13/11/2025
নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার মনে আনন্দ লাগে এবং গুনাহের কাজ করলে অনুশোচনা ও কষ্ট অনুভূত হয় (যেমন, কারো প্রাপ্য তুমি দিলা না বা মানুষ ঠকানোর জন্য দুঃখ), তবে মনে রেখো তোমার ঈমান এখনও অক্ষুণ্ণ আছে। এই মানসিকতা একজন মুমিনের পরিচয়।
কিন্তু যেদিন দেখবে এই অনুভূতিগুলো কমে গেছে এবং বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরও হৃদয়ে কোনো অনুশোচনা, লজ্জা বা বিবেকের দংশন নেই (যেমন, নিয়মিত ফজরের নামাজ না পড়েও কোনো লজ্জা না থাকা, দীর্ঘ ৩০ বছর ধরে সুদ খেয়েও অনুতপ্ত না হওয়া,কারো প্রাপ্য না দেওয়া, প্রতিদিন গালি দেওয়া বা অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা), তখন মনে রেখো তোমার ঈমান অনেক নিচে নেমে গেছে বা প্রায় বিলীন হয়ে গেছে। হইত এমন ব্যক্তি আছে যে কিনা 365 দিন ফজরের নামাজ পড়ে না কিন্তু সে আল্লাহর করুনাই পৃথিবীতে বেঁচে আছে এবং এই কথাগুলো সে পড়তেছে । যেই ব্যক্তি ঈমানবিহীন অবস্থায় হাশরের ময়দানে উঠবে, তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে।
আল্লাহ বলেন তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছো আমি কারো উপরে জুলুম করি না। আজ জাহান্নামী হোবার জন্য তোমরাই দায়ী। 😭😭