Bangladesh AOTS Alumni Society-BAAS

Bangladesh AOTS Alumni Society-BAAS

Share

Ex-trainees of AOTS-HIDA Alumni Society in Bangladesh. Major activity of BAAS is:
Maintain a friendly and cordial relationship among the alumni members.

03/10/2024

বিস্তারিত প্রথম কমেন্টে । বেশ জ্ঞানী কথাবার্তা 🙏😀
শুনে দেখতে পারেন । আর বেশি করে কমেন্ট করতে পারেন !

25/08/2024

আশায় বুক বাঁধি । জয় হোক বাংলাদেশ এর ।

Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 02/07/2024

আমাদের নাটক দেখতে আসবেন কিন্তু সবাই ।
উত্তরা কিংবা মিরপুরবাসীর একসময় অনেক কষ্ট হতো নাটক দেখতে শিল্পকলায় আসতে । এখন হয়তো মেট্রো চড়ে চলে আসতে পারবেন এই ছুটির দিনে ।

Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১

10/04/2024
Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 06/03/2024

তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,
জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷
কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷

Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 01/03/2024

আমরা যে কতটা অসংবেদনশীল জাতি সেটা আমাদের কর্তা ব্যাক্তিদের আচরণেই প্রকাশিত হয়। আমরা কী পারতাম না মৃতদের পরিবারের শোকাবহ অবস্থা বিবেচনায় নিয়ে আতশ বাজি আর আলোর ঝলকানি বন্ধ রাখতে? পারতাম কিন্তু আমরা জানি কেউ এই মৃত্যু মনে রাখবেনা। কাজেই এতোটাকার আতশবাজি নষ্ট করে কী লাভ বলুন?😡

অভিনন্দন তামিম এবং ফরচুন বরিশাল !

Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 01/03/2024

আমরা সব ভুলে যাবো। এই অনিবার্য মৃত্যুই আমাদের কাম্য। 😢

দুর্ঘটনার পর যত উৎকণ্ঠা, সমালোচনা আর দায়ীত্ব অবহেলার ফিরিস্তি খবরে আসে সাধারণ সময়ে সবার চোখের সামনেই এমন অপকর্মগুলো অবিরাম ঘটে চললেও আমাদের কারো টনক নড়ে না।

ধানমন্ডির সাতমসজিদ রোডের একটি ভবন বানিজ্যিক ভবন হিসেবে নক্সা করা হলেও সেখানে এখন ২৫-২৬ টা রেস্টুরেন্ট। এই ভবনটি ঘিরে সংশ্লিষ্ট স্থপতির সীমাহীন উৎকন্ঠার কথা প্রায়শই শুনি। এও শুনি যে ডেভলপার এই ভবনটির জন্য ফায়ার লাইসেন্সও পেয়েছে।

এমন আরো অসংখ্য ভবন এক একটা অগ্নিবোমা হিসেবে বিস্ফোরণের হুমকি হয়ে ঢাকা শহরের আনাচে কানাচে দাঁড়িয়ে আছে।

সময়ে এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়া হবে না। ফলশ্রুতিতে আরো কিছু মৃত্যু ঘটবে। কিছুদিন এমন অর্থহীন হৈহৈ রৈরৈ হবে। এরপর আবার সব ভুলে অনিয়মের গড্ডালিকায় গা ভাসিয়ে চলবো আমরা। এই শহর এই দেশ অচেতন অবিবেচক নাগরিকদের নিয়ে গড়ে ওঠা যেন এক অনিয়মের মৃত্যুপুরি।

বেইলি রোড দুর্ঘটনায় নিহতরা আমাদেরই অনিয়মের, চরম ঔদাসিন্য আর সীমাহীন লোভের শিকার।

তদন্ত কমিটির রিপোর্ট/রেজাল্ট দেখার কী প্রয়োজন আছে আদৌ? সেটাতো লোক দেখানো ভড়ং আর সাময়িকভারে মানুষের মনোযোগ অন্যদিকে নেবার জন্য। ভবন মালিক, রেস্টুরেন্ট মালিক কিছুদিন দৌড়ের উপর থাকবে, কর্তাদের পকেটে আরো কিছু অর্থপ্রাপ্তী হবে, রাজনীতিজীবিদের কুম্ভিরাশ্রু বিসর্জন হবে এবং আমরা আবারো আরো মৃত্যুর জন্য অপেক্ষা করবো। সুদৃশ্য বম্বসজ্জিত রেস্টুরেন্টে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে টেলিভিশনে বক্তৃতা শুনবো, কাগজে পড়বো
“দোষী যেই হোক না কেন, একবিন্দু ছাড়া দেয়া হবে না”।

এই আমার দেশ। 😡

এখন নানান অং বং হবে- অমুক অনুমোদন পাওয়া যাবেনা, বহুতল ভবনের নিয়ম মেনে ফায়ার একজিট সিঁড়ি ছিল কী না তা নিয়ে চাপান উতোর চলবে, গ্যাস সিলিন্ডার গুলো কিভাবে ছিল কেউ বলতে পারবে না- দেখা যাবে রেস্তোরাঁ চালুর লাইসেন্সই ছিল না! তদারকির মানুষ ছিল না। সরকারের লোকবলের অভাব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কোন দায় নেবে না।
এই অবহেলা এইসব অনিয়মের বিরুদ্ধে আমরা কার কাছে আমাদের হাহাকার আর আর্তনাদ জানাবো।

আমাদের প্রিয়জনদের আমরা হারাবো। এটাই নিয়তি।

আসলেই এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
🙏🏿

Photos from Bangladesh AOTS Alumni Society-BAAS's post 01/03/2024

এ কেমন জাতিতে পরিণত হলাম। কোন মৃত্যই এখন আর আমাদেরকে স্পর্শ করে না
। বেইলি রোড এ আগুন।

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আরো ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার কণ্ঠনালী পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

টেলিভিশন সংবাদে দেখতে পারেন উৎসুক জনতার মোবাইলে চিত্র ধারণ। রিকশা এবং গাড়িতে দাউ দাউ আগুন দেখতে দেখতে যাচ্ছে মানুষ। ফায়ার ব্রিগেড, পুলিশ সকলেই জনতার ভিড় সরানোর চেস্টায় আছে কিন্তু আমরা নির্বিকার। উদ্ধার কাজের সমস্যা আমাদের চোখে পড়ে না।

বহুতল ভবনে ভবনে অরক্ষিত গ্যাস সিলিন্ডার দিয়ে অসংখ্য রেস্টুরেন্ট মৃত্যু ঝুকিতে রেখেছে বহু মানুষকে। আমরা নির্বিকার।

মহিলা সমিতির নীচে বাজার। উপরে রেস্টুরেন্ট অডিটোরিয়ামে শতশত মানুষকে মৃত্যু ঝুকিতে রাখে সকল সময় কিন্তু আমরা নির্বিকার।

সাতমসজিদ সড়কে বহুতল ভবনের সব ফ্লোরেই রেস্টুরেন্ট অরক্ষিত সিলিন্ডার দিয়ে একটা তাজা বম্ব বানিয়ে রেখেছে। রাস্তা থেকে লিফটে উঠার কিউ শুরু হয়। আমাদের সংবাদ মাধ্যম সেটা নিয়ে ইতিবাচক সংবাদ করে-জমে উঠেছে বহুতল সব রেস্টুরেন্ট। মানুষের মৃত্যু ঝুঁকি আমাদের চোখেই পড়ে না।

এক একটা ভয়াবহ আগুন আমাদেরকে কিছুতেই নাড়া দেয় না। কেন?

অদ্ভুত আঁধার এক
এসেছে এ পৃথিবীতে আজ

কোন মৃত্যই আমাদের আর স্পর্শ করে না।

[ যাঁদের গেলো শুধু তাঁদেরই গেলো। এই মৃত্যুশোক কী তাঁদের কোনদিন শেষ হবে। সমবেদনা সেইসব পরিবারের জন্য। ]

14/02/2024

আজ পহেলা ফাগুন
আজ ভ্যালেন্টাইনস ডে
সারা ঢাকার মানুষ
রাস্তা ঢেকে রাখুক।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00