প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার সাথে সাথেই কেউ পেশাদার হয়ে উঠতে পারে না। প্রয়োজন হয় পেশাদারী কোন প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় ধরে কাজ করা কিন্তু যে কোন প্রতিষ্ঠানই চায় অভিজ্ঞ মানুুষ আর চাইবেই না বা কেন ! এই ব্যাবসায়িক প্রতিযোগিতার যুগে নতুনদের দিয়ে কাজ করাতে গেলে যেকোন প্রতিষ্ঠানকেই বড় ঝুকির সম্মুখিন হতে হবে। আর যখন আসে টেকনিকাল কাজের কথা যেমন ইঞ্জিনিয়ারিং তখন তো কথাই নেই। তারপরও যখন কোন কোন যায়গায় দু একজন নতুন ফ্রেশার ইঞ্জিনিয়ার নেয়া হয় তখন তাদের বেতন যা দেওয়া হয় তার পরিমাণ নিয়ে আর কথা না বলি।
এছাড়াও অনেকেই বলে থাকে চাকনি নেই চাকরি নেই! কিন্তু কথাটা পুরোপুরি সঠিক নয়। ইঞ্জিনিয়রদের জন্য চাকরি আছে কিন্তু তার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। কিন্তু একজন সদ্য পাশ করা ইঞ্জিনিয়র কিভাবেই বা নিজেকে গড়ে তুলবে, সে তো কোন প্রতিষ্ঠানে কাজ করার ই সুযোগ পাচ্ছে না! সেই চিন্তা থেকেই আমরা উদ্যেগ নিয়েছি “হাতে কলমে” প্রতিষ্ঠানের মাধ্যমে নব্য ইঞ্জিনিয়রদের পেশাদারী করে গড়ে তোলার, তাদের জন্য কোথায় কোথায় সুযোগ আছে সেগুলো জানানোর। সর্বেোপরি নিব্য ইঞ্জিনিয়রদের জন্য সকল সুযোগের সন্ধান দেয়া, ব্যবস্থা করা, এরং পেশাদারী করে গড়ে তোলার পাশাপাশি দেশ বিদেশের ইঞ্জিনিয়রদের মধ্যে আন্তর্জাতিক বন্ধন তৈরি করা।
সেই লক্ষ নিয়ে জানুয়ারী ১ , ২০১৭ থেকে প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ”হাতে কলমে” । প্রাথমিকভাবে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ শুরু করব, এরপর একে একে ইঞ্জিনিয়ারিং এর সকল সেক্টর এ আমাদের কার্যক্রম সম্প্রসারিত করব।
সিভিল ইঞ্জিনিয়াররিং এ আমরা কাজ করব:
১. স্ট্রাকচারাল সেক্টরে ( প্রায় তিন মাসের কোর্স হবে। বিল্ডিং প্লানিং, অটোক্যাড ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাই (হাতে এক্সেলে ও সফটওয়ারে), থ্রিডি মডেল তৈরি, রাজউক ও অন্যান্য অনুমোদনের জন্য শীট তৈরি, ওয়ার্কিং ড্রয়িং প্রস্তুতি, ১৫ দিন বিল্ডিং কন্সট্রাকশান সাইট মনিটরিং, ১৫ দিন অফিস ওয়ার্ক)
২. ট্রান্সপোর্টেশান সেক্টরে ( প্রায় তিন মাসের কোর্স হবে। ব্যসিক রোড ডিজাইন ইন সিভিল থ্রিডি, পেভমেন্ট ডিজাইন, ট্রান্সপোর্ট প্লানিং, ফিউচার ফোরকাস্ট, ট্রান্সপোর্ট মডেলিং, ট্রাফিক প্লানিং, ট্রাফিক সার্ভে , ব্রিজ ডিজাইন, ১৫ দিন ট্রান্সপোর্ট রিলেটেড সাইট মনিটরিং, ১৫ দিন অফিস ওয়ার্ক)
৩. ওয়াটার এন্ড ইভারমেন্ট সেক্টরে( প্রায় তিন মাসের কোর্স হবে। সুয়ারেজ লাইন ডিজাইন, আইইই ও ইআইএ রিপোর্ট প্রিপারেশান ডিপার্টমেন্ট অফ ইনভারমেন্ট থেকে অনুমোদন প্রক্রিয়া, ইরভারমেন্টাল মনিটরিং, আর্ক জিআইএস এর ব্যাবহার, ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন ইত্যাদি, ১৫ দিন ইনভারমেন্টাল সাইট মনিটরিং, ১৫ দিন অফিস ওয়ার্ক)