১৮৬৮ সালের একটি বিখ্যাত মামলা আধুনিক টর্ট আইনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মামলাটির নাম Rylands v Fletcher। এই মামলার রায় থেকে একটি নতুন আইনি নীতির জন্ম হয়: "যদি আপনি আপনার জমিতে অস্বাভাবিক কোনো কিছু জমা করেন এবং তা থেকে প্রতিবেশীর ক্ষতি হয়, তবে আপনার কোনো দোষ বা অবহেলা না থাকলেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে।"
The Facts of the Case
জন রাইল্যান্ডস (Rylands) তার কারখানায় জলবিদ্যুৎ ব্যবহারের জন্য নিজের জমিতে একটি বড় জলাধার (Reservoir) তৈরি করেন। এই কাজের জন্য তিনি দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিলেন। কিন্তু সমস্যা হলো, ওই জমির নিচে কিছু পুরনো কয়লা খনির পরিত্যক্ত সুড়ঙ্গ ছিল, যা ইঞ্জিনিয়াররা খেয়াল করেননি।
যখন জলাধারে জল ভরা হলো, তখন জলের চাপে ওই সুড়ঙ্গ দিয়ে জল বেরিয়ে পাশের জমির মালিক ফ্লেচারের (Fletcher) কয়লা খনিতে ঢুকে পড়ে এবং খনিটি প্লাবিত হয়। এতে ফ্লেচারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আইনি লড়াই ও আদালতের রায়
ফ্লেচার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন। রাইল্যান্ডসের যুক্তি ছিল— তিনি নিজে তো কোনো ভুল করেননি, এমনকি দক্ষ লোক দিয়ে কাজ করিয়েছেন, তাহলে তিনি কেন দায়ী হবেন?
কিন্তু আদালত (House of Lords) এই যুক্তি গ্রহণ করেননি। জাস্টিস ব্ল্যাকবার্ন (Justice Blackburn) একটি ঐতিহাসিক রায় দেন যা এখন Rule of Rylands v Fletcher নামে পরিচিত।
আদালত বলেন:
"যে ব্যক্তি নিজের প্রয়োজনে তার জমিতে কোনো বিপজ্জনক বা অস্বাভাবিক বস্তু (Non-natural use of land) নিয়ে আসে বা জমা করে, তা যদি কোনোভাবে বেরিয়ে গিয়ে অন্যের ক্ষতি করে, তবে তার দায় ওই ব্যক্তির ওপরই বর্তাবে।"
স্ট্রিক্ট লায়াবিলিটি (Strict Liability) কী?
সাধারণত কোনো মামলায় সাজা পেতে হলে প্রমাণ করতে হয় যে আসামির 'অবহেলা' (Negligence) ছিল। কিন্তু এই নীতির অধীনে:
আপনার অবহেলা বা খারাপ উদ্দেশ্য না থাকলেও আপনি দায়ী হবেন।
এমনকি আপনি যদি সব ধরনের সতর্কতা অবলম্বন করেন, তবুও আপনি দায়মুক্ত নন।
এই নীতির তিনটি প্রধান উপাদান:
১. কিছু আনা বা জমা করা (Bringing something on land): বস্তুটি প্রাকৃতিকভাবে সেখানে থাকা চলবে না, আপনাকে বাইরে থেকে আনতে হবে।
২. বিপজ্জনক বস্তু (Mischief): যদি বস্তুটি পালিয়ে যায় তবে তা ক্ষতি করতে সক্ষম (যেমন- জল, গ্যাস, বিদ্যুৎ, বন্য প্রাণী বা রাসায়নিক)।
৩. জমির অস্বাভাবিক ব্যবহার (Non-natural use of land): সাধারণ চাষাবাদ বা বাগান করা নয়, বরং বড় জলাধার বা কলকারখানার মতো অস্বাভাবিক ব্যবহার।
ব্যতিক্রম (Exceptions):
সব সময় কি রাইল্যান্ডস দায়ী হবেন? না, কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়:
Act of God: যদি অতিবৃষ্টি বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে এটি ঘটে।
Plaintiff’s own fault: যদি খতিগ্রস্ত ব্যক্তি নিজেই দায়ী হন।
Consent of the plaintiff: যদি প্রতিবেশীর অনুমতি নিয়ে কাজটি করা হয়।
Statutory Authority: যদি সরকারি কোনো আইনের ক্ষমতাবলে কাজটি করা হয়।
Rylands v Fletcher আমাদের শেখায় যে, প্রযুক্তির ব্যবহার বা উন্নয়ন করার সময় প্রতিবেশীর অধিকার যেন লঙ্ঘিত না হয়। বর্তমানে কলকারখানার দূষণ বা গ্যাস লিকের মামলায় এই নীতিটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
©️ De Jure Academy
Legal basics
This page explains Bangladeshi laws and legal issues in simple, easy-to-understand language for both general people and law students.
🔹 Pre-emption বা অগ্রক্রয়
অগ্রক্রয়ের অধিকার বলতে মূলত বুঝায় কোন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তির চাইতে অগ্রাধিকার ভিত্তিতে ক্রয়ের অধিকার।এটি মূলত সহ-শরিক, প্রতিবেশী বা নির্দিষ্ট সুবিধাভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য।
একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে- রহিম ও করিম দুই ভাই। তারা পৈত্রিক সূত্রে ১০ কাঠা করে জমি পেয়েছে। এখন রহিম তার অংশের ৫ কাঠা বিক্রয় করতে চায়।সে তার জমিটি বহিরাগত ব্যাক্তি জামালের কাছে বিক্রয় করে দিল। বিক্রয়ের পর বিষয়টি তার আপন ভাই করিম জানতে পেরে বলল সে যদি জানতো তাহলে সে নিজেই জমিটি ক্রয় করত। এখানে জমিটি ক্রয়ের ক্ষেত্রে করিমের অধিকার অন্য যে-কারো থেকে বেশি। অগ্রাধিকার ভিত্তিতে করিমের এই জমিটি ক্রয়ের অধিকারকেই আইনে অগ্রক্রয়ের অধিকার এবং ইংরেজিতে Right to pre-emption বলে অবিহিত করা হয়। সাধারণ মানুষ অনেকে এটিকে ‘পেমশন’ বলেও জেনে ও বুঝে থাকে।
কৃষি জমি এবং অকৃষি জমির ক্ষেত্র অগ্রক্রয়ের আলাদা আলাদা নিয়ম কানুন রয়েছে। প্রথমে কৃষি জমির অগ্রক্রয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো-
🔹 কৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়
কৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে The State Acquisition and Tenancy Act,1950 - এর Section(96) ধারা প্রযোজ্য হয়ে থাকে। সিটি কর্পোরেশন বা পৌরসভার আওতাভুক্ত সকল জমি (কৃষি বা অকৃষি যেটাই হোক না কেন) অকৃষি হিসেবেই বিবেচিত হবে। সেগুলো অত্র আইনের আওতাভুক্ত হবে না।
The State Acquisition and Tenancy Act,1950- এর Section(89) অনুযায়ী অপরাপর সকল সহ-অংশীদারদের নোটিশ প্রদান করে বিষয়টি অবগত করতে হবে। কোন জোত (Holding) এর সহ-অংশীদার তার অংশের জমি বিক্রয় করতে চাইলে সেই জমি ক্রয়ের সব থেকে বেশি অধিকার থাকে অপর সহ-অংশীদারের। জোত বলতে বুঝায় জমির একটি নির্দিষ্ট অংশ বা প্লট। একটি দাগের সম্পত্তি নামজারি হয়ে বিভিন্ন জোতে বিভক্ত হয়ে যেতে পারে।
ধরুন,করিম ও রহিম এর নামে আরএস ২০৫ নং খতিয়ানের ১০৭ নং দাগে ৪০ শতক সম্পত্তি অর্ধেক অর্ধেক অংশে রয়েছে। তারা এই সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নামজারি করে নেয়নি। তাহলে বলা যায় ১০৭ নং দাগ একটি জোত হিসেবে রয়েছে। এই ক্ষেত্রে করিম ও রহিম একে অপরের সহ-অংশীদার।
২০০৬ সালের সংশোধনীর মাধ্যমে নিয়ম করা হয় ওয়ারিশসূত্রে জোতের সহ-অংশীদার এবং অগ্রক্রয়মূলে প্রাপ্ত হলে নিজ নামীয় কৃষি জমির পরিমাণ ৬০ বিঘা অতিক্রম করবে না এমন ব্যক্তি অগ্রক্রয়ের জন্য আবেদন করতে পারবেন।
🔹 মামলা দায়েরের সময়সীমা এবং পদ্ধতিঃ
•সহ-অংশীদারকে নোটিশ প্রদান করা হলে নোটিশ প্রাপ্তির তারিখ হতে ২ মাসে মধ্যে অগ্রক্রয়ের আবেদন করতে হবে।
•নোটিশ প্রদান না করা হলে বিক্রয়ের বিষয় জানার পর ২ মাসের মধ্যে আবেদন করতে হবে।
•তবে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হওয়ার ৩ বছর পর কোন ভাবেই অগ্রক্রয়ের আবেদন করা যাবে না।
অগ্রক্রয়ের মামলা দরখাস্ত (Application) এর মাধ্যমে সরাসরি আদালতে দায়ের করতে হয়। অগ্রক্রয়ের দরখাস্তের সাথে ১) দলিল অনুযায়ী বিক্রয়মূল্য ২) বিক্রয়মূল্যের উপরে ২৫% হারে ক্ষতিপূরণ ৩) দলিল সম্পাদনের তারিখ হতে অগ্রক্রয়ের দরখাস্ত দাখিলের দিন পর্যন্ত ৮% হারে বাৎসরিক সুদ চালানযোগে ব্যাংকে জমা দিয়ে সেই চালানের কপি জমা দিতে হয়। অগ্রক্রয়ের দরখাস্তে ওয়ারিশমূলে এবং খরিদমূলে সকল শরীক প্রজাকে অবশ্যই পক্ষভুক্ত করতে হবে।
🔹অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়
অকৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে The Non-agricultural Tenancy Act, 1949 এর Section(24) বিধিবিধান প্রযোজ্য। তবে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতাভুক্ত সকল জমি এবং বসত ভিটার জমি সবসময় অকৃষি জমি হিসেবে গণ্য হয়।
The Non-Agricultural Tenancy Act, 1949-এর Section-23 অনুযায়ী বিক্রয়ের বিষয়ে সহ-অংশীদারকে নোটিশ প্রদান করতে হয়। অকৃষি জমির ক্ষেত্রে জোত শব্দটি ব্যবহার করা হয়নি সেখানে জমি শব্দটি ব্যবহার করা হয়েছে। তাই পৃথক হোল্ডিং চালু হয়ে গেলেও অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা করার সুযোগ রয়েছে। অকৃষি জমির ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে সহ-অংশীদার এবং ক্রয়সূত্রে সহ-অংশীদার মামলা করতে পারবেন। এই দুই শ্রেনি ব্যাতিত আর কেও অগ্রক্রয়ের আবেদন করতে পারবেন না।
🔹মামলা দায়েরের সময়সীমা এবং পদ্ধতিঃ
১) সহ-অংশীদারকে নোটিশ প্রদান করা হলে উক্ত নোটিশ প্রাপ্তির তারিখ হতে ৪ মাসে মধ্যে অগ্রক্রয়ের আবেদন করতে হবে।
২)নোটিশ প্রদান না করা হলে বিক্রয়ের বিষয় জানার পর ৪ মাসের মধ্যে আবেদন করতে হবে।
৩) তবে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হওয়ার ৩ বছর পর কোন ভাবেই অগ্রক্রয়ের আবেদন করা যাবে না।
কৃষি জমির মত এক্ষেত্রেও দরখাস্ত দাখিলের মাধ্যমে মামলা দায়ের করতে হয়। The Non-agricultural Tenancy Act, 1949-এর Section-24 অনুযায়ী অগ্রক্রয়ের দরখাস্তের সাথে ১)দলিল অনুযায়ী বিক্রয়মূল্য ২) বিক্রয়মূল্যের উপরে ৫% হারে ক্ষতিপূরণ চালানযোগে ব্যাংকে জমা দিয়ে সেই চালানের কপি জমা দিতে হয়। আদালত অগ্রক্রয়ের আবেদন মঞ্জুর করলে জমিটি বিক্রয়ের পরে ক্রেতা জমিতে যেসকল উন্নয়ন করেছে সেই উন্নয়ন খরচ এবং তার উপরে ৬.২৫% হারে সুদ মঞ্জুর করতে পারেন।
পরিশেষে-অগ্রক্রয়াধিকার আইন ভূমির সহ-মালিক, অংশীদার ও নির্দিষ্ট সুবিধাভোগীদের জন্য সুরক্ষা প্রদান করে। এই আইন নিশ্চিত করে যে আত্মীয় ও প্রতিবেশীদের স্বার্থ সংরক্ষিত থাকে এবং ভূমি সংক্রান্ত জটিলতা কমে যায়।
ডকট্রিন অব নেসেসিটি (Doctrine of Necessity)
"প্রয়োজন আইন মানে না" -এই প্রবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে Doctrine of Necessity.
এটি হলো একটি মতবাদ, যার মাধ্যমে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এমন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়, যা সংবিধান বা আইনবিরোধী হলেও তা সংকটকালীন অবস্থায় রাষ্ট্রের স্বার্থে করা হয়। এটি তখনই প্রয়োগ করা হয়, যখন দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকিতে থাকে এবং সাংবিধানিক বা আইনগত পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। ডকট্রিনটি মূলত একটি অস্থায়ী পদক্ষেপ হিসেবে কাজ করে, যা সংকট বা অস্থিরতা থেকে জাতিকে রক্ষা করতে সাহায্য করে।
১৩শ শতাব্দীতে ইংরেজ আইনবিদ হেনরি ডি ব্র্যাকটন বলেছিলেন, “That which is otherwise not lawful is made lawful by necessity.” এটি অস্থায়ী ও সীমিত প্রয়োগের নীতি। সংকট কেটে গেলে সাধারণ সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে হয়।
ডকট্রিন অব নেসেসিটির মূল তত্ত্ব হলো- যদি কোনো কাজ সংবিধান দ্বারা অনুমোদিত না হলেও সদ্বিশ্বাসে, সৎ উদ্দেশ্যে এবং জনগণ, রাষ্ট্র বা সমাজ রক্ষার জন্য করা হয়, তাহলে তা সংবিধানসিদ্ধ হিসেবে গণ্য হবে।
আন্তর্জাতিক আইনে, এই ব্যতিক্রমী মতবাদটি জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশন (International Law Commission) কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রাষ্ট্রগুলো গভীর ও আসন্ন বিপদের সম্মুখীন হলে এই মতবাদ অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডকট্রিন অব নেসেসিটি:
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এক অভূতপূর্ব সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার গঠন সম্ভব না হওয়ায় ডকট্রিন অব নেসেসিটির আশ্রয় নেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এই সংকট মোকাবেলায় সাংবিধানিক নিয়ম সাময়িকভাবে স্থগিত রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। রাষ্ট্রপতি ৮ আগস্ট ২০২৪ তারিখে এই সরকার গঠন করেন।
অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে:
“ডকট্রিন অব নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে, গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।”তখন বাংলাদেশ সুপ্রিম কোর্টও এই সরকারের বৈধতা স্বীকার করে অ্যাডভাইজরি অপিনিয়ন দিয়েছে।
আন্তর্জাতিক উদাহরণ:
▶️মিশর
২০১৩ সালে মিশরে মুরসি সরকারের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ ঘটে, যা সামরিক বাহিনী দ্বারা দমন করা হয়। মিশরের সেনাপ্রধান, জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি, মুরসি সরকার উৎখাত করেন।
মিশরীয় সামরিক বাহিনী ডকট্রিন অব নেসেসিটি ব্যবহার করে ক্ষমতা গ্রহণের বৈধতা দাবি করে, তাদের বক্তব্য ছিল যে, রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং দেশকে অরাজকতা থেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।
▶️ মিয়ানমার
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। সামরিক বাহিনী মিয়ানমার নির্বাচনকে জাল বলে দাবি করে এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার জন্য অভ্যুত্থান ঘটায়।
মিয়ানমার সামরিক বাহিনী তাদের অভ্যুত্থানকে ডকট্রিন অব নেসেসিটি ব্যবহার করে বৈধতা দেয়, দাবি করে যে নির্বাচনটি কারচুপি ছিল এবং দেশকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।
ডকট্রিন অব নেসেসিটি রাষ্ট্রকে সংকট থেকে বাঁচাতে সাহায্য করে বটে কিন্তু এর অপব্যবহারের ঝুঁকি অনেক বেশি। এটি অপব্যবহার হলে গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান ও অন্যান্য দেশের ইতিহাস তার প্রমাণ। বাংলাদেশে এটি যেন শুধু সংকট মোকাবেলার অস্থায়ী হাতিয়ার হয়, স্থায়ী ব্যবস্থা না হয়ে যায় - সেদিকে সতর্ক থাকতে হবে।
09/11/2024
5 Essential On-Page SEO Tips to Boost Your Website’s Visibility🔥**
📌** Optimize Title Tags and Meta Descriptions**
Meta titles and descriptions help both search engines 🕵️♂️ and website visitors 👥. Title tags and meta descriptions should be modified according to the relevancy of the keyword to help boost click-through rates for relevancy.
📈** Use Keywords Strategically**
Target keywords should be written in large fonts, headers, and the first lines in the text for optimal effect. One more thing, no more keyword spamming — it’s better to put keywords properly so that the text is easy to read and does not look boring.
🖋️**Focus on High-Quality, Engaging Content**
On-page SEO is built on the principle of uniqueness of the content. As with each subtopic, the reader must be guided with the details and be easily followed by the search engine through headings, bullet points, and illustrations. The papal decree of the necessity of creating quality content = happy readers and better SEO!
🖼️** Optimize Images with Alt Text**
Including descriptions in pictures makes them usable while assisting search engine spiders to make sense of them. Aim for descriptive, keyword-focused alt tags 📷 so the images make it easy for search to rank the site well in the image search category.
🔗** Improve Internal Linking Structure**
Internal links also help users find similar pages and are useful for search engine crawlers and indexing your site 🗺️. To provide a better user experience and gain higher authority on some pages, use relevant link descriptions 🔗!
☑️ That is why these on-page SEO techniques will help you create a powerful basis for increasing its ranking 🚀, attracting more visitors 📊, and promoting your website.
Contact me to optimize your website’s SEO for better rankings.
26/09/2024
Grow your business and rank your website on search engine by SEO services.
SEO services promote your busines & website's visibilty and ranking on search engines,gain more organic traffic and increase revenue. Don't let your competitors outshine. you—invest in SEO and watch your rankings soar. Maximize your online impact.SEO services are the backbone of a successful digital strategy, helping you reach the right audience at the right time. With tailored SEO solutions, you can improve your website's performance and drive meaningful engagement.Take your business to the next level with strategic SEO services! In today's digital landscape, having a strong online presence is more important than ever. SEO not only helps your website rank higher in search results but also drives quality traffic that converts.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka