Sheikh Kamal Bhaban

Sheikh Kamal Bhaban

Share

Faculty Building of ASVM, ABM

19/05/2025

প্রত্যেকটা মানুষের একটা না একটা ঝামেলা থাকে!

আমি যেই বাড়ীতে অফিসের পর টিউশনি করি, ঐ স্টুডেন্টের মায়ের ক্যান্সার! এহন এই বাসায় না টাকা-পয়সার অভাব না অন্য কিছুর কিন্তু মায়ের শেষ নিঃশ্বাসের শেষ দিন অনিশ্চিত!

নিচে গেলাম চা খাইতে, ময়লা টানে যেই পোলাডা, "জিগাইলাম কিরে কি অবস্থা? "
ভালা নাহ, বউডা গ্যাছে গা!পোলায় টিকটক করে, আমার গায়ে নাকি ময়লার গন্ধ! কন ভাই কি না দিসিলাম? হেইদিন'ও ৫০০ ট্যাকার কসমেটিকস কিন্সি "
জিগাইলাম, রফিক চাচা কি অবস্থা আপনার?

"কইলো তোমার চাচী মারা গ্যাছে,জানো? বাসায় তো কেউ নাই সব বিদেশ, ওহন মইরা যাওনের অপেক্ষা "

জিগাইলাম কিরে তোর অবস্থা কি ছোটভাই, "বাসার অবস্থা ভালো না ভাই, গতবার পাব্লিকে চান্স পাই নাই, এইবার যদি না পাই মা কইসে বাসায় না যাইতে, পড়াশুনা আমার ভালো লাগে না ভাই, খেলতে চাইছিলাম আব্বায় মানে না "

কিরে মামা কি অবস্থা? "ভালো না মামা, বাসায় ২ ডা ট্যাকা চাইলে লজ্জা লাগে, ২ বছর বেকার, চাকরি পাইনা, মাঝে মাঝে মনে হয় পড়ালেখা না করলেই ভালো "

কিরে ভাই তুই কেমন আছিস? ব্যবসা তো ভালোই চলে? দোস্ত তোরে বলা হয়নাই গত মাসেই রিনিতার বিয়ে হয়ে গেছে! ওর মারে বুঝাইতে পারলাম না আমি ব্যবসা, স্টার্টআপ দিছি! একটা চাকরী দরকার ছিলো, আমারে রিনিতা বারবার কইতাছিলো, আমি সায় দি নাই! ৭ টা বছর মামা এমনে মানা যায়?

রাস্তার এক ফকিররে ২ টাকা দিছিলাম, "কইলো বাবা চাইল ৫৫ টাকা কেজি, হয় কিছু দাও নাইলে মাইরা ফালাও " আমারে কখনো কোন ফকির কিংবা ভিক্ষুক গালি দিলে, ভুলবাল বললে পালটা জবাব দেই! ঐদিন দেইনাই!......

সবাই যদি আশান্তিতে থাকে তাইলে শান্তুিতে আছে কারা? ঝামেলা'য় নাই কারা?

পৃথিবী'ই যদি স্বর্গ হইতো, তাইলে আদম-হাওয়া কে আল্লাহ শাস্তি দিয়া পৃথিবীতে নামাইতো নাহ!

আমার একটা Quote খুব ভাল্লাগে,

" Strange! we are finding peace where Adam and Eve were sent for punishment " 🍂

31/10/2024

পাকিস্তান বাংলাদেশের ১৩ জন স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে।

দেশটার নাম পাকিস্তান শুনে অনেকেই হাসাহাসি করছে দেখলাম।

অথচ ফ্যাক্ট কী জানেন?

পাকিস্তানের এই ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এশিয়ার অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি।

এই ইউনিভার্সিটির কিউএস র‍্যাঙ্কিং ৩৫৩।

যেখানে আমাদের বুয়েটের কিউএস র‍্যাঙ্কিং ৭৫১।

সমস্যা হইলো, পাকিস্তানের সমন্ধে এতো বেশি ঘৃণা ছড়াইসে যে অনেকেই মনে করেন, পাকিস্তান দেশটা মনে হয় আমাদের চে অনেক অনুন্নত।

অথচ পাকিস্তানের অন্তত ১০ টা ইউনিভার্সিটি এশিয়ার অন্যতম সেরা হয়ে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ ঢুকে গেছে, আমাদের কোন ইউনিভার্সিটি ইভেন ৫০০ র মধ্যেও নাই।

সো, পাকিস্তান শুনে হাসাহাসি করার আগে এটুক মাথায় রাইখেন, আপনার দেশের সেরা প্রতিষ্ঠানটাও ঐ প্রতিষ্ঠানের চে ৪০০ ধাপ পেছনে।

© সাদিকুর রহমান

28/10/2024

বিতর্কিত কারিকুলামের মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের সব বই বাতিল করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীরা ২০১২ সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই হাতে পাবে। অন্যদিকে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের যে বই হাতে পাবে সেখানেও থাকছে পরিবর্তন। তবে এই তিন শ্রেণীর মধ্যে শুধু তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্ন বা অনুশীলনী। অন্য দিকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যবই যেহেতু এখনো নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত হয়নি তাই এই দুই শ্রেণীর পাঠ্যবই ২০১১ সালের কারিকুলামের আলোকেই পরিমার্জিত আকারে শিক্ষার্থীরা হাতে পাবে।

07/10/2024

যারা বিসিএসের পাইপলাইনে আছো তাঁদেরকে বলি; এই যেমন ধরো (৪৪,৪৫,৪৬) এর যারা আছো তাঁদেরকে আনুমানিক একটা হিসাব দেই।

৪৪ যোগদান করতে করতে ২০২৭ সালের জানুয়ারি (মানে এখন থেকে দুই বছর পর) চলে আসবে। ৪৫ জয়েন করবে ২০২৮ এর মাঝামাঝি অথবা ২০২৯ এ, আর ৪৬ তো জয়েন করতে করতে ২০৩০ সাল চলে আসবে। হ্যাঁ, মাথায় রেখো এখন কিন্তু ২০২৪ সাল। আর ৪৭, ৪৮ এসবের হিসেব আর দিলাম না। এটা কিন্তু আমার মনগড়া কথা না। অতীতের পরিসংখ্যান হিসেব করেই বলতেছি। আর কোনো কারণে যদি রাজনৈতিক চিপায় পড়ে যাও মানে এক সরকারের সময়ে পার হয়ে আরেক সরকার আসছে এমন চিপায় তাইলে তো আর কথাই নেই।

এত এত মূল্যবান সময় নষ্ট না করে বিদেশে যাও। বিদেশে যেতে দেশের চাকরির বাজারের মতো প্রতিযোগিতা নেই। নিজের ফান্ডিং থাকলে একটু সময় অপেক্ষা করা লাগবে এই যা। এর বেশি কিছু না। আর যারা চূড়ান্তভাবে বিসিএস কোয়ালিফাই করবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এদের বড় একটা অংশ ভালো ফান্ডিং নিয়ে বিদেশে পড়তে যেতে পারার মত সক্ষমতা আছে।

আমি কাউকে হতাশ করতেছি না। বাস্তবতা বলতেছি। আমার সাথে জীবনে যে একবার কথা বলেছে সে জানে আমি কাউকে কখনো হতাশ করিনি। কিন্তু এই অবস্থায় এসে বাংলাদেশের চাকরির বিশেষত বিসিএসের দীর্ঘসূত্রতার কথা স্মরণ করিয়ে দেয়া উচিত। দেশে সংস্কারের তোলপাড় চলতেছে কিন্তু আমাদের মতো তরুণদের নিয়ে ভাবার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছো !!! 🙏🙏🙏

লিখেছেন Masum Ahmed ভাই

06/10/2024
20/02/2024

ভাল কাজের স্বীকৃতি ভাল কাজেই হোক।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Sher-e-Bangla Agricultural University, Sher-e-bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00