05/04/2026
Talimuddin Academy
কোরআন ও দ্বিনী শিক্ষার একটি অন্যতম প্রতিষ্ঠান
05/04/2026
18/03/2026
সময় যে থেমে থাকে না, তা আমরা সবাই জানি। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো জীবনের গতিপথ বদলে দেয়। সন্তানের শৈশবেই কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে দেয়া—এমনই একটি সিদ্ধান্ত।
কারন একজন মানবের আদর্শ মানবতা,নৈতিকতা,সামাজিকতা শিক্ষার সবচেয়ে উত্তম পন্থায় হচ্ছে মহা ঐশী গ্রন্থ আল কুরআনকে জানা ।
এবং সে পথে চলা । সুতরাং সেই পথ চলা শৈশব থেকেই শুরু করতে হয় ।
তাই আমরা ছোট্ট সোনামণিদের জন্য আবারো নিয়ে এসেছি আমাদের “স্কুল মক্তব কোর্সটি “।
যে অভিভাবকগণ সন্তান তারবিয়াতের ক্ষেত্রে এখনও দ্বিধায় আছেন, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। হাতে আর কয়েকটি দিন মাত্র। তাই এখনি আমাদের সাথে এই কোর্সে আপনার সন্তানদের নিয়ে অংশগ্রহণ করুন।
শিশুরা যদি কুরআনকে সময় দেয়, তাহলে কেবল সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেই শিখবেনা, কুরআন তাকে শেখাবে নৈতিকতা, শৃঙ্খলা আর দ্বীনের বুনিয়াদ। ছোটবেলার এই ভিত্তিই তাকে বড় হয়ে দ্বীনের পথে দৃঢ় রাখবে।
⏳ সময় খুব অল্প। সিদ্ধান্ত আপনার।
আজকে নেওয়া একটিমাত্র পদক্ষেপ হতে পারে, আপনার সন্তানের আখিরাতের জন্য আলোকবর্তিকা।
তারই পরিপ্রেক্ষিতে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ❝স্কুল মক্তব কোর্স❞।
🔴
🔰 স্কুল মক্তব কোর্সের পূর্বশর্ত:
বয়স ৫--৯বছরের উর্ধ্বে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে আলাদা শিক্ষক - শিক্ষিকা।
🟡 কোর্স ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ইনবক্সে অথবা আমাদের WhatsApp number যোগাযোগ করুন।
📞01975914451
কমেন্টে আমাদের "বয়স্ক ফরজে আইন" কোর্স সম্পর্কে তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ ।
17/02/2026
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
যখন তোমরা রমযানের চাঁদ দেখবে তখন থেকে রোযা রাখবে আর যখন (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন থেকে রোযা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোযা রাখবে।
— সহীহুল বুখারী, হাদীস : ১৯০৯
09/02/2026
🌙 সামনে পবিত্র মাহে রামাদান 🌙
রহমত, মাগফিরাত আর নাজাতের অনন্য উপহার নিয়ে আবার আমাদের দরজায় কড়া নাড়ছে এই বরকতময় মাস।
এই মাস এলেই অন্তর যেন অদ্ভুতভাবে নরম হয়ে যায়।
মন চায়—দুনিয়ার ব্যস্ততা একটু পাশে রেখে আল্লাহর দিকে ফিরে যেতে।
মন চায়—আরও বেশি নামাজ পড়তে, আরও বেশি দোয়ায় হাত তুলতে,
আর সবথেকে বেশি মন চায়—
আল্লাহর কালাম কুরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে।
আমাদের অনেকেরই স্বপ্ন থাকে—
“এই রামাদানে অন্তত একটা কুরআন খতম দেবো।”
কিন্তু বাস্তবতা হলো, আমরা অনেক সময় কুরআন খতম করলেও
তা সহীহ ও শুদ্ধ না হওয়ার কারণে
সওয়াবের বদলে গোনাহের আশঙ্কা থেকেই যায়—
যা ভাবলেই বুকটা কেঁপে ওঠে।
এই চিন্তা থেকেই,
এই দায়িত্ববোধ থেকেই,
গতবারের মতো এবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি—
✨ ঘরে বসেই সহীহ ও শুদ্ধভাবে কুরআন খতম করার সুযোগ ✨
📖 ‘খতমে কুরআন’ ক্লাস 📖
এখানে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো চাপ—
আছে শুধু আল্লাহর কালামকে
সহীহভাবে পড়ে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা।
📌 ক্লাস হবে:
▪️ গুগল মিট
▪️ অথবা টেলিগ্রামে
📌 ক্লাস শুরু:
▪️ প্রথম রমজান থেকে
▪️ সময়: সকাল ৯টা
📌 ক্লাসের পদ্ধতি:
একজন অভিজ্ঞ উস্তাজা ধীরে, সুন্দরভাবে, সহীহ তিলাওয়াত করবেন—
আর আমরা সবাই নিজের কুরআন সামনে রেখে
নীরবে, মনোযোগ দিয়ে অনুসরণ করবো।
এই রামাদানে আসুন,
শুধু খতম নয়—
সহীহ খতমের মাধ্যমে আল্লাহর দরবারে কবুলিয়াতের আশায় দাঁড়াই।
হয়তো এই একটি সহীহ খতমই
আমাদের নাজাতের কারণ হয়ে যাবে…
আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর কালামের হক আদায় করার তাওফিক দেন। আমিন। 🤲
যোগাযোগ WhatsApp number __
01975-914451
03/02/2026
আজ শবে বরাত নাকি "লাইলাতুন নিসফি মিন শাবান"? আসুন একটু ঘেটে দেখা যাক।
ভারতীয় উপমহাদেশে ১৫ই শাবান শবে বরাত নামে সুপরিচিত হলেও হাদিস শরীফে এমন শব্দযুগলের দেখা মেলে না। হাদিস শরীফের ভাষা অনুযায়ী শাবান মাসের মধ্য রজনী তথা ১৪ই শাবানের দিবাগত রাত অর্থাৎ ১৫ই শাবানের রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এদিকে প্রচলিত শবে বরাত শব্দদ্বয় দ্বারা ভাগ্য রজনী বুঝানো হয় যা কোনো সহিহ হাদিস থেকে নেয়া হয় নি। তাহলে এই রাতের তাৎপর্য কী?
ইবনে মাজাহতে উল্লেখিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ❝মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন।❞
অর্থাৎ ১৫ই শাবানের এই রাত্রি আমাদের জন্য গুনাহ মাফের সুযোগ। পাশাপাশি এ রাতে দুআ কবুলের সম্ভাবনাও রয়েছে। ইবনে ওমর রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, ❝এমন পাঁচটি রাত রয়েছে, যেগুলোতে আল্লাহ তাআলা বান্দার দুআ ফিরিয়ে দেন না। সেই রাতগুলো হলো, জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত, দুই ঈদের রাত।❞ [সুনানে বায়হাকি: ৬০৮৭]
আরেকদিকে দুঃখজনক হলেও বাস্তব যে, এই রাতকে কেন্দ্র করে নানান কালচার গড়ে তোলা হয়েছে যার প্রমাণ কুরআন ও হাদিসে নেই। এই যেমন:
1️⃣ নির্দিষ্ট সালাত: শবে বরাতের আলাদা সালাত আছে মনে করা, যা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় নি।
2️⃣ নির্দিষ্ট সিয়াম: শাবান মাসে সিয়াম পালন করা নিশ্চয়ই উত্তম। এছাড়া ১৫ই শাবান আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। তাই এ দিনে সিয়াম পালনে বাড়তি সাওয়াব মিলবে ইনশা আল্লাহ। তবে এই সিয়ামকে শবে বরাতের বিশেষ আমল বা সুন্নাহ ভাবা হিতের বিপরীত। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি করেন নি।
3️⃣ আতশবাজি, আলোকসজ্জা, মেলা: উৎসবমুখর পরিবেশ তৈরি করা যার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই।
4️⃣ ভাগ্য রজনী মনে করা: এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় ভেবে বিশেষ খাবার যেমন হালুয়া-রুটি বিতরণ করা, উত্তম পোশাক পড়া ইত্যাদি ভিত্তিহীন।
5️⃣ কবর জিয়ারতকে এই রাতে আবশ্যক মনে করা: অনেক এলাকায় দলবেঁধে কবর জিয়ারত করা এই রাতের একটি কালচার হিসাবে ধরা হয়। কুরআন ও হাদিসে এমন কোনো রেফারেন্স পাওয়া যায় নি।
মোদ্দাকথা ১৫ই শাবানের রাতকে হাদিসের ভাষায় বলা উচিত লাইলাতুন নিসফি মিন শাবান। এ রাতে আল্লাহ রব্বুল আলামিন তাঁর অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করেন ফলে এটি কোনো সাধারণ রাত নয়। তাই কুরআন-হাদিসে নেই এমন বিষয়গুলো পরিহার করে ইখলাসের সহিত জিকির, সালাত ও তিলাওয়াতের মাধ্যমে এই রাতে আল্লাহর দরবারে মাফি চেয়ে দু'হাত তুলতে কার্পণ্য করবেন না!
📜 প্রচলিত ভুল থেকে বেরিয়ে আসতে পোস্টটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন ইনশা আল্লাহ।
🌙আপনি আপনার সন্তানকে নিয়ে রমাদানের প্রস্তুতি নিচ্ছেন তো??🌙
🌙📌রমাদান উপলক্ষে প্রথম ৫ জনের জন্য রয়েছে ভর্তি ফি তে রয়েছে ৫০% ছাড়🌙
বাবা–মা সবসময় চান, তাদের সন্তান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। একজন আদর্শ মুসলিম হিসেবে বড় হোক।
Talimuddin Academy একজন অভিভাবকের অভিমত... যিনি তার ৩ সন্তানকেই আমাদের প্রতিষ্ঠানে পড়ান ।
👉সন্তান মাশাআল্লাহ এখন অনেক ভালো পড়ে,
👉আগ্রহ নিয়ে নিজ থেকে ক্লাসে জয়েন করছে।
👉সময়মতো নামাজও পড়ে।
👉এখন আগের মতো রেগে যায় না, বড়দের সম্মান করে।
অভিভাবকদের এমন অভিমত আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
🌿 আপনি যদি চান আপনার সন্তানের মধ্যে এমন সুন্দর পরিবর্তন আসুক, একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠুক তাহলে এখনই আমাদের এই জ্ঞান সফরে আপনার সন্তান কে নিয়ে আমাদের সঙ্গী হোন ।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য
আরো বিস্তারিত জানতে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের
WhatsApp number
☎️ 01975-914451
🥀আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুণ। جزاكم الله خيرا
01/02/2026
🌙 সামনে পবিত্র মাহে রামাদান 🌙
রহমত, মাগফিরাত আর নাজাতের অনন্য উপহার নিয়ে আবার আমাদের দরজায় কড়া নাড়ছে এই বরকতময় মাস।
এই মাস এলেই অন্তর যেন অদ্ভুতভাবে নরম হয়ে যায়।
মন চায়—দুনিয়ার ব্যস্ততা একটু পাশে রেখে আল্লাহর দিকে ফিরে যেতে।
মন চায়—আরও বেশি নামাজ পড়তে, আরও বেশি দোয়ায় হাত তুলতে,
আর সবথেকে বেশি মন চায়—
আল্লাহর কালাম কুরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে।
আমাদের অনেকেরই স্বপ্ন থাকে—
“এই রামাদানে অন্তত একটা কুরআন খতম দেবো।”
কিন্তু বাস্তবতা হলো, আমরা অনেক সময় কুরআন খতম করলেও
তা সহীহ ও শুদ্ধ না হওয়ার কারণে
সওয়াবের বদলে গোনাহের আশঙ্কা থেকেই যায়—
যা ভাবলেই বুকটা কেঁপে ওঠে।
এই চিন্তা থেকেই,
এই দায়িত্ববোধ থেকেই,
গতবারের মতো এবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি—
✨ ঘরে বসেই সহীহ ও শুদ্ধভাবে কুরআন খতম করার সুযোগ ✨
📖 ‘খতমে কুরআন’ ক্লাস 📖
এখানে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো চাপ—
আছে শুধু আল্লাহর কালামকে
সহীহভাবে পড়ে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা।
📌 ক্লাস হবে:
▪️ গুগল মিট
▪️ অথবা টেলিগ্রামে
📌 শুরু:
▪️ প্রথম রমজান থেকে
▪️ সময়: সকাল ৯টা
📌 ক্লাসের পদ্ধতি:
একজন অভিজ্ঞ উস্তাজা ধীরে, সুন্দরভাবে, সহীহ তিলাওয়াত করবেন—
আর আমরা সবাই নিজের কুরআন সামনে রেখে
নীরবে, মনোযোগ দিয়ে অনুসরণ করবো।
এই রামাদানে আসুন,
শুধু খতম নয়—
সহীহ খতমের মাধ্যমে আল্লাহর দরবারে কবুলিয়াতের আশায় দাঁড়াই।
হয়তো এই একটি সহীহ খতমই
আমাদের নাজাতের কারণ হয়ে যাবে…
আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর কালামের হক আদায় করার তাওফিক দেন। আমিন। 🤲
🌷 প্রিয় বোন,
আপনিও এই নেকির কাফেলায় নিজে অংশগ্রহণ করুন।
একই সঙ্গে এই আমলের সওয়াবকে আরও বহুগুণে বাড়িয়ে নিতে
আপনার পরিচিত বোনদের কাছেও এই দাওয়াত পৌঁছে দিন।
শেয়ার ও মেনশনের মাধ্যমে
তাদেরকেও এই বরকতময় কাফেলায় যুক্ত করুন।
হয়তো আপনার একটি শেয়ারই
কারও সহীহ কুরআন তিলাওয়াতের পথ খুলে দেবে—
আর সেই নেক আমলের সওয়াব
আপনার আমলনামায় সদকায়ে জারিয়াহ হিসেবে
চলমান থাকবে, ইনশাআল্লাহ।
আসুন, আমরা সবাই মিলে
এই রামাদানে নেকির পথে
একটি সুন্দর কাফেলা গড়ে তুলি। 🌙🤍
শিশুর হৃদয়ে ঈমানের বীজ বপন — বাবা–মায়ের প্রথম দায়িত্ব
💞 শিশুরা পৃথিবীতে আসে একেবারে নির্মল ফিতরার উপর—
তার ছোট্ট হৃদয়ে লুকিয়ে থাকে আল্লাহকে চিনবার অদ্ভুত সহজ ক্ষমতা।
কিন্তু এই ফিতরার আলোকে লালন পালন করার দায়িত্ব কার?
— নিশ্চয়ই বাবা–মায়ের?
✨ আপনি কি জানেন ?!?
নবী মুহাম্মদ ﷺ শিশুদেরকে অত্যন্ত কোমল ভাষায় আল্লাহর পরিচয় দিতেন—
▪︎ “তোমাকে কে রক্ষা করে, জানো? — আল্লাহ।”
▪︎ “বৃষ্টি কে পাঠায়? — আল্লাহ।”
এই সরল বাক্যগুলোই শিশুর হৃদয়ে আল্লাহবিশ্বাসের প্রথম আলো জ্বেলে দেয়।
শিশুকে ছোট ছোট দুআ, হাদিস ,সুন্নাহ এবং নবী সাহাবীদের গল্প , শেখানো,
এসবই তার হৃদয়ের গভীরে ঈমানের সুগন্ধ ছড়িয়ে দেয়।
একটি শিশুর হৃদয়ে ইসলামের সঠিক বীজ বপন করতে কেবল কুরআন তিলাওয়াতই যথেষ্ট নয়; প্রয়োজন দ্বীনের গভীর শিক্ষা। তাই Talimuddin Academy রং এই' স্কুল মক্তব কোর্স'-এ আমরা গুরুত্ব দিচ্ছি সেই পূর্ণাঙ্গতার ওপর। আলহামদুলিল্লাহ, আমাদের এই ১৬ মাস মেয়াদি বিশেষ আয়োজনে শিশুদের জন্য রয়েছে তাজবীদ, আক্বিদাহ, ফিকহ, সীরাহ, দুআসহ ৮টি ভিন্ন বিষয়ের এক সমৃদ্ধ কারিকুলাম।
স্কুলের একাডেমিক পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেজন্য আমাদের এখানে রয়েছে ব্যাচ সিস্টেম এর পাশাপাশি প্রাইভেট ক্লাস আপনার শিশু তার পড়ার রুটিন অনুযায়ী স্বাচ্ছন্দ্যে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে বড় হওয়া বহু শিক্ষার্থী এই জ্ঞানসফরে আমাদের সঙ্গী হয়েছেন।
🟥 কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তি পদ্ধতি জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের WhatsApp /Imo নাম্বারে ইন শা আল্লাহ।
☎️01975-914451
24/01/2026
🌙 রমাদান—আত্মশুদ্ধি, ইলম ও সহিহ ইবাদতের মাস 🌙
অনেক বছর ধরে আমরা নামাজ পড়ছি, কুরআন পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি—
কিন্তু আমাদের এইসকল ইবাদত কি পরিপূর্ণ সহিহভাবে আদায় হচ্ছে কিনা সেই ব্যপারে আমরা কতটুকু সচেতন?
ফরজ, ওয়াজিব, সুন্নাহ ও নিষিদ্ধ বিষয়গুলো আমরা কতটা সঠিকভাবে জানি?
ইবাদতের শুদ্ধতা ও কবুলিয়ত নির্ভর করে ফরজে আইন জানার ওপর।
আর নামাজের সহীহ হওয়া নির্ভর করে কুরআনের উপর।
এই গুরুত্বপূর্ণ ইলম না জানলে ইবাদতে ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
এই রমাদানকে শুধু রোজা ও নফল ইবাদতে সীমাবদ্ধ না রেখে,
নিজের দ্বীনি দায়িত্ব পূরণ করার কর্তব্যে নিজেকে নিয়োজিত করুন।
আপনাদের জন্য আমারা নিয়ে এসেছি সেই কাংখিত ___
📚 ফরজে আইন কোর্স
এই কোর্সে শেখানো হবে—
✔ নামাজ, রোজা, পবিত্রতা ও দৈনন্দিন ইবাদতের ফরজ মাসআলা
✔ আকিদা ও আমলের প্রয়োজনীয় বিষয়সমূহ
✔ বাস্তব জীবনে প্রযোজ্য সহজ ও সহিহ দ্বীনি জ্ঞান
🎯 যাঁরা নতুনভাবে দ্বীনি ইলম অর্জন করতে চান
🎯 যাঁরা ইবাদত শুদ্ধ করতে চান
🎯 যাঁরা আল্লাহর নৈকট্য লাভের পথে এগোতে চান
তাঁদের জন্য এই কোর্স বিশেষভাবে উপযোগী।
রমাদান—ফরজ জানার দায়িত্ব পালনের শ্রেষ্ঠ সময়।
আমাদের আসন খুবই সীমিত তাই
আজই যুক্ত হোন বয়স্কদের ফরজে আইন কোর্সে।
ক্লাস শুরু:-
📝রামাজানের প্রথম দিন থেকে
কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা WhatsApp নাম্বারে।
01975-914451
#ফরজেআইন
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
Opening Hours
| Monday | 09:00 - 00:00 |
| Tuesday | 09:00 - 00:00 |
| Wednesday | 09:00 - 00:00 |
| Thursday | 09:00 - 00:00 |
| Saturday | 09:00 - 00:00 |
| Sunday | 09:00 - 00:00 |