18/09/2026
লোকটার নাম মুন্নাফ মোল্লা। নিতান্ত গরিব মানুষ। বাড়ি টাঙ্গাইলে। মির্জাপুর থানার বানাইল গ্রামে। স্ত্রী নেই। এখানেই একা থাকে সে।
তার কোনো ছেলে নেই। তিনটি মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছে। টাকা-পয়সা খরচ করেছে। এখন তারা স্বামীর সংসারে থাকে।
মাঝে মেয়েদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তিনি তার একখণ্ড জমি বিক্রি করে ২০ লক্ষ টাকায়। পুরোটাই দিয়ে দেয় আদরের মেয়েদের।
কিছুদিন পরে মুন্নাফ মিয়া অসুস্থ হয়। চিকিৎসা প্রয়োজন, কিন্তু টাকা নেই। তিনি মেয়েদের দ্বারস্থ হয়। কিন্তু মেয়েরা তাকে কোনো টাকা দিতে পারেনি। তার চিকিৎসা আর 'হয়নি।
মুন্নাফ মিয়া বাড়িতে একাই থাকে। একাকী কষ্ট হত, কিন্তু কিছু করার ছিল না। তার সময় কাটতে চাইত না। বসে বসে তাই মৃ'ত্যুর প্রহর গুণত।
একসময় ঠিকই তার মৃ'ত্যু হলো। কিন্তু কেউ জানল না। তার মেয়েরাও না। এতদিন যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু কেউ খবর নিলো না।
প্রতিবেশীরা বেশ কয়েকদিন পরে খবর পেল বিশ্রী গন্ধে। ঘর ভেঙে বাস্তবতা দেখতে পেল। ততক্ষণে লাশ পঁচে-গলে গেছে। মহা দুর্গন্ধ ছড়াচ্ছে।
মেয়েদেরকে আবার খবর দেওয়া হলো। এবারো তারা কেউ এলো না। এলাকাবাসী রাতেই লা'শ দাফনের ব্যবস্থা করল। মেয়েরা এলো পরদিন, বাকী সম্পত্তি বুঝে নিতে।
আহারে জীবন😢