can snyone tell me about the stipend of 2nd, 3rd, 4th & 8th semester plz.............?
Dhaka Polytechnic Institute, Tejgaon
Education, entertainment....
Friends Please like this page
https://www.facebook.com/DhakaPolytechnicuteinstit/manager
Dhaka Polytechnic Institute, Tejgaon Education, entertainment....
দেশের নানা প্রান্ত হতে নাট্য প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া রিয়েলিটি শো “রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ” সফলতা দেখিয়ে এখন ও পর্যন্ত টিকে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বি এস সি ইন এ এইচ ডিগ্রীর ৩য় সেমিস্টারের মেধাবী ছাত্র মোঃনাহিদ হাসান। দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা ও ব্যাকড্রপ এর সহযোগিতায় দেশের মোট ১২ টি অঞ্চলে এই প্রতিভা অন্বষন চলছে। মোঃনাহিদ হাসান কুষ্টিয়া অঞ্চল হতে প্রতিযোগিতায় অংশ নেন। মোট ৩(তিন) টি ক্যাটাগরিতে এই রিয়েলিটি শো অনুষ্ঠিত হচ্ছে। এগূলো হল স্কিপ্ট রাইটার, ডিরেক্টর ও শিল্পী । মোঃনাহিদ হাসান স্কিপ্ট রাইটার ক্যাটাগরিতে অংশ নেন । এখন পর্যন্ত তিনি ৩য় ধাপ অতিক্রম করে পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলেন আমাদের জানান। এ প্রসংগে নাহিদ বলেন, “ আমি এই কয় দিনে অনেক কিছু শিখতে পেরেছি আশা করি আরো অনেক কিছু শিখতে পারবো ,এবং অনেক দূর যেতে চাই ,আশা করি পরবর্তী ধাপ গুলো আরো ভালো করবো”
রিয়েলিটি শো “নাট্য যুদ্ধে” পবিপ্রবি ছাত্রের সাফল্য পবিপ্রবি প্রতিনিধিঃ দেশের নানা প্রান্ত হতে নাট্য প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া রিয়েলিটি শো “রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ” সফলতা দেখিয়ে এখন...
hi fends I m coming back from Chittagong..........
my first day at job.
:)
DHAKA POLYTECHNIC INSTITUTE
Midterm routine for 8th sem Chemical dip students, 2013
Time: 11.30 AM – 1.30 PM
Date Day Sub code Subject
11.07.13 Thursday 2380 Petroleum & petrochemicals
13.07.13 Saturday 2381 Chemical Eng. Operation-5
14.07.13 Sunday 2383 Corrosion Technology
15.07.13 Monday 2385 Polymer Science & technology
16.07.13 Tuesday 2388 Natural Gas & Fertilizer
17.07.13 Wednesday 2389 Eng. Thermodynamics
18.07.13 Thursday 1581 Entrepreneurship
20.07.13 Saturday 1582 Ind. Management-2
Thanks to -------------ASEL
এক লোক মারাত্মক আহত হয়েছে।
হাতে লম্বা সেলাই দেয়া লাগবে।
অপারেশন টেবিলে শুয়ে সে কাতর
চোখে ডাক্তারকে বললো,
লোকটিঃ ডাক্তার সাহেব
একটা কথা আছিল।
ডাক্তারঃ কি কথা বুঝতে পেরেছি আর
বলতে হবে না, সেলাইয়ের সময় যেন
ব্যাথা না দেই এই তো?
লোকটিঃ না না, তা নয় ডাক্তার সাহেব,
সেলাই তো ভালমতো করবেনই লগে।
আমার শার্টের হাতার বোতামটাও
একটু সেলাইয়া দিয়েন,
ছুইটাগ্যা গ্যাছে। :v :v :v
10/04/2013
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ‘নো’ বলের নতুন নিয়ম প্রবর্তন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এই নিয়মে কোনো বোলার বল করার সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানের উইকেট ভেঙে দিলে বলটি ‘নো’ হিসাবে বিবেচিত হবে। এর আগে এ ধরণের পরিস্থিতিতে বলটিকে ‘ডেড’ হিসাবে ধরা হত।
এই নিয়ম ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ ৩ মে বুলাওয়েতে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে এই নিয়মের আওতায় প্রথম ম্যাচ।
আইসিসির মহাব্যবস্থাপক-ক্রিকেট জিওফ অ্যালারডাইস বলেন, “এই সিদ্ধান্ত নেয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে একজন বোলার বল করার সময় উইকেট ভেঙ্গে দিলে তা ডেড বল হিসাবে বিবেচিত হত। আগামী ১ অক্টোবর থেকে নো বলের নতুন নিয়ম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তবে আইসিসি ক্রিকেট কমিটি এমসিসির এই সিদ্ধান্তকে বিবেচনায় নিয়ে নিয়মটি যত দ্রুত সম্ভব কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
এইচএসসি: বৃহস্পতিবারের পরীক্ষাও পেছাল
ইসলামী ছাত্র শিবির হরতাল ডাকায় বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবারের পরীক্ষাগুলো ১৯ এপ্রিল শুক্রবার নেয়া হবে।
বৃহস্পতিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হবে ১৯ এপ্রিল সকাল ৯টা থেকে। আর বৃহস্পতিবার বিকালে নির্ধারিত পরীক্ষাগুলো হবে ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে।
এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবেএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কর্মাসে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।
শিবির সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে সংগঠনটি।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। ওইদিনের পরীক্ষাগুলো ১৩ এপ্রিল শনিবার হওয়ার কথা রয়েছে।
বিএনপি-জামায়াতের হরতালের কারণে চলতি বছর পাঁচ দিন এসএসসি পরীক্ষা পেছাতে হয়। ফলে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
09/04/2013
হরতালে এইচএসসি পরীক্ষা পেছাল
বিএনপি ৩৬ ঘণ্টা হরতাল ডাকায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।
তিনি বলেন, “বিএনপির হরতালের কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।”
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা ছিল।
পুলিশের করা সাতটি মামলায় আদালত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ শীর্ষ আট নেতাকে কারাগারে পাঠালে মঙ্গল ও বুধবার এই হরতাল ডাকে দলটি।
আর হেফাজতে ইসলামীর ডাকে সোমবারও সারা দেশে হরতাল চলছে।
টানা তিন দিনের এই হরতালে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা থাকলেও বুধ ও সোমবার পরীক্ষা নেই।
বিএনপি-জামায়াতের হরতালের কারণে চলতি বছর পাঁচ দিন এসএসসি পরীক্ষা পেছাতে হয়। এর ফলে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারও হরতাল
হেফাজত ও ১৮ দলের ডাকে তিন দিনের হরতালের পর বৃহস্পতিবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
Shutdown supporters explode a crude bomb at Muradpur in Chittagong on Thursday during the strike called by the main opposition party BNP.
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে এই কর্মসূচি দিয়েছে তারা।
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, সরকার শিবির সভাপতির ওপর নির্যাতন চালানোর পাশাপাশি তার পরিবারকেও হয়রানি করছে।
গত ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ রাজধানীর শ্যামলী থেকে দেলওয়ারকে গ্রেপ্তার করে। এরপর তাকে ২৮ ফেব্রুয়ারির হরতালের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
দেলওয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২ মার্চও সারা দেশে হরতাল করে ইসলামী ছাত্র শিবির।
তাদের এ কর্মসূচির কারণে এ সপ্তাহের টানা চার দিনই যাচ্ছে হরতালে। সোমবার হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালের পর মঙ্গলবার সকাল থেকে থেকে শুরু হয়েছে ১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতাল।
বৃহস্পতিবার হরতাল শেষে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর রোববার পহেলা বৈশাখের ছুটি থাকায় দীর্ঘ ছুটির ফাঁদে পড়েছে সারা দেশ।
09/04/2013
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Tejgaon
Dhaka
1208