Marketing Alumni- DCC

Marketing Alumni- DCC

Share

Spreading the connectivity

16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর। এক নদী রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গৌরবের মহান বিজয় দিবস।

আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে লক্ষ শহীদের আত্মত্যাগ। তাঁদের বুকের তাজা রক্তে আঁকা হয়েছে আমাদের মানচিত্রের সেই চিরন্তন লাল সূর্য। আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেইসব বীরদের, যাঁরা দেশমুক্তির তরে হাসিমুখে জীবন উৎসর্গ করেছেন।

আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি সকল শহীদের প্রতি
সবাইকে মহান বিজয় দিবস ২০২৫-এর আন্তরিক শুভেচ্ছা!!!

Photos from Marketing Alumni- DCC's post 11/08/2025

Professor Dewan Zobaida Nasrin Mam, the most senior teacher and “mother” of the Marketing Department at Dhaka Commerce College, assumed the role of Department Chair on August 1, 2025. Our alumni warmly welcomed her, while also honoring Professor Shafiqul Islam Sir for his valuable service as outgoing Chair.

We shared meaningful discussions with our respected teachers and welcomed newly appointed Vice-Principals Kazi Fayz Ahmed Sir and Naeem Mozammel Hossain Sir. The event once again reflected the strong bond between our teachers and alumni.

30/03/2025

🎆❤️🎉ঈদ মুবারাক🧨🎊🎇

29/03/2025

শেষ মুহুর্তের কেনাকাটা Roop Mohini Gallery থেকে করে ফেলুন এবং বিশেষ ডিস্কাউন্ট বুঝে নিন। তবে অবশ্যই আমাদের এলামনাইয়ের ইফতার মাহফিল থেকে উপহার হিসেবে প্রাপ্ত ডিস্কাউন্ট কার্ডটি সাথে রাখবেন।

আমাদের অ্যালামনাইয়ের পক্ষ থেকে ২০ ব্যাচের নাইম মাহমুদ কে অসংখ্য ধন্যবাদ।

Photos from Marketing Alumni- DCC's post 28/03/2025

রোজা শেষের দিকে চলে এসেছে। আপনাদের ঈদের কেনাকাটাও শেষের দিকে। আমাদের ইফতারের অনুষ্ঠানে প্রাপ্ত ডিস্কাউন্ট কুপন থেকে শেষ মুহুর্তের কেনাকাটা Prosody Lifestyle থেকে করে নিন। ঘর সাজানোর নান্দনিক সব আইটেমের সাথে বাহারি রকমের আয়োজনের ব্যবস্থা করেছে Prosody Lifestyle এর কর্ণধার আমাদের ২০ তম ব্যাচের রাসেল আহমেদ হিমেল।

Photos from Marketing Alumni- DCC's post 22/03/2025

Did you know that our alumni's Iftar meals were home-cooked? These delicious meals were ordered from 'r Rannaghor at affordable prices & the owner of this home-made food page is our 3rd batch of alumni, Afsana Parvin Mita

17/03/2025

আলহামদুলিল্লাহ, অবশেষে গত ১৫ই মার্চ, ২০২৫ (১৪ রমজান) তারিখে আমাদের মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের সমাগম এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। সবার সতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ইফতার মাহফিলকে সৌন্দর্যমন্ডিত করে।

বরাবরের মতো এবারও এলামনাইয়ের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান এবং সমাজের অবহেলিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আপনাদের অভাবনীয় সমর্থনই আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে। তাই এলামনাইয়ের সকল সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ।

11/03/2025

চটকদার বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। এমন কোনো ইভেন্টের সাথে আমাদের ঢাকা কমার্স কলেজের মার্কেটিং এলামনাই এসোসিয়েশন'র কোনো সম্পৃক্ততা নেই। আমাদের মার্কেটিং পরিবারের ইফতার প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের নিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। ইনশা-আল্লাহ

#আমাদের_ইফতার
#তারিখঃ ১৫ই মার্চ, ২০২৫ (১৪ রমজান, শনিবার)
#সময়ঃ বিকাল ৪টা

03/03/2025


01/03/2025

প্রিয় এলামনাইবৃন্দ,

মুসলিমদের জন্য মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান চলে এসেছে। এই রমজানকে কেন্দ্র করে আসন্ন ১৫ই মার্চ, রোজ শনিবার আমাদের প্রাণের ঢাকা কমার্স কলেজ'র অডিটরিয়ামে মার্কেটিং এলামনাই এসোসিয়েশন কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের ডিপার্টমেন্টের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। আমাদের অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দিতে বরাবরের মতো উপস্থিত থাকবেন আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলি। এছাড়া আরও উপস্থিত থাকবেন আমাদের কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ সহ আরও অনেকে।

ফি-এর বিস্তারিতঃ-
এলামনাই সদস্যঃ ৮০০ টাকা
স্বামী/স্ত্রীঃ ৫০০ টাকা
বর্তমান শিক্ষার্থীঃ ৪০০ টাকা

ইফতারের এই আয়োজনকে সৌন্দর্য্যমন্ডিত করতে আমরা বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি যা বাস্তবায়নে আপনাদের আন্তরিকতা এবং উপস্থিতি একান্ত কাম্য।

প্রত্যেক ব্যাচের রিপ্রেজেন্টেটিভদেরকে তাদের ব্যাচের সর্বোচ্চ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত এবং ফি সংগ্রহ করে আগামি ১০ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে আমাদের ফাইন্যান্স সেক্রেটারি তাসনুভা খালেক তৃষ্ণা আপুর কাছে জমা দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

ইফতারের ফি জমাদানের শেষ সময়ঃ ১০ মার্চ, ২০২৫
# #
মার্কেটিং এলামনাই এসোসিয়েশন

Photos from Marketing Alumni- DCC's post 21/02/2025

ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি মার্কেটিং এলামনাই এসোসিয়েশন এর শ্রদ্ধা নিবেদন।

20/02/2025

মার্কেটিং এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আগামীকাল শুক্রবার ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গন শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করা হবে।

ঢাকা কমার্স কলেজ মার্কেটিং বিভাগের সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি বিশেষভাবে কাম্য।

তারিখ:২১/০২/২০২৫
সময়: ৭.৩০

মার্কেটিং এলামনাই এসোসিয়েশন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka Commerce College Road
Dhaka
1216