ধাঁধাঁরুদের ঘাটি → যদি Genius / জিনিয়াস হও তবে উত্তর দাও

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ধাঁধাঁরুদের ঘাটি → যদি Genius / জিনিয়াস হও তবে উত্তর দাও

ধাঁধাঁরুদের ঘাটি → যদি Genius / জিনিয়াস হও তবে উত্তর দাও যদি জিনিয়াস হও তবে উত্তর দাও

22/07/2019

কোন জিনিসের মুখও নেই, মাথাও নেই, কিন্তু চাপ দিলে কথা বলে????

07/01/2018

সুহাস, মনি ও নন্দিনির বন্ধু সুমন জিজ্ঞাসা করল রিপন, ফাহাদ ও তন্যির বন্ধুর নাম কী ?

02/11/2017

৮ পায়ে চলে ৪ পায়ে বসে । বাঘও না ভাল্লুকও না তবু আস্ত একটা মানুষ গিলে । জিনিসটা কি ?

31/10/2017

একটি ফ্ল্যাট মালিকের হঠাৎ একদিন সন্দেহ হল যে একটি চোর চুরির উদ্দেশ্যে তার ফ্ল্যাটের আশেপাশে ঘুরঘুর করছে। দুদিন পর ব্যাপারটি সম্পর্কে তিনি পুরোপুরি নিশ্চিত হলেন। কোন কিছু চুরি হওয়ার আগেই চোরটিকে ধরার জন্য তিনি একজন গোয়েন্দার সাথে যোগাযোগ করে সবকিছু খুলে বললেন। গোয়েন্দা এসে ফ্ল্যাটের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চোর ধরার জন্য ফ্ল্যাটের ভিতর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরও চোরের দেখা পাওয়া গেল না। গোয়েন্দা যখন পুরেপুরি হতাশ, ঠিক তখনই একদিন বিকেলবেলা একজন লোক ফ্ল্যাটের দরজায় নক্ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ভিতরে প্রবেশ করল। ভিতরে গোয়েন্দাকে দেখতে পেয়ে "ওহ, আমি ভেবেছিলাম এটা বুঝি আমার ফ্ল্যাট"- একথা বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। ঠিক তখনই গোয়েন্দা বুঝতে পারলেন যে, এই ব্যাক্তিটিই চোর এবং তৎক্ষণাৎ তাকে ধরে ফেললেন। এই ব্যাক্তিটিই যে চোর, তিনি সেটা কিভাবে বুঝেছিলেন?

31/10/2017

আট Letter এর একটি Word যাতে Usually একটা Letter ই ব্যবহার করা হয়।Word টা কী?

30/10/2017

অনেক উঁচু ভবন থেকে ফেললেও বিচ্ছিন্ন হবে না।
কিন্তু সমুদ্রে ফেললেই ছিন্নভিন্ন হয়ে যাবে। কী?

30/10/2017

বিদেশ থেকে আমার বন্ধু জন আসল, বলল গ্রামে বেড়াতে যাবে।
কিছুদিন শহরে থাকার পর আমার গ্রামে নিয়ে আসলাম ওকে।
একদিন গ্রামের বাড়িতে নৌকায় করে নদীতে ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি, আমাদের পাশে দিয়ে একটা নৌকা আগে উঠে গেল। জন বাংলা বোঝে কিন্তু বলতে পারেনা। আমি জনকে বললাম দেখ, কত মানুষ ঐ নৌকায় তা ও আমাদের আগে উঠে যাচ্ছে। তখন জন বলল,

But the boat there wasn't a single person.

বলুন তো জন এই কথা বলল কেন?

29/10/2017

ইংরেজি ভাষায় শুধুমাত্র একটি সংখ্যা আছে যার অক্ষর সংখ্যা ঐ সংখ্যার সমান।
সংখ্যাটি কত?

28/10/2017

এক ভদ্রমহিলা একটি বই নিয়ে কাউন্টারের কাছে এসে কাউন্টারের ভদ্রলোককে বইটা দিলেন। ভদ্রলোক বইটা একনজর দেখে নিয়ে বললেন ৮০ টাকা। ভদ্রমহিলা টাকা দিয়ে বইটা না নিয়েই চলে গেলেন। ভদ্রলোক মহিলাকে যেতে দেখেও পিছু ডাকলেন না। কেন ?

27/10/2017

আমি অতীতে কখনোই ছিলাম না,
আজকের দিনেও আমি নেই।
আজ পর্যন্ত কেউ আমার দেখা পায়নি।
কেউ কখনো আমার দেখা পাবেও না।
যদিও আমি সবার সামনেই থাকি!!
আমি কে??

25/10/2017

আপনার সামনে তিনটা জিনিস। একটা বসিয়ে রাখলে বসেই থাকে। নড়েচড়ে না তার মধ্যে একটা জিনিস। ওটা খালি খায়। যতদিবেন ততই খাবে। আপনিও খাওয়ান। কারন খাওয়া না দিলেই মরে যাবে। আরেকটা আপনার সামনে দিয়েই চলে যায়। আর ফিরে আসেনা । তিনটা জিনিস একসাথেই থাকে। বলতে পারেন তিন বস্তুর একটা সেট।। এবার বলেন, আপনার সামনে কী?

08/10/2017

পাঁচজন মানুষ চার্চে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি নামল। একজনকে রেখে চারজন আশ্রয়ের খোঁজে দৌড় দিল। যে চারজন দৌড় দিল, তারা বৃষ্টিতে ভিজলেও যাকে রেখে গেল, সে ভিজল না।
এই পাঁচজন কারা ?

Address

Dhaka
1442

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধাঁধাঁরুদের ঘাটি → যদি Genius / জিনিয়াস হও তবে উত্তর দাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category