বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?
আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?
বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।
কিন্তু দিন, রাত, সপ্তাহ, মাস যেতে যেতে বছরের ৭ মাস শেষ।
এভাবে কী বাকি মাসগুলো কাটাবেন?
কাটাতে চাইলে কিচ্ছু বলার নাই।
কিন্তু যদি চান যে- না, আগামী ৫ মাসের কন্ট্রোল নিজের হাতে নেবেন, কিছু না কিছু অবশ্যই শিখবেন, নিজেকে গড়ে তুলবেন একটু একটু করে।
তাহল নিয়ে নিন ২৫টি সেরা ওয়েবসাইট, যেগুলো আপনার প্রতিদিনের ১ ঘণ্টা সময়কে বানিয়ে তুলতে পারে জীবনের সেরা ইনভেস্টমেন্ট।
এই প্ল্যাটফর্মগুলো একদম ফ্রি।
কোথাও লাগবে না মাসিক সাবস্ক্রিপশন, কোথাও চাইবে না সার্টিফিকেট ফি।
শুধু আপনার মনোযোগ আর অন্তরের ইচ্ছেটা হলেই যথেষ্ট।
• ভাষা, যোগাযোগ ও আত্মপ্রকাশের জন্য
1. Duolingo – প্রতিদিন মাত্র ১০ মিনিটে নতুন ভাষা শেখার সবচেয়ে মজার উপায।
2. BBC Learning English – ইংরেজি শেখার জন্য সময়ের সেরা ফ্রি মাধ্যম
3. TED-Ed – অ্যানিমেটেড ভিডিওতে ভাবনামূলক কনসেপ্ট ও গল্পে শেখা
4. NewseumED – সাংবাদিকতা ও মিডিয়ার জগৎ নিয়ে শেখার দারুণ প্ল্যাটফর্ম
• টেক, কোডিং ও ডেভেলপমেন্ট শেখার জন্য
5. W3Schools – ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক শেখার জন্য আদর্শ জায়গা
6. The Odin Project – ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি-তে শেখার সম্পূর্ণ পথ
7. Launch School – ভালো মানের কোডিং শেখার একগুচ্ছ কোর্স
8. Bash Academy – শেল স্ক্রিপ্টিং ও লিনাক্স কমান্ড শেখার প্ল্যাটফর্ম
9. IBM Quantum Challenge – ভবিষ্যতের প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং শেখার সুযোগ
10. edX – Harvard, MIT সহ বিশ্বের সেরা ইউনিভার্সিটির কোর্স
11. Coursera – গ্লোবাল ইউনিভার্সিটি কোর্সের ফ্রি ভার্সন শেখার সুযোগ
12. Alison – ক্যারিয়ার-ভিত্তিক কোর্সের জন্য দারুণ এক জায়গা
• ফিনান্স, মার্কেট ও কেরিয়ার বিল্ডিংয়ের জন্য
13. Investopedia – অর্থ, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স বুঝতে হলে এটাই বেস্ট
14. Brilliant.org – লজিক, ম্যাথ ও সায়েন্স শেখার ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম
15. Bartleby Learn – একাডেমিক কনসেপ্ট সহজভাবে শেখার রিসোর্স
16. Skillshare (Free Classes) – ফ্রিতে বিভিন্ন স্কিল শেখার প্র্যাকটিকাল কোর্স
17. LibreTexts – ওপেন সোর্স টেক্সটবুকের বিশাল ভাণ্ডার
• ক্রিয়েটিভ স্কিল, ডিজাইন ও DIY শেখার জন্য
18. GIMP – ফ্রিতে প্রো-লেভেলের ফটো এডিটিং শেখার সফটওয়্যার
19. Instructables – নিজে হাতে বানানোর জিনিস শেখার চমৎকার জায়গা
20. Smiling Mind – ফ্রি মেডিটেশন অ্যাপ; মানসিক প্রশান্তির চর্চা শুরু করুন
21. BrainBashers – মাথার ব্যায়াম ও মেন্টাল ওয়ার্কআউটের জন্য দুর্দান্ত গেম ও পাজল
22. NASA’s Eyes – মহাকাশ ও বিজ্ঞান শেখার জন্য নাসার দারুণ ইন্টার্যাকটিভ প্ল্যাটফর্ম
23. Khan Academy – গণিত, বিজ্ঞান সহ অসংখ্য বিষয়ের একদম ফ্রি কোর্স
24. HyperPhysics – পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ করে শেখার প্ল্যাটফর্ম
25. GeoGuessr – খেলতে খেলতে শিখে ফেলুন বিশ্বের ম্যাপ, শহর আর ভৌগলিক জ্ঞান
আমরা প্রতিদিন কত সময় খরচ করি স্ক্রলিংয়ে, অলস চিন্তায়, অথবা “কাল থেকে শুরু করবো” বলার অভ্যাসে।
কিন্তু সেই সময়টুকু যদি নিজের ভেতরে বিনিয়োগ করতেন।
তাহলে আপনার ভবিষ্যতের “আমি” আজকের আপনাকে নিয়ে প্রাউড ফীল করতো।
মনে রাখবেন, এই তালিকাটা শুধু কিছু ওয়েবসাইট নয়- এটা একটা সুযোগ।
নিজেকে তৈরি করার, হারিয়ে ফেলা আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার, আর প্রমাণ করার- আমি পারি।
এখনই শুরু করুন।
একটা ফোল্ডার খুলুন ব্রাউজারে- নাম দিন Skill 2025। প্রতিদিন একটি করে সাইটে ৩০ মিনিট সময় দিন।
আর হ্যাঁ, এই তালিকাটা শেয়ার করুন।
কারণ জ্ঞান ছড়ালে কমে না- বরং চারপাশ আলোকিত হয়ে ওঠে।
এই বাকি ৫ মাস- হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।
শুরুটা আজই হোক।
Professor's Academy
Accounting coaching for HSC, BBA, and MBA Students. Others Service :
Management Accounting
Business Mathematics
Business Statistics
19/10/2023
হ্যালো BBA 1st year এর খুদে হিসাববিজ্ঞানীগণ,
কেমন হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা?
05/11/2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের Business Mathematics & Business Statistics এই দুটি বিষয় ছাত্রছাত্রীদের কাছে ভীতির কারণ। সহজভাবে এবং কৌশলের মাধ্যমে আমরা এই ভীতি দূর করবো। ইনশাল্লাহ।
আমরা অনেকেই সুদ ও ব্যবসায়ীক মুনাফা আলাদা করতে পারিনা। এই পোষ্টের উদ্দেশ্য সাধারণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি অনুসারে বিষয়টা ক্লিয়ার করা। সুদ ভাল না মন্দ সে বিষয়ে যাচ্ছিনা। পোষ্টের উদ্দেশ্য একাডেমিক।
অর্থনীতিতে সুদ বা ইন্টারেস্ট হল, মূলধনের উপরে % নেয়া। কাউকে ১,০০০ টাকা দেয়া হল, বলা হল মূলধনের উপর ১০% হারে অতিরিক্তসহ দিতে হবে, এটা সুদ।
ব্যবসায়ীক মুনাফা হচ্ছে লাভের উপর %, এখানে মূলধন মূখ্য নয়। ১,০০০ টাকা দিয়ে ব্যবসা করা হল, লাভ হল ১০০ টাকা। এই লাভের ৪০% = ৪০ টাকা একজন পাবে, ৬০% মানে ৬০ টাকা অন্যজন পাবে এমন চুক্তি হল অংশীদারী ভিত্তিতে ব্যবসা।
এবার আসা যাক ইসলামী অর্থনীতি বিষয়ে।
ইসলামী অর্থনীতি মূলত মুসলিমরা প্রাকটিস করতে চায়। এটা ভাল না মন্দ সেদিকে যাচ্ছিনা, কারণ এটা বিশ্বাসের বিষয়। একাডেমিক দিক থেকে এটা অর্থনীতির একটি শাখা যার ভিত্তি শরীয়া বা মুসলিম আইন।
ইসলামী ইকোনমি পুজিনির্ভরতা বা সুদী স্কিম সমর্থন করে না।
অর্থনীতির ভিত্তি ধরা হয় ব্যবসা।
ইসলামী অর্থনীতি যেসব ব্যবসাকে সমর্থন দেয় তার একটি পদ্ধতি হল ”মুদারাবা”।
একপক্ষ মূলধন সরবরাহ করবে, অপর পক্ষ মেধা, শ্রম ও উক্ত মূলধন দ্বারা ব্যবসা পরিচালনা করে - এই পদ্ধতির নাম মুদারাবা।
আরেকটি পদ্ধতি হল ”মুশারাকা”। মুশারাকা বলতে এমন এক যৌথ কারবারকে বুঝায়, যে কারবারে সকল অংশীদার যৌথ কারবারের লাভ লােকসানে শরীক থাকে। লাভ হলে দুজনে নেবে। লস হলেও দুজনে নেবে।
ইসলামে ব্যাংকিং কি বৈধ? ব্যাংকিং কনসেপ্ট ইসলামে আছে?
----------------------------------------
- ইসলামে আমানত জমা রাখা নিষিদ্ধ নয়। যাকাত প্রদান করা হলে সম্পদ জমা রাখা যাবে। ব্যবসায়ীক বিনিয়োগ ১০০% বৈধ।
মুদারাবা এবং মুশারাকা পদ্ধতিতে যদি ব্যাংক ব্যবসা চালায় তবে ইসলামী আইনে তা বৈধ। যদি সুদি পদ্ধতিতে চালায় তবে তা অবৈধ।
ব্যাংক কিভাবে লাভ করবে? ওরা কি সুদের ব্যবসা করছে না লোন দিয়ে?
----------------------------------------
ইসলামী ব্যাংকগুলোর ব্যবসা করার পদ্ধতির নাম ”মুরাবাহা” কোন সুদী স্কিম নয়।
মুরাবাহা (আরবি: مرابحة মুরাবাহাহ্) ইসলামী শরিয়াহ্ সম্মত এক প্রকারের বিক্রয় পদ্ধতি, যেখানে বিক্রেতা স্পষ্টভাবে পণ্যের ক্রয়মূল্য, পণ্যের বিক্রয়মূল্য এবং উক্ত বিক্রয় থেকে তার লব্ধ লাভের পরিমাণ ক্রেতাকে বিক্রয়ের সময় জানিয়ে দেয়।
- একজন একটি বাইক কিনবে
- সে ইসলামী ব্যাংকে যাবে লোন করার জন্য।
- ব্যাংক নিজ নামে বাইক কিনবে। ধরি ১ লক্ষ টাকা বাইকের দাম।
- এরপর ব্যাংক বাইকটি দেড় লক্ষ টাকায় বিক্রির জন্য গ্রাহকের সাথে চুক্তি করবে।
- এখানে ব্যাংকের লাভ ৫০ হাজার।
- ব্যাংক গ্রাহককে দেড় লক্ষ টাকা ২ বছরে কিস্তিতে পরিশোধ করতে বলবে।
এখানে বিক্রেতা (ব্যাংক) স্পষ্টভাবে পণ্যের ক্রয়মূল্য, পণ্যের বিক্রয়মূল্য এবং বিক্রয় থেকে তার লাভের পরিমাণ ক্রেতাকে বিক্রয়ের সময় জানিয়ে দেয়। এটি মুরাবাহাহ্ এবং বৈধ পদ্ধতি।
গ্রাহক যখন দেড় লক্ষ টাকা পরিশোধ করবে তখন ব্যাংক বাইকটির কাগজ গ্রাহককে দিয়ে দেবে এবং ট্রাকজেকশনটি সমাপ্ত হবে।
এজন্য ইসলামী ব্যাংকসমূহ থেকে বিনিয়োগ বা ঋণ নিয়ে কিছু কেনা হলে লেখা থাকে “এটি ওমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ/মালিক ওমুক ব্যাংক”।
মুরাবাহাহ্ তে কোন সুদ থাকেনা। উপরের ঘটনায় যে দেড় লক্ষ টাকা নির্দিষ্ট করা হয়েছে এটাই পে করতে হবে। গ্রাহক কোন কিস্তি মিস করলে চক্রবৃদ্ধিহারে কোন চার্জ যোগ হবে না।
দেশে ব্যাংকগুলো মুদারাবা এবং মুশারাকা পদ্ধতি মানছে কি না?
----------------------------------------
- এটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার রয়েছে। শরীয়া কাউন্সিল রয়েছে।
কোন তফসিলি ব্যাংক যদি মুদারাবা এবং মুশারাকার প্রতিশ্রুতি দিয়ে গোপনে সুদি কার্যক্রম চালায় সেটা হবে প্রতারণা। এই প্রতারণায় দায় গ্রাহকের নয়। গ্রাহকের জন্য বিনিয়োগ বৈধ হবে। প্রতারণায় দায়ভার ব্যাংক কে নিতে হবে। সরকার, কেন্দ্রিয় ব্যাংক ও শরীয়া কাউন্সিল কে নিতে হবে।
ইসলামী অর্থনীতিকে সুদ যাকে বলা হয়ঃ
----------------------------------------
ইসলামী অর্থনীতিতে একই পণ্য কমবেশি করে ট্রানজেকশন করার চুক্তি করা হলে তাকে সুদ বলে।
- ১০০ টাকা দিলাম -> ১৫০ টাকা নেব
- এটা সুদ (পণ্য একই। টাকার বিনিময়ে টাকা, কিন্তু কমবেশি।)
- ২ কেজি পচা আপেল এর পরিবর্তে ১ কেজি ভাল আপেল বদল করলাম
- এটা সুদ (পণ্য একই। আপেলের বিনিময়ে আপেল কিন্তু কমবেশি।)
- ২ কেজি আপেল এর পরিবর্তে ১ কেজি আনারস নেব
- এটা ব্যবসা ও বৈধ (পণ্য ভিন্ন। আপেলের বিনিময়ে আনারস)
- ২ কেজি আপেল এর পরিবর্তে ১০০ টাকায় নেব
- এটা ব্যবসা ও বৈধ (পণ্য ভিন্ন। আপেলের বিনিময়ে টাকা)
** টাকা মূলত একটা ফেসভেল্যূ সোনা/রূপার মুদ্রার বিপরীতে। বর্তমানে গোল্ড বা সিলভার কারেন্সি কোথাও ব্যবহার হয়না। এর ফেসভেল্যু হিসাবে ব্যাংকনোট ছাপানো হয়।
ইসলামে একই পণ্য কমবেশি করে ট্রানজেকশন করা (সুদ) কে অবৈধ করা হয়েছে। দুটো আলাদা পণ্যের মধ্যে ট্রানজেকশন আ ব্যবসা কে বৈধতা দেয়া হয়েছে।
যেকোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।
যারা Principles of Accounting & Principles of Finance প্রাইভেট পড়তে চান। তারা যোগাযোগ করতে পারেন।
018 44 99 60 10
11/08/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
196/A/Ground Floor, ShantiBagh, Malibagh Mor (Lane Of Shwapno Super Shop) Hosaf Tower
Dhaka
1000
Opening Hours
| Monday | 08:00 - 21:00 |
| Tuesday | 08:00 - 21:00 |
| Wednesday | 08:00 - 21:00 |
| Thursday | 08:00 - 21:00 |
| Saturday | 08:00 - 21:00 |
| Sunday | 08:00 - 21:00 |