Al-Arafa Islamia Dakhil Govt. Madrasas are basically institutions for the study and research of Muslims.
Madrasha
Address: 05 No word, janakallan field,Chanpara Bazar Rd 1, Chanpara post-1360, Dhaka, Bangladesh
Phone: (+880) 1879-963111 মাদ্রাসাঃ
( আরবি: مدرسة, madrasah বহুবচনে مدارس, madāris ) আরবি শব্দ দারসুন থেকে উদ্ভূত যার অর্থ ‘পাঠ’। মাদ্রাসা মূলত মুসলমানদের অধ্যয়ন-গবেষণা প্রতিষ্ঠান। সাধারণ অর্থে মাদ্রাসা হচ্ছে আরবি ভাষা ও ইসলামি বিষয়ে অধ্যয়নের প্রতিষ্ঠান। মাদ্রাসার প্রাথমিক স্তর মক্তব, নূ
রানি বা ফোরকানিয়া মাদ্রাসা নামে অভিহিত। ফোরকানিয়া শব্দের মূল ফুরকান যার অর্থ বিশিষ্ট। মিথ্যা থেকে সত্যকে সুস্পষ্টভাবে পৃথক করে বলে পবিত্র কুরআন-এর আরেক নাম আল ফুরকান। প্রাথমিক স্তরের যেসব মাদ্রাসায় কুরআন পাঠ ও আবৃত্তি শেখানো হয় সেগুলিকে বলা হয় দর্সে কুরআন। সাধারণত স্থানীয় কোন মসজিদেই আশেপাশের পরিবারের ছোটদের প্রাথমিক পর্যায়ের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরাই সাধারণত এর শিক্ষক বা উস্তাদ হন।
Madrasah
(Arabic: مدرسة, madrasah plural مدارس, madāris) is derived from the Arabic word darsun which means ‘text’. Madrasas in the general sense are institutions for the study of the Arabic language and Islam. The primary level of the madrasa is called Maktab, Noorani or Forkania Madrasa. Forkania is the root of the word forkan which means prominent. Al-Furqan is another name in the Holy Qur'an for clearly distinguishing truth from falsehood. The primary level madrasas in which recitation and recitation of the Qur'an are taught are called Darse Qur'an. Usually in a local mosque, the children of the surrounding families are given early religious education. Imams and muezzins of mosques are usually its teachers.
ইতিহাসঃ
১৭৮০ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ভারত উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শুভ সূচনা হয়। পর্যায়ক্রমে অবিভক্ত বাংলা, বিহার, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা শিক্ষা সম্প্রসারিত হতে থাকে। ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠিত হয় এবং ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়। ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা অর্ডিনেন্স জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করা হয়। ফলশ্রুতিতে ১৯৭৯ সালের জুন মাসে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রূপ পরিগ্রহ করে। এরপর হতে এ পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তার কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করে আসছে।[২] ২০০৬ সালের পূর্ব মাদরাসা শিক্ষা বোর্ড ফাযিল ও কামিল মাদরাসাসমূহ নিয়ন্ত্রণ করত। ২০০৬ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং ২০১৬ সাল থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা নিয়ন্ত্রণ করে আসছে।
History:
With the establishment of the Alia Madrasa in Calcutta in 180, the Alia Madrasa education system was officially introduced in the Indian subcontinent. Gradually madrasa education began to expand in different regions including undivided Bengal, Bihar, Assam and Tripura. After the rise of independent and sovereign Bangladesh in 1971, an initiative was taken under the direct guidance of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman to make madrasa education up-to-date and work-oriented. Following this, Bangladesh Madrasa Education Board was formed and its activities started at Government Madrasa-e-Alia Campus in Dhaka. The Bangladesh Madrasa Education Board was reorganized in 1978 with the promulgation of the Madrasa Education Ordinance. As a result, in June 1989, the Bangladesh Madrasa Board of Education became an autonomous body. Since then, the Bangladesh Madrasa Education Board has been successfully conducting its activities. Islamic University, Kushtia has been in control since 2006 and Islamic Arabic University, Dhaka since 2016.
বাংলাদেশের শিক্ষা বোর্ড দেশের তিন স্তরবিশিষ্ট শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর পরিচালনার জন্যে গঠিত জেলাভিত্তিক শিক্ষা বোর্ড। উক্ত বোর্ডসমূহ ৬ বছর মেয়াদি প্রাথমিক, ৭ বছর মেয়াদি মাধ্যমিক (এর মধ্যে ৩ বছর মেয়াদী জুনিয়র, ২ বছর মেয়াদি মাধ্যমিক) এবং ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ এই বোর্ডসমূহের তত্বাবধানে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত এবং পরিচালিত শিক্ষা বোর্ডসমূহ নিম্নলিখিত:
সাধারণ শিক্ষা বোর্ড:
বাংলাদেশের বিভিন্ন জেলায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। এগুলো জেলাভিত্তিক নামকরণের মাধ্যমে পরিচিত। সাধারণ শিক্ষাবোর্ডের দপ্তর উক্ত জেলায় অবস্থিত। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ভবন, ঢাকা থেকে এইসব বোর্ডেসমূহের কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করা হয়।
26/07/2025
10/03/2024
17/06/2022
আল আরাফাহ ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২২ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান।