BCS Update

BCS Update

Share

This page can you people finding solution from many question. Its always update information about BCS Examination.

Photos from BCS Update's post 07/11/2021

Seat Plan of BB AD

22/10/2021

CAG Auditor Exam Question Solution 2021:

Post Name and Vacancy:
1. Auditor – 309

Auditor Exam Date: 22 October 2021

Exam Time: 3.00 PM to 4.00 PM

Exam Type: MCQ
🔳বাংলা অংশের সমাধানঃ🔳

১. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক? উত্তর: যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না

২. ‘তিমির হননের কবি’ কে? উত্তর: জীবনানন্দ দাশ

৩. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: বন্দী শিবির থেকে

৪. ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী? উত্তর: যে নারীর সন্তান হয়ে মারা যায়

৫. আমাদের পুকুরে অনেক মাছ আছে- কোন কারক? উত্তর: অধিকরণ কারক

৬. ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? উত্তর: পঞ্চাশের মনন্তর

৭. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কার উক্তি? উত্তর: ভারতচন্দ্র

৮. কোনটি শুদ্ধ বানান? উত্তর: নৈঋত

৯. ‘আট কপালে’ বাগধারার অর্থ কী? উত্তর: হতভাগ্য

১০. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি? উত্তর: লবণাক্ত

১১. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর: কৃত বিদ্যা যার

১২. একজন শ্রেষ্ঠ “বৈয়াকরণবিদ” কে? উত্তর: পাণিনি

১৩. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর: প্রাচীন

১৪. ‘দশচক্রে ভগবানভূত’ প্রবাদের অর্থ কী? উত্তর: দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা

১৫. ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর: সদ্যঃ + জাত

১৬. বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে- উত্তর: কারক

১৭. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন- উত্তর: জীমূতমন্দ্র

১৮. ‘চন্দ্রাবত’ হলেন- উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

১৯. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর: শেষের কবিতা

২০. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর: কানাডা



🔳ইংরেজি অংশের সমাধানঃ🔳

২১. Choose the correct sentence: উত্তর: Everyone must do his duty.

২২. They are two brothers, but —— of them were honest. উত্তর: neither

২৩. He divided the money——– the two boys. ‍উত্তরঃ between

২৪. A `bull market’ means that share prices are- উত্তরঃ Rising

২৫. The compound form of `I went there to ask for a help’- উত্তরঃ I went there and asked for a help.

২৬. `Don’t waste your time,’ the boss said the employees. উত্তরঃ The boss forbade the employees not to waste time.

২৭. `Seismology’ is- উত্তরঃ study of earthquakes

২৮. `Love for kind’- is used to mean- উত্তরঃ Philanthropic

২৯. Which one of the following words is masculine? উত্তরঃ Lad

৩০. Whats is the verb form of `Habit’? উত্তরঃ habituate

৩১. The verb of simplification is—উত্তরঃ simplify

৩২. The idiom `put up with’ means—-উত্তরঃ tolerate

৩৩. `Two Cities’ is written by- উত্তরঃ Charles Dickens

৩৪. `গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি? উত্তরঃ The book is pleasant to read.

৩৫. ‘Ambidexter’ means- উত্তরঃ সব্যসাচী

৩৬. `May Allah protect Bangladesh’- উত্তরঃ Optative

৩৭. The word `Sibling’ means- উত্তরঃ a brother or sister

৩৮. I gave up——— cricket when I got a job. উত্তরঃ playing

৩৯. All citizens———–their taxes. উত্তরঃ have to pay

৪০. Which of the following is correct? উত্তরঃ He had received the letter before I met him.



✍️গণিত অংশের সমাধানঃ✍️

৪১. একটি মোটর গাড়ী ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে? উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ১.২৫ লিটার)

৪২. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ৬ বর্গমিটার)

৪৩. ৪০ হহে ১০০ এর মধ্যেবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তর: ৬৯

৪৪. কোন সংখ্যার ৩৭অংশ ৪৮ এর সমান? উত্তর: ১১২

৪৫. কোন গ্রামের ১৮২৫অংশ লোক শিক্ষিত। গ্রাশের শতকরা কতজন লোক শিক্ষিত? উত্তর: ৭২%

৪৬. ০.১ X ১/২= কত? উত্তর: ০.০৫

৪৭. ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? উত্তর: ভাজক × ভাগফল + ভাগশেষ

৪৮. xa+a=xb+b হলে x এর মান কত? উত্তর: ab

৪৯. কোন চতুর্ভূজের চারটি কোণ সমকোণ? উত্তর: বর্গ


৫০. ৫৫০কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে? উত্তর: ১২৫ ডিগ্রি

৫১. দুইটি সংখ্যার অনুপাত 2:3। গ.সা.গু. 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর: ১২

৫২. ৫০ এর ৬%=কত? উত্তর: ৩

৫৩. দৈর্ঘ্য পরিমাপের C.G.S একক কোনটি? উত্তর: সেন্টিমিটার

৫৪. ৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত? উত্তর: ১০৫ বছর

৫৫. ৩০০ টাকায় ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে? উত্তর: ৪৫ টাকা

৫৬. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত? উত্তর: ৩৬০ ডিগ্রি

৫৭. ৩৪ কি ধরনের ভগ্নাংশ? উত্তর: প্রকৃত ভগ্নাংশ

৫৮. একটি গ্রামের লোকসংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে? উত্তর: ১২৫০ জন

৫৯. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত? উত্তর: ৫০৫০

৬০. x2+x-6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? উত্তর: (x-2) (x+3)



✅সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ☑️

৬১. মেট্রোরেল এর অর্থায়নের উৎস? উত্তর: বাংলাদেশ ও জাপান

৬২. আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬৩. ‘Montreal Protocol’ হল উত্তর: ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি

৬৪. মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে? উত্তরঃ ৬০ হাজার

৬৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন উত্তর: ইতালির নাগরিক

৬৬. স্বাধীনতা সংগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি? উত্তর: ১০ নম্বর সেক্টর

৬৭. ”টাইগার হিল” কোথায় অবস্থিত? উত্তর: কাশ্মীর

৬৮. বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগদান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি

৬৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব? উত্তর: আন্তোনিও গুতেরেস

৭০. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়- উত্তর: বীর প্রতীক

৭১. ’ব্ল্যাক সেপ্টেম্বর’ কি? উত্তর: গেরিলা সংস্থা

৭২. LUTHFANSA কি? উত্তর: জার্মানির বিমান সংস্থা

৭৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? উত্তর: ১২ বছর [৪ হাজার ৬৮২ দিন, দিন অনুসারে ১২ বছর ৩০২ দিন, অপশনে ১৩ বছর ছিলনা, তাই সঠিক উত্তর ১২ বছর ধরা যেতে পারে]

৭৪. কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? উত্তর: চীন

৭৫. শেখ রাসের দিবস পালিত হয়- উত্তর: ১৮ অক্টোবর

৭৬. পদ্মা সেতুতে মোট পিলার এর সংখ্যা কত? উত্তর: ৪২ টি

৭৭. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে? উত্তর: ডিসেম্বর, ২০১৪

৭৮. কোন নেতাকে “আফ্রিকার গান্ধী” বলা হয়? উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

৭৯. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? উত্তর: ৯৩ হাজার যুদ্ধ বন্দির বিচার

৮০. UNESCO এর প্রতিষ্ঠাকাল? উত্তর: ৪ নভেম্বর, ১৯৪৬

#রনি

25/09/2021

১. গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা - মাও সে তুং।
২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?
ব্যাখ্যঃ ভারত মহাসাগরে।
৩. CIA এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ - Central Intelligence Agency। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।
৪. ৬-দফা কে উত্থাপন করেন?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।
৫. অসমাপ্ত আত্মজীবনী'র লেখকের নাম কী?
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী - অসমাপ্ত আত্মজীবনী। গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো - কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।
৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে? - নিউজিল্যান্ড।
৭. সর্বশেষ বিভাগ কোনটি?
ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ - ময়মনসিংহ।
৮. RAM এর পূর্ণরূপ - Random Access Memory.
৯. স্ফুলিং - চলচ্চিত্রের পরিচালক কে? - তৌকির আহমেদ।
১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ - মহাস্থানগড়।
১১. Facebook এর Inventor কে? - Mark Zuckerberg.
১২. আফগান সরকারের প্রধান হচ্ছে - মোল্লা ওমর।
১৩. BRICS এর সদর দপ্তর - সাংহাই।
১৪. আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
১৫. CPU এর পূর্ণরূপ - Central Processing Unit.
১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
১৭. আকবর নামা গ্রন্থের লেখক - আবুল ফজল।
১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান।
১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি - কাজী সালাউদ্দিন।
২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ? - Terabytes

বাংলা অংশের সমাধানঃ

১. 'হাসনাহেনা' কোন ভাষা থেকে এসেছে? - জাপানি।
২. কোনটি দেশি শব্দ? - ঝোল।
৩. ইমদাদুল হক মিলনের উপন্যাস কোনটি? - সারাবেলা।
৪. গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ - গৈ + অক।
৫. সন্ধান শব্দের সন্ধি বিচ্ছেদ - সম্+ধান।
৬. বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ - বিদ্যা + আলয়।
৭. সৎপাত্রে কন্যা দান করিও - এখানে সৎপাত্রে সম্প্রদান কারক।
৮. বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন - এখানে আমাকে কর্ম কারক।
৯. হিমু নাটকের রচয়িতা - হুমায়ুন আহমেদ।
১০. কবর কবিতার রচয়িতা - জসীমউদ্দিন।
১১. নোবেল পুরস্কার জয়ী বাঙালি কবি - রবীন্দ্রনাথ ঠাকুর।
১২. প্রত্যেক শব্দের সন্ধি বিচ্ছেদ - প্রতি + এক।
১৩. অন্ন শব্দের সমার্থক শব্দ নয় - দ্যুতি।
১৪. ইচ্ছা শব্দের সমার্থক শব্দ নয় - বিভু।
১৫. অম্ল শব্দের বিপরীত শব্দ - মিষ্টি।
১৬. নির্মল শব্দের বিপরীত শব্দ - পঙ্কিল।
১৭. অথই জল - বাগধারার অর্থ - ভীষণ বিপদ।
১৮. 'চালাক-চতুর ' যে ধরনের সমাস - কর্মধারয় সমাস।
১৯. সুগন্ধি যে ধরনের সমাস - বহুব্রীহি সমাস।
২০. পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ - পরি + ঈক্ষা

25/08/2021

প্রবেশপত্র ডাউনলোড নোটিশঃ
সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান।
পদঃ সিনিয়র অফিসার (জেনারেল) ২০১৯ ভিত্তিক।
পদসংখ্যাঃ ৮৬৮ টা।
জব আইডিঃ 10128।
শেষ তারিখ ডাউনলোডের ১৫/০৯/২০২১।

24/08/2021
14/08/2021

💥💥বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট - ২০২০ (প্রকাশ করে ২৮ জুন, ২০২১)।💥💥

💠 জাতীয় জনসংখ্যা ( ১ জুলাই,২০২০) - ১৬৮.২২ মিলিয়ন বা ১৬ কোটি ৮২ লক্ষ।
💠 জাতীয় জনসংখ্যা ( প্রাক্কলিত) [১জানুয়ারি, ২০২১] - ১৬৯.১১ মিলিয়ন বা ১৬ কোটি ৯১ লক্ষ।
💠 জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%।
💠 মুসলিম জনসংখ্যা - ৮৮.৪%।
💠 জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI) - ১.৩০%।
💠 জনসংখ্যার ঘনত্ব ( প্রতি বর্গ কি.মি.) - ১১৪০ জন।
💠 পুরুষ ও নারীর অনুপাত - ১০০.২ : ১০০।
💠স্থূল মৃত্যুর হার ( প্রতি হাজারে) - ৫.১ জন।
💠 এক বছরের নিচে শিশু মৃত্যুর হার - ২১ জন।
💠 এক মাসের নিচে শিশু মৃত্যুর হার - ১৫ জন।
💠 পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার - ২৮ জন।
💠 গড় আয়ুকাল - ৭২.৮ বছর ( নারী - ৭৪.৫ বছর এবং পুরুষ -৭১.২ বছর।
💠 স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন।
💠 বিবাহের গড় বয়স - পুরুষ (২৫.২ বছর) এবং নারী - (১৯.১ বছর)।
💠 খানার আকার - ৪.৩।
💠 বিদ্যুতের সুবিধাভোগী জনগোষ্ঠী - ৯৬.২%।
💠 স্বাস্থ্য সম্মত স্যানিটারি ব্যবহারকারী - ৮১.৫%।
💠স্বাক্ষরতার হার - ৭৫.২%( পুরুষ - ৭৭.৪% এবং নারী - ৭২.৯%)।
💠 শিক্ষার হারে শীর্ষ বিভাগ - বরিশাল।
💠 শিক্ষার হারে সর্বনিম্ন বিভাগ - ময়মনসিংহ।
💠 শিক্ষার হারে শীর্ষ জেলা - পিরোজপুর।
💠 শিক্ষার হারে সর্বনিম্ন জেলা - #জামালপুর।

09/08/2021

চাকরিতে ২১ মাস বয়স ছাড়ের চিন্তা

কালের কন্ঠ -বাহরাম খান - ৯ আগস্ট, ২০২১
https://www.kalerkantho.com/online/national/2021/08/09/1061615

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় আকারে বয়স ছাড়ের চিন্তা করছে সরকার। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই, অর্থাৎ ২১ মাস এই ছাড়ের আওতায় রাখার কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে সরকারপ্রধানের সম্মতির পর।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রস্তাব তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানাবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিদ্ধান্ত হলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে যাঁদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তাঁরা এই ছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে ২৫ মার্চের আগের জন্য যে সুযোগ দেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অবশ্য বয়স ছাড়ের আওতায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অন্তর্ভুক্ত থাকছে না। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, করোনাকালেও বিসিএসের নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই বিসিএসকে এই সুযোগের আওতামুক্ত রাখা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার খবর দেয় সরকার। এই সংক্রমণ মোকাবেলায় ২৫ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ছিল। গত বছরের শেষের কয়েক মাস এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি অনেকটা সহনীয় ছিল। গত এপ্রিল থেকে আবার সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটায় নানা পর্যায়ে বিধি-নিষেধ জারি করা হয়। সর্বশেষ বিধি-নিষেধের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ১০ আগস্ট।

করোনার কারণে সাধারণ ছুটি ও বিধি-নিষেধ চলাকালে বিসিএস ছাড়া অন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশিত হয়নি। একদিকে করোনার কারণে তরুণরা সরকারি চাকরি বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর একটি আন্দোলন করোনাকালের আগে থেকেই চলছিল। তাই সব মিলিয়ে করোনাকালকে বিবেচনায় নিয়ে আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সের ক্ষেত্রে ২১ মাস ছাড় দেওয়ার কথা চিন্তা করছে সরকার। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী বছরও যদি করোনার কারণে এমন পরিস্থিতি চলমান থাকে সেই ক্ষেত্রে নতুনভাবে চিন্তা করবে সরকার।

তবে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে বয়স ছাড় দেওয়া হলেও এই সুবিধার আওতায় কত দিন পর্যন্ত চাকরির বিজ্ঞাপন দেওয়া যাবে তা স্পষ্ট জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে খসড়া প্রণয়নের কাজ চলছে। এই বিষয়টিও চূড়ান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আপাতত সময় বেঁধে দেওয়ার নিয়ম নাও থাকতে পারে। কারণ বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কোনো কারণে আগামী বছর তৃতীয় ঢেউ এলে নতুন করে চাকরির বয়স ছাড়ের প্রশ্ন আসতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘গত বছরের ২৫ মার্চ থেকে শুরু করে সামনের যেকোনো একটি মাস পর্যন্ত সীমারেখা বেঁধে দেওয়ার চিন্তা চলছে। এই সীমা কত মাস হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

করোনায় তরুণদের সরকারি চাকরিতে প্রবেশে বয়স ছাড়ের সুযোগ দিয়ে গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছিল, ওই বছরের ২৫ মার্চ তারিখের আগে যেসব সরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার জন্য সব প্রস্তুতির পর ছাড়পত্র নেওয়া হয়েছিল, শুধু সেসব ক্ষেত্রে বয়স ছাড়ের সুযোগ মিলবে।

ওই আদেশে বলা হয়েছিল, ‘যে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও অন্যান্য সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ হতে ২৫-০৩-২০২০ তারিখের পূর্বে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫-০৩-২০২০ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগকে নির্দেশ দেওয়া হলো।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের আদলেই এই বছরও বয়স ছাড় দিয়ে আদেশ জারির প্রস্তুতি চলছিল। কিন্তু গত দেড় বছরে দফায় দফায় সাধারণ ছুটি, বিধি-নিষেধ বা লকডাউনের আওতায় ছিল দেশ। দীর্ঘ সময়ের এই বেড়াজালের কারণে আগেরবারের মতো বয়স ছাড়ের নির্দেশনা দেওয়া খুবই জটিল বিষয় হবে বলে মনে করা হচ্ছে। তাই করোনাকালীন পরিস্থিতি শুরুর দিন অর্থাৎ গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই অর্থাৎ ২১ মাস পূর্ণাঙ্গ ছাড় দেওয়ার চিন্তা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র কালের কণ্ঠকে বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়ার বিষয়টি মাথায় রেখে কাজ চলছে। এরপর প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেন তা-ই বাস্তবায়ন হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘চাকরির ক্ষেত্রে সরকার সব সময় তরুণদের সুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এর আগেও বয়স ছাড়ের সুযোগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এবার নতুন সিদ্ধান্ত আসলেও বয়স ছাড় দিয়ে জারি করা আগের (গত বছরের সেপ্টেম্বরের) আদেশটি বাতিল হবে না।’

01/08/2021

৪১ বিসিএস প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশ
মোট উর্ত্তীণ ২১,০৫৬জন।
সবাইকে অভিনন্দন।

29/07/2021

অনুবাদঃ- ৩৫ তম বিসিএস লিখিত

১. স্বর্ণলতা একমাত্র মেয়েকে গ্রেজুয়েট করেছেন যাতে তার মেয়ে নিজের ও অপরের অবলম্বন হতে পারেন।
✪Answer: Swarnalata made her only daughter graduate so that she can support herself and others.
২. আজ অবধি কোন সরকারি স্বীকৃতি না পাওয়া স্বর্ণলতা বাস করেন তেজগাঁও বস্তির ঘিঞ্জি এক ঘরে।
✪Ans: Swarnalata resides in a congested room of Tejgaon slum who has not received any government recognition till now.
৩. মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়ার যুদ্ধ এখনো থামেনি।
✪Ans: The war of freedom fighter swarnalata foliya has not yet ended.

☞ Will this regular continue???

Photos from BCS Update's post 25/07/2021

৮০ পদে জীবন বীমা কর্পোরেশন (jbc) এ নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ বিভিন্ন পদ
পদ সংখ্যাঃ ৮০ টি
আবেদন ফীঃ ৫৬০/- , ৩৪০/- ও ২৩০/- টাকা
আবেদন শুরুঃ ১ আগস্ট ২০২১
আবেদনের লিংকঃ http://jbc.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২১

14/07/2021

🟩 Daily Translation Practice 🟩
Collected by: Abdul Kaium
The Financial Express
13/07/2021
E to B
====================≠=====≠===============
1) Tk 400b stimulus enters 2nd phase.

2) Implementation process of the second phase of the stimulus package worth Tk 400 billion for large industries and service sector business entities has started with the inclusion of foreign-owned companies operating in Bangladesh, officials said.

3) The central bank has already sent limits to all scheduled banks, like the previous year, for ex*****on of the second phase of the stimulus package for large industries and service sector entities to help revamp the coronavirus-hit economy.

4) The second phase of the financial package has started after 98 per cent implementation of the first phase of the package as on June 30, according to the central bank officials.

5) The borrowers, who availed assistance from the first phase of the package, would not be eligible for the second phase in line with the Bangladesh Bank's (BB) policy.

6) As per the BB's policy, the package will be continued for three years from April 14, 2020, while a borrower will be entitled to enjoy interest subsidy at 4.50 per cent for maximum one year.

7 Actually, the borrowers will pay interest rate at 4.50 per cent out of the 9.0 per cent under the package, while the remaining 4.50 per cent will be paid by the government as interest subsidy to the banks concerned.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka
1208