03/05/2026
বৈশাখের বিশেষ মূল্যছাড়!
চলে গেল এপ্রিল মাস, কিন্তু বৈশাখী ঝড় যেমন চলমান, বিশ্বসাহিত্য কেন্দ্র-এর সকল বইয়ে বৈশাখের বিশেষ মূল্যছাড়ও কিন্তু চলমান!
বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত সকল বইয়ে পাচ্ছেন ৪০% মূল্যছাড়! বইয়ের তালিকাঃ
https://drive.google.com/file/d/1Z2n0Q0weTNE8KroxggFvWbl7vI1UpOWc/view?usp=sharing
বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত বিশেষ কিছু বইয়ে থাকছে ৫০% মূল্যছাড়! বইয়ের তালিকাঃ
https://drive.google.com/file/d/1lMUyUQZVikMoqJZInVTvWh4xJWQGAGVn/view?usp=sharing
বিশ্বসাহিত্য কেন্দ-এর বই বিক্রয় কেন্দ্র থেকে কিংবা ঘরে বসেই বই অর্ডার করতে পারবেন।
অনলাইন যোগাযোগঃ ০১৭১২৫৪১২৬৩ (হোয়াটসঅ্যাপ)
অফারটি চলবে আগামী ১৪ মে পর্যন্ত!
23/04/2026
আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস। প্রতি বছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, বই কীভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে।
২০২৬ সালে পড়ার মাধ্যম হয়তো অনেক বদলেছে। কাগজের বইয়ের পাশাপাশি এখন আমাদের হাতের নাগালে ডিজিটাল ই-বুক কিংবা অডিওবুক। মাধ্যম যা-ই হোক, বইয়ের ভেতরকার সেই চিরন্তন জ্ঞান আর অনুভূতিগুলো আজও অপরিবর্তিত।
এছাড়াও, লেখকের মেধা আর পরিশ্রমের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা যখন একটি মূল বই কিনি বা কপিরাইটকে সম্মান জানাই, তখন আসলে আমরা একজন লেখকের স্বপ্নকে বাঁচিয়ে রাখি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ: আপনার ব্যস্ত সময়ের কিছুটা অন্তত বইয়ের জন্য তুলে রাখুন। প্রযুক্তির এই যুগে বই যেন হারিয়ে না যায়, বরং আমাদের উদ্ভাবনী চিন্তার সঙ্গী হয়। আপনার সন্তান বা প্রিয়জনকে বই উপহার দিন—কারণ বই কেবল বর্তমানে আনন্দ দেয় না, এটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে, পরিপূর্ণ আলোকিত মানুষ গড়ে তোলে, এবং দেশের উৎকর্ষ সাধন করে।
বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকল বয়সের সকল মানুষের মাঝে। সবাইকে বিশ্ব বই ও কপিরাইট দিবসের শুভেচ্ছা।
15/04/2026
নববর্ষ ১৪৩৩ এর বিশেষ আয়োজন, পুরো বৈশাখ মাসজুড়ে আমাদের প্রকাশনার সকল বইয়ে ৪০-৫০% মূল্যছাড় চলছে!
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত সকল বইয়ে থাকছে ৪০% মূল্যছাড়!
এছাড়াও, বিশেষ কিছু বইয়ে থাকছে ৫০% মূল্যছাড়!
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত আপনার প্রিয় বইগুলো শীঘ্রই লুফে নিন! বইগুলো ক্রয়ের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র-এর বই বিক্রয় কেন্দ্র অথবা অনলাইনে (হোয়াটসঅ্যাপে) যোগাযোগ করুন - ০১৮৩৯৯০৬৭৫৪ বা ০১৭১২৫৪১২৬৩ নম্বরে।
নিম্নে দুটো ভিন্নভিন্ন তালিকা দেওয়া হল। এখানে বইগুলোর মুদ্রিত মূল্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই মূল্যের উপর তালিকাভেদে ৪০% ও ৫০% মূল্যছাড় প্রযোজ্য হবে!
৫০% মূল্যছাড় বইয়ের তালিকা : https://drive.google.com/file/d/1BMZZUsZF1tIruVBy50quYrKIbsVuahsH/view?usp=sharing
৪০% মূল্যছাড় বইয়ের তালিকা:
https://drive.google.com/file/d/1k33Nv0hs3RpynyFPDHekvrUC0g9Yykgd/view?usp=drivesdk
মূল্যছাড়ের এই ঝড় চলবে পুরো বৈশাখ মাসজুড়ে, অর্থাৎ ১৪ এপ্রিল থেকে ১৪ মে, ২০২৬ইং (১লা বৈশাখ থেকে ৩১শে বৈশাখ, ১৪৩৩)। নতুন বর্ষ বরণ হোক আনন্দের সাথে, বইয়ের আলোকে মানুষ হোক আলোকিত!
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩!
চলে এলো নতুন বছর, গ্রীষ্মের কড়া রোদ এবং কালবৈশাখীর ঝড়ো হাওয়া। নতুন বর্ষকে উৎসব ও আনন্দের সাথে বরণ করতে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশনা আয়োজন করেছে বিশেষ মূল্যছাড়!
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত সকল বইয়ে থাকছে ৪০% মূল্যছাড়!
এছাড়াও, বিশেষ কিছু বইয়ে থাকছে ৫০% মূল্যছাড়!
মূল্যছাড়ের এই ঝড় চলবে পুরো বৈশাখ মাসজুড়ে, অর্থাৎ ১৪ এপ্রিল থেকে ১৪ মে, ২০২৬ইং (১লা বৈশাখ থেকে ৩১শে বৈশাখ, ১৪৩৩)। নতুন বর্ষ বরণ হোক আনন্দের সাথে, বইয়ের আলোকে মানুষ হোক আলোকিত!
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত আপনার প্রিয় বইগুলো শীঘ্রই লুফে নিন! বইগুলো ক্রয়ের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র-এর বই বিক্রয় কেন্দ্র অথবা অনলাইনে (হোয়াটসঅ্যাপে) যোগাযোগ করুন - ০১৮৩৯৯০৬৭৫৪ বা ০১৭১২৫৪১২৬৩ নম্বরে।
৫০% মূল্যছাড় বইয়ের তালিকা : https://drive.google.com/file/d/1BMZZUsZF1tIruVBy50quYrKIbsVuahsH/view?usp=sharing
02/04/2026
প্রকাশনা বিভাগে সহকারী পদে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ। দেশভিত্তিক উৎকর্ষতা ও মননের আলোকায়নে নিয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্র-এর সাথে আগ্রহীরা অবশ্যই নিযুক্ত হবেন।
বিশ্বসাহিত্য কেন্দ্র নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট ইমেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করছে।
আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬।
আবেদনের লিংক: https://bskbd.org/notice/view/80
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশাবলি অনুসারে আবেদনের জন্য আমন্ত্রণ করা হল।
08/03/2026
আজ বিশ্ব নারী দিবস। সকল নারীকে তাদের সকল অবদান, তাদের ত্যাগ ও মহত্ব, এবং তাদের অস্তিত্বের জন্য নারী দিবসের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।
বাঙালির নারীবিষয়ক বিপুল রচনারাজির সূত্রপাত বিপন্নপ্রাণ নারীর প্রাণ ও জীবন নিশ্চিত করার জন্য সমাজ-সংস্কার ধর্ম-সংস্কার আন্দোলনের অংশ হিসেবে-রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সহৃদয় কর্মবীরগণের হাতে।
উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগেই নারীর নিজস্ব কণ্ঠস্বরও স্পষ্ট হয়ে যায়। নারী নিজের হীনদশা উপলব্ধি করে, সমাজের দিকে দৃকপাত করে নির্ণয় করতে চায় তার অবস্থান এবং হীনদশার কারণ। আলোকপ্রাপ্ত বাঙালি নারীরা আলো ফেলতে থাকেন নারীর বহুরকম দুর্দশা-দুর্গতির ওপর, সেই দুঃখ-দুর্দশা দূর করতে সক্রিয় ও সোচ্চার হয়ে ওঠেন তাঁরা। এঁঁদের মধ্যে অগ্রগণ্য স্বর্ণকুমারী দেবী।
বঙ্কিমচন্দ্র যখন পুরুষের দৃষ্টিকোণ থেকে নারীর জন্য নির্দেশপত্র রচনা করছেন, রোকেয়া সাখাওয়াত হোসেন তখন রচনা করছেন অবরোধবাসিনী কিংবা অন্য রচনাবলি। বাঙালির নারীচিন্তার একটি ধারাবাহিক এবং পরিপূর্ণ ছবি ধরা থাকল এই খণ্ডগুলোতে, আকিমুন রহমানের হাতে সুসম্পাদিত হয়ে।
একুশে বইমেলা ২০২৬-তে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর স্টলে ২৫% ডিসকাউন্টে পেয়ে যাবেন বইগুলো। স্টল নং ৭৫৭-৭৬০।
চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন নিমেষেই। বই অর্ডার করতে যোগাযোগ করুন: ০১৭১২৫৪১২৬৩, ০১৮৩৯৯০৬৭৫৪
ছবি কৃতজ্ঞতা - বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকচিত্রশিল্পী, এবং জেমিনি এআই।
08/03/2026
একুশে বইমেলার বিশেষ এক রীতি - প্রতি শুক্র-শনিবার মেলায় লেখক-পাঠক-দর্শনার্থীদের ভিড়, বইমেলায় এক অন্য আমেজ যেন ভর করে। প্রতিবছর ফেব্রুয়ারীর এই দিনগুলো হয়ে ওঠে বাংলাভাষার উদযাপন, মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে শোনা যায় বাংলা ভাষাভাষিদের উচ্ছ্বাস।
এবছর বইমেলা নিয়ে বহু কাহিনীর একটি হল সেই চিরচেনা ভিড়, গত শুক্রবারের পড়ন্ত বিকেলের এক টুকরো বাস্তব চিত্র।
আমরা আনন্দিত, বিশ্বসাহিত্য কেন্দ্র-এর প্রতি পাঠকদের আগ্রহ, ভালোবাসা, ও তুমুল সাড়ায় আমরা অভিভূত। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা - জাতীয় চিত্তকে দীপান্বিত করা। আলোকিত মানুষ গড়ে তোলা।
আর মাত্র এক সপ্তাহ চলবে বইমেলা ২০২৬, ১৫ মার্চ পর্যন্ত। আপনারা সাদরে আমন্ত্রিত।
06/03/2026
বাংলাভাষায় রচিত ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শনগুলো ১৮ খণ্ডে গ্রন্থিত করে হাজির করেছেন সম্পাদক মো. মোফাখ্খারুল ইসলাম। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমলের ইতিহাসচর্চার একটা সামগ্রিক চিত্র ধরা থাকল এই ১৮ খণ্ডে। বাঙালি মনীষীদের চিন্তাশীল রচনাগুলো বিষয়ভিত্তিকভাবে সংগ্রহ ও সম্পাদনা করে প্রকাশ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বাঙালির চিন্তা-মহাসমুদ্রের দুশ বছরের কল্লোল দুশোর অধিক খণ্ডে ধারণ করে রাখা থাকছে, যা সমকালীন এবং ভবিষ্যতের অনুসন্ধিৎসু অভিনিবিষ্ট পাঠক ও গবেষকদের জন্য এক অমূল্য আকরিক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হবে। ‘বাঙালির ইতিহাসচিন্তা’ সেই সিরিজেরই অংশ।
একুশে বইমেলা ২০২৬-তে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর স্টলে ২৫% ডিসকাউন্টে পেয়ে যাবেন বইগুলো। স্টল নং ৭৫৭-৭৬০।
চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন নিমেষেই। বই অর্ডার করতে যোগাযোগ করুন: ০১৭১২৫৪১২৬৩, ০১৮৩৯৯০৬৭৫৪
ছবি কৃতজ্ঞতা - বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকচিত্রশিল্পী, এবং জেমিনি এআই।
06/03/2026
চলছে অমর একুশে বইমেলা ২০২৬। সকলের মনে একই প্রশ্ন - এবারের নতুন বই কোনগুলো? বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে নতুন কোন কোন বই প্রকাশ পাচ্ছে?
সকলের অবগতির জন্য আজ সেই প্রশ্নের উত্তর তৈরি -
গত দুশো বছর ধরে বাঙালি জাতির জীবনে এক অভাবনীয় বিকাশ ও সমৃদ্ধির যুগ বহমান ছিল। এই সময় বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের বহুতর উত্থান-পতনের পাশাপাশি তার চিন্তা, ভাবনা ও মননজগতেও দেখা দিয়েছিল এক অনন্যসাধারণ প্রাচুর্য। এই কালে বাঙালি মনীষীরা জীবন ও জগতের বিচিত্র বিষয় নিয়ে কেবল যে উন্নত ও গভীর চিন্তা করেছেন তা-ই নয়, বৈচিত্র্যে ও গভীরতায় উজ্জ্বল সেই চিৎসম্পদের ফসল দিয়ে এই জাতির মনন-ভান্ডারকে সমৃদ্ধ করেছেন।
শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, সাহিত্য, সমাজ, বিজ্ঞান বা শিল্প থেকে শুরু করে জীবনের প্রায় প্রতিটি বিষয় নিয়ে তাঁরা ভেবেছেন। গত দুশো বছরে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা, সাময়িকী ও বইয়ে তাঁদের সেইসব ঋদ্ধিধর্মী চিন্তা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে যা আমাদের জাতির জাগতিক ও আত্মিক দিকনির্দেশনার জন্য সুবিন্যস্তভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।
বাঙালি মনীষীদের চিন্তামূলক ও গুরুত্বপূর্ণ লেখাগুলো বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সুসম্পাদনার মাধ্যমে ২০৯ খণ্ডে আমরা অতিকায় আকরিক গ্রন্থ প্রকাশ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
একুশে বইমেলা ২০২৬-তে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর স্টলে ২৫% ডিসকাউন্টে পেয়ে যাবেন বইগুলো। স্টল নং ৭৫৭-৭৬০।
চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন নিমেষেই। বই অর্ডার করতে যোগাযোগ করুন: ০১৭১২৫৪১২৬৩, ০১৮৩৯৯০৬৭৫৪
ছবি কৃতজ্ঞতা - বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকচিত্রশিল্পী, এবং জেমিনি এআই।
05/03/2026
রূপকথার গল্প ছড়িয়ে আছে বিশ্বময়। যে দেশে আছে সমৃদ্ধ ঐতিহ্য, আছে ব্যাপক জনগোষ্ঠীর আনন্দ-বেদনার কাব্য, যে জাতি ইতিহাসের চক্রে পাড়ি দিয়েছে দীর্ঘপথ—সেখানেই পাওয়া যায় অনুপম সৌন্দর্যময় আশ্চর্য সুন্দর সব রূপকথার রত্নরাজি।
রূপকথার গল্প কখনো পুরনো হয় না। সকল দেশের রূপকথা আমাদের মনে বিশ্ব-নাগরিকত্বের বোধ তৈরি করে। সব শিশুই যখন আমাদের বন্ধু তখন সকল দেশের রূপকথা সম্পর্কেই আমাদের আগ্রহ তৈরি হওয়া দরকার। এই উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে সুদূর পূর্বের জাপান, মধ্যবিশ্বের চীন, কোরিয়া, ইউরোপের ফ্রান্স, এবং সমৃদ্ধশালী রাশিয়ার সেরা কিছু রুপকথা নিয়ে একেকটি সংকলন।
জাপানের রূপকথা, মূল্য - ১৪৫ টাকা মাত্র
চীনের রূপকথা, মূল্য - ১৫০ টাকা মাত্র
কোরিয়ার রূপকথা, মূল্য - ১৫০ টাকা মাত্র
ফ্রান্সের রূপকথা, মূল্য - ১৬০ টাকা মাত্র
রাশিয়ার রূপকথা, মূল্য - ১৬০ টাকা মাত্র
একুশে বইমেলা ২০২৬-তে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর স্টলে ২৫% ডিসকাউন্টে পেয়ে যাবেন বইগুলো। স্টল নং ৭৫৭-৭৬০।
চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন নিমেষেই। বই অর্ডার করতে যোগাযোগ করুন: ০১৭১২৫৪১২৬৩, ০১৮৩৯৯০৬৭৫৪
05/03/2026
আরব্য রজনীর গল্প গড়ে উঠেছে এক বুদ্ধিমতী নারীর এক হাজার রাত ধরে গড়ে তোলা বিভিন্ন ছোট-বড় রূপকথার গল্পগুলো দিয়ে। আরবি লোককথার অবিস্মরণীয় এই সংগ্রহের গল্পগুলো একদা লোকমুখে প্রচলিত ছিল, যা এসব গল্পগুলোকে ফুলিয়ে-ফাঁপিয়ে আরও প্রসিদ্ধ করে তুলেছে এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে পেয়েছে মর্যাদার আসন।
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত এই বিশেষ সংকলনে ‘জেলে ও দৈত্য’, ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’, ‘সিন্দাবাদের সাত অভিজান’, ও ‘আলিবাবা’-সহ বেশ কিছু জনপ্রিয় ও শিশুকিশোর পাঠকদের উপযোগী গল্প স্থান পেয়েছে।
মলাট মূল্য - ১৭৫ টাকা মাত্র
একুশে বইমেলা ২০২৬-তে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর স্টলে ২৫% ডিসকাউন্টে পেয়ে যাবেন বইটি। স্টল নং ৭৫৭-৭৬০।
চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারেন নিমেষেই। বই অর্ডার করতে যোগাযোগ করুন: ০১৭১২৫৪১২৬৩, ০১৮৩৯৯০৬৭৫৪