Anwar Morsalin

Anwar Morsalin Md. Anwar Morsalin is a seasoned pharmaceutical and social marketing leader with 28 years of senior management experience.
(3)

Relationship, Mental Health & Life Coach
Trained in NLP & CBT

Ex CEO of Pharmaceuticals
MSc Biochemistry DU, MBA

For Appointment: WhatsApp +8801760452089
Session Fee: Single Tk 1000/hr, Couple Tk 1200/hr He has also served as CEO of a Pharmaceuticals, and is currently COO in a pharmaceutical company. Alongside corporate leadership, he works as a mentor, career & relationship coach, life coach and soft skills trainer. His workshops focus on leadership development, soft skills, decision making, relationship management and life skills, combining real world executive experience with practical, people centered learning. He holds a Master’s degree in Biochemistry from the University of Dhaka and an MBA from AUB, and serves as Vice Chairman of SSDR Foundation, actively engaged in mentorship and community development.

গুরুত্বপূর্ণ সতর্কতা !!নারী ও পুরুষ উভয়ের মধ্যেই narcissistic traits থাকতে পারে। তবে narcissistic traits থাকা আর Narciss...
26/09/2026

গুরুত্বপূর্ণ সতর্কতা !!
নারী ও পুরুষ উভয়ের মধ্যেই narcissistic traits থাকতে পারে। তবে narcissistic traits থাকা আর Narcissistic Personality Disorder (NPD) থাকা এক বিষয় নয়। NPD একটি clinical diagnosis। তাই কয়েকটি আচরণ দেখেই কাউকে নার্সিসিস্ট হিসেবে label না দিয়ে তার আচরণের pattern এবং সেই আচরণ আপনার ওপর কী প্রভাব ফেলছে সেদিকে নজর দিন।

দুই একটি trait, বা দুই একটি পোস্ট দেখে কাউকে নার্সিসিস্ট বলা ঠিক নয়।

** বিস্তারিত জানতে সাথে থাকুন। **

For Appointment: Contact on WhatsApp
Fee Applicable

Anwar Morsalin
Relationship, Mental Health & Life Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

কঠিন সময় আপনাকে সংজ্ঞায়িত করে না।জীবনে কঠিন সময় আসবেই। কখনো financial pressure, কখনো relationship problem, কখনো career u...
26/09/2026

কঠিন সময় আপনাকে সংজ্ঞায়িত করে না।
জীবনে কঠিন সময় আসবেই। কখনো financial pressure, কখনো relationship problem, কখনো career uncertainty. সব সময় পরিস্থিতি আমাদের পক্ষে থাকবে না।

কিন্তু কঠিন সময় আপনার পুরো পরিচয় নয়। এটি আপনার জীবনের একটি chapter মাত্র। আজ পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আগামীকাল কী হবে আপনি জানেন না। তাই সমস্যাকে অস্বীকার নয়, স্বীকার করুন। তারপর যা আপনার নিয়ন্ত্রণে আছে, সেটিতে focus করুন।

একটি step, তারপর আরেকটি step.
সময় কঠিন হতে পারে, কিন্তু আপনার গল্প এখানেই শেষ নয়।

Stay strong. Keep moving.

Let's Grow.

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

একটি প্রশ্ন, যা একজন নার্সিসিস্টের আচরণ বুঝতে সাহায্য করতে পারে।কখনো কি এমন হয়েছে, কেউ এমন কিছু করেছে, যা আপনাকে গভীরভাব...
25/09/2026

একটি প্রশ্ন, যা একজন নার্সিসিস্টের আচরণ বুঝতে সাহায্য করতে পারে।
কখনো কি এমন হয়েছে, কেউ এমন কিছু করেছে, যা আপনাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। আপনি শুধু শান্তভাবে জানতে চেয়েছেন, তুমি এমনটা কেন করলে?

কিন্তু সরাসরি উত্তর দেওয়ার বদলে সে বলেছে তুমি এত Sensitive কেন? সব কিছুতেই তুমি সমস্যা খুঁজে পাও। তুমি আগে কী করেছিলে, সেটা ভুলে গেছ? আবার এই বিষয় নিয়ে কী শুরু করলে?

খেয়াল করুন, এগুলোর কোনোটিই আপনার প্রশ্নের উত্তর নয়।

আপনি জানতে চেয়েছিলেন কেন করলে? কিন্তু আলোচনাটি ঘুরে গেল তুমি কী করেছ? এর দিকে।

এটিকে বলা যায় Deflection বা Blame Shifting. অর্থাৎ নিজের আচরণের ব্যাখ্যা না দিয়ে আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া বা দায় অন্যের ওপর চাপানো।

তাই এমন পরিস্থিতিতে শান্তভাবে আবার বলতে পারেন, তোমার কথাটা বুঝলাম। কিন্তু আমি জানতে চেয়েছি, তুমি কেন এমন আচরণ করেছিলে? এরপর চুপ থাকুন। তর্কে যাবেন না। নিজেকে প্রমাণ করার চেষ্টাও করবেন না। কারণ একজন emotionally mature মানুষ ভুল করলে বলতে পারে, আমি তখন রাগের মধ্যে ছিলাম। তোমার ওপর সেটা প্রকাশ করা আমার ঠিক হয়নি। আমি দুঃখিত।

অন্যদিকে, কেউ যদি বারবার নিজের আচরণের দায় এড়িয়ে যায়, ঘটনাকে অস্বীকার বা বিকৃত করে, আপনাকেই দোষী বানায় কিংবা প্রশ্ন করলেই আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে সেই আচরণটি গুরুত্ব দিয়ে লক্ষ্য করা প্রয়োজন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি।

নারী ও পুরুষ উভয়েই narcissistic traits বা আচরণ প্রদর্শন করতে পারে। আর কিছু narcissistic আচরণ থাকলেই কাউকে Narcissistic Personality Disorder (NPD) বলা যায় না। NPD একটি নির্দিষ্ট মানসিক স্বাস্থ্যগত diagnosis, যা শুধুমাত্র mental health professional মূল্যায়ন করতে পারেন।

তাই কাউকে “নার্সিসিস্ট” প্রমাণ করার চেয়ে গুরুত্বপূর্ণ হল তার আচরণ আপনার ওপর কী প্রভাব ফেলছে, সেটি বোঝা।

আপনি কি বারবার নিজেকে দোষী মনে করছেন? আপনার অনুভূতিকে কি বারবার অস্বীকার করা হচ্ছে? আপনি কি নিজের কথা বলতেও ভয় পাচ্ছেন? প্রতিটি সমস্যার দায় কি শেষ পর্যন্ত আপনার ওপর এসে পড়ছে? তাহলে শুধু তার আচরণের ব্যাখ্যা খোঁজার বদলে নিজের boundary, emotional wellbeing এবং self-respect নিয়েও ভাবুন।

সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়। কখনো কখনো কারও আচরণের ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর।

For Appointment: Contact on WhatsApp
Fee Applicable.

Anwar Morsalin
Relationship, Mental Health & Life Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

সুখ সব সময় বড় কিছুতে থাকে না।আমরা ভাবি আরও টাকা, আরও success, আরও বড় বাড়ি কিংবা আরও recognition পেলেই সুখী হব। কিন্তু জী...
25/09/2026

সুখ সব সময় বড় কিছুতে থাকে না।
আমরা ভাবি আরও টাকা, আরও success, আরও বড় বাড়ি কিংবা আরও recognition পেলেই সুখী হব। কিন্তু জীবনের অনেক সুন্দর মুহূর্ত খুব সাধারণ।

সকালের এক কাপ চা, প্রিয় মানুষের সঙ্গে কিছু সময়, সন্তানের হাসি, সুস্থ শরীর, শান্ত ঘুম কিংবা নিজের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় এসবও জীবনের সম্পদ। অর্জনের চেষ্টা করুন, অবশ্যই করুন।

কিন্তু অর্জনের পথে থাকা ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলবেন না। জীবন শুধু destination নয়, journey টাও উপভোগ করার বিষয়।

আজ আপনার জীবনে থাকা তিনটি ভাল বিষয় মনে করুন।

Be grateful. Be present.

Let's Grow.

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

পুরুষ নির্যাতন: যে কষ্টের কোন সংখ্যা নেই!পুরুষ মানুষ আবার নির্যাতিত হয় নাকি? বাংলাদেশে একজন পুরুষ যদি বলে, আমার স্ত্রী আ...
24/09/2026

পুরুষ নির্যাতন: যে কষ্টের কোন সংখ্যা নেই!
পুরুষ মানুষ আবার নির্যাতিত হয় নাকি? বাংলাদেশে একজন পুরুষ যদি বলে, আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমাকে অপমান করে, আমাকে নিয়ন্ত্রণ করে, আমাকে হুমকি দেয় তাহলে অনেক সময় তার প্রথম সমস্যাটি নির্যাতন নয়।

তার প্রথম সমস্যা হয়ে দাঁড়ায়, মানুষ তাকে বিশ্বাস করবে কি না! কারণ আমাদের সমাজ পুরুষকে শিখিয়েছে পুরুষ কাঁদে না, পুরুষ দুর্বল হয় না, পুরুষ সব সহ্য করবে, পুরুষের সংসার সামলাতে না পারা মানেই ব্যর্থতা। কিন্তু বাস্তবতা হল তারও ভয় আছে, অপমান আছে, কষ্ট আছে, সীমা আছে।

বাংলাদেশে কত পুরুষ নির্যাতনের শিকার?
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি data gap রয়েছে। বাংলাদেশে নারীর ওপর সহিংসতা নিয়ে জাতীয় পর্যায়ে বড় এবং প্রতিনিধিত্বশীল গবেষণা হয়েছে। BBS ও UNFPA এর 2024 Violence Against Women Survey তে ২৭,৪৭৬ জন ১৫ বছর বা তার বেশি বয়সী নারী অংশ নিয়েছেন। স্থানীয়ভাবে সংজ্ঞায়িত IPV measures অনুযায়ী ৭৬% নারী জীবনে কোন না কোন intimate partner violence এর অভিজ্ঞতার কথা জানিয়েছে, আর ১২ মাসে এই হার ছিল ৪৯%। আরও গুরুত্বপূর্ণ বিষয় ৬২% survivor বলেছেন, তারা নির্যাতনের কথা কাউকে জানাননি। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কারণ অনেক victim report করে না।

কিন্তু পুরুষদের ক্ষেত্রে?
বাংলাদেশে পুরুষ victim দের নিয়ে একই ধরনের nationally representative prevalence survey এখনো নেই। অর্থাৎ আমরা নির্ভরযোগ্যভাবে বলতে পারিনা বাংলাদেশের কত শতাংশ পুরুষ স্ত্রী বা partner এর দ্বারা নির্যাতিত। তাই social media তে প্রচলিত কোন random percentage দিয়ে বাংলাদেশে পুরুষ নির্যাতনের হার দাবি করা বৈজ্ঞানিকভাবে ঠিক হবে না।

তাহলে কি পুরুষ নির্যাতনের কোন documented evidence নেই?

আছে।

২০২৬ সালের জানুয়ারি-মার্চে Constitution Watchdog এর Violence Against Men Monitor ৩০টি verified incident নথিভুক্ত করেছে। তাদের প্রতিবেদনে ৭ জন পুরুষের মৃত্যু, ৬ জন পুরুষের intimate partner related mutilation এবং ১০ জন male child এর sexual abuse এর কথা উল্লেখ করা হয়েছে।

কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি ৩০টি incident দিয়ে বাংলাদেশের পুরুষ নির্যাতনের prevalence বুঝা সম্ভব নয়।

এটি একটি organisation এর documented incident monitoring, national population survey নয়।

পুরুষেরা কেন নির্যাতনের কথা বলতে পারে না?
এখানেই বিষয়টি শুধু নির্যাতন নয়, এটি psychology, social conditioning এবং stigma এর বিষয়। Toxic masculinity নয়, traditional masculinity norms.

পুরুষ মানেই শক্ত, এই ধারণা অনেক ছেলেকে ছোটবেলা থেকেই শেখানো হয়। ফলে vulnerability প্রকাশ করা তাদের কাছে shameful মনে হতে পারে। আমি ভয় পেয়েছি বলা কঠিন। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি বলা আরও কঠিন। আর আমার স্ত্রী আমাকে নির্যাতন করছে বলাটা অনেকের কাছে অসম্ভব হয়ে দাঁড়ায়।

Ridicule এর ভয়।
একজন পুরুষ তার বন্ধুকে যদি বলে, আমার স্ত্রী আমাকে মানসিকভাবে abuse করে। উত্তর আসতে পারে বউকে সামলাতে পার না? তুমি কেমন পুরুষ? তোমার নিশ্চয়ই দোষ আছে। একটি হাসি বা sarcastic comment ই কখনো কখনো একজন মানুষকে আবার বছরের পর বছর চুপ করিয়ে দিতে পারে।

আমাকে কেউ বিশ্বাস করবে না এই ভয়।
Male victim এর একটি বড় psychological barrier হতে পারে anticipated disbelief. সে ভাবতে পারে পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? পরিবার কী বলবে? বন্ধুরা হাসবে না তো? মানুষ কি বলবে আমি পুরুষ হয়েও বউয়ের কাছে নির্যাতিত? ফলে সে চুপ থাকে।

সন্তান হারানোর ভয়।
বিশেষ করে marital conflict এর ক্ষেত্রে অনেক পুরুষ ভাবে আমি যদি বিষয়টি প্রকাশ করি, সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না তো? এই fear তাকে abusive relationship এ থেকেও যেতে বাধ্য করতে পারে।

Economic ও social dependency।
সব পুরুষই যে financial controller এমন ধারণা বাস্তবসম্মত নয়। কিছু পুরুষ relationship, housing, family structure বা financial arrangement এর ওপর নির্ভরশীল হতে পারে। তাই পুরুষ চাইলে চলে যেতে পারে এই ধারণাটিও সব পরিস্থিতিতে সত্য নয়।

Emotional support network এর অভাব।
অনেক পুরুষের বন্ধু আছে। কিন্তু trusted emotional space নেই। আড্ডা আছে, business discussion আছে, sports discussion আছে কিন্তু একজন বন্ধু আরেকজনকে খুব কমই বলে তুমি কেমন আছ, সত্যি করে বল। এখানেই emotional isolation শুরু হয়।

পুরুষ নির্যাতন দেখতে কেমন হতে পারে?
নির্যাতন মানেই শুধু মারধর নয়। একজন পুরুষেরও Physical violence, Emotional abuse, Constant humiliation, Verbal abuse, Controlling behaviour, Financial control, Social isolation, Threats, Sexual coercion, Digital harassment, Blackmail এর experience হতে পারে। কারো কারো ক্ষেত্রে Children কে leverage হিসেবে ব্যবহার, False accusation এর ভয় দেখান ইত্যাদি অভিজ্ঞতা থাকতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিষয় কিছু abuseএর কোন visible wound থাকে না। কিন্তু psychological wound বাস্তব।

একটি ভুল ধারণা ভাঙা দরকার।
পুরুষ নির্যাতনের কথা বলা মানে নারী নির্যাতনকে ছোট করা নয়। বরং আমাদের principle হওয়া উচিত Violence is wrong, whoever the victim is, whoever the perpetrator is. নারী victim হলে তাকে বিশ্বাস, নিরাপত্তা ও support দিতে হবে। পুরুষ victim হলেও তাকে একই মানবিক মর্যাদা দিতে হবে। Victim এর gender বদলালে তার কষ্টের মূল্য বদলে যেতে পারে না।

তাহলে সমাধান কী?
১. Male victimisation নিয়ে national research দরকার।
BBS বা অন্য competent research institutions এর মাধ্যমে nationally representative, gender inclusive violence survey প্রয়োজন। যাতে আমরা অনুমান নয় evidence দিয়ে কথা বলতে পারি।

২. Confidential reporting system দরকার।
পুরুষ যেন ভয় না পেয়ে বলতে পারে আমি নির্যাতনের শিকার। প্রয়োজনে confidential counselling, legal guidance এবং safety planning-এর ব্যবস্থা থাকা দরকার। ছেলেদের দের emotional literacy শেখাতে হবে, ছেলেদের শেখাতে হবে কাঁদা দুর্বলতা নয়। সাহায্য চাওয়া দুর্বলতা নয়। Boundary নির্ধারণ করা selfishness নয়। নিজের কষ্ট প্রকাশ করা masculinity এর বিরুদ্ধে নয়।

৪. Relationship education দরকার।
Healthy relationship এর ভিত্তি Respect + Communication + Consent + Boundaries + Accountability. স্বামী হোক বা স্ত্রী কেউই অন্যজনকে ভয় দেখানো, অপমান করা, নিয়ন্ত্রণ করা বা আঘাত করার অধিকার রাখে না।

৫. Gender neutral justice দরকার।
অভিযোগের ক্ষেত্রে নারী বা পুরুষ কাউকেই শুধু gender এর ভিত্তিতে automatically guilty বা innocent ধরে নেওয়া উচিত নয়। প্রয়োজন Evidence + Context + Fair investigation + Due process

আর আমাদের প্রত্যেকের কিছু করার আছে।
আপনার পরিচিত কোন পুরুষ যদি একদিন বলে আমি ভাল নেই। তাকে সঙ্গে সঙ্গে বলবেন না পুরুষ হয়ে এসব বলছ কেন? বরং বলুন বলুন। আমি শুনছি। হয়ত সেই একটি বাক্যই তার বহু বছরের silence ভাঙতে পারে।

শেষ প্রশ্ন তিনটি আপনার জন্য।

১. একজন পুরুষ যদি নির্যাতনের শিকার হয়, আমরা কি তাকে একই empathy দিয়ে শুনি?
২. আমরা কি male victim কে সাহায্য করতে চাই নাকি প্রথমে তাকে prove করতে বলি যে সে যথেষ্ট পুরুষ?
৩. আমাদের দেশে নারী ও পুরুষ উভয় ধরনের victimisation নিয়ে আরও evidence-based research দরকার কি না?

আপনার মতামত লিখুন।

কিন্তু একজন নারী বা পুরুষ victim এর অভিজ্ঞতাকে উপহাস করবেন না। কারণ নির্যাতনের কোন gender নেই। কষ্টের কোন gender নেই। আর সাহায্য চাওয়ারও কোনো gender নেই।

Listen. Understand. Support.

For Appointment: Contact on WhatsApp
Fee Applicable.

Anwar Morsalin
Relationship, Mental Health & Life Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

আপনার সন্তান আপনাকে দেখছে। সন্তানকে আমরা অনেক কিছু শেখাতে চাই। ভালভাবে পড়তে, সফল হতে, ভদ্র হতে, দায়িত্বশীল হতে। কিন্তু স...
24/09/2026

আপনার সন্তান আপনাকে দেখছে। সন্তানকে আমরা অনেক কিছু শেখাতে চাই। ভালভাবে পড়তে, সফল হতে, ভদ্র হতে, দায়িত্বশীল হতে। কিন্তু সন্তান সবচেয়ে বেশি শেখে আমাদের behaviour দেখে।

আপনি কীভাবে রাগ সামলান, কীভাবে মানুষের সঙ্গে কথা বলেন, ভুল করলে কীভাবে স্বীকার করেন, stress এর সময় কী করেন এসবই তার কাছে জীবন্ত শিক্ষা। তাই শুধু সন্তানকে বলবেন না, নিজেও করে দেখান।

আজ আপনার আচরণকে একটি message হিসেবে দেখুন। আপনি যে মানুষটি সন্তানকে হতে বলছেন, আপনি নিজে কি সেই মানুষটি হওয়ার চেষ্টা করছেন?

Children learn more from what we do than what we say.

Let's Grow. 💕

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals


কঠিন সিদ্ধান্তের আসল পরীক্ষা: সব সময় সঠিক উত্তর না খুঁজে, অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।জীবনের সবচেয়ে কঠিন ...
23/09/2026

কঠিন সিদ্ধান্তের আসল পরীক্ষা: সব সময় সঠিক উত্তর না খুঁজে, অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।
জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোতে সমস্যা হল, সঠিক সিদ্ধান্তটি অনেক সময় আগে থেকেই পরিষ্কার থাকে না।

আমরা সাধারণত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য সংগ্রহ করি, সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করি, লাভ ক্ষতি হিসাব করি এবং ভবিষ্যৎ পরিণতি অনুমান করার চেষ্টা করি। কিন্তু সব তথ্য হাতে থাকার পরও কিছু uncertainty থেকে যায়। কারণ জীবন কোনো mathematical equation নয়। একটি সিদ্ধান্তে আমরা যতই বিশ্লেষণ করি না কেন, ভবিষ্যতের সব variable আমাদের নিয়ন্ত্রণে থাকে না।

তখন কোন সিদ্ধান্তে নিশ্চিতভাবে ভাল ফল পাব এই প্রশ্ন না করে, প্রশ্ন করা উচিত আমার বর্তমান জ্ঞান, মূল্যবোধ, দায়িত্ববোধ এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কোন সিদ্ধান্তটি সবচেয়ে যুক্তিসঙ্গত?

এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ।

১. Facts বনাম Fear আলাদা করুন। কোনটি বাস্তব তথ্য, আর কোনটি শুধুই আশঙ্কা দুটিকে এক করে ফেললে সিদ্ধান্ত distorted হতে পারে।

২. Risk মানেই wrong decision নয়। ঝুঁকি থাকা মানেই সিদ্ধান্তটি ভুল নয়। বরং দেখতে হবে ঝুঁকিটি কতটা গ্রহণযোগ্য এবং সেটি মোকাবিলার জন্য আপনার কোন Plan B আছে কি না।

৩. আপনার values কে বিবেচনায় নিন। একটি সিদ্ধান্ত আর্থিকভাবে লাভজনক হতে পারে, কিন্তু সেটি যদি আপনার মূল্যবোধ, দায়িত্ববোধ বা দীর্ঘমেয়াদি জীবনের লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে।

৪. Short-term comfort বনাম Long-term wellbeing. আমরা অনেক সময় অস্বস্তি এড়াতে এমন সিদ্ধান্ত নিই, যা ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হয়। তাই নিজেকে প্রশ্ন করুন আমি কি এখনকার ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি ভবিষ্যতের কল্যাণ বিবেচনা করে?

৫. Decision এবং Outcome এক বিষয় নয়। একটি সিদ্ধান্ত ভালভাবে বুঝে নেওয়া হলেও তার পরিণতি প্রত্যাশিত নাও হতে পারে।

এখানে একটি গুরুত্বপূর্ণ distinction আছে Bad outcome মানেই Bad decision নয়।

সীমিত তথ্যের মধ্যে আপনি যদি যথাযথভাবে বিশ্লেষণ করে, নিজের মূল্যবোধ ও বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেন, তারপরও ফলাফল খারাপ হতে পারে। সেটি আপনাকে ব্যর্থ মানুষ প্রমাণ করে না।

বরং সেই অভিজ্ঞতা থেকে আপনি নতুন তথ্য, নতুন perspective এবং নিজের সম্পর্কে নতুন insight অর্জন করতে পারেন।

তাহলে কঠিন সিদ্ধান্তে সাহস কী?

সাহস মানে এই বিশ্বাস নয় যে, আমি নিশ্চিতভাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। সাহস হল আমি হয়ত সবকিছু জানি না। তবুও আমি যতটুকু জানি, যতটুকু বুঝি এবং যে মূল্যবোধে বিশ্বাস করি তার ভিত্তিতে সাধ্যমতো সচেতন সিদ্ধান্ত নিচ্ছি।

তারপর সিদ্ধান্ত নেওয়ার পর বারবার যদি এমন করতাম…, ওটা করলে হয়ত ভাল হত…” এই counterfactual চিন্তায় আটকে না থেকে বাস্তবতার সঙ্গে কাজ করা জরুরি। কারণ সিদ্ধান্তের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এখন আমি কী করতে পারি?

তবে মনে রাখতে হবে, কঠিন সিদ্ধান্ত কোন সাদা-কাল প্রক্রিয়া নয়। প্রত্যেক মানুষের জীবন, দায়িত্ব, সম্পর্ক, আর্থিক অবস্থা, মানসিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ লক্ষ্য আলাদা। তাই একজনের জন্য যুক্তিসঙ্গত সিদ্ধান্ত অন্যজনের জন্য একইভাবে প্রযোজ্য নাও হতে পারে।

এই পোস্ট কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ নয়। বরং অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময় কীভাবে আরও সচেতনভাবে চিন্তা করা যায় তার একটি দৃষ্টিভঙ্গি।

জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের কাঙ্ক্ষিত ফল দিবে না। কিন্তু প্রতিটি সচেতন সিদ্ধান্ত আমাদের কিছু না কিছু শেখাতে পারে।

নিখুঁত সিদ্ধান্ত সম্ভব নয়।
কিন্তু সচেতন সিদ্ধান্ত সম্ভব।

আর অনেক সময়, সেটিই যথেষ্ট।

For Appointment: Contact on WhatsApp
Fee Applicable

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals

আজ নতুন কিছু শুরু করুন।সময় হলে শুরু করব এই কথাটি আমাদের অনেক স্বপ্নকে থামিয়ে রাখে। Perfect সময় বলে কিছু নেই। আপনার কাছে ...
23/09/2026

আজ নতুন কিছু শুরু করুন।
সময় হলে শুরু করব এই কথাটি আমাদের অনেক স্বপ্নকে থামিয়ে রাখে। Perfect সময় বলে কিছু নেই। আপনার কাছে যতটুকু সময়, জ্ঞান, resources এবং confidence আছে সেটুকু দিয়েই শুরু করুন। প্রথম step ছোট হতে পারে। কিন্তু শুরু না করলে দ্বিতীয় step আসবে না।

নতুন skill শেখা, exercise শুরু করা, business idea নিয়ে কাজ করা, কিংবা নিজের কোন পুরোনো স্বপ্নকে আবার জীবিত করা এমন যে কোন কিছু হতে পারে। আজই একটি ছোট step নিন।

আপনাকে পুরো পথ দেখতে হবে না। প্রথম কয়েকটি পদক্ষেপ দেখলেই যথেষ্ট।

Start small. Start today.

Let's Grow.

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals


আপনার কথা বলার ধরন গুরুত্বপূর্ণ।একই কথা দুইভাবে বলা যায়, একভাবে মানুষকে আঘাত করা যায়, অন্যভাবে মানুষকে বোঝানো যায়। Commu...
22/09/2026

আপনার কথা বলার ধরন গুরুত্বপূর্ণ।
একই কথা দুইভাবে বলা যায়, একভাবে মানুষকে আঘাত করা যায়, অন্যভাবে মানুষকে বোঝানো যায়। Communication মানে শুধু কী বলছি তা নয়, কীভাবে বলছি সেটিও গুরুত্বপূর্ণ।
আজ কারও সঙ্গে disagree করলে তাকে আক্রমণ না করে তার কথার সঙ্গে disagree করুন। তুমি সব সময় এমন এর পরিবর্তে বলুন, এই আচরণটি আমাকে কষ্ট দিয়েছে। এতে blame কমে, understanding বাড়ে।

ভাল communication মানে সব সময় agreement নয়। বরং disagreement এর মধ্যেও respect বজায় রাখা। আজ কথা বলার আগে একবার ভাবুন, আমার কথাটি কি সমস্যা সমাধান করবে, নাকি আরও বাড়াবে?

Think Better. Respond Better.

Let's Grow.

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach
Trained in NLP & CBT
Ex CEO of Pharmaceuticals


মানসিক নির্যাতন (Emotional Abuse) বলতে আমরা কী বুঝি? যদি আপনার সাথে এই ঘটনা গুলো নিয়মিত ঘটে তাহলে ধরে নিতে পারেন যে আপনা...
21/09/2026

মানসিক নির্যাতন (Emotional Abuse) বলতে আমরা কী বুঝি? যদি আপনার সাথে এই ঘটনা গুলো নিয়মিত ঘটে তাহলে ধরে নিতে পারেন যে আপনাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আপনি নারী বা পুরুষ যে ই হোন না কেন, মানসিক নির্যাতনের স্বীকার হতে পারেন। সুতরাং এই ঘটনাগুলো আপনার সাথে ঘটলে সতর্ক হোন।

কেউ যদি কখনো খুব ভালবাসে এবং পরের মুহূর্তেই সম্পূর্ণ উল্টো আচরণ করে (হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার)।

আপনি প্রতিবাদ করলে কেউ যদি চিৎকার করে এবং উল্টো দোষ আপনার ঘাড়ে চাপায়।

কেউ যদি আপনাকে ভয় দেখানোর জন্য গাড়ি দ্রুত চালায়।

কেউ যদি আপনাকে হুমকি দেয়, শর্ত দেয় বা তাদের কথা না শুনলে আপনাকে ছেড়ে যাওয়ার বা নিজের ক্ষতি করার ভয় দেখায়।

কেউ যদি আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় (সাইলেন্ট ট্রিটমেন্ট)।

কেউ যদি আপনাকে আপনার বন্ধু ও পরিবার থেকে আলাদা করে রাখে।

আপনি যতই চেষ্টা করুন না কেন, কেউ যদি আপনার ওপর কখনো সন্তুষ্ট না হয় এবং বলে যে তারা আপনার সাথে থাকতে পেরে অনুতপ্ত, অথচ আপনাকে যেতেও দেয় না।

কেউ যদি তাদের প্রাক্তন সঙ্গীদের সম্পর্কে খারাপ কথা বলে এবং ভুক্তভোগীর ভান করে (প্লে দ্য ভিকটিম) যাতে আপনি তাদের ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেন।

কেউ যদি বারবার তাদের রাগের জন্য আপনাকে দোষী করে।

কেউ যদি আপনাকে বোঝায় যে তাদের ভালবাসা পাওয়ার জন্য আপনাকে ভালো আচরণ করে তা অর্জন করতে হবে।

কেউ যদি আপনার জন্য এমন নিয়ম তৈরি করে যা তাদের নিজের বেলায় প্রযোজ্য নয়।

ভেবে দেখুন তো আপনি কি কখনো এমন আচরণ করেছেন, তাহলে আপনিও মানসিক নির্যাতন করেছেন। এটি বন্ধ করুন।

আর যদি এইসব আপনার সাথে কেউ করে থাকে তাহলে সে আপনাকে মানসিক নির্যাতন করেছে। সতর্ক হোন।

Anwar Morsalin
Relationship, Mental Health & Career Coach

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Morsalin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Anwar Morsalin:

Shortcuts

Share

Category