Astaghfirullah - أستغفر الله

Astaghfirullah - أستغفر الله যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছ?

আল্লাহ’র অস্তিত্বের শত শত প্রমান থাকা সত্বেও আমার কিছু বন্ধু আজ নাস্তিকতায় গাঁ ভাসিয়ে দিচ্ছে।

নাস্তিকতা আসলে একটা রোগ। বিভিন্ন পারিবারিক ও সামাজিক সমস্যা, না পাওয়ার বেদনা, দুঃখ, কষ্ট থেকেই মূলতঃ এর সূত্রপাত। নাস্তিকদের যুক্তি হল তারা নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে। আর মৃত্যুর সাথে সাথে নাকি সব শেষ।

কুরআনের একই আয়াত নাস্তিকের জন্য হয় (যারা পরে হেদায়েতপ্রাপ্ত তারা ব্যতীত) ’নাস্তিকতা বৃদ্ধির সহায়ক’ আবার একই আয়াত মুসলমানদের এর জন্য হয় ’ঈমান বৃদ্ধির সহায়ক’।

নাস্তিকরা আজকে থেকে পৃথিবীতে নেই । বহু আগে থেকেই নাস্তিকতা পৃথিবীতে রয়েছে। তাদের একই প্রশ্নের উত্তর কেয়ামত পর্যন্ত কুরআনেই দেয়া আছে।

’’এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।’’ সুরা বাকারাহ ২-৫।

’’আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।’’ সুরা বাকারাহ ৭।

আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। অবশ্যই তিনি পরম করুণাময় ও সর্বোত্তম ক্ষমাকারী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Astaghfirullah - أستغفر الله posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Astaghfirullah - أستغفر الله:

Shortcuts

Share