12/04/2026
আলহামদুলিল্লাহ।
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবার নিয়ে তিন দিনের শিক্ষা সফরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। মহান রবের নিখুঁত ও মন জুড়ানো সৃষ্টি উপভোগ করতে পেরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
যে সকল ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পেয়েছি তন্মধ্যে কয়েকটি হল প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত চা বাগান, চা শ্রমিকদের পল্লী ও জীবন ব্যবস্থা, মাধবপুর লেক ও পাহাড়, লাউয়াছড়া বন বিভাগ, রাবার বাগান, মনিপুরী সম্প্রদায়ের হস্তশিল্প নীল কন্ঠের হরেক রকমের চা, বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র, মাধবকুণ্ড জলপ্রপাত ও ঝর্ণা, ছোট বড় পাহাড় ও টিলা প্রভৃতি।
মহান আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর!
শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সাথে আমার পরিবারও সফর সঙ্গী ছিল।
25/02/2026
আসসালামু আলাইকুম।
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর তিনজন শিক্ষার্থী ২০২৫ সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন!
14/01/2026
আসসালামু আলাইকুম।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ ঢাকা মহানগরীর বাড্ডা শিক্ষা থানায় প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) হিসেবে Rampura Ekramunnessa Boys' High School এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার এর শ্রেষ্ঠত্বের ধারাবাহিক অর্জন।
23/05/2024
আসসালামু আলাইকুম।
অনানুষ্ঠানিক বিদায় সংবর্ধনা
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জনাব নাজমা আক্তারের চাকরিজীবনের ৬০ বছর পূর্ণ আগামী ২৪ মে ২০২৪ । আগামীকাল শুক্রবার হাওয়ায় আজ তার শেষ কর্ম দিবস।
শেষ কর্ম দিবসে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাৎক্ষণিক ভাবে তার বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আইয়ুব আকরাম মুকুল, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ।
শিক্ষকবৃন্দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় পাশাপাশি তাকে মহা গ্রন্থ পবিত্র আল-কোরআন, জায়নামাজ এবং পরিধেয় বস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়।
জনাব নাজমা আক্তারের অবসরকালীন সময়ে শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
30/04/2024
আসসালামু আলাইকুম।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় বাড্ডা শিক্ষা থানায় (বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার অংশ বিশেষ) টানা ৬ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছে।
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার দ্বিতীয় বারের মতো বাড্ডা শিক্ষা থানায় (বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার অংশ বিশেষ) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন।
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান হাওলাদার এর এই ধারাবাহিক সাফল্যে আমরা রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।
আমরা বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
21/01/2024
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত রচনা প্রতিযোগিতা।
পুরস্কারঃ শিক্ষা বৃত্তি
বিষয় বস্তুঃ "আমি যদি ট্রাফিক পুলিশ হতাম।"
21/01/2024
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত রচনা প্রতিযোগিতা।
পুরস্কারঃ শিক্ষা বৃত্তি
বিষয় বস্তুঃ "আমি যদি ট্রাফিক পুলিশ হতাম।"
-বাংলা বা ইংরেজীতে কমপক্ষে ৫০০ শব্দে সহস্তে লিখত হতে হবে।
-Cover Page সহ A4 Size paper.
-শিক্ষা প্রতিষ্ঠানের নাম
-নিজের নাম
-শ্রেণি/বিভাগ
-রোল
-শিক্ষাবর্ষ
-বর্তমান ঠিকানা
-মোবাইল নাম্বার
-১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
আগামিকাল সোমবার সকাল ১০টার মধ্যে অবশ্যই লিখে নিয়ে আসতে হবে।
-বিষয়টি অতীব জরুরী।
-প্রধান শিক্ষকের আদেশক্রমে
-হাসান স্যার