18/02/2026
🕋 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌙✨
🎓 বাড্ডা কলেজিয়েট হাই স্কুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে
সম্মানিত শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই
🌙 পবিত্র মাহে রমজান এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 💐🤲
📚🗓️ রমজান মাসের ক্লাস সিডিউল – ২০২৬ ইং
🌅 ✅ প্রভাতী শাখা
🕘 সকাল ৯:০০ টা ⏰ থেকে 🕚 ১১:০০ টা পর্যন্ত
🌞 ✅ দিবা শাখা
🕚 সকাল ১১:১০ টা ⏰ থেকে 🕜 দুপুর ১:৩০ টা পর্যন্ত
👶 📖 বিশেষ ঘোষণা (প্লে-গ্রুপ):
শুধুমাত্র প্লে-গ্রুপের ক্লাস
🕤 সকাল ৯:৩০ টা থেকে 🕚 ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
🤲 আল্লাহ তায়ালা আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুন এবং সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন। ✨🌙
📌 ধন্যবাদান্তে
🏫 বাড্ডা কলেজিয়েট হাই স্কুল কর্তৃপক্ষ
03/02/2026
🌙 আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শব-ই-বরাত 💝🥰
🤲 হে আল্লাহ!
এই বরকতময় রাতে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন
এবং আমাদের নেক আমলগুলো কবুল করে নিন।
আমিন।
✨ শব-ই-বরাত হলো ভাগ্য রজনী ও মুক্তির রাত।
ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত
এবং ‘বরাত’ অর্থ মুক্তি।
এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তায়ালা
তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন
এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন।
📌 এই রাতের গুরুত্ব ও আমল:
🕌 নফল ইবাদত:
বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত
ও জিকির-আসকারের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা।
🤍 ক্ষমা প্রার্থনা:
নিজের ও পরিবারের জন্য
কায়মনোবাক্যে তওবা ও মাগফিরাত কামনা করা।
🤲 দোয়া:
নিজের কল্যাণ, রিজিক বৃদ্ধি
ও পরকালীন মুক্তির জন্য দোয়া করা।
🤝 দান-সদকা:
সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে সাহায্য করা।
🌙 রোজা:
পরবর্তী দিনে নফল রোজা রাখা
(যা সুন্নাহর অন্তর্ভুক্ত)।
🤲 আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের
সব গুনাহ মাফ করে দেন
এবং মনের সকল নেক চাওয়া পূরণ করে দেন।
আমিন। 🤲
#পবিত্র_শব_ই_বরাত
30/01/2026
🏢 কলেজিয়েট "নামাজ শিক্ষা" কার্যক্রমের বাস্তব (অজুর নিয়মাবলী) প্রয়োগের স্থিরচিত্র। 🕋
🌎 #জ্ঞানের আলো #ভবিষ্যতেরউজ্জ্বলপথ #শিক্ষা #শিশুশিক্ষা #নামাজ #বাড্ডাকলেজিয়েটহাইস্কুল
29/01/2026
শিক্ষাই জাতির মেরুদণ্ড।
কারণ শিক্ষা মানুষকে কেবল জ্ঞানীই করে না, করে বিবেকবান, সচেতন ও আত্মনির্ভরশীল। শিক্ষার আলোয় একটি জাতি কুসংস্কার থেকে মুক্ত হয়, ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে শেখে এবং উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে যায়। তাই একটি জাতির প্রকৃত শক্তি তার অস্ত্র বা সম্পদে নয়—শক্তি নিহিত থাকে শিক্ষিত মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে।
14/01/2026
🌸 আসসালামু আলাইকুম 🌸
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ১৮/০১/২০২৬ ইং তারিখ, রবিবার শ্রেণী কার্যক্রম পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।
অর্থাৎ, সকাল ৮:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত।
আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
আদেশক্রমে —
প্রধান শিক্ষক
05/01/2026
🏢🇧🇩 আজ শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু হলো বিদ্যালয় প্রাঙ্গণের প্রাণ আমাদের ছোট সোনামণিদের।🧑🤝🧑👭
🏢স্কুল কর্তৃক আয়োজিত আমাদের ছোট্ট সোনামণিদের জীবনের প্রথম ক্লাস শুরু হয় সুন্দর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। 💐🎊
এইতো এখান থেকেই শুরু আমাদের ছোট্ট সোনামণিদের হাতে খড়ি। হাটি হাটি পাপা করে ছোট্ট ছোট্ট পায়ে স্কুল প্রাঙ্গনে তাদের পথচলার যাত্রা সুন্দর হবে ইনশাল্লাহ্।
আজ প্রথম ক্লাসে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত শ্রেণী শিক্ষিকা স্বর্ণা ম্যামের সাথে।
তোমাদের আগামীর পথচলা সুন্দর হোক।
তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা।
এক একেকজন বাচ্চা যেন এক একটি ফুল। 🌸
(মাশাল্লাহ্)
#বাড্ডাকলেজিয়েটহাইস্কুল #শিক্ষাবর্ষ২০২৬
05/01/2026
নতুন বছরের নতুন বই হাতে— 📚✨
জ্ঞান আর আনন্দে ভরে উঠুক পুরো বছর। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা 🌸