নামাজ শিক্ষা - Namaz Shikkha

নামাজ শিক্ষা - Namaz Shikkha Let's learn correct rules of namaz/ salat...
আসুন নামাজের সঠিক নি? "এসো বন্ধু নামাজ পড়ি,
শান্তির পথে জীবন গড়ি!"

25/04/2020

নামাজে মনোযোগ দিতে
যা করনীয়ঃ-⤵️
#প্রশ্ন- আমি যখন নামাজ পড়ি তখনই আমার মাথায় বাজে চিন্তা-ভাবনা আসে। যেমন আমি আজ সারাদিন কী করেছি ,কালকে কী করব ইত্যাদি। কাজের কারণ বেশি সময় বাহিরে রাস্তায় চলাচল করে থাকি।তো অনেক কিছুই দেখি নামাজে এইসব কথা মনে পড়ে। অনেক সময় ভুলে যাই কয় রাকাত নামাজ পড়েছি, এসব যাতে মনে না পড়ে সেজন্য আমি কী করতে পারি? জানালে উপকৃত হব।
#জবাব: এটা এক তিক্ত বাস্তবতা যে, আমরা অনেকেই এই রোগের স্বীকার। এক হাদীসে
রাসুলুল্লাহ ﷺ এটিকে ‘শয়তানের ছিনতাই’ বলেছেন। এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজালি(রহ.) তাঁর বিখ্যাত ‘এহইয়াউ উলুমিদ্দীন’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি ছয়টি বিষয়ের কথা বর্ণনা করেন, যা না থাকলে নামাজে মনোযোগী হওয়া যায় না।
#প্রথম_বিষয় : নামাজে ‘হুজুরে দিল’ বা একাগ্র থাকা ; এটি নামাজের প্রাণ।
রাসুলুল্লাহ ﷺ বলেন- আল্লাহর ইবাদত কর এমনভাবে, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ।
আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখছেন।’
(বুখারি হা/৫০; মুসলিম হা/৮; মিশকাত হা/২)
বস্তুত আমাদের মন কখনো বেকার থাকে না; হয় নামাজে থাকে, না হয় অন্যত্র থাকে। নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মন ছিনিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদেরকে তা ধরে রাখতে হয়। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পযন্ত এই কল্পনা (মুখে উচ্ছারণ ব্যতিরেকে) ধরে রাখার অনুশীলন করুন যে,’আল্লাহ আমাকে দেখছেন’। দাঁড়ানো থেকে রুকুতে যাবার আগে, রুকু থেকে সিজদায় যাবার আগে কিংবা সিজদা থেকে বসার আগে, প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন যে, কল্পনাটা আছে কিনা। না থাকলে আবার নিয়ে আসুন। এভাবে এই অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখুন।
রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘যে সুন্দরভাবে অজু করে, অতঃপর মন ও শরীর একত্র করে (একাগ্রতার সাথে) দু’রাকআত নামাজ আদায় করে, (অন্য বর্ণনায় এসেছে- যে নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না) তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (অন্য বর্ণনায় রয়েছে, তার সমস্ত (ছোট) গুনাহ মাফ করে দেয়া হয়)। (নাসাঈ হা/১৫১; বুখারি হা/১৯৩৪; মিশকাত হা/২৮৭)
#দ্বিতীয়_বিষয় : নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করুন।এটি অন্তরের উপস্থিতিকে আরো দৃঢ় করে। অন্তত সূরা ফাতিহা ও তাসবীহগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন।আল্লাহ তাআলা বলেন, ‘স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত কর।’ (মুযযাম্মিল ৪)
রাসুলুল্লাহ ﷺ প্রতিটি সূরা তারতীল সহকারে তেলাওয়াত করতেন।
(মুসলিম হা/৭৩৩, তিরমিযী হা/৩৭৩)
এ ব্যাপারে রাসুলুল্লাহ ﷺ এর নিম্নোক্ত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তিনি বলেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, আমি নামাজ কে আমার এবং আমার বান্দার মাঝে দু’ভাগে ভাগ করেছি। বান্দা আমার কাছে যা কামনা করবে তাই পাবে। যখন আমার বান্দা বলে, (সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা জাহানের মালিক)। তখন আল্লাহ বলেন, (বান্দা আমার প্রশংসা করল)।
যখন বলে, (পরম করুণাময় অসীম দয়াবান) আল্লাহ বলেন, (বান্দা আমার গুণগান করল)। যখন বলে, (বিচার দিবসের মালিক) আল্লাহ বলেন, (বান্দা আমার যথাযথ মর্যাদা দান করল)। যখন বলে, (আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি)। আল্লাহ বলেন, (এটি আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দা যা চাইবে, তাই পাবে)। যখন বলে, (আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এমন ব্যক্তিদের পথ, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে)। আল্লাহ তাআলা বলেন, (এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাবে)।
(মুসলিম হা/৩৯৫; মিশকাত হা/৮২৩)
#তৃতীয় বিষয় : নামাজে আল্লাহর প্রতি ‘তাযীম’ বা ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করুন।
কেননা, আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, ‘তোমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হও বিনীতভাবে’ (বাকারাহ ২/২৩৮)
কাজেই ধীর-স্থিরতা অবলম্বন করুন।
আবু কাতাদা (রা.)হতে বর্ণিত,
রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘নিকৃষ্টতম চোর হল সেই ব্যক্তি, যে নামাজে চুরি করে। তিনি বললেন, হে আল্লাহর রাসুল! নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, ‘যে রুকু-সিজদা পূর্ণভাবে আদায় করে না’। (আহমাদ ; মিশকাত হা/৮৮৫ )
#চতুর্থ বিষয় : নামাজে দাঁড়িয়ে আল্লাহতায়ালাকে ভয় করুন। ভাবুন, এই নামাজই হয়তোবা আপনার জীবনের শেষ নামাজ।
রাসুলুল্লাহ ﷺ -এর নিকটে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বললেন,
‘যখন তুমি নামাজে দন্ডায়মান হবে, তখন এমনভাবে নামাজ আদায় কর, যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ’।
(ইবনু মাজাহ; মিশকাত হা/৫২২৬, সনদ হাসান)
#পঞ্চম বিষয় : নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ আশা করুন।
আল্লাহতায়ালা বলেন- ‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর’
(সূরা বাক্বারা-৪৫)।
এই বিশ্বাস রাখুন,
আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায় সাড়া দিচ্ছেন।
রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সাথে কথোপকথন করে। তাই সে যেন দেখে, কিভাবে সে কথোপকথন করছে’।
(মুস্তাদরাক হাকেম; সহিহুল জামে‘ হা/১৫৩৮)
#ষষ্ঠ বিষয় : নামাজে নিজের গুনাহর কথা চিন্তা করে আল্লাহর সামনে দন্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের মাঝে ‘হায়া’ বা লজ্জাশরম নিয়ে আসুন। দন্ডায়মান অবস্থায় একজন অপরাধীর মত মস্তক অবনত রেখে এবং দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন। রাসুলুল্লাহ ﷺ (দাঁড়ানো অবস্থায়) সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন।
(দেখুন : তাফসীরে তবারী ৯/১৯৭)
উপরের ছয়টি বিষয় অনুসরণ করলে নামাজে মনোযোগ তৈরি হবে। ইনশাআল্লাহ। এক হাদীসে
রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে ওযূ করে এবং একাগ্রতার সাথে সুন্দরভাবে রুকূ-সিজদা করে নামাজ আদায় করে, তার এ নামাজ পূর্বের সকল গুনাহের কাফফারা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না সে কোন কবিরা গুনাহে লিপ্ত হয়। আর এ সুযোগ তার সারা জীবনের জন্য।’ (মুসলিম হা/২২৮; মিশকাত হা/২৮৬)
আল্লাহ আমাদের সকলকে নামাজ আল্লাহর পছন্দ মোতাবেক আদায় করার তাওফিক দান করুন। আমীন।
والله اعلم بالصواب
#উত্তর প্রদানে
[মাওলানা উমায়ের কোব্বাদী]
#সংগ্রহেঃ "নামাজ শিক্ষা"

15/01/2020

মতিঝিল বনশ্রী আইডিয়াল স্কুলে মেয়েদের #ওড়না_পড়া_নিষিদ্ধ!
#রাস্তায়_নামলো অভিভাবকেরা।
আলহামদুলিল্লাহ্‌!!!
ইনশাল্লাহ্‌ আন্দোলন চলবে!

31/12/2019

প্রিয়জনের
#জেএসসি বা #জেডিসি ফলাফল জানতে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ও বোর্ডের নাম কমেন্ট করুন।

রিপ্লাইয়ে ফলাফল জানিয়ে দিব।

 #মেয়েরা_কি_মাথায়_খোপা_বাধতে পারবে?মেয়েদের জন্য মাথা চুল খোপা বাধা জায়েয। কিন্তু তা মাথার উপর উটের কুজের মত উঁচু করে বাধ...
06/08/2019

#মেয়েরা_কি_মাথায়_খোপা_বাধতে পারবে?
মেয়েদের জন্য মাথা চুল খোপা বাধা জায়েয। কিন্তু তা মাথার উপর উটের কুজের মত উঁচু করে বাধা বৈধ নয়। কিন্তু পেছনে ঘাড়ের কাছে ফেলে রাখতে কোন সমস্যা নেই,যাতে উচু দেখাবে না। ইনশাআল্লাহ।
আবূ হুরায়ররা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, একটি হাদিসে রাসূল সা. বলেছেন,
صنفان من أهل النار لم أرهما تيجان بأيديهن سياط يضربون بها الناس يعني ظلماً ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسمنة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا
*”জাহান্নামবাসী দুটি দল রয়েছে। যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে।*

“আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়।” [মুসলিম : ২১২৮]*

হাদীসের ভাষা হল: *উটের পিঠের কুঁজের মত*।
মাথার উপর চুল বাধলে বা ঝুটি থাকলেই তখন উটের পিঠের কুঁজের মত দেখা যাবে;অন্যথায় নয়।
আল্লাহু আলাম।

আগামীকাল (০৬.০৫.২০১৯ খ্রিঃ)  #এসএসসি ফলাফল প্রকাশিত হবে।
05/05/2019

আগামীকাল (০৬.০৫.২০১৯ খ্রিঃ) #এসএসসি ফলাফল প্রকাশিত হবে।

02/05/2019

📢 #ঘূর্ণিঝড়_ফনিঃ
নিজে সতর্ক হউন,অন্যকে সতর্ক করুনঃ
⚠ ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা,পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
⚠ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৯০ থেকে ১১০ কিঃ মিঃ বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোয়া লাখ বছরের পুনরাবৃত্তি হতে চলেছে।
ফনি ৪৩ বছরের সবচেয়ে বড় বিপদজনক ঘূর্নিঝড়। মানে ৯১ এর টার চেয়ে বড়। যে ঘূর্নিঝড়ে ১ লক্ষ এর অধিক মানুষ মারা যায়। আর শনিবারে আঘাত হানতে পারে ফনি।
#তাই নিন্মেবর্ণিত জিনিসগুলো সচল ও হাতের কাছে রাখুনঃ
১। ব্যাটারী চালিত টর্চ লাইট।
২। মোবাইল ফোন ( চার্জ করা)।
৩। মোবাইল ব্যালেন্স।
৪। খাওয়ার স্যালাইন।
৫। শুকনো খাবার ( মুড়ি, চিড়া, গুড় ইত্যাদি)।
৬। বিশুদ্ধ পানি।
৭। বৃদ্ধদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা।
৮। বাচ্চাদের প্রয়োজনীয় ঔষধ।
#বিঃদ্রঃ বিপদে কোন অবস্থায় অধৈর্য না হয়ে সকলে নিরাপদে মোকাবেলা করুন এবং পাশের লোককে সহায়তা করুন।
আল্লাহ আমাদের রক্ষা করুন।
আমিন।
তথ্যসূত্র - বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সার্বিক সহযোগীতায়ঃ আশার আলো ব্লাড ডোনেশন, বাংলাদেশ - Ashar Alo Blood Donation, Bangladesh

 #ঘূর্ণিঝড়_ফণীঃ(সবাই আল্লাহ্‌র কাছে দোয়া প্রার্থনা করুন) ঘূর্ণিঝড় ফণী আয়তনে বাংলাদেশের আয়তনের চেয়েও বড় প্রায় ০২ লক্ষ বর্...
02/05/2019

#ঘূর্ণিঝড়_ফণীঃ
(সবাই আল্লাহ্‌র কাছে দোয়া প্রার্থনা করুন)
ঘূর্ণিঝড় ফণী আয়তনে বাংলাদেশের
আয়তনের চেয়েও বড় প্রায় ০২ লক্ষ বর্গকিলোমিটার!!!
আঘাত হানলে #সিডরের_চেয়েও_অনেক_বড়
আঘাত হবে। এটি একই যায়গায়
বিগত ০৫ দিন ধরে অবস্থান করে
আরো শক্তিশালী হচ্ছে
এবং #হ্যারিকেনে_রূপ নিচ্ছে।
অবস্থা এত #গুরুত্বপূর্ণ যে #আবহাওয়া_অধিদপ্তরের ছুটিতে থাকা স্টাফদের #ছুটি_বাতিল করা হয়েছে।
আল্লাহ সকলকে রক্ষা করুক।
আমিন।।

খুব  #আনন্দে_ধূমপান করছেন?জেনে রাখুন- ধূমপানে আসক্ত বাবাদের  #সন্তান_হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই জন্ম নেয়। অর্থ...
04/04/2019

খুব #আনন্দে_ধূমপান করছেন?
জেনে রাখুন- ধূমপানে আসক্ত বাবাদের #সন্তান_হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই জন্ম নেয়। অর্থাৎ #জন্মের_আগেই_মৃত্যুর_পথে পাঠিয়ে দিচ্ছেন নিজ সন্তানকে।
নিজের ও অনাগত সন্তানের ভালোর জন্য ধূমপান ছাড়ুন, আজই!

বাংলাদেশে  নাকি #জি_বাংলা, জি সিনেমাসহ  #ভারতীয়_জি_নেটওয়ার্ক এর সব চ্যানেল বন্ধ করা হয়েছে। যদি সত্যি হয়, তাহলে সাধুবাদ র...
02/04/2019

বাংলাদেশে নাকি
#জি_বাংলা, জি সিনেমাসহ #ভারতীয়_জি_নেটওয়ার্ক এর সব চ্যানেল বন্ধ করা হয়েছে।
যদি সত্যি হয়, তাহলে সাধুবাদ রইল!
#কিন্তু দেখার বিষয় হলো কতদিন #বহাল থাকে?

আজ ২৮/০৩/২০১৯ খ্রিঃ তারিখরাজধানীর  #বনানীতে এফ আর টাওয়ারে  #ভয়াভহ_অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানুষ সহায়তার বদলে #মোবাইলে_ছবি...
28/03/2019

আজ ২৮/০৩/২০১৯ খ্রিঃ তারিখ
রাজধানীর #বনানীতে এফ আর টাওয়ারে
#ভয়াভহ_অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মানুষ সহায়তার বদলে
#মোবাইলে_ছবি_আর_ভিডিও করায় ব্যস্ত! >:(
এটাই কি বর্তমান "মানবতার শিক্ষা"?

28/02/2019

একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে
বললঃ- বাবা,এ তুমি কেমন ঘরে আমার বিয়ে দিয়েছো ??
বাবাঃ- কেন কি হয়েছে, জামাই কি খারাপ ব্যবহার
করেছে ?
মেয়েঃ- তোমার জামাই তো দুই মাস পর পর বাড়ি আসে।
সমস্যার কারণ তো আমার শ্বাশুড়ী। সারাদিন বলে শুধু
বৌমা এটা করো, বৌমা ওটা করো। সকাল থেকে রাত
পর্যন্ত শুধুই খিট খিট করে যান।আমার একটুও ভালো
লাগেনা।
বাবাঃ- আরে এই বয়সে মানুষ একটু এই রকম ই করেন।
মেয়েঃ- না বাবা, ঐ বুড়ি যতদিন পর্যন্ত না মরছে, আমি
আর ঐ বাড়িতে ফিরে যাবো ই না।
বাবাঃ- এই রকম কথা বলতে নেই মা।
মেয়েঃ- তুমি তো ডাক্তার,এমন একটা কিছু ওষুধ দাও
যাতে ঐ বুড়ি খুব তারাতারি মরে যায়।
বাবাঃ- আমি ডাক্তার, কসাই নয়,এ কাজ আমি করতে
পারবো না।
মেয়েঃ- বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখে
সংসার করুক?
বাবাঃ- ( একটু চিন্তা করার পর)ঠিক আছে মা, তোর
মুখের দিকে তাকিয়েই আজ আমি এই কাজ করছি,তোকে
আমি একটা ওষুধ দিচ্ছি। এই ওষুধ টা নিয়মিত প্রতিদিন দুই
ফোটা করে গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি এক
মাসের মধ্যেই তোর শ্বাশুড়ী মারা যাবে। তবে এই এক
মাস তুই তোর শ্বাশুরীর খুব সেবা করবি,এটা আমাকে কথা
দে।
মেয়েঃ- ঠিক আছে বাবা, কথা দিলাম।
মেয়ে ঔষধ নিয়ে আনন্দের সাথে শ্বশুড় বাড়ি চলে গেল।
গিয়েই তার শ্বাশুড়ীকে মন দিয়ে সেবা করতে লাগলো
আর নিয়মিত ওষুধ দিতে থাকলো।
পাঁচ দিন পর শ্বাশুড়ী লক্ষ করলেন যে তার বৌমা আর
আগের মত নেই। এখন সে তার আর তার কোন কথার ই
অবাধ্য হয় না। আগের মত আর তার উপর বিরক্ত হয় না।আর
খুবই বেশি সেবা করছে।
২০দিন পর শ্বাশুরী তার বৌমাকে নিজের মেয়ের মত
ভালবাসতে লাগলো। তখন তিনি নিজেই বৌমার জন্য
স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন।
বৌমাকে আর আগের মত কোন কাজের জন্য না বলে সেই
কাজটা নিজেই সেরে নিতেন।বৌমার ঘুম ভাঙার
অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে
গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা
এগিয়ে দিয়ে বললেনঃ- বৌমা চা খাও,দেখো আমি
তোমার জন্য বানিয়েছি।
বৌমাঃ- কেন, মা আপনি আমাকে ডাকতে পারতেন তো।
শ্বাশুড়ীঃ- কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত
খেটে আমার সেবা করছো আর আমি এই টুকু করতে পারবো
না ??
দিনটা ছিল ২৭তম।
এত দিনে শ্বাশুড়ী বৌমার সম্পর্ক টা মা ও মেয়ের
সম্পর্কে পরিনত হয়ে গেছে।তখন মেয়েটি তার বাবার
কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললঃ- বাবা তুমি আমার
শ্বাশুরী মাকে বাঁচাও। আর মাত্র তিন দিন বাকি।আমি
চাই না যে আমার শ্বাশুরী আমাকে ছেড়ে চলে যাক।উনি
যে ঠিক আমার মায়ের মত।
বাবাঃ- চোখের জল মুছে ফেল মা। আমি জানতাম
একদিন তুই তোর ভুল ঠিকই বুঝবি, তাই আমি তোকে
কোনো বিষ দিইনি ঐ ওষুধে তোর শ্বাশুরীর কোন ক্ষতি
হবে না।বরং ঐ ওষুধ খেলে শরীরে পুষ্টি হবে। যা মা
সুখের সংসার কর।
মেয়েটি হাসি মুখে বাবাকে সালাম করে বললোঃ love u
papa.

Address

ঢাকা, বাংলাদেশ।
Dhaka
1000

Telephone

+8801833629789

Website

Alerts

Be the first to know and let us send you an email when নামাজ শিক্ষা - Namaz Shikkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category