04/06/2022
টেক্সটাইল সম্পর্কিত বেসিক প্রশ্ন-উত্তর:
১. প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর: wool ফাইবার।
২. প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?উত্তর: ফ্লাক্স ফাইবার।
৩. প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?
উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fibre.
৪. সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর: কটন ফাইবার।
৫. কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?
উত্তর: সিল্ক ফাইবার।
৬. ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।
৭.ফাইবার ফিজিকেলী কত প্রকার?
উত্তর: ২ প্রকার। স্টেপল ফাইবার ও ফিলামেন্ট ফাইবার।
৮. weft নিটিং এর স্টিচ কয়টি?
উত্তর: ৩টিক) প্লেইন নিট স্টিচ, খ)পার্ল স্টিচ এবং গ)রিব স্টিচ।
৯. কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?
উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন & কালার অথবা ডাইড কটন ফেব্রিক।
১০. প্লাই ইয়ার্ন কি?
উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।
১১. কমবেড ও কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?উত্তর: কার্ডেড ইয়ার্ন।
১২. সিংগেল & ডাবল জারসির মধ্যে কোনটির কারলিং টেনডেন্সি প্রপারটিজ শো করে?
উত্তর: সিংগেল জারসি।
১৩. কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?
উত্তর: কার্ডিং।
১৪.ডাইং এর আত্মা বলা হয় কাকে?
উত্তর: স্কাওরিং & ব্লিচিং।
১৫. বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?
উত্তর: লাইন।১৬ .কত ধরনের ডাইং মেথড আছে & কি কি?
উত্তর: স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন ডাইং, পিচ ডাইং, গারমেন্টস ডাইং & ডোপ ডাইং মেথড।
১৭. কি কি ধরনের কেমিক্যাল প্রসেস ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?
উত্তর: স্কাওরিং, ব্লিচিং, ব্লিচ ক্লিন আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং & মার্সারাইজেশন।
১৮. লেবেল কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। মেইন লেবেল, সাইজ লেবেল ও কেয়ার লেবেল।
১৯. বাইন্ডার কখন ব্যবহার করা হয়?
উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং & প্রিন্টং
২০. পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?
উত্তর: কিউরিং।
২১. মার্সারাইজেশন এর মেইন উদেশ্য কি?
উত্তর: ফেব্রিকের শক্তি, উজ্জলতা, এবজরবেনসি বাড়াতে সাহায্য করে।
২২. মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?
উত্তর: ওভেন কাপড়ে।
২৩. হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?
উত্তর: ওভেন সিনজিং & নিট কাপড় বায়ো-টেকনোলজি।
২৪. ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ দিয়া?
উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।
২৫. ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?
উত্তর: ২-৩
২৬. কালার থিওরী কয়টি & কি কি?
উত্তর: ২টি, পিগমেন্ট & লাইট থিওরী
২৭. কি দিয়া সব ধরনের কাপড় কালার করা যায়?
উত্তর: পিগমেন্ট।
২৮. টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?
উত্তর: বাই হিটিং।
২৯.ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?
উত্তর: ৩০-৬০
৩০.ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?
উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।
৩১. কাটিং সেকশনের কাজ কি?
উত্তরঃ প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটাই হল কাটিং সেকশনের কাজ।
৩২. সুইং সেকশনের কাজ কি?
উত্তরঃ কাটিং সেকশন থেকে খিন্ডিত কাপড়কে সেলাই মেশিনের সাহায্যে সেলাই করাই হল সুইং সেকশনের কাজ।
৩৩. ফিনিশিং সেকশনের কাজ কি?
উত্তরঃ সুইং সেকশন হতে সংগৃহীত কাপড়কে বায়ারের অর্ডার অনুযায়ী ফিনিশিং ম্যাটারিয়ালস প্রয়োগ, আয়রনিং, ফোল্ডিং, প্যাকিং এবং কার্টুন করে রপ্তানিযোগ্য করাই হল ফিনিশিং সেকশনের কাজ।
৩৪. যান্ত্রিক সেলাই মেশিন কে আবিষ্কার করেন?
উত্তরঃ চার্লস ফ্রেডরিক ১৭৫৫ সালে যান্ত্রিক সেলাই মেশিন আবিষ্কার করেন।
৩৫. ডাইং মানে কী?
উত্তরঃ ডাইং এমন একটি প্রক্রিয়া যা দ্বারা টেক্সটাইল দ্রব্যকে রঞ্জিত করা হয়। রং, কেমিক্যাল এবং অন্যান্য দ্রবণের বিক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করাই হলো ডাইং।
৩৬. ডাই কী?
উত্তরঃ যে পদার্থগুলোর মধ্যে ক্রোমোফোর ও অক্সোক্রোম গ্রুপ থাকে তাই হল ডাই।
৩৭. কালার কী?
উত্তরঃ কোন বস্তুর মধ্যে প্রতিফলিত আলোর দ্বারা সৃষ্টি এক বিশেষ ধরনের চক্ষু অনুভুতিই হচ্ছে কালার।
৩৮. আফটার ট্রিটমেন্ট মানে কী?
উত্তরঃ আফটার ট্রিটমেন্ট এর অর্থ হল পরবর্তী ক্রিয়া। ডাইং করার পর যে ক্রিয়া সম্পন্ন করা হয় তাই হলো আফটার ট্রিটমেন্ট।
৩৯. টপিং কী?
উত্তরঃ ডাইং করা ফেব্রিকে উজ্জ্বল করা, এবং রং স্থায়ী করার জন্য পুনরায় রং করা পদ্ধতিই হলো টপিং।
৪০. মরডাটিং কী?
উত্তরঃ মরডাটিং হল কেমিক্যাল। কটনকে সরাসরি বেসিক ডাই করা যায় না, কাজেই বেসিক ডাই করার জন্য মর্ডান নামক কেমিক্যাল ব্যবহার করতে হয়। এই পদ্ধতিকে মরডাটিং বলে।
৪১. ডাই স্ট্রিপিং কী?
উত্তরঃ ফেব্রিক ডাইং করার পরে ফেব্রিককে রং যেরকম হবার কথা ছিল ওই রকম না হয় তাহলে, প্রয়োজনে উক্ত ফেব্রিকের রং সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে রং করতে হবে। বিভিন্ন কেমিক্যাল এর সাহায্যে ফেব্রিক থেকে রং তুলে ফেলার প্রক্রিয়াকে ডাই স্ট্রিপিং বলে।
৪২. সালফার ডাই কী?
উত্তরঃ যে ডাই এর মধ্যে সালফারের সাথে সালফারের বন্ধন যুক্ত থাকে, তাই হল সালফার ডাই।
৪৩. ভ্যাট ডাই এর দ্বিতীয় নাম কী?
উত্তরঃ ইন্ডিগো ডাই।
৪৪. প্রি-ট্রিটমেন্ট প্রক্রিয়ায় ব্যবহৃত কিছু রাসায়নিক পদার্থের নামঃ
অ্যাসিড.সল্ট.অ্যালকালি.অক্সিডাইজিং এজেন্ট ইত্যাদি।
৪৫. ইন্টারলাইনিং পোশাকের কোন কোন অংশে ব্যবহার করা হয়?
উত্তরঃ সাধারণত পোশাকের কলার, কাফ, ওয়েস্ট ব্যান্ড, ফেসিং এবং কোটের সম্মুখভাগে ব্যবহার করা হয়।
৪৬. ইন্টারলাইনিং কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার. যথাঃ ক. সিউন ইন্টারলাইনিং, খ. ফিউজিবল ইন্টারলাইনিং।
৪৭. সিউন ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে সেলাই করে জোড়া লাগানো হয়, তাকে সিউন ইন্টারলাইনিং বলে।
৪৮. ফিউজিবল ইন্টারলাইনিং কাকে বলে?
উত্তরঃ যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে তাআপ ও চাপের সাহায্যে জোড়া লাগানো হয়, তাকে ফিউজিবল ইন্টারলাইনিং বলে।
৪৯. ফিউজিবল ইন্টারলাইনিং এর জন্য সর্বোচ্চ তাপমাত্রা কত?
উত্তরঃ ১৭০º সেলসিয়াস।
৫০. ফিউজিং কাকে বলে?
উত্তরঃ পোশাকশিল্পে ফিউজিবল ইন্টারলাইনিংকে পোশাকের কাপড়ের মাঝখানে বসিয়ে উচ্চ তাপ ও চাপের মাধ্যমে পোশাকের মূল কাপড়ের সাথে লাগিয়ে দেয়াকে ফিউজিং বলে।
৫১. পিলিং স্ট্রেংথ কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ বন্ড স্ট্রেংথ মাপার জন্য।
৫২. ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে আটকাতে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেজিন জাতীয় পদার্থ।
৫৩. রেজিন কি?
উত্তরঃ এক ধরনের আঠালো পদার্থ।
৫৪. ফিউজিবল ইন্টারলাইনিংকে ফিউজড করার জন্য কি দরকার হয়?
উত্তরঃ রেজিন কোটিং।
৫৫. রেজিনের প্রলেপ কাপড়ের উভয় দিকে লাগানোর জন্য কোন কোটিং করা হয়?
উত্তরঃ ইমালশন কোটিং।
৫৬. রেজিন কোটিং কি?
উত্তরঃ ইন্টারলাইনিংকে কাপড়ের সাথে লাগানোর জন্য এর পৃষ্ঠদেশে আঠা জাতীয় পদার্থ দ্বারা প্রলেপ দেওয়া হয়। এ প্রলেপ দেয়াকে রেজিন কোটিং বলে।
৫৭. ফিড মেকানিজমের সংজ্ঞা দাও।
উত্তরঃ সেলাই করে উৎপন্ন সিমের চেহারা ও গুণগত বৈশিষ্ট্য ভাল পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে মেকানিজম তৈরি করা হয়, তাকে ফিড মেকানিজম বলে।
৫৮. প্লেইন সুইং মেশিনে কোন ফিড মেকানিজ ব্যবহার করা হয়?
উত্তরঃ ড্রপ ফিড মেকানিজম।
৫৯. কয়েকটি সেলাই সুতার প্যাকেজের নাম লিখ।
উত্তরঃ স্পুল, কপ, কৌন, ভি-কৌন, কনটেইনার ইত্যাদি।
৬০. সেলাই সুতায় ব্যবহৃত অন্যতম ফিনিশিং উপাদান কি?
উত্তরঃ লুব্রিকেন্ট।
৬১. মেট্রিক কাউন্টের সংজ্ঞা দাও।
উত্তরঃ এক কিলোগ্রাম ওজনের সুতার মধ্যে ১০০০ মিটার দৈর্ঘ্যের যতগুলো হ্যাংক থাকে তাকে মেট্রিক কাউন্ট বলে।
৬২. সবচেয়ে ছোট প্যাকেজের নাম কি?
উত্তরঃ স্পুল প্যাকেজ।
৬৩. সবচেয়ে বড় প্যাকেজের নাম কি?
উত্তরঃ কনটেইনার।
৬৪. স্পুলে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০ থেকে ৫০০ মিটার।
৬৫. কপে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০০ থেকে ২৫০০ মিটার।
৬৬. কৌনে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ৫০০০ মিটার বা আরো বেশি দৈর্ঘের।
৬৭. ভি-কৌনে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ১০০০ থেকে ৫০০০ মিটার।
৬৮. লার্জ প্যাকেজে কত মিটার সুতা জড়ানো যায়?
উত্তরঃ ২০,০০০ বা আরও অধিক।
৬৯. নিটেড কাপড় কোন গুণ সম্পন্ন?
উত্তরঃ উচ্চ স্থিতিস্থাপক গুণ সম্পন্ন।
৭০. সর্বাধিক ব্যবহৃত নিটিং মেশিন কোনটি?
উত্তরঃ সার্কুলার নিটিং মেশিন।
৭১. ব্ল্যাঙ্ক কি?
উত্তরঃ পোশাকের টুকরার পরিমাপ অনুযায়ী আয়তাকার নিটেড কাপড়কে ব্ল্যাঙ্ক বলে।
৭২. কভার ফ্যাক্টর কি?
উত্তরঃ কভার ফ্যাক্টর দ্বারা কাপড় কতটুকু ডিলা বা টাইট হবে তা নির্ণয় করা হয়।
৭৩. নিট গার্মেন্টস এর জন্য কয়েকটি ক্যাটাগরি উল্লেখ কর।
উত্তরঃ ক. ফুললি কাট, খ. ফুললি ফ্যাশনড, গ. স্টিচ সেপড কাট, ঘ. ইন্টিগ্রাল।
৭৪. নিটিং মেশিনের কয়েকটি যন্ত্রাংশের নাম লিখ।
উত্তরঃ ফ্রেম, ক্যাম, বেস বল, সিংকার, হুক, ক্লিপ ইত্যাদি।
৭৫. বেস প্লেট কি?
উত্তরঃ সিলিন্ডার যার মধ্যে স্থাপন করা হয়, তাকে বেস প্লেট বলে।
৭৬. লিংকিং মেশিন বলতে কি বুঝ?
উত্তরঃ নিটেড কাপড়ের তৈরি পোশাকের অংশসমূহ একটি বিশেষ সেলাই মেশিনের সাহায্যে সেলাই করা হয়, তাকে লিংকিং মেশিন বলে।
৭৭. কোর্স ডেনসিটি কি?
উত্তরঃ অনুভূমিকভাবে লুপের ঘনত্বকে কোর্স ডেনসিটি বলে।
৭৮. নিট ফেব্রিক এর কোয়ালিটি বলতে কি বুঝ?
উত্তরঃ একটি গ্রহনযোগ্য মানকে বুঝায়, যা ক্রেতার কাছে গ্রহনযোগ্য।
৭৯. টেইলরিং প্রণালির সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে হ্যান্ড কাচি দ্বারা কাপড় কেটে সেলাই মেশিন দ্বারা সেলাই করে পোশাক তৈরি করাকে টেইলরিং বলা হয়।
৮০. ইন্ডাস্টিয়াল পদ্ধতির পোশাক তৈরি বলতে কি বুঝ?
উত্তরঃ পুরুষ, মহিলা, বালক বা বালিকার দেহের আদর্শ মাপ নিয়ে একটি নির্দিষ্ট ডিজাইনের এবং বিভিন্ন সাইজের হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি করাকে ইন্ডাস্টিয়াল পদ্ধতির পোশাক তৈরি করা বলে।
৮১. ইন্ডাস্টিয়াল পদ্ধতিতে একটি পোশাক তৈরি করতে কত সময় লাগে?
উত্তরঃ প্রায় ১ মিনিট থেকে ১ মিনিট ৩০ সেকেন্ড।
৮২. ডেনিম কোন শ্রেণীর কাপড়?
উত্তরঃ সাধারণত ২/১ বা ৩/১ ওয়ার্প ফেসড টুইল কাপড়।
৮৩. গেবার্ডিন কোন শ্রেনীর কাপড়?
উত্তরঃ এটি ২/২ ওয়ার্প ফেসড টুইল কাপড়।
৮৪. গার্মেন্টস ক্লথ কাকে বলে?
উত্তরঃ পোশাক তৈরির জন্য যে নির্দিষ্ট গুনাগুনের কাপড় ব্যবহৃত হয় তাকে গার্মেন্টস ক্লথ বলে।
৮৫. জিন্স কাপড় বলতে কি বুঝ?
উত্তরঃ এটি সাধারণত ওয়ার্প ফেসড টুইল কাপড় যা কার্ডেড কটন সুতা দ্বারা তৈরি।
৮৬. লেবেলে কি কি তথ্য দেওয়া থাকে?
উত্তরঃ পোশাকের সাইজ, আঁশের ধরন, পরিচর্যা বিষয়ক, কোন দেশের তৈরি এবং কোন কোম্পানির তৈরি।
৮৭. প্রধান লেবেলে কি লেখা থাকে?
উত্তরঃ কোম্পানির নাম ও দেশের নাম।
৮৮. ওয়ান পিস বেন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস বেন্ডেড কলার বলে।
৮৯. স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলাত বিছানো থাকে, তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে।
৯০. সেলাই সুতার সাইজ বা কাউন্টকে কি বলে?
উত্তরঃ টিকিট নাম্বার।
৯১. সেলাই সুতার মধ্যে কি ধরনের ফিনিশিং মেটারিয়ালস ব্যবহার করা হয়?
উত্তরঃ লুব্রিক্যান্ট।
৯২. সুতার মেট্রিক নাম্বার ৮০/২ হলে, টিকিট নাম্বার কত?
উত্তরঃ ১২০।
৯৩. ফেব্রিক লে বলতে কি বুঝ?
উত্তরঃ কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকার ধারণ করে তাকে ফেব্রিক লে বলে।
৯৪. কাপড়ের লে তৈরির মৌলিক লে শর্ত কয়টি?
উত্তরঃ ৩ টি।
৯৫. কাপড়ের মোড়ক বলতে কি বুঝ?
উত্তরঃ খোলা অবস্থায় কাপড়কে স্তরে স্তরে সাজানোকে কাপড়ের মোড়ক বলে।
৯৬. প্লাই বলতে কি বুঝ?
উত্তরঃ ফেব্রিক লে এর মধ্যে একটি কাপড়কে প্লাই বলে।
৯৭. স্প্লাইসের অপর নাম কি?
উত্তরঃ ওভারল্যাপিং।
৯৮. স্প্লাইস কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. সরলরেখা স্প্লাইস, খ. ইন্টারলক স্প্লাইস।
৯৯. স্প্লাইসের কারণ কি?
উত্তরঃ ক. কাপড়ের মধ্যে কোন ধরনের দাগ থাকলে।খ. কাপড় ছেঁড়া বা বা ছিদ্রযুক্ত হলে।গ. কাপড়ের রোলের কাপড় শেষ হয়ে গেলে নতুন রোল সংযুক্ত করতে হয়, যার ফলে স্প্লাইস করার প্রয়োজন হয়।
১০০. কাপড়া কাটা কাকে বলে?
উত্তরঃ কাপড় বিছানোর পর নাইফ দ্বারা পোশাকের বিভিন্ন অংশ কাটাকে কাপড় কাটা বলে।
১০১. কাপড় কাটার শর্তাবলি কি কি?
উত্তরঃ ক. কাটার সূক্ষ্মতা, খ. সুন্দর কর্তিত প্রান্ত, গ. পোড়া ও গলনহীন প্রান্ত, ঘ. কাপড়ের লে ধারক, ঙ. সামঞ্জস্যপূর্ন কাটা।
১০২. রাউন্ড নাইফ মেশিনের আর.পি.এম ও ব্লেডের উচ্চতা কত?
উত্তরঃ আর.পি.এম ১০০০ থেকে ৩৫০০ ও ব্লেডের উচ্চতা ১০ থেকে ৩৩ মিটার।
১০৩. পোশাক শিল্পে কাপড় কাটার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় কোন নাইফ মেশিন?
উত্তরঃ স্ট্রেইট নাইফ কাটিং মেশিন।
১০৪. ওয়াটার জেট কাটিং মেশিনের পানির চাপ কত?
উত্তরঃ প্রতি বর্গিঞ্চিতে ৬০,০০০ পাউন্ড।
১০৫. প্রিন্টিং কাকে বলে?
উত্তরঃ ক্যামিকেল এর সাহায্যে কাপড়ের উপর নির্দিষ্ট ডিজাইন অনুসারে বিভিন্ন রং প্রতিফলিত করাকে প্রিন্টিং বলে।
১০৬. প্রিন্টিং শব্দের অর্থ কি?
উত্তরঃ ডিজাইন অনুযায়ী ছাপানো।
১০৭. প্রিন্টিং এর গুরুত্বপূর্ণ উপাদান কি?
উত্তরঃ থিকেনার।
১০৮. ম্যাডার কী?
উত্তরঃ লাল রং
১০৯. ইন্দিগো কী?
উত্তরঃ নীল রং
১১০. রোলার পৃন্টিং এর যাত্রা কখন শুরু হয়?
উত্তরঃ ১৮ শতকের শেষের দিকে।
১১১. স্ক্রিন প্রিন্টিং পদ্ধতি কখন শুরু হয়?
উত্তরঃ ১৮ শতকের শেষের দিকে।
১১২. প্রাকৃতিক থেকেনার এর উদাহরণ কি?
উত্তরঃ গম, ভুট্টা ইত্যাদি।
১১৩. মডিফাই থিকেনারের উদাহরণ কি?
উত্তরঃ ব্রিটিশ গাম, সিএমসি, মাইপ্রো গাম ইত্যাদি।
১১৪. সিন্থেটিক ঠিকানার এর উদাহরণ
উত্তরঃ পলিভিনাইল অ্যালকোহল, পলি এক্রেলিক এসিড।
১১৫. গাম এরাবিক কোথা থেকে আসে?
উত্তরঃ অ্যাকাইকা এরাবিয়া নামক মহাজাতির উদ্ভিদ থেকে আসে।
১১৬. সোডিয়াম অ্যালজিনেট কোথা থেকে আসে?
উত্তরঃ সামুদ্রিক শ্যাওলা অ্যালজা থেকে আসে।
১১৭. পি.ভি.এ (P.V.A) এর পূর্ণরূপ কি?
উত্তরঃ পলিভিনাইল অ্যালকোহল। (Polyvinyl Alcohol)
১১৮. WWSC & RSWD বলতে কি বুঝায়?
উত্তরঃ WWSC= WASH WITH SIMILAR COLOR, RSWD = RE SHAPE WHILST DAMP
১১৯. TAP & AQL কি?উত্তরঃ TAP= Total acceptable product in a lot, AQL=acceptable quality limit
১২০. বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?
উত্তরঃ রিয়াজ গার্মেন্টস।