08/06/2024
কেন আপনার IBA MBA (DU) তে একবার সুযোগ নেয়া উচিত?
সবাই কম বেশি জানেন যে IBA তে পড়লে ভাল চাকুরি পাওয়া যায়, ভাল একটা নেটওয়ার্ক তৈরি হয় এবং আরও অনেক কিছু,
কিন্তু আজ আমি কিছু বাস্তবিক কথা বলব যেই কারনে আপনার আইবিএ এমবিএ তে একবার হলেও সুযোগ নেয়া উচিত।
১। অনেক জবের প্রস্তুতি একসাথে
আইবিএ তে ম্যাথ আর ইংলিশ এর প্রস্তুতি যে একবার নিবে ভাল মত তার জন্য অন্যান্য সব জবের ম্যাথ আর ইংলিশ এর প্রস্তুতি একদম ডাল ভাত হয়ে যাবে। অর্থাৎ এই কয়েক মাসের প্রস্তুতি আপনাকে বাকি জীবন আগায় রাখবে বাকি সবার চেয়ে।
২। একাডেমিক কামব্যাক
আপনি কি আপনার একাডেমিক রেজাল্ট/ সাবজেক্ট/ ভবিষ্যৎ নিয়ে সন্তুষ্ট না?
তাহলে IBA MBA হতে পারে একটা পারফেক্ট প্লান। কর্পোরেট থেকে সরকারি চাকুরি, সব জায়গায় ই IBA একটা আলাদা ভ্যালু আছে, অর্থাৎ আপনার যদি রেজাল্ট খারাপ, সাবজেক্ট খারাপ (যদিও কোন সাবজেক্ট ই আসলে খারাপ না), অথবা ভার্সিটি মনের মত না হয়, IBA হতে পারে আপনার জন্য একটা কামব্যাক এর জায়গা।
অনেকেই আছেন কোন কারনে মনের মত সাবজেক্ট পান নি, অথবা মনের মত ভার্সিটি তে ভর্তি হতে পারেন নি। এখন আপনার সামনে একটা সুযোগ আছে IBA MBA তে ভর্তি হয়ে দেশের সেরা জায়গাতে পড়াশুনা করার ।
৩। একটা ব্যাকআপ প্লান
লাইবে প্লান B রাখা খুব জরুরি। আপনার ক্যারিয়ার প্লান যাই হোক না কেন (বিসিএস, অন্যান্য জব, বিদেশে সেটেল হওয়া), IBA MBA হতে পারে একটা বেস্ট ব্যাক আপ প্লান।
যদি কোন কারনে আপনার প্লান A ফেইল করে, IBA MBA থেকে সহজেই ভাল কিছু করতে পারবেন, IBA MBA থেকে পাশ করে বেকার বসে আছেন এরকম লোকের সংখ্যা নাই বললেই চলে ।
৪। ভাইভা বোর্ডে একটু সুবিধা পাওয়া
এই ইনফো টার কোন প্রমান নাই, তবে সবাই জানেন যে IBA MBA এর ছাত্র ছাত্রী রা ভাইভা বোর্ডে একটু বেশি সুবিধা পেয়ে থাকেন এই কারনে যে এখানে সবাই খুব কুয়ালিফাইড এবং ২ বছরের MBA আপনাকে খুব ভাল মত গ্রুম করেছে ।
এমন নয় যে এখান থেকে পড়াশুনা করেছেন দেখেই আনফেয়ার সুবিধা পাচ্ছে, বিষয়টা এমন যে এখান থেকে এত ভাল গ্রুম হয়েছেন যে ভাইভায় এরা এমনিতেই ভাল করে ।
৫। হোস্টেলের সুবিধা
আইবিএর হোস্টেল একটা ম্যাজিকাল প্লেস যেখানে নেই কোন পলিটিক্স, নেই কোন গেস্টরুম, নেই কোন গনরুম। এখানে আপনি চাইলে সারাদিন ঘুমাবেন, সারাদিন পড়াশুনা করবেন, অথবা সারাদিন খেলাধুলা করবেন, কেও কিছু বলবে না। বরং এক সাথে পড়াশুনা করার বা খেলাধুলা করার একটা গ্রুপ পেয়ে যাবেন।
৬। সমাজের চোখে একটু বেশি সম্মান পাওয়া
এটা আসলে আলাদা করে বলার দরকার নাই। IBA এর ছাত্র ছাত্রী দের সবাই একটু আলাদা চোখে দেখে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ডিপার্টমেন্ট এর ছাত্র ছাত্রী রাও এদের একটু অন্য নজরে দেখে ।
৭। আলাদা বাস সুবিধা
হোস্টেল থেকে কি ক্যাম্পাসে কষ্ট করে হেটে বা রিকশায় আসবেন? না, আপনাকে তা করতে হবে না। হোস্টেল থেকে ক্যাম্পাস পর্যন্ত আছে বাসের সুবিধা। ঘুম থেকে উঠে হোস্টেলের নিচ থেকে বাসে উঠে একদম একাডেমিক বিল্ডিং এর নিচে এসে নামবেন ।
এই সুবিধা গুলা পেতে চাইলে এখন থেকেই নিতে পারেন ৫ মাস ব্যাপী IBA MBA এর প্রস্তুতি। আর আমরা তো আছি ই আপনাকে গাইড করতে । শুরু করে দিন ।