Smart Solution Professional Care

Smart Solution Professional Care

Share

An Academy for IBB Banking Diploma - JAIBB & AIBB and Islamic Banking diploma- DIB Part I & II

05/07/2025

♦️প্রশ্নঃ কোন ব্যক্তি মারা গেলে ব্যাংক তার অ্যাকাউন্টে থাকা টাকা কাকে দেবে? নমিনি হিসেবে যার নাম তিনি দিয়েছিলেন তাকে নাকি ওয়ারিশ বা উত্তরাধিকারী যারা তাদের?
উঃ
♣️ আইনে যা আছে, কেন্দ্রীয় ব্যাংক যা বলেছে বাংলাদেশের বিদ্যমান আইনগুলো অনুযায়ী সাধারণত মৃত ব্যক্তির সব সম্পত্তি তার ওয়ারিশ বা উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়ে থাকে। কিন্তু ব্যাংকের হিসেবে থাকা টাকা যায় নমিনির কাছে।
তবে কোন বিষয়ে একাধিক আইন থাকলে বা আইনগত জটিলতা দেখা দিলে এ বিষয়ে সর্বশেষ যে আইন হয়েছে সেটাই অনুসরণ করা হয়।

এ বিষয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ হলো সর্বশেষ আইন। অন্য আইনে যাই থাকুক এটিই আসলে এ বিষয়ে কার্যকর হবে বলে বিদ্যমান আইন বলছে।

আর এ আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নমিনির কাছেই মৃত ব্যক্তির অ্যাকাউন্টে থাকা টাকা হস্তান্তর করবে। এর ভিত্তিতে ২০১৭ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকও সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছিলো যে কেউ মারা গেলে তার ব্যাংকে রাখা টাকা নমিনিই পাবে।

অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক তার দায়িত্ব পালন শেষ করবে নমিনির হাতে অর্থ তুলে দিয়ে। কিন্তু তিনি যদি সেই অর্থ উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ না করেন তাহলে তারা আদালতে যেতে পারবে।

এর মানে হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা পাওয়ার পর নমিনির কাজ হবে ওই ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদের সেটি বুঝিয়ে দেয়া।

কিন্তু নমিনি যদি সেই টাকা উত্তরাধিকারীদের মধ্যে তুলে না দেন তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার একমাত্র উপায় হলো আদালতের দ্বারস্থ হওয়া।

এজন্য, ব্যাংক নমিনির আবেদন পত্র ও অন্যান্য ডকুমেন্টস সতর্কতার সঙ্গে যাচাই করে থাকে।

02/03/2024

প্রশ্নঃ কারেন্সি সোয়াপ কী?? কারেন্সি সোয়াপের ফলাফল কী ব্যাখ্যা করুন।।
উত্তর: কারেন্সি সোয়াপ হল সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য বৈদেশিক মুদ্রা জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ টাকা নেওয়ার পদ্ধতি। গত ১৫ ফেব্রুয়ারি নতুন এ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এ পদ্ধতিতে মেয়াদ শেষে টাকা ফেরত দিয়ে জমা দেওয়া অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে বাণিজ্যিক ব্যাংক।

তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকের উপর নির্ভরশীলতা কমানো ও রিজার্ভ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এ পদ্ধতি চালু করেছে, যাতে যে কোনো সর্বনিম্ন ৫০ লাখ বিদেশি মুদ্রা বা সমপরিমাণ টাকা অদল-বদল করা যায়।

সুবিধাটি চালু হওয়ার পর তা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখছে। অন্যদিকে তারল্য সংকট থাকা ব্যাংক গুলো তারল্যের সরবরাহ বৃদ্ধি করতে পারে।

25/09/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1212