16/05/2014
**২০১৩ সালে ফেল করা ১ ছাত্রীর এই বছরের লেখা ১ টি পোস্ট**
যেদিন আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল সেদিন রেজাল্ট পাবার পর সারা বিকাল আমি আমার বাসার ছাদের রেলিং এর বাইরের দিকে পা ঝুলায়ে বসেছিলাম। ভাবছিলাম লাফ দিবো নাকি। লাফ দিলেই তো সব ঝামেলা শেষ। কারো অপমানজনক কথা শুনতে হবে না, কাউকে মুখ দেখাতে হবে না, কারো কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, লাফ দিতে পারলে একবারে সব ঝামেলা শেষ। লাফটা দিয়েই দেই।
তারপর ভাবলাম আমি মরে জাবার পরে কি হবে। আব্বা-আম্মা কি খুব খুশী হবে ??? আর ভাইয়া ??? ভাইয়া কি করবে ???
এগুলো তো না হয় গেলো তাদের কথা। তারা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু আমি !!!! আমার কি হবে ????? মরে গেলেই কি সব শেষ ??? না তো !!!!!! আত্মহত্যা করা যে মহাপাপ। এই দুনিয়ার কষ্টই সহ্য হয় না, ওই দুনিয়ার কষ্ট সহ্য হবে তো ??? এখানে তো সুইসাইডের অপশন খোলা আছে, ওখানে তো কোনো অপশনই নাই।
তারপরে রেলিং থেকে নেমে বাসায় আসে পড়লাম। ভাল-খারাপ যা হবার হলো। আস্তে আস্তে সব নরমাল হয়ে গেলো।
এগুলা সব আজাইরা গেজানি ছিল।
কাল আবার এস.এস.সি এর রেজাল্ট দিবে। কাল আবার কতোগুলান পিচ্চি পোলাপান উপরের আজাইরা গেজানিগুলা একা একা মনে মনে গেজাবে। কেউ কেউ ভুল বুঝতে পারবে আর কেউ কেউ নিজের সাথে তর্কে হার মানে সুইসাইডের মতোন ছাগলামী করবে বা করার চেষ্টা করবে।
পিচ্চিগুলানরে একটাই কথা বলি, “ছাগল হইস না, মানুষ হ। হার মানিস না, জিততে শিখ।”
আর ফ্যামিলি মেম্বারদের বলবো, “বাপ-মা তো বকা দিবেই। এটাই স্বাভাবিক। কিন্তু বড় ভাইবোনগুলা ফ্রেন্ডলি থাকিস/থাইকো/থাইকেন।”
আর যাদের রেজাল্ট ভাল হবে তারা ভবিষ্যতে আরও ভাল করে পড়ালেখা করে আরও ভাল রেজাল্ট করপি।
বিঃদ্রঃ আমি এস.এস.সি তে “এ” গ্রেড পাইসিলাম। পয়েন্ট জানতে চাহিয়া লজ্জা দিবেন না। কিছু কথা থাক না গুপুন। :p
আমার আর কিছু বলার নেই......... যা বলার তা মেয়েটাই নিচে বলে দিয়েছে........ এইরকম কোন কাজ করবে না যাতে কেউই সুখী হতে পারবে না........ যা হওয়ার তা হবে......... তাই বলে থেমে থাকলে হবে না.........