15/08/2026
ইতোমধ্যে চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিকে ভর্তি হবেন। তাদের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাবৃত্তি নিয়ে আজকের আয়োজন।
■ বোর্ডবৃত্তি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিবছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিতে থাকে। সাধারণত ফল প্রকাশের কয়েকমাস পর এই বৃত্তির কার্যক্রম শুরু হয়। এজন্য বৃত্তিপ্রত্যাশীদের অধিদপ্তর ও শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে হবে।
■ ডাচ্-বাংলা ব্যাংক
এসএসসি ও সমমান পরীক্ষার পরপরই ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়। ২০২৬ সালের শিক্ষাবৃত্তির আবেদনের সময় ইতোমধ্যে জানানো হয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই শিক্ষাবৃত্তি। যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। আবেদন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বৃত্তির জন্য এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিজিপিএর নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। একইভাবে জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পেতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তির আওতায় এইচএসসি পর্যায়ে দুই বছর শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
■ শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সাধারণত এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তির জন্য বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫.০০ থাকতে হবে। একই এলাকার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪.৮০ থাকতে হবে। অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও অনলাইনে আপলোড করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।
■ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়ে থাকে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃতদের ইতোমধ্যে আবেদন শেষ হয়েছে। আবেদনকারী অভিভাবকের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
■ সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসি-এর শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী এবং অনগ্রসর গোষ্ঠীর শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।
■ সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকার উপবৃত্তি দিয়ে থাকে। তবে শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এ ছাড়া শিক্ষা বোর্ড থেকে মেধা বা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
■ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
প্রবাসী কর্মীদের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় সরকার। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
■ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শিক্ষাবৃত্তি
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান-এর উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন। নির্বাচিতরা এককালীন শিক্ষা বৃত্তিসহ এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ-ক্রেস্ট, সংবর্ধনা মেডেল এবং বিশেষ উপহার পাবেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাঁদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে।
■ মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
গতবছর এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সহায়তা ও মাসিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের নিকট আবেদনপত্র গ্রহণ করেছিল।
15/08/2026
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু
12/08/2026
একাদশ শ্রেণিতে কলেজ নির্বাচন: শুধু নাম নয়, সিদ্ধান্ত হোক বুঝে! 🎓
এসএসসির ফল প্রকাশের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো- কোন কলেজে ভর্তি হবো? পছন্দের কলেজে আবেদন করার আগে শুধু কলেজের নাম বা সুনাম দেখলেই হবে না। নিজের জিপিএ, প্রাপ্ত নম্বর, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, যাতায়াত এবং পরিবারের সামর্থ্য সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
📌 কলেজ বাছাইয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই দেখবেন-
✅ ১. নিজের জিপিএ ও কলেজের যোগ্যতা
আপনার জিপিএ অনুযায়ী কোন কোন কলেজে আবেদন করা বাস্তবসম্মত, আগে সেটি যাচাই করুন। শুধু স্বপ্নের কলেজের তালিকা না করে কিছু নিরাপদ অপশনও রাখুন।
✅ ২. মোট নম্বরও গুরুত্বপূর্ণ
একই জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম নির্ধারণে প্রাপ্ত নম্বরসহ নির্ধারিত বিষয়গুলোর ফল বিবেচনা করা হতে পারে। তাই শুধু জিপিএ নয়, মোট নম্বরের বিষয়টিও মাথায় রাখুন।
✅ ৩. যাতায়াতের সময় হিসাব করুন 🚌
প্রতিদিন কলেজে যেতে যদি ২–৩ ঘণ্টা রাস্তায় চলে যায়, তাহলে পড়াশোনা ও বিশ্রামের ওপর বড় প্রভাব পড়তে পারে। সম্ভব হলে ভালো মানের এবং তুলনামূলক কাছের কলেজকে অগ্রাধিকার দিন।
✅ ৪. পড়াশোনার পরিবেশ ও ফলাফল দেখুন
গত কয়েক বছরের এইচএসসি ফলাফল, নিয়মিত ক্লাস হয় কি না, শিক্ষকদের মান, ল্যাব ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নিন। সম্ভব হলে বর্তমান বা সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতাও শুনুন।
✅ ৫. খরচের বিষয়টি ভুলবেন না 💰
ভর্তি ফি, মাসিক বেতন, সেশন ফি, যাতায়াত, বই ও অন্যান্য খরচ সব মিলিয়ে পরিবারের ওপর কতটা চাপ পড়বে, তা আগে হিসাব করুন। সামর্থ্যের বাইরে গিয়ে শুধু নামী কলেজ বেছে নেওয়ার প্রয়োজন নেই।
🎯 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:
ভালো কলেজ মানেই শুধু নামী কলেজ নয়। যে কলেজে আপনার ভালোভাবে পড়াশোনা করার সুযোগ, মানসিক স্বস্তি, যাতায়াতের সুবিধা এবং ভবিষ্যৎ লক্ষ্য পূরণের পরিবেশ আছে; সেটিই আপনার জন্য ভালো কলেজ।
10/08/2026
SSC ২০২৬-এ দারুণ ফলাফলের জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন 🎉🎉
আগামী দিনের পথচলায় তোমাদের জন্য রইল অনেক শুভকামনা ও সাফল্যের প্রত্যাশা 🌟
10/08/2026
SSC 2026 : এসএসসিতে পাসেরহার ও জিপিএ–৫ কমেছে
08/08/2026
পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য
★ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল, চলে ২০ মে পর্যন্ত; এরপর নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
★ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
যেভাবে অনলাইনে ফল দেখা যাবে
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই নিচের ওয়েবসাইটগুলোতে ফল দেখতে পারবেন—
1. www.educationboardresults.gov.bd — শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফলাফল পোর্টালে ঢুকে নিজ বোর্ড, পরীক্ষার নাম (SSC/Equivalent), সাল (2026), রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে "ফলাফল দেখুন" বা "Get Result" বাটনে ক্লিক করলেই বিষয়ভিত্তিক গ্রেডসহ ফল দেখা যাবে।
2. eboardresults.com — এই পোর্টালেও একইভাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিটসহ পূর্ণাঙ্গ ফল দেখা ও ডাউনলোড/প্রিন্ট করা যাবে।
3. প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে চাইলে: eBoard Results ওয়েবসাইটে গিয়ে Result Type থেকে "Institution Result" সিলেক্ট করে নিজ স্কুলের EIIN নম্বর দিলে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে দেখা যায়।
সার্ভারে চাপ বেশি থাকলে একটি ওয়েবসাইটে সমস্যা হলে অন্যটি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
SMS-এর মাধ্যমে ফল দেখার নিয়ম
ইন্টারনেট সংযোগ না থাকলে বা ওয়েবসাইটে চাপ বেশি থাকলে মোবাইল ফোন থেকে SMS পাঠিয়েও ফল জানা যাবে। পদ্ধতি:
SSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার সাল
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল যদি হয় 123456, তাহলে লিখতে হবে—
SSC DHA 123456 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএসে ফলাফল (জিপিএ) চলে আসবে। প্রতিটি SMS-এর জন্য নির্ধারিত চার্জ (সাধারণত ২ টাকা ৫০ পয়সা + ভ্যাট) কাটা হয়।
যা মনে রাখা জরুরি
ফল প্রকাশের ২-৩ সপ্তাহের মধ্যে সাধারণত একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া (xiclassadmission.gov.bd) শুরু হয়ে থাকে।
তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলন অবলম্বনে।
06/08/2026
■ পূর্ণাঙ্গ উত্তরমালাসহ টাইপভিত্তিক সাজেশন্স
এসএসসি বুস্টার প্লাস ২০২৭ 🔥
দুই খণ্ডে আপনার ফুল সেট সকল সাবজেক্ট পাচ্ছেন মাত্র ৭৫০ টাকায়!
📣 ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘বুস্টার প্লাস সাজেশন্স’। বিগত সালের বোর্ড পরীক্ষা (২০২৬ থেকে ২০১৬) এবং সেরা স্কুলের নির্বাচনি/প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে বইগুলো রচিত। সংগ্রহ করে চোখ বুলাও; নিজের প্রস্তুতিকে একটু যাচাই করে নাও, মিলিয়ে দেখো।
📌 তোমাদের ২০২৭ সালের ফাইনাল পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। সময় দ্রুত চলে যাবে এখন। এই অল্প সময়ে প্রতি বিষয়ের হাজার হাজার প্রশ্ন থেকে কোনটা রেখে কোনটা পড়বে বুঝতে পারছো না? তাহলে এই বুস্টার প্লাস সাজেশন্স বইগুলো তোমার জন্য। বিগত বছরের টেস্ট পেপারের প্রত্যেক টাইপের প্রশ্ন বিশ্লেষণ করে সকল বিষয়ের জন্য সাজেশন্স তৈরি করা হয়েছে। বইগুলোতে বিগত বছরের বোর্ডপ্রশ্ন এনালাইসিস করে তৈরি করা (প্রতিটি অধ্যায়ে) 𝐂𝐐 এবং 𝐌𝐂𝐐 রয়েছে, যা অনুশীলনের মাধ্যমে পুরো অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ কনসেপ্ট কাভার হয়ে যাবে।
■ বইগুলোতে যা যা থাকছে-
✅ অধ্যায়ভিত্তিক বোর্ডপ্রশ্ন এনালাইসিস
✅ এমসিকিউ টপ টিপস
✅ গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
✅ টাইপভিত্তিক সিকিউ বা সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও উত্তর
✅ অধ্যায়ের মূল কনসেপ্ট আলোচনা
✅ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
✅ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
✅ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
👉 বইয়ের ডেমো দেখতে ম্যাসেঞ্জারে নক করুন অথবা ক্লিক করতে হবে এই লিংকে:
https://drive.google.com/drive/folders/1xdJovZgB89PwTKl_uQxqIdcc0Skfhr2u?usp=drive_link
🔴 আবশ্যিক সকল শাখার সাজেশন্স বইটিতে যেসব বিষয় আছে:
📗 বাংলা ১ম পত্র
📗 বাংলা ২য় পত্র
📗 ইংরেজি ১ম পত্র
📗 ইংরেজি ২য় পত্র
📗 গণিত
📗 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
📗 ইসলাম ও নৈতিক শিক্ষা
📗 হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
🔴 বিজ্ঞান শাখার সাজেশন্স বইটিতে যেসব বিষয় আছে:
📘 পদার্থ বিজ্ঞান
📘 রসায়ন বিজ্ঞান
📘 জীববিজ্ঞান
📘 উচ্চতর গণিত
📘 বাংলাদেশ ও বিশ্বপরিচয়
📘 কৃষি শিক্ষা
🔴 মানবিক শাখার সাজেশন্স বইটিতে যেসব বিষয় আছে:
📙 বিজ্ঞান
📙 পৌরনীতি ও নাগরিকতা
📙 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
📙 অর্থনীতি
📙 ভূগোল ও পরিবেশ
📙 কৃষি শিক্ষা
🎯 কেন এই বইগুলো তোমার প্রয়োজন?
☑️ নতুন মানবণ্টন অনুযায়ী সাজানো
☑️ এমসিকিউ এবং সিকিউ-এর টাইপভিত্তিক সাজেশন্স
☑️ সংক্ষিপ্ত প্রশ্নসহ সকল বিষয়ে আপডেট সবকিছুর সংযোজন
☑️ ২০২৬-২০১৬ সালের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
☑️ পরীক্ষার নতুন কাঠামো অনুযায়ী প্রতি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল টেস্ট
■ সারা বাংলাদেশে হোম ডেলিভারি! (ক্যাশ অন ডেলিভারি)
অর্ডার করতে কল করুন: 01316346602 (২৪ ঘন্টা/এনি টাইম)
ম্যাসেঞ্জার : m.me/347644742662430
🔵 বইগুলো সংগ্রহ করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আমাদের ইনবক্সে লিখে পাঠান। আমরা বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনি বই হাতে পাওয়ার পর টাকা দিবেন। মাত্র ৭৫০ টাকায় আপনি দুইটা বই পাবেন, একটা আবশ্যিক সকল সাবজেক্ট আরেকটা আপনার গ্রুপ সকল সাবজেক্ট, তাহলে আর দেরি কেন?
05/08/2026
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 'Wh-Questions' গঠন করা ইংরেজি ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলক চ্যালেঞ্জিং একটি বিষয়। ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়ন বা বৃত্তি পরীক্ষায় এই অংশটি শিক্ষার্থীদের সঠিক নম্বর পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
শ্রেণিকক্ষে শুধু মুখস্থ নিয়ম না করিয়ে যদি বিষয়টিকে ধাপে ধাপে, কাঠামোগতভাবে এবং বিভিন্ন বাক্যের প্রয়োগ দেখিয়ে শেখানো যায়, তবে শিক্ষার্থীরা সহজে ভয় কাটিয়ে উঠতে পারে। নিচে একটি সহজ পাঠদান কৌশল ও স্পষ্ট গঠন প্রণালী তুলে ধরা হলো, যা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের চমৎকারভাবে বুঝিয়ে দিতে সাহায্য করবে।
🟪১. প্রাথমিক ধারণা (Wh-Words-এর পরিচয়)
শিক্ষার্থীদের আগে বোঝাতে হবে যে, প্রশ্নের নিচে থাকা 'Underline' করা অংশটির ধরন দেখে সঠিক 'Wh-word' নির্বাচন করতে হবে:
Wh-word ➡️ অর্থ ➡️ কখন ব্যবহার হবে
Who------ কে/কারা---ব্যক্তি নির্দেশ করলে
What-কী/কোনটি--বস্তু,তথ্য বা পেশা বোঝালে
When- কখন--সময় বা বার/তারিখ বোঝালে
Where--কোথায়---স্থান বা দিক বোঝালে
Why---কেন----কারণ বা উদ্দেশ্য বোঝালে
How---কিভাবে/কেমন---বয়স, অবস্থা, সংখ্যা বা মাধ্যম বোঝালে
🟪 ২. Wh-Question গঠনের মূল ৩টি নিয়ম
🔵নিয়ম ১: বাক্যে Auxiliary Verb থাকলে:
১) (Am, Is, Are, Was, Were, Can, Will, May ইত্যাদি থাকলে)
🔵 গঠন:Wh-word + Auxiliary Verb +Subject + Main Verb (যদি থাকে) + বাকি অংশ + ?
🙂 উদাহরণ ১: Raju is 'a firefighter'.
➡️ 'What' is Raju?
🙂উদাহরণ ২:They are going 'to school'.
➡️ 'Where' are they going?
🔵 নিয়ম ২: বাক্যে Auxiliary Verb না থাকলে (Do / Does / Did-এর ব্যবহার)
🔵 গঠন: Wh-word + Do / Does / Did + Subject + Verb-এর Base Form + বাকি অংশ + ?
যেমন: Present Tense (Verb-এর সাথে s/es থাকলে `Does` বসবে):
🙂Sentence: Sima lives 'in Sylhet'.
Wh-Question: 'Where' does Sima live? (লক্ষ্য করুন: `lives` থেকে `s` উঠে গেছে)
🙂Present Tense (Verb-এর সাথে s/es না থাকলে `Do` বসবে):
🙂Sentence: They play 'football'.
Wh-Question: 'What' do they play?
🙂Past Tense (Verb-টি Past form-এ থাকলে `Did` বসবে):
🙂Sentence: Jessica came 'yesterday'.
Wh-Question: 'When' did Jessica come? (লক্ষ্য করুন: `came` মূল শব্দ `come`-এ ফিরে এসেছে)
🔵 নিয়ম ৩: Subject-কে প্রশ্ন করলে (সবচেয়ে সহজ নিয়ম)
🙂যদি বাক্যের শুরুতেই থাকা Subject (ব্যক্তি বা বস্তু)-এর নিচে Underline করা থাকে, তবে বাক্যের গঠন পরিবর্তন হয় না। শুধু Subject-এর জায়গায় 'Who' বা 'What' বসে।
🙂গঠন: Who/What+বাক্যের বাকি অংশ + ?
🙂উদাহরণ ১: 'Maria' gets up early in the morning.
➡️'Who' gets up early in the morning?
উদাহরণ ২: 'A glass of milk' gives us energy.
➡️ 'What' gives us energy?
🔵 ৩. শ্রেণিকক্ষে মনে রাখার সহজ ৩টি টিপস
🙂 ১. Underline করা উত্তরটি বাদ যাবে: প্রশ্ন তৈরি করার পর নিশ্চিত হতে হবে যে দাগ দেওয়া শব্দটি যেন প্রশ্নের ভেতর আবার না চলে আসে।
🙂 ২. Does/Did-এর পর Verb-এর রূপ: শিক্ষার্থীদের মনে করিয়ে দিন, `does` বা `did` ব্যবহার করলে মূল Verb-এর আসল রূপ (Present form) ব্যবহার করতে হবে।
🙂 ৩. প্রশ্নবোধক চিহ্ন (?): চিহ্নের ভুল যেন না হয়, সেটি বোর্ডওয়ার্ক করার সময় বারবার মনে করিয়ে দিন।
🙂 ৪. বোর্ডওয়ার্ক ও অনুশীলনী:
S1: Tamim likes 'ice cream'.
➡️ 'What' does Tamim like?
S2: She woke up 'at 6 a.m.'
➡️ 'When' did she wake up?
S3: Babul lives 'in Dublar Char'.
➡️ 'Where' does Babul live?
S4: 'Raju' is a firefighter.
➡️ 'Who' is a firefighter?
🟥 ৫ম শ্রেণির ইংরেজি (EFT) থেকে
Wh-Question অনুশীলনী (১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন)
নিচের বাক্যগুলোর নিচে দাগ দেওয়া (Underlined) দিতে পারছি না তাই কোটেশন এর মধ্যে দেয়া অংশগুলোর ওপর ভিত্তি করে সঠিক Wh-Question তৈরি করো:
প্রশ্নসমূহ (Exercises):
১) 'Raju' is a firefighter.
২) Sima is from 'Sylhet'.
৩) Jessica is leaving in '10 minutes'.
৪) They are going to 'Chattogram'.
৫) Maria cannot see 'because she is visually impaired'.
৬) The hare was sleeping 'under a tree'.
৭) Babul's father had 'a small grocery shop'.
৮) 'The Liberation War Museum' is at Agargaon.
৯) Laila is '10 years old'.
১০)Sima and Jessica are at the 'Railway Station'.
সমাধান ও ব্যাখ্যা (Solutions with Explanation):
১. Who is a firefighter?
(ব্যাখ্যা: Raju একজন ব্যক্তি এবং তিনি Subject, তাই Subject-এর পরিবর্তে Who বসেছে।)
২. Where is Sima from?
(ব্যাখ্যা: Sylhet একটি স্থানের নাম, তাই প্রশ্ন করার জন্য Where বসেছে।)
৩. When is Jessica leaving?
(ব্যাখ্যা: In 10 minutes একটি সময় নির্দেশ করছে, তাই When বসেছে।)
৪. Where are they going?
(ব্যাখ্যা: Chattogram একটি গন্তব্য বা স্থান, তাই Where বসেছে।)
৫. Why cannot Maria see?
(ব্যাখ্যা: Because থাকলে কারণ বোঝায়, তাই প্রশ্ন করার সময় Why বসেছে।)
৬. Where was the hare sleeping?
(ব্যাখ্যা: Under a tree একটি জায়গা বোঝাচ্ছে, তাই Where বসেছে।)
৭. What did Babul's father have?
(ব্যাখ্যা: A small grocery shop একটি বস্তু বা তথ্য। বাক্যে Verb ছিল 'had' (Past), তাই Auxiliary Verb হিসেবে 'did' বসেছে এবং 'had' পরিবর্তিত হয়ে base form 'have' হয়েছে।)
৮. What is at Agargaon?
(ব্যাখ্যা: The Liberation War Museum এখানে একটি বস্তুবাচক Subject, তাই এর পরিবর্তে What বসেছে।)
৯. How old is Laila?
(ব্যাখ্যা: বয়স জানতে চাইলে How old ব্যবহার করতে হয়।)
১০. Where are Sima and Jessica?
(ব্যাখ্যা: Railway Station একটি জায়গা, তাই Where বসেছে।)
শিক্ষকদের জন্য: শিক্ষার্থীদের মনে করিয়ে দেবেন যে উত্তরটি লেখার পর অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে। ধন্যবাদ।🤍
05/08/2026
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষার নিয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্দেশনা দিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীন পরীক্ষক ও বহি:পরীক্ষককে উপস্থিত থাকতে হবে। যে সব কেন্দ্রে ব্যাবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবেনা। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।