓ ধাপ ৫- চিকিৎসা প্রদানের পাশাপাশি পরবর্তী ওষুধ গ্রহণের ক্ষেত্রে সমাজ কল্যাণ বিভাগ সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
∆ ৪. কেন পূর্ণাঙ্গ হাসপাতাল না হয়ে দাতব্য চিকিৎসালয় করা হবে?
উত্তর: এখানে দুইটি বিষয় বিবেচ্য-
১. জরুরী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা।
২. আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের শুধুমাত্র চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা করা।
কেননা, দীর্ঘমেয়াদী ও জটিল চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সঙ্গতি সম্পন্ন ব্যক্তিবর্গ অর্থ খরচ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন। তাছাড়া, আমাদের হাসপাতাল করার উদ্দেশ্য হবে শহর থেকে আমাদের গ্রামের দূরত্ব হওয়ার ফলে যে সময় ক্ষেপণ হয়, যার জন্য প্রাণনাশের হুমকি থাকে সেটাকে ওভারকাম করা এবং জরুরী যাতায়াত করার জন্য একটি এম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা করা। পরিপূর্ণ হাসপাতাল করা একটি গ্রামের পক্ষে বাস্তবায়ন করা কষ্টসাধ্য।
যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে খুব সহজেই কাজটি বাস্তবায়ন করা যেতে পারে বলে আশা রাখি। ইনশাআল্লাহ।
05/03/2025
ডেড হর্স থিওরি: আমাদের চারপাশের বাস্তবতা
ধরুন, আপনি একটা ঘোড়ায় চড়েছেন। কিছুক্ষণ পর বুঝলেন — ঘোড়াটা মারা গেছে।
এমন পরিস্থিতিতে করণীয় কী?
বুদ্ধিমান হলে আপনি ঘোড়া বদলাবেন, নয়তো হাঁটবেন।
কিন্তু বাস্তবে আমরা কী করি?
• নতুন ডিজাইনের আসন (saddle) আনি, যেন মরা ঘোড়ায় বসতে সুবিধা হয়।
• ঘোড়ার খাবারে উন্নতি আনি, যেন মৃত শরীরটা একটু ভাল থাকে।
• ঘোড়ার চালক বদলাই, মনে করি হয়তো নতুন চালকই জাদু দেখাবে।
• কমিটি গঠন করে মিটিং করি, মাসের পর মাস আলোচনায় ডুবে থাকি — কীভাবে মরা ঘোড়ার গতি বাড়ানো যায়!
• শেষে কমিটি রিপোর্ট দেয় — হ্যাঁ, ঘোড়াটা আসলেই মরে গেছে!
এই থিওরি আমাদের শেখায় সমস্যার সত্যিকার কারণ এড়িয়ে অযথা সময়, অর্থ আর শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। বরং প্রথমেই বাস্তবতা মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিলেই সাফল্য সম্ভব।
বাস্তবতা মানতে হবে....
আবেগ নয় বিবেক কাজে লাগাতে হবে...
আশেপাশের মরা ঘোড়াগুলো চিনুন,
মরা ঘোড়ার মায়া ত্যাগ করে এগিয়ে যেতে হবে....বহুদূর....
(সংগৃহীত)
24/02/2025
02/02/2025
https://www.facebook.com/share/15v8uqvZY8/?mibextid=rS40aB7S9Ucbxw6v
দ্বৈত ভোটার হওয়া আইনত অপরাধ ।
দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকুন।
01/02/2025
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২৫ এ নিবন্ধিত নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক নেয়ার বল্লা ইউনিয়নের তারিখ সমূহ
১, ২ ও ৩ নং ওয়ার্ড ১২/০২/২৫
৪, ৫ ও ৬ নং ওয়ার্ড ১৩/০২/২৫
৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ১৪/০২/২৫
স্থান - বল্লা ইউনিয়ন পরিষদ।
21/01/2025
২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে।
বল্লার ওয়াক্তিয়া মাসজিদ সমূহের তালিকা:
১. গোরস্থান পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
২. হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
৩. রায়পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
৪. উত্তর পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
৫. পূর্ব পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
৬. পূর্ব মধ্য পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
৭. পূর্ব পাড়া (তালাবপাড়) ওয়াক্তিয়া মাসজিদ,
৮. মুসলিম নগর ওয়াক্তিয়া মাসজিদ,
৯. ছোট গোরস্থান পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
১০. কুমের পাড় ওয়াক্তিয়া মাসজিদ,
১১. বেহালাবাড়ী দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
১২. সিংগাইর উত্তর পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
১৩. সিংগাইর দক্ষিন পাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
১৪. মধ্য সিংগাইর ওয়াক্তিয়া মাসজিদ,
১৫. ভরবাড়ি চকপাড়া ওয়াক্তিয়া মাসজিদ,
১৬. ভরবাড়ি ওয়াক্তিয়া মাসজিদ,
১৭. ভরবাড়ি উত্তর পাড়া ভাংগাবাড়ি ওয়াক্তিয়া মাসজিদ।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Balla, Kalihati, Tangail
Dhaka
1973