Korean Language Training Center - KLTC

Korean Language Training Center - KLTC KLTC কোরিয়ান ভাষা প্রশিক্ষণে দেশের সবচেয়ে বৃহত্তম, পুরাতন ও সফল প্রতিষ্ঠান। কোরিয়ান ভাষা শিখুন মাহ্ফুজ স্যারের প্রতিষ্ঠান KLTC তে। 01711-870487/ 01971-870487

সরকারি ভাবে মাত্র ৮৫,০০০/- টাকায় দক্ষিণ কোরিয়া যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন:
KLTC : 01970870487, 01971870487

EPS এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করে ...
11/05/2026

EPS এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করে HRD কোরিয়া EPS সেন্টার ইন বাংলাদেশ এবং BOESL

EPS প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হয়ঃ-

১) নির্দেশনাঃ
HRD কোরিয়া হেড অফিস থেকে HRD কোরিয়া বাংলাদেশ অফিসে নির্দেশনা আসে।

২) কোরিয়ান ভাষা পরীক্ষার সার্কুলারঃ
সার্কুলার কোরিয়ান ও ইংরেজি ভার্সনে পাঠানো হয়।
BOESL সেটিকে বাংলা করে প্রচার করে—কোন বিন্দু মাত্র পরিবর্তন বা সংশোধন করার সুযোগ নেই।

৩) EPS অনলাইন রেজিষ্ট্রেশন/ প্রি-রেজিষ্ট্রেশনঃ
সার্কুলারের পরে প্রথম ধাপই হলো প্রি রেজিষ্ট্রেশন/ অনলাইন রেজিষ্ট্রেশন BOESL এর Website এ নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীর ছবির স্ক্যান কপি, পাসপোর্টের স্ক্যান কপি ও ইনফর্মেশন দিয়ে প্রি-রেজিষ্ট্রেশন করতে হয়।

৪) EPS কর্মী বাছাই প্রক্রিয়াঃ
ভাষা পারদর্শী ও লটারি এই ২ পদ্ধতিতে হয়।
ক) ভাষা পারদর্শী হয় (First Come First Served) আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
খ) লটারিতে উন্মুক্ত ভাবে আবেদন করে। তার মধ্যে থেকে নির্দিষ্ট পরিমাণ কর্মী লটারিতে উত্তীর্ণ হয়। BOESL কাগজ পত্র যাচাই বাছাই করে চূড়ান্ত রেজিষ্ট্রেশন করে।

৫) কোরিয়ান ভাষাঃ কোরিয়া ভাষা আগে শিখা থাকলে ভাষা পারদর্শীতে UBT পরীক্ষা দিবেন। ভাষা শিখা না থাকলে লটারিতে উত্তীর্ণ হয়ে যে কোন ভালো কোরিয়ান ভাষা প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখবেন।

৬) EPS TOPIK UBT পরীক্ষাঃ
HRD Korea এর তত্ত্বাবধানে হয়, BOESL শুধু সহযোগিতা করে।

৭) Skill Test পরীক্ষাঃ
HRD Korea এর তত্ত্বাবধানে হয়, BOESL শুধু সহযোগিতা করে।

৮) UBT পরীক্ষার রেজাল্টঃ
HRD Korea এর Website এ প্রকাশ করে। কোরিয়া থেকে ডাটা পাঠালে BOESL প্রকাশ করে।

৯) রোস্টার ভুক্তিঃ
BOESL কর্মী থেকে জব এপ্লিকেশন নিয়ে EPS কর্মীর সকল তথ্য কোরিয়ার মূল সার্ভারে আপলোড করে। HRD Korea তথ্য যাচাই-বাছাই করে রোষ্টার ভুক্ত করে থাকে। রোস্টারের মেয়াদ: ১ বছর + ১বছর =২বছর।
(বাংলাদেশসহ ১৭ দেশের জন্য একই নিয়ম।)

১০) EPS কর্মীর জব এপ্লিকেশন/ ফাইল পাঠানোঃ
কোরিয়ান মালিকরা নদোংবো/ জব সেন্টার থেকে কর্মী নিয়োগে প্রথম দেশ সিলেক্ট করেন। তারপর সে দেশ থেকে রেনডম পদ্ধতিতে ১ জনের বিপরীতে ৩ জনের জব এপ্লিকেশন/ ফাইল পান। সেখান থেকে নিয়োগ কর্তা/ মালিক কনফার্ম করেন।

১১) চূড়ান্ত প্রক্রিয়াঃ
প্রশিক্ষণঃ সিলেক্টেড প্রার্থীদের ১০ দিনের প্রশিক্ষণ বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার - BKTTC তে হয়। ট্রেনিং শেষে সার্টিফিকেট প্রদান করে থাকে।
ভিসা প্রসেসিংঃ BOESL করে থাকে।

৩ দিনের অনলাইন প্রশিক্ষণ BOESL করে থাকে।
স্বাস্থ্য পরীক্ষা হোটেলে থাকা অবস্থায় BOESL এর মাধ্যমে করানো হয়।

১২) কোরিয়া প্রবেশঃ ফাইনালি EPS কর্মী কোরিয়া প্রবেশ করে থাকে।

১৩) কোরিয়ায় প্রবেশের পরঃ K Biz সেন্টারের প্রতিনিধি এয়ারপোর্ট থেকে রিসিভ করে K Biz সেন্টারে নিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় মেডিক্যাল করানো হয়। ফাইনালি K Biz সেন্টার থেকে কোরিয়ান কোম্পানির মালিক বা তার প্রতিনিধি এসে EPS কর্মীকে নিয়ে যায়।

**EPS কর্মীদের পারফরম্যান্সঃ
২০২২ খ্রিস্টাব্দে বাংলাদেশ থেকে প্রায় ৬,০০০+ কর্মী দক্ষিণ কোরিয়া গিয়েছিলো।

**EPS কর্মীদের চাহিদা হ্রাসঃ
অনেক কর্মীর কোম্পানি পরিবর্তন, মালিকের সাথে খারাপ আচরণ, কোরিয়ার খাবার, কোরিয়ান কালচারে অভ্যস্ত না হওয়া এবং কোরিয়ান মালিকদের বিরুদ্ধে মামলা করার কারণে মালিকদের সাথে EPS কর্মীদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়। ফলে বেশির ভাগ মালিক বাংলাদেশি কর্মী নিতে অনীহা প্রকাশ করে—ফলে চাহিদা কমে গিয়েছে।

সতর্কতাঃ
ভিত্তিহীন অভিযোগ, আন্দোলন ও বিশৃঙ্খলা করলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে EPS কর্মী নেওয়া বন্ধ করে দিতে পারে।

**আমাদের দেশের হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ EPS এর উপর নির্ভর করছে। তাই সঠিক তথ্য জানা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরী।

উপসংহারঃ
EPS সম্পূর্ণ স্বচ্ছ, অটোমেটেড ও আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হয়। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ। তাই সঠিক তথ্য জানুন, অন্যদের জানাতে সাহায্য করুন এবং EPS কে সম্মান করুন।।

31/03/2026

কোরিয়ান ভাষা পরীক্ষার সার্কুলার এপ্রিল মাসে যে কোন সময় হবে ইনশাল্লাহ। প্রি-রেজিষ্টেশনের জন্য সকল ছাত্র ছাত্রীদের আমাদের KLTC এর যে কোন শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রয়োজনেঃ 01711-870487, 01971-870487

04/03/2026

যারা দক্ষিণ কোরিয়া ফেরত তাদের জন্য কোরিয়ান ভাষা পরীক্ষার স্পেশাল UBT সার্কুলার হয়েছে!
লিংক কমেন্টে 👇

28/12/2025
27/12/2025

🇧🇩GT GROUP Education Fair 2025🇰🇷

December 29 at 4:00 PM, Renaissance Dhaka Gulshan Hotel (1st Floor). Conference room.

We will explain the questions you may have about university admission.

University information, preparation of required documents, check items, and more. ❤️❤️

আজ ৬ই ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার KLTC যশোর শাখার উদ্যোগে স্টুডেন্ট ভিসার সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।EAP, KAP, Language, Dipl...
06/12/2025

আজ ৬ই ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার KLTC যশোর শাখার উদ্যোগে স্টুডেন্ট ভিসার সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

EAP, KAP, Language, Diploma, Hon's, Master’s & Care Giver প্রোগ্রামে স্টুডেন্ট ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আমাদের আজকের সেমিনারটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের আন্তরিক উপস্থিতি, জানার আগ্রহ এবং প্রাণবন্ত অংশগ্রহণ সত্যিই আমাদের অভিভূত করেছে। তাদের উৎসাহ ও ইতিবাচক সাড়া আমাদের ভবিষ্যতে আরও মানসম্মত সেশন আয়োজনের অনুপ্রেরণা জোগাবে।।

সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।।।

🇰🇷📖 দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চায়না মালেশিয়াসহ ৭টি দেশের স্টুডেন্ট ভিসা সম্পর্কিত সেমিনার:📢📢 দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চায়না...
05/12/2025

🇰🇷📖 দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চায়না মালেশিয়াসহ ৭টি দেশের স্টুডেন্ট ভিসা সম্পর্কিত সেমিনার:

📢📢 দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চায়না এবং মালেশিয়ায় স্টুডেন্ট ভিসায় ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স এবং কেয়ার গিভার প্রোগ্রামে যে সকল শিক্ষার্থীগণ যেতে আগ্রহী তাদের জন্য আগামীকাল ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ শনিবার সকাল ১১:০০ টায় আমাদের Korean Language Training Center - KLTC যশোর শাখায় স্টুডেন্ট ভিসা সম্পর্কিত সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে যারা স্টুডেন্ট ভিসার জন্য আমাদের পেপারস্ জমা দিয়েছেন এবং স্টুডেন্ট ভিসায় পেপার জমা দিতে ইচ্ছুক সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

♦️বিস্তারিত তথ্য জানার জন্য মোবাইলে কল না করে স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিনীত অনুরোধেঃ-
গোলাম সারোয়ার,
পরিচালক ও প্রধান প্রশিক্ষক,
KLTC যশোর শাখা।
চাঁচড়া ডালমিল মোড়, যশোর।
মোবাইলঃ 01755-885645/ 01978-466445

আলহামদুলিল্লাহ্। গতকাল রাজধানী ঢাকার প্রানকেন্দ্র গুলশান-১ এর হোটেল Lakeshore Heights এ I Top Edu. এর আয়োজনে স্টুডেন্ট ভ...
08/11/2025

আলহামদুলিল্লাহ্। গতকাল রাজধানী ঢাকার প্রানকেন্দ্র গুলশান-১ এর হোটেল Lakeshore Heights এ I Top Edu. এর আয়োজনে স্টুডেন্ট ভিসার সেমিনার করেন। সেমিনারে Gachon University এর প্রফেসররা উপস্থিত ছিলেন।

সেমিনার টি পরিচালনা করেন Korean Language Association in Bangladesh - KOLAB

ঢাকার গুলশানে অবস্থিত রেনেসাঁস ৫* তারকা হোটেলে দক্ষিণ কোরিয়ার GT Group এর মাধ্যমে কোরিয়ার ৩টি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান ...
25/10/2025

ঢাকার গুলশানে অবস্থিত রেনেসাঁস ৫* তারকা হোটেলে দক্ষিণ কোরিয়ার GT Group এর মাধ্যমে কোরিয়ার ৩টি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এসোসিয়েশন ইন বাংলাদেশ - KOLAB কর্তৃক যৌথভাবে আয়োজিত সেমিনারে উপস্থিত সকল শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ আমাদেরকে এই আয়োজন সার্থক করে তুলতে সাহায্য করেছেন। আল্লাহ্ প্রতি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।।

মোঃ মাহ্ফুজুর রহমান,
সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কোল্যাব।
📱01711-870487/ 01971-870487

Address

Ga-97/1 (3rd Floor), Link Road, Badda
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 09:00 - 12:00
16:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801971870487

Alerts

Be the first to know and let us send you an email when Korean Language Training Center - KLTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Korean Language Training Center - KLTC:

Shortcuts

Share