অর্জন

অর্জন

Share

A new concern of Education

আমরা অর্জন করব; কিন্তু কী! টাকা না জ্ঞান!
জ্ঞান ........................................!
এটাই উন্নয়নের শর্ত,
জ্ঞানই পারে সকল প্রতিবন্ধকতা দূর করতে

21/05/2017

LeSsoN -1
# # প্রতিদিন পাঁচটি শব্দ # #
atheist (অবিশ্বাসী) রা সবকিছুতেই logic খোঁজেন, এতে তারা সময় erodes (ক্ষয় করা) করে মাত্র, অথচ তারা জানে না যে স্রষ্টা ছাড়া সবকিছুতেই anarchy / clutter (বিশৃঙ্খলা) এবং এভাবেই তারা একসময় তাদের অবস্থা deplorable ( শোচনীয় ) হয়।

01/01/2016

Love’s Philosophy

BY PERCY BYSSHE SHELLEY
The fountains mingle with the river
And the rivers with the ocean,
The winds of heaven mix for ever
With a sweet emotion;
Nothing in the world is single;
All things by a law divine
In one spirit meet and mingle.
Why not I with thine?—

See the mountains kiss high heaven
And the waves clasp one another;
No sister-flower would be forgiven
If it disdained its brother;
And the sunlight clasps the earth
And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
If thou kiss not me?

Mobile uploads 18/07/2015

EiD Mubarak to all of you From BICAL Family...

01/08/2013

আমাদের পড়াশুনা -২

আমাদের ছাত্ররা কি পরিমাণ কষ্ট করে পড়াশুনা নামক যন্ত্রণাকর অধ্যায় শেষ করতে তা কল্পনাও করা যায় না।
আমাদের দেশে স্কুল পড়ুয়া কোন শিক্ষার্থী ইচ্ছে করলেই তার প্রিয় গীটারটা নিয়ে বসতে পারে না
ইচ্ছে করলেই তার প্রিয় প্রিয় মুভিটা দেখার সময় নেই।
ইচ্ছে করলেই তার প্রিয় বন্ধুর সাথে সময় কাটানোর সময় নেই।
ইচ্ছে করলেই তার প্রিয় বন্ধুর সাথে খেলায় মাতার সময় নেই।

কেবল পড়া, আর পড়া, স্কুল, প্রতি শিক্ষার্থীর কোচিং আর প্রাইভেট টিচার

জানি না এতে আমরা কতটা মেরুদণ্ডসম্পূর্ণ মানুষ পাব।

14/07/2013

রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বিখ্যাত উক্তি:
পোস্টটি শেয়ার করুন কারণ আমাদের তরুণ প্রজন্ম রবীন্দ্রনাথকে পড়া বন্ধ করে দিয়েছে, আপনিও চাইলে লেখাটিকে আরো সমৃদ্ধ করতে পারেন। সমালোচনা করলে আরো খুশি হব। এখানে কিন্তু আমি একটা শব্দও আমি নিজ থেকে লিখিনি। শুধু কোটগুলো তুলে ধরেছি, তবে এর উদ্দ্যেশ কিন্তু রবীন্দ্রনাথের চরিত্র হনন নয়। এখনও আমার প্রিয় গানগুলর মাঝে রবীন্দ্র সংগীতই সেরা।

'আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে'- হুমায়ুন আজাদ

‘চিন্তার দাসত্ব’-এর ক্ষেত্রে কেবল মৌলবাদীদের একচ্ছত্র আধিপত্য তা ভেবে নিলে কিন্তু ভুল হবে। ভ্রান্ত চিন্তা, কুপমুন্ডুকতা আর অন্ধবিশ্বাস কুড়ে কুড়ে খাচ্ছে আজকের বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল নামধারী বুদ্ধিজীবী সমাজকেও। কার্ল মার্ক্স, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, মাদার টেরেসা, শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ প্রমুখ বড় বড় নামগুলো তৈরী করেছে ইতিমধ্যেই তৈরী করে ফেলেছে কিছু অযাচিত মিথ; জন্ম দিয়েছে শত সহস্র স্তাবকের। এ সমস্ত মনীষীদের আনেকেই অনেক ক্ষেত্রেই প্রগতিশীল চিন্তা করেছেন সত্যি, কিন্তু সেই সাথে আবার তৈরী করেছে কিছু অন্ধবিশ্বাসীদের যারা মনে করেন রবীন্দ্রনাথ কিংবা স্বামী বিবেকানন্দের বাণী মানেই অভ্রান্ত সত্যি। তাদের ‘আরাধ্য দেবতাদের’ ন্যুনতম সমালোচনাও তাদের কাছে অসহনীয়। গনহিস্টিরিয়াগ্রস্ত এ সমস্ত স্তাবকদল বোঝে না যে, যুক্তির কাছে ‘ব্যক্তিপূজা’র প্রাবল্য অর্থহীন। রবীন্দ্রনাথের প্লানচেটে বিশ্বাসের ওপর প্লানচেট কিংবা আত্মার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব নির্ভর করে না। রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীতের ওপর নির্ভর করে প্রমাণিত হয় না পরম ব্রহ্মের অস্তিত্ব। শুধু দার্শনিক চিন্তার ক্ষেত্রেই নয়, কখনও কখনও রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের প্রশস্তি করেছেন, ভেবে নিয়েছেন ব্রিটিশ শাসন ছাড়া ভারতবাসীর মুক্তি অসম্ভব। আবার কখনও বা নারী স্বাধীনতা ও নারী মুক্তিকে অস্বীকার করে বলেছেন, ‘প্রকৃতি বলে দিচ্ছে যে, বাইরের কাজ মেয়েরা করতে পারবে না।’এধরনের বিশ্বাস কিংবা মন্তব্যগুলোর কোনটিই কিন্তু রবীন্দ্রনাথের অভ্রান্ততা তুলে ধরে না, বরং প্রমাণ করে যে চিন্তা-চেতনায় রবীন্দ্রনাথেরও সীমাবদ্ধতা ছিলো। একজন প্রকৃত যুক্তিবাদীর দায়িত্ব হচ্ছে ব্যক্তি পূজার উর্ধ্বে উঠে নির্মোহ দৃষ্টিতে ব্যক্তি, সমাজ ও সভ্যতাকে বিশ্লেষণ করা। ---- 'অভিজিৎ এবং ফরিদ আহমেদ।'

'তাঁর লঘু-গুরু ত্রুটি-বিচ্যুতি, মন-মননের সীমাবদ্ধতা বিমুগ্ধ-বিমূঢ় ভক্ত-অনুরক্তেরা এতো কাল চেপে রেখেছেন, অন্য কেউ উচ্চারণ করতে চাইলেও মারমুখো হয়ে উঠেছেন। প্রমাণ ষাটের দশকে বুদ্ধদেব বসুকে এবং ইদানীং সুশোভন সরকারকে ও সুভোঠাকুরকে গালমন্দ শুনতে হয়েছে। আর পঞ্চাশের দশকে কম্যুনিস্টরাও হয়েছিল নিন্দিত রবীন্দ্র বিরোধিতার জন্যে।' -- আহমদ শরীফ

'রবীন্দ্রনাথ বিরূপ সমালোচনা সহ্য করতে পারতেন না, প্রতিবাদ করার লোক পাওয়া না গেলে বেনামে লিখে তিনি আত্মপক্ষ সমর্থন করতেন। রবীন্দ্রানুরাগী ও রবীন্দ্রস্নেহভাজন অন্নদাশংকর রায় বলেছেন, রবীন্দ্রনাথ তাঁর ত্রুটি-নিন্দা-কলঙ্কের সাক্ষ্য প্রমাণ সতর্ক প্রয়াসে অপসারিত বা বিনষ্ট করতেন। তা সত্ত্বেও তাঁর ঘনিষ্ঠ সুশোভন সরকার তাঁর প্রণাম-প্রীতিরূপ দুর্বলতার কথা বলে গেছেন। তাঁর সেজো ভাইয়ের পৌত্র সুভোঠাকুর [সুভগেন্দ্রনাথ ঠাকুর] জমিদার পরিচালনায় তাঁর স্বার্থবুদ্ধির কথা বর্ণনা করেছেন।' -- আহমদ শরীফ

' ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন, ব্রাউনিং কেহই পরবর্তী জীবনে আগের রচনার তুলনায় উৎকৃষ্টতর কবিতা লেখেন নাই –ইঁহাদের কবিকীর্তি চল্লিশ বৎসরের আগে রচিত কাব্যের উপর প্রতিষ্ঠিত। একমাত্র রবীন্দ্রনাথ ও হুগো শেষ জীবনে যাহা লিখিয়াছিলেন তাহা আগের জীবনে যাহা লিখিয়াছিলেন তাহার সমানতো বটেই, কোনো কোনো রচনায় উচ্চতর।' --- নীরদ চৌধুরী

'নোবেল পুরস্কারের মান রক্ষার খাতিরেই রবীন্দ্রনাথকে বৈশ্বিক ও বিশ্বমানবিক চিন্তা-চেতনার অনুশীলন করতে হয়েছে। তাঁর দীর্ঘায়ু তাঁকে এ সুযোগ-সৌভাগ্য দিয়েছে। পুরস্কার প্রাপ্তির পরে তিনি সুদীর্ঘ আটাশ বছর বেঁচে ছিলেন, তার আগে বাল্য-কৈশোরের যৌবনের মধ্যবয়সের জীবনদেবতা চালিত কাঁচা-পাকা লেখায় ঊনিশ শতক ও এ শতকের এক দশক কেটেছে বটে, প্রায় সমসংখ্যক বছরব্যাপী, কিন্তু পরিচ্ছন্ন ও পরিপক্ক জ্ঞান-প্রজ্ঞা, মন-মনন এবং মনীষা ও নৈপুণ্য নিয়ে বিশ্ববোধ অন্তরে জাগ্রত রেখে লিখেছেন জীবনের স্বর্ণযুগে আটাশ বছর ধরে। বলতে গেলে পুরস্কার পূর্বকালের রবীন্দ্রনাথ ছিলেন ঊনিশ শতকী কবি আর পুরস্কার উত্তরকালের রবীন্দ্রনাথ হলেন বিশ শতকের মনীষা মানুষ।'
-- আহমদ শরীফ

'মডারেট শিক্ষিত ইসলামিস্টরা যেমন কোরাণের মধ্যে বিগব্যাং থেকে শুরু করে সমাজ এবং অর্থনীতির যাবতীয় সূত্র খুঁজে পান, ঠিক তেমনি মডারেট শিক্ষিত রবীন্দ্রস্তাবকেরাও সেই কাজটি রবীন্দ্রনাথকে নিয়ে অতীব নিষ্ঠার সাথে পালন করে চলেছেন, ভারত এবং বাংলাদেশ – দু জায়গাতেই। রাজনীতি, অর্থনীতি, দর্শন, বিজ্ঞান, মানবতাবাদ, কৃষি, সমাজতন্ত্র, কোয়ান্টাম ফিজিক্স – এমন কোন ক্ষেত্র নেই, যেখানে রবীন্দ্রনাথের নিত্য নতুন অবদান আবিস্কৃত হয়ে জ্ঞান-বিজ্ঞান-সমজ-সভ্যতা ধন্য হচ্ছে না তার স্তাবককূলের হাতে পড়ে। ‘সমাজতন্ত্র কেন কাজ করেনি?’ – রবীন্দ্রনাথ নাকি সেই বিশের দশকেই রাশিয়ার চিঠিতে সমাজতন্ত্রের বিরুদ্ধে সতর্ক সংকেত উত্থাপন করে আমাদের জানিয়ে গিয়েছিলেন – একদিন সমাজতন্ত্র ভেঙ্গে পড়বে। আইনস্টাইনের মতো জগদ্বিখ্যাত পদার্থবিদের চেয়ে রবীন্দ্রনাথ নাকি ভৌত বাস্তবতার প্রকৃতি আরো ভাল বুঝতেন, আর তার ইঙ্গিত নাকি দিয়ে গেছেন শ্যামলী কাব্যগ্রন্থের ‘আমি’ কবিতায় ‘আমারি চেতনার রঙে পান্না হলো সবুজ’ চরণের মাধ্যমে। শুধু সমাজতন্ত্র কিংবা পদার্থবিজ্ঞান নয়, পত্রপত্রিকার রবীন্দ্রভক্ত বুদ্ধিজীবীদের কলাম থেকে আমরা আজ শুনছি – আধুনিক ক্ষুদ্র ঋণের আবিস্কারকও নাকি রবীন্দ্রনাথ। পাশাপাশি কৃষিকর্মকাণ্ড, সমবায় প্রচেষ্টা, নারীশিক্ষা সবকিছুরই আদি অকৃত্রিম অগ্রদূত রবিঠাকুর। আজকের জামানায় রবীন্দ্রনাথ আবির্ভূত হয়েছেন যেন নতুন এক পয়গম্বর হিসেবে। কাজেই দীপঙ্কর চট্টোপাধায় নতুন কিছু করেননি, বহমান বাতাসেই নিজ নৌকার পাল তুলে দিয়েছেন, নিজেকে ভাসিয়েছেন গড্ডালিকা প্রবাহে।' -------- 'অভিজিৎ এবং ফরিদ আহমেদ।'

রবীন্দ্রনাথ বাইশ শ’-র উপরে গান লিখেছেন। বাঙালিরা গভীর ভক্তিভরে, সশ্রদ্ধ চিত্তে এগুলোকে শুনে থাকে, গেয়ে থাকে। এর ভাবসম্পদকে আবিষ্কার করা চেষ্টা করে। পরম পূজনীয় ভেবে এর বিশুদ্ধতা রক্ষার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু এরাই জানে না যে, রবীন্দ্রনাথের এই বাইশ শ’ গানের অনেকগুলোই বিশুদ্ধ নয়, রবীন্দ্রনাথের মৌলিক গান নয়। অন্য কোনো গানের সুর থেকে সরাসরি নকল করা বা সেগুলোকে ভেঙে চুরে রবীন্দ্রনাথ নিজের মত করে নিয়েছেন। রবীন্দ্রনাথের অসংখ্য গান আছে বিদেশী সুর থেকে নেয়া, অনেক গান আছে লোকসংগীত থেকে নেয়া, অনেক গান আছে বাউল সুর থেকে নেয়া। নীচে একটা বিদেশী গান দিচ্ছি। একটা খুব জনপ্রিয় রবীন্দ্র গানের সুর নেয়া হয়েছে এই গানটা থেকে। যাঁরা রবীন্দ্র সংগীত শোনেন, খুব বেশি দেরি হবে না তাঁদের সুরটাকে সনাক্ত করতে। যাঁরা পারবেন না তাঁদের জন্য রবীন্দ্রনাথের গানটাও দিয়ে দেওয়া হচ্ছে তার নীচেই।
----- 'অভিজিৎ এবং ফরিদ আহমেদ।'

আমাদের জাতীয় সম্পর্কে:-
'অবাক হচ্ছেন, বিস্মিত হচ্ছেন, তাই না? ভাবছেন কার এত বড় দুঃসাহস যে, এরকম করে অবিকল রবীন্দ্রনাথের গানের সুরটাকে, আমাদের জাতীয় সংগীতটাকে নকল করেছে। কিন্তু আপনাদের এই অবাক এবং বিস্ময়ের মাত্রা অনেকগুণ বেড়ে যাবে যখন জানবেন যে আমি কোথায় পাবো তারে এই গান রচিত এবং সুর করা হয়েছিল আমার সোনার বাংলা গানটি রচিত এবং সুর করার অনেক আগে। চাপাবাজি নয়, মিথ্যাচার নয়, সত্যের অপলাপ নয়। হ্যাঁ, এটাই সত্যি। আমি কোথায় পাবো তারে গানটির রচয়িতা এবং সুরকার একজন হতদরিদ্র ডাক পিওন। গগন হরকরা তাঁর নাম। লালনের সমসাময়িক, কুষ্টিয়ার এক বাউল তিনি।'
----- 'অভিজিৎ এবং ফরিদ আহমেদ।'

'রবীন্দ্রনাথসম্পৃক্ত আবেগের কাল অপগত। এখনো যাঁরা আবেগে, ভক্তিতে, শ্রদ্ধায় কিংবা গৌরবে গর্বে অভিভূত, রবীন্দ্রনাথের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে বৈষ্ণবসূলভ আবেগে-ভক্তিতে বিগলিত হন, রবীন্দ্রত্রুটি কেউ উচ্চারণ করলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাদের মন-বুদ্ধি, রুচি-চিন্তা-চেতনা-বিবেক-বিবেচনার পরিপক্কতায় আস্থা রাখা সম্ভব হয় না। আজ আত্মকল্যাণেই, আত্মবিকাশের ও প্রগতির প্রয়োজনেই ব্যক্তি নিরপেক্ষ ও অনাসক্ত মন নিয়ে যুক্তি-বুদ্ধি-চিন্তা-চেতনা প্রয়োগে সমাজ-সদস্য ব্যক্তি রবীন্দ্রনাথের মন-মেজাজ, সামাজিক-নৈতিক কর্ম ও আচরণ, বিশ্বাস-সংস্কার চালিত রুচি ও স্বভাব ব্যাখ্যা-বিশ্লেষণ যোগে জানতে ও বুঝতে হবে। '
--- আহমদ শরীফ; ‘রবীন্দ্র সাহিত্য ও গণমানব’ প্রবন্ধ।'

'রবীন্দ্রনাথ তাঁর অন্তরের গভীরে প্রোথিত সামন্ত-বেণে-বুর্জোয়াচেতনা ও স্বার্থবোধ শেষাবধি পরিহার করতে সমর্থ হননি। একজন কারখানা মালিক যেমন তার শ্রমিকদের দাবি আদায়ের মিছিলে সামিল হতে পারে না, সামন্ত বেণে-বুর্জোয়া-জমিদার রবীন্দ্রনাথও তেমনি পারেননি দুস্থ-দুঃখী-চাষী-মজুরের শোষণ-পীড়ণ জর্জরিত জীবনের আলেখ্য আঁকতে। এ হচ্ছে শ্রেণীক ও ব্যক্তিক স্বার্থ চেতনার বন্ধন। নইলে যে রবীন্দ্রনাথ প্রমত্তা পদ্মায় জেলে-মাঝিকে ডুবে মরতে দেখেছেন, পদ্মার যমুনার তীর ভাঙনে হাজার হাজার গরিব চাষী-মজুরকে নিঃস্ব হতে উদ্বাস্তু হতে দেখেছেন, দেখেছেন স্বচ্ছল চাষীকে সপরিবারে পথে দাঁড়িয়ে ভিক্ষা করতে, প্রত্যক্ষ করেছেন দুর্ভিক্ষে অনাহারে-অপুষ্টিতে-তুচ্ছ রোগে ভুগে ভুগে অকালে অপমৃত্যু কবলিত হতে হাজার হাজার নিঃস্ব-নিরন্ন-নিরক্ষর-নির্বিরোধ মানুষকে। আরো দেখেছেন তাঁরই হুকুমে বা সম্মতিতে তাঁরই গোমস্তাদের খাজনার দায়ে তাঁরই গরিব প্রজার ঘটি-বাটি ক্রোক করতে, প্রজাকে ভিটে-ছাড়া করতে, বারবার দেখেছেন ঝড়-খরা-বন্যা তাড়িতি মানুষের চরম দুঃখ-দুর্দশা ও অপমৃত্যু – সেই রবীন্দ্রনাথের বিপুল-বিচিত্র রচনায় এদের নাম-নিশানা মাত্র নেই কেন! বোঝা গেল, শোষক তিনি যত বড়ো মহাপুরুষই হোন, শোষিতের পক্ষে লড়াই দূরে থাক, তার প্রতি সহানুভূতি প্রকাশেও অনীহ।'
--- আহমদ শরীফ; ‘রবীন্দ্র সাহিত্য ও গণমানব’ প্রবন্ধ।'

08/07/2013

কৌতুক
আমেরিকায় এক শিখ পার্কে ঘুমাচ্ছে
১ম পথচারি: আর ইউ রিল্যাক্সিং
শিখ: নো আই এম বল্টু শিং
২য় পথচারি: আর ইউ রিল্যাক্সিং
শিখ: ওহ! নো আই এম বল্টু শিং
৩য় পথচারি: আর ইউ রিল্যাক্সিং
শিখ: ওহ শিট! নো আই এম বল্টু শিং
৩য় পথচারি: আর ইউ রিল্যাক্সিং
এবার সে বিরক্ত হয়ে ওখান থেকে উঠে গেল।
পাশেই দেখল আরেক শিখ ঘুমিয়ে আছে
আবার সে ওকে জিজ্ঞেস করল
১ম শিখ: আর ইউ রিল্যাক্সিং
২য় শিখ: ইয়েস আই এম রিল্যাক্সিং

তখন প্রথম শিখ ২য় শিখের টুঁটি চেপে ধরে বলল
হারামজাদা তুই এখানে শুয়ে আচিস আর সারাক্ষণ লোকজন এসে আমাকে জিজ্ঞেস করছে
''আর ইউ রিল্যাক্সিং''

Photos 05/07/2013

the picture of paper making in the early age

04/07/2013

আমাদের শিক্ষা ব্যবস্থার হাল

Photos 03/07/2013
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


11, Holly Cross Road, Farmgate
Dhaka
1215