14/02/2026
আজ ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসে সকাল ৯ টায় শিক্ষা অধিকার চত্বরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
১৯৮৩ সালের এই দিনে সামরিক স্বৈরাচার এরশাদের শিক্ষামন্ত্রী মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতি বাতিলের দাবীতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, দিপালী সাহা সহ আরো অনেকে।
25/01/2026
৪র্থ প্রয়াণ দিনে কমরেড কাজী আরমান এর সংগ্রামী জীবন ও কর্মের প্রতি সশ্রদ্ধ সালাম।
শ্রমিক মেহনতী নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রামী এক প্রাণের নাম কাজী আরমান। ২০১৪ সালে শ্রমিক শ্রেণীর রাজনীতি বিকাশে সহায়ক ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে কাজী আরমান বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এ যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় জুড়ে চট্টগ্রাম অঞ্চলে ছাত্র সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য'র (২০২১ সালে চট্টগ্রামে গঠিত) প্রস্তাবক ও অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, পাটকল আন্দোলন, নো ট্যাক্স মুভমেন্ট সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।
২০২২ সালের ২৫ জানুয়ারি ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক কর্মী ছাত্রনেতা কমরেড কাজী আরমান তাঁর সংগ্রামী জীবনের ইতি টানেন।
৪র্থ প্রয়াণ দিনে
ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রনেতা, ২০২১ সালে চট্টগ্রামে গঠিত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য'র প্রস্তাবক ও অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় নেতা কমরেড কাজী আরমান এর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাই।
লাল সালাম কমরেড!
09/01/2026
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।
06/01/2026
আগামীকাল ৭ই জানুয়ারি "সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস" পালন করুন।
ফেলানীসহ সীমান্তে সকল বাংলাদেশী হত্যার বিচার কর।
সকল অধীনতামূলক চুক্তি বাতিলের আন্দোলন গড়ে তুলুন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ২০১২ সাল থেকে ৭ই জানুয়ারী শিশু ফেলানীকে সাম্রাজ্যবাদী ভারতের খুনি বাহিনী বিএসএফ কতৃক নির্মম হত্যার এই দিনকে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস পালন করে আসছে।
29/12/2025
তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫
বিবৃতি
রাকসু জিএস সালাহউদ্দীন আম্মারের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্ত্যব্যের প্রতিবাদ
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও সাধারণ সম্পাদক সৌরভ এক যুক্ত বিবৃতিতে রাকসু জিএস সালাহউদ্দীন আম্মারের ‘শিক্ষক নেটওয়ার্ক’ বন্ধ করতে বলার মত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ‘শিক্ষক নেটওয়ার্কের’ দেয়া বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষক নেটওয়ার্ক বন্ধ করতে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার এই বক্তব্যকে ফ্যাসিস্ট হাসিনার খুনি লেঠেল ছাত্রলীগের বিগত সময়ে চর্চিত কার্যক্রমের অনুরুপ হিসেবে দেখছেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্পষ্টভাবে বলতে চায়, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার ১৬ বছরের শাসন আমলে বিভিন্ন ছাত্র আন্দোলনে শিক্ষক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমনকি ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যখন আওয়ামী দালাল শিক্ষকরা খুনির পালে হাওয়া যোগাচ্ছিলো তখনও প্রতিবাদী শিক্ষক প্লাটফর্ম থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এই শিক্ষকেরা অন্যদিকে গত ১৬ বছর ছাত্রলীগের নানান কমিটিতে গুপ্ত থেকে সকল সুযোগ সুবিধা নেয়া সুবিধাবাদীরা ৫ আগস্টের পরে হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী নেতা বনে গিয়েছে কিন্তু এই আম্মারদের তাঁদের বিরুদ্ধে টু শব্দ করবার সাহস নেই। বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী নেতাদের হাজার হাজার জমায়েত নিয়ে ঠুনকো জনপ্রিয়তার বয়ান দিয়ে ক্যাম্পাসগুলোতে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির নজীর অনেক, সুতরাং একসময়ে নরেন্দ্রমোদীকে স্বাগতম জানানো গুপ্ত রাজনীতিকদের স্টানবাজী শিক্ষার্থীরা মেনে নেবে না।
পরিশেষে নেতৃবৃন্দ বলেন সালাহউদ্দীন আম্মার যে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন অবিলম্বে এই অগণতান্ত্রিক আচরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাস গুলোতে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির সকল চক্রান্ত রুখে দিতে হবে।
বার্তা প্রেরক
এহতেশাম ইমন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন
18/12/2025
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন গভীরভাবে শোকাহত!
অন্তর্বর্তীকালীন সরকারকে এ হত্যার দায় নিতে হবে এবং অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করতে হবে।
16/12/2025
১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকান্ড নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মিথ্যা বক্তব্য দেওয়ায় জনগণের গণতান্ত্রিক সংগ্রামের শত্রু চবি উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানকে শাস্তি দিতে হবে
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম নগর কমিটির বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শামীম উদ্দিন খান যেভাবে ইতিহাস বিকৃত করে বক্তব্য প্রদান করেছে ও পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে চবি প্রশাসন দায়সারা ভাবে ব্যাখ্যা করে সাফাই গেয়েছে তা পুরোপুরি ১৯৭১ সালের জনযুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামের ইতিহাসকে অস্বীকার করা এবং জনগণের সংগ্রাম ও ত্যাগের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের ফ্যাসিবাদী কারাগার উচ্ছেদ হয়। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যায়নি। কিন্তু ৫ আগস্ট পরবর্তীতে বারবার বিভিন্ন দক্ষিপন্থী রাজনৈতিক দলের ব্যক্তিগণ নারীদের নিয়ে নানা কটুক্তিসহ ১৯৭১ সালের জনযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অশ্রদ্ধাপূর্ণ বক্তব্য রাখে। অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের জনযুদ্ধের সংগ্রামের সাথে মুখোমুখি করে দেওয়ার সবরকম চেষ্টা চালাতে থাকে। শামীম উদ্দিন খানের বক্তব্য এরই ধারাবাহিকতা। তিনি ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডের ঘটনাকে অবান্তর আখ্যা দিয়ে মূলত তৎকালীন জনগণের শত্রু পাকিস্তানি হত্যাকারী বাহিনী এবং রাজাকারদের পক্ষ নিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক দ্বারা বেগম রোকেয়াকে কুরুচিপূর্ণ মন্তব্য ও কমরেড বদরুদ্দীন উমর এর ‘আওয়ামী ফ্যাসিস্টদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে করা মন্তব্যকে’ মিথ্যা উপস্থাপনের মাধ্যমে দেশব্যপী একাধিক সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণপন্থী ফ্যাসিবাদী গোষ্ঠীর দ্বারা আক্রমণ, জনগণের সংগ্রামী ইতিহাস বিকৃত করা ও মুছে ফেলার অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে এখনি সোচ্চার হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষককে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে।
বার্তা প্রেরক
জাহেদুল রাফি
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন-চট্টগ্রাম নগর
তারিখ: ১৬/১২/২০২৫ ইং
05/12/2025
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা নগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ বুরহানের পিতার জীবনাবসান হয়েছে। তার জীবনাবসানে আমরা গভীর শোক এবং শ্রদ্ধাজ্ঞাপন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।
25/11/2025
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি,১৯৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ-অভ্যুত্থানের নেতা, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক কমরেড ফয়জুল হাকিমের মমতাময়ী মায়ের জীবনাবসান হয়েছে গত রাতে। তার জীবনাবসানে আমরা গভীর শোক এবং শ্রদ্ধাজ্ঞাপন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।