Bangla Islamic studies (ইসলাম শিক্ষা)

Bangla Islamic studies (ইসলাম শিক্ষা) this page help you to improving your Islamic knowledge .

 #সীরাতঃতথ্য :১আয়েশা রাঃ বিয়ের বয়স ৬ নয় বরং ১৫ইবনে হাযর আল আসকালানির মতে হযরত ফাতেমা (রাঃ) আয়েশা (রাঃ) থেকে ৫ বছর বড় ছিল...
11/06/2022

#সীরাতঃতথ্য :১
আয়েশা রাঃ বিয়ের বয়স ৬ নয় বরং ১৫

ইবনে হাযর আল আসকালানির মতে হযরত ফাতেমা (রাঃ) আয়েশা (রাঃ) থেকে ৫ বছর বড় ছিলেন। আর ফাতেমা জন্মের সময় রাসুল (সাঃ) এর বয়স ছিল ৩৫ বছর। সে হিসেবে আয়েশার জন্মের সময় মুহাম্মদ (সাঃ) এর বয়স ৪০ হবার কথা। আর তাঁদের বিয়ের সময় আয়েশা (রাঃ) ৬/৯ নয় বরং ১৪-১৫ বছর বয়স হবার কথা।

(Al-isabah fi tamyizi'l-sahabah, Ibn Hajar al-Asqalani, Vol 4, Pg 377, Arabic, Maktabatu'l-Riyadh al-haditha, al-Riyadh,1978)

18/04/2022

#রমযানঃমাসআলা :৭
হাত বা অন্য কোনো বস্ত্তর মাধ্যমে বীর্যপাত ঘটালে রোযা ভেঙ্গে যাবে। এক্ষেত্রে পরবর্তীতে এর কাযা আদায় করা জরুরি হবে। তবে কাফফারা আদায় করতে হবে না।

উল্লেখ্য, এমন কর্ম মারাত্মক গুনাহের কাজ। আর রোযা অবস্থায় এর ভয়াবহতা আরো বেশি। সর্বদা এ থেকে বিরত থাকা আবশ্যক।

18/04/2022

#রমযানঃমাসআলা :৬
স্বপ্নদোষের কারণে রোযা ভাঙ্গে না।

হাদীসে আছে, আবু সাঈদ খুদরী রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্ত্ত রোযা ভঙ্গের কারণ নয় ১) বমি, ২) হিজামা / শিঙ্গা ৩) স্বপ্নদোষ।

 #রমযানঃমাসআলা : ৫দাঁত থেকে রক্ত বের হলে রোযা ভেঙ্গে যায় না। তবে রক্ত যেনো গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
17/04/2022

#রমযানঃমাসআলা : ৫
দাঁত থেকে রক্ত বের হলে রোযা ভেঙ্গে যায় না। তবে রক্ত যেনো গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

 #রোযাঃচিকিৎসা : ৭ক্যাথেটার ব্যবহার করলে রোযার ক্ষতি হয় না। সুতরাং রোযা অবস্থায় প্রয়োজন হলে তা ব্যবহার করা যাবে।
15/04/2022

#রোযাঃচিকিৎসা : ৭
ক্যাথেটার ব্যবহার করলে রোযার ক্ষতি হয় না। সুতরাং রোযা অবস্থায় প্রয়োজন হলে তা ব্যবহার করা যাবে।

15/04/2022

#রমযানঃমাসআলা : ৪
রোযা অবস্থায় মাসিক শুরু হলে বাকি দিন পানাহার করতে পারবে। কিন্তু রমযান মাসে দিনের বেলায় মাসিক বন্ধ হলে বাকি দিন পানাহার থেকে বিরত থাকতে হবে।

 #রমযানঃমাসআলা : ৩রোযা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাকরূহে তানযীহী। আর তা যদি গলায় ভেতর চলে যায় তবে তো রোযাই নষ্ট হয়...
15/04/2022

#রমযানঃমাসআলা : ৩
রোযা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাকরূহে তানযীহী।

আর তা যদি গলায় ভেতর চলে যায় তবে তো রোযাই নষ্ট হয়ে যাবে।

তাই সাহরীর সময় শেষ হয়ে গেলে পেস্ট বা মাজন জাতীয় কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

 #রোযাঃচিকিৎসা : ৬রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙে যায়। এক্ষেত্রে রোযা রক্ষার জন্য  সাহরীর শেষ সময এবং ইফতারে...
15/04/2022

#রোযাঃচিকিৎসা : ৬
রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙে যায়।

এক্ষেত্রে রোযা রক্ষার জন্য সাহরীর শেষ সময এবং ইফতারের সময় ইনহেলার ব্যবহার করবে।

যদি দিনেও ব্যবহার করা জরুরি হয় এক্ষেত্রে করণীয় হলো।
১. রোগী ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবে। পরবর্তীতে সুস্থ হলে এর কাযা করে নিবে।

২. আর এ সমস্যা যদি সারা বছর থাকে তাহলে রোযার পরিবর্তে ফিদয়া আদায় করবে।

 #রমযানঃমাসআলা :২রোযা অবস্থায় নাকে বা মুখে ধোঁয়া চলে গেলে রোযার কোনো ক্ষতি হয় না। তবে ইচ্ছাকৃত কয়েল, আগর বাতি বা অন্য...
12/04/2022

#রমযানঃমাসআলা :২
রোযা অবস্থায় নাকে বা মুখে ধোঁয়া চলে গেলে রোযার কোনো ক্ষতি হয় না।
তবে ইচ্ছাকৃত কয়েল, আগর বাতি বা অন্য কিছুর ধোঁয়া নাকে বা মুখ দিয়ে টেনে নিলে রোযা ভেঙ্গে যাবে।

12/04/2022

#রমযানঃমাসআলা :১
রোযার কথা স্মরণ থাকা অবস্থায় গলার ভেতরে পানি চলে গেলে রোযা ভেঙ্গে যায়।
উক্ত রোযার কাযা করে নিতে হবে।
এমন ক্ষেত্রে রমযানের সম্মানে ঐ দিন পানাহার থেকে বিরত থাকা আবশ্যক।

 #রোযাঃচিকিৎসা :৫রোযা অবস্থায় মুখ ভরে বমি হলেও রোযা ভাঙ্গবে না। তবে ইচ্ছকৃত মুখ ভরে বমি করলে রোযা  ভেঙ্গে যাবে। হাদীস শ...
12/04/2022

#রোযাঃচিকিৎসা :৫
রোযা অবস্থায় মুখ ভরে বমি হলেও রোযা ভাঙ্গবে না। তবে ইচ্ছকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে।

হাদীস শরীফে আছে, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির বমি হলে তার রোযা ভাঙ্গবে না। আর যে ইচ্ছাকৃত বমি করবে তার রোযা ভেঙ্গে যাবে।

 #রোযাঃচিকিৎসা : ৪রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এ কারণে রোযা নষ্ট হয় না।
25/03/2022

#রোযাঃচিকিৎসা : ৪
রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এ কারণে রোযা নষ্ট হয় না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Islamic studies (ইসলাম শিক্ষা) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category