Tawheed Institute Dakhil Madrasah

Tawheed Institute Dakhil Madrasah ইহ ও পরকালীন জীবনের জন্য শিক্ষা।

17/08/2026
মা শা আল্লাহ | আলহামদুলিল্লাহ  তাওহীদ ইনস্টিটিউটের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা-২০২৬ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশে...
15/08/2026

মা শা আল্লাহ | আলহামদুলিল্লাহ
তাওহীদ ইনস্টিটিউটের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা-২০২৬
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে তাওহীদ ইনস্টিটিউটের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা-২০২৬ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

✅এটি ছিল আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য আনন্দ, অর্জন ও অনুপ্রেরণার একটি বিশেষ দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাওহীদ ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি জনাব মো: ওয়ালীউল্লাহ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মুহাম্মদ সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট জনাব মো: শরীফ হোসেন।
✅প্লে গ্রুপ থেকে দাখিল ৭ম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মানিত অতিথিবৃন্দের মাধ্যমে ফলাফল তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্য আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি ভবিষ্যতের জন্য আরও ভালো করার অনুপ্রেরণা।
✅একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে থাকে তার পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের অক্লান্ত সহযোগিতা। তাই এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে উপকারী ইলম, উত্তম আখলাক, তাকওয়া ও নেক আমল দান করুন। তাদেরকে দ্বীন ও দেশের কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে কবুল করুন।
আল্লাহ তাআলা তাওহীদ ইনস্টিটিউটের সকল শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে দ্বীনি খেদমত করার তাওফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন।
آمين يا رب العالمين 🤲
#তাওহীদ_ইনস্টিটিউট
দ্বীনি মূল্যবোধে, আধুনিক শিক্ষায়, আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে।

আসসালামু আলাইকুম, সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ,  শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "জু...
04/08/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "জুলাই গণঅভ্যুথান দিবস-২০২৬" উপলক্ষে আগামীকাল ০৫/০৮/২০২৬ইং রোজ বুধবার তাওহীদ ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ থাকবে ইন শা আল্লাহ। ০৬/০৮/২০২৬ইং হতে যথারীতি ক্লাস চলবে।

মো: শরীফ হোসেন
সুপারিন্টেন্ডেন্ট
তাওহীদ ইনস্টিটিউট

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ গুরুত্বপূর্ণ নোটিশএতে দ্বারা তাওহীদ ইনস্টিটিউটের সকল অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সং...
25/07/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

গুরুত্বপূর্ণ নোটিশ
এতে দ্বারা তাওহীদ ইনস্টিটিউটের সকল অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬/০৭/২০২৬ ইং, রোজ রবিবার অর্ধবার্ষিক পরীক্ষার খাতা প্রদর্শন করা হবে এবং নির্ধারিত রুটিন অনুসারে ক্লাস চলবে ইন শা আল্লাহ।

প্রত্যেক শিক্ষার্থীর সাথে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে স্ব স্ব শ্রেণিশিক্ষকের নিকট থেকে পরীক্ষার খাতা সংগ্রহ করতে হবে। অভিভাবক ব্যতীত অন্য কারও নিকট খাতা প্রদান করা হবে না।

সময়সূচি:
মর্নিং শিফট (প্লে-৭ম শ্রেণি): সকাল ৮:০০ - ৯:০০ টা
ডে শিফট (প্লে-নার্সারি): সকাল ১০:৩০ - ১১:০০ টা
ডে শিফট (১ম-২য় শ্রেণি): সকাল ১১:০০ - ১২:০০ টা

মোঃ শরীফ হোসেন
সুপারিন্টেন্ডেন্ট
তাওহীদ ইনস্টিটিউট

জরায়ু মুখ ক্যান্সার (HPV) টিকা ক্যাম্পেইন। স্থান : তাওহীদ ইনস্টিটিউট তারিখ ও সময় : ২৭/০৭/২০২৬ইং, সকাল ৯:০০টাজরায়ুমুখের ...
23/07/2026

জরায়ু মুখ ক্যান্সার (HPV) টিকা ক্যাম্পেইন।
স্থান : তাওহীদ ইনস্টিটিউট
তারিখ ও সময় : ২৭/০৭/২০২৬ইং, সকাল ৯:০০টা

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার বিনা মূল্যে এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করছে, যা ৫ম থেকে ৯ম শ্রেণিতে বা ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের জন্য নির্ধারিত।

টিকার লক্ষ্য ও সুফল

কাদের জন্য: ৫ম-৯ম শ্রেণির ছাত্রী অথবা ১০-১৫ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা।

মূল্য: সরকার কর্তৃক সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হয়।

কার্যকারিতা: জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকিপূর্ণ হিউম্যান পেপিলোমা ভাইরাস (HPV) প্রতিরোধে একটি ডোজই যথেষ্ট কার্যকর।

টিকা কেন্দ্র: তাওহীদ ইনস্টিটিউট এবং নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্পেইন চলাকালীন টিকা দেওয়া হয়।

Alhamdulillah! The Half-Yearly Examination has come to a successful end.Ma sha’ Allah, our adorable Play Group students ...
18/07/2026

Alhamdulillah!
The Half-Yearly Examination has come to a successful end.

Ma sha’ Allah, our adorable Play Group students of Tawheed Institute participated in their Drawing Examination with great enthusiasm, confidence, and beautiful smiles. Every little effort they make today is a step toward a brighter tomorrow.
"رَّبِّ زِدْنِي عِلْمًا"
"My Lord, increase me in knowledge."
(Qur'an 20:114)

May Allah ﷻ bless our little stars with beneficial knowledge, righteous character, sound health, and endless success. May He make them among the pious Muslims, lovers of the Qur'an, and a source of comfort and pride for their parents, teachers, and the Ummah.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
"Our Lord, grant us from our spouses and offspring the comfort of our eyes and make us leaders of the righteous." (Qur'an 25:74)
Amin 🤲

বিনীত অনুরোধ ও জরুরি বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,তাওহীদ ইনস্টিটিউট - এর সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষ...
17/07/2026

বিনীত অনুরোধ ও জরুরি বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
তাওহীদ ইনস্টিটিউট - এর সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধবার্ষিক পরীক্ষার ছুটির পর আগামী ১৯/০৭/২০২৬ইং (রোজ রবিবার) থেকে মাদরাসার সকল ক্লাস যথারীতি শুরু হবে, ইন শা আল্লাহ।মাদরাসার নির্ধারিত সময়ে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

✅ বিশেষ দ্রষ্টব্য (খাতা দেখা সংক্রান্ত):
আগামী ২৬/০৭/২০২৬ইং রোজ রবিবার প্লে গ্রুপ - ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার খাতা দেখানো হবে। পরীক্ষার মূল্যায়ন ও খাতা দেখার জন্য উক্ত দিনে সকল শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। সেদিন কেউ অনুপস্থিত থাকলে, পরবর্তীতে আর কোনোভাবেই পরীক্ষার খাতা দেখানো হবে না।
সবার সহযোগিতা ও যথাসময়ে উপস্থিতি কাম্য।

ধন্যবাদান্তে,
মোঃ শরীফ হোসেন
সুপারিন্টেন্ডেন্ট
তাওহীদ ইনস্টিটিউট

16/07/2026

🌸 Ma Sha Allah! 🌸
Our little stars of Tawheed Institute are taking their very first steps toward a bright future. May Allah bless them with knowledge, confidence, and success in every stage of life. Keep our precious Play Group children in your sincere duas. 🤲💚

Address

96. Kazi Alauddin Road, Nazira Bazar
Dhaka
1100

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Telephone

+8801907083454

Alerts

Be the first to know and let us send you an email when Tawheed Institute Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tawheed Institute Dakhil Madrasah:

Shortcuts

Share