Exaiubian

Exaiubian

Share

31/12/2025

নতুন বছরের আগমনে সকল ExAIUBian কে শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসুন, নতুন বছরে আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করি এবং সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করি।

25/12/2025

সকলকে বড়দিনের শুভেচ্ছা।

এই উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।

16/12/2025

১৬ ডিসেম্বর এসেছিল বলে, আমরা সবাই ExAIUBian... সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

01/12/2025

ExAIUBian Community Announcement — বিজয়ের মাসের বিশেষ উদ্যোগ
প্রিয় ExAIUBian ভাই-বোনেরা,
ডিসেম্বর বিজয়ের মাসকে সামনে রেখে আমাদের কমিউনিটি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই পুরো মাসজুড়ে আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব ব্যবসা বা সেবার প্রমোশনাল পোস্ট ExAIUBian গ্রুপে শেয়ার করতে পারবেন।
📌 অংশগ্রহণের নিয়মাবলি:
1️⃣ একটি ব্যবসা থেকে সপ্তাহে শুধু ১টি প্রমোশনাল পোস্ট দেওয়া যাবে।
2️⃣ পোস্টে অবশ্যই ExAIUBian কমিউনিটির সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা সুবিধা উল্লেখ থাকতে হবে।
3️⃣ এই প্রমোশন দেখে যে কোনো ধরণের লেনদেন বা চুক্তি সম্পূর্ণভাবে ব্যবসা প্রদানকারী ও গ্রাহকের নিজস্ব দায়িত্বে পরিচালিত হবে।
4️⃣ ExAIUBian কমিউনিটি বা অ্যাডমিন প্যানেল কোনো ধরনের লেনদেন, অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরবর্তী সমস্যার দায়ভার নেবে না।
5️⃣ আমাদের উদ্দেশ্য একটাই—ExAIUBian পরিবার-এর উদ্যোক্তারা যেন নিজেদের ব্যবসা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং পরস্পরকে সমর্থন করতে পারেন।
❤ উদ্দেশ্য:
ExAIUBian পরিবার সবসময়ই প্রতিভা, দক্ষতা ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্র। বিজয়ের মাসে আমরা চাই আমাদের ভাই-বোনদের ব্যবসা আরও এগিয়ে যাক, নতুন ক্লায়েন্ট পাক, এবং কমিউনিটির ভেতরে-পৃথিবীর যেকোনো প্রান্তে তাদের শক্ত অবস্থান তৈরি হোক।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সৃজনশীল প্রচারণা এই উদ্যোগকে সফল করে তুলবে—এটাই আমাদের বিশ্বাস।
— শুভেচ্ছান্তে,
ExAIUBian Community

14/11/2025

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা !
আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোন শব্দই যথেষ্ট নয়। আপনাদের অবিচল সমর্থন ও অনুপ্রেরণাই আমাদের শক্তি।

আমাদের ExAIUBian শুধুই একটি সাধারণ AIUB Alumni গ্রুপ নয়—এটি এমন একটি পরিবার, যেখানে আমরা একে অপরের জন্য দাঁড়াই। এই কমিউনিটির মাধ্যমে আমরা চাকরি, বিদেশে সেটেল হওয়া, ExAIUBian দের বাবা মা এর চিকিৎসা সহ ব্যবসা, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত প্রয়োজনে অসংখ্যবার একে অপরকে সাহায্য করেছি।

এই অর্জনের নেপথ্যে কোনো একক ব্যক্তির নাম নেই—কারণ এখানে আসল নায়ক আমাদের প্রত্যেক সদস্যই। আপনাদের সক্রিয়তা, আন্তরিকতা ও সহযোগিতাই ExAIUBian-কে আজ একটি শক্তিশালী পরিবারে রূপ দিয়েছে। ❤

এই গ্রুপের সত্যিকারের সম্মান তার সদস্যদের প্রাপ্য।
And our Super Hero Award goes to YOU.

Join ExAIUBian: https://www.facebook.com/groups/exaiubian

আপনাদের সাথে নিয়ে আরো অনেক দূর যেতে চাই।

ভালোবাসা সহ,
এডমিন টিম

14/10/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


408/1, Kuratoli, Khilkhet, Dhaka 1229
Dhaka