Youth Against Hunger Bangladesh

Youth Against Hunger Bangladesh

Share

Youth Against Hunger (YAH), is an organization with more than 700 young members, coming from all over Bangladesh. We are students, aged between 14 and 25 years.

We are empowering youth to work for a hunger and poverty-free Bangladesh. YAH is hosting Bangladesh Youth Mock Parliament (BYMP). Youth Against Hunger (YAH) members are empowered by the vision of a hunger and poverty free Bangladesh. We are demanding effective implementation of the National Youth Policy, and we are advocating for Vision 2021, Vision 2041 and realization of Right to Food for All. W

23/06/2026

Call for Applications | Food Systems Youth Leadership- FoSYLx

Are you passionate about nutrition, public health, and creating positive change in your community?

Applications are now open for the FoSYLx (Online Version of Food Systems Youth Leadership Training) 3 days Online intensive training designed to equip young leaders with the knowledge, skills, and tools to promote healthier diets and sustainable food systems across Bangladesh.

Through this training, participants will:
• Strengthen community mobilisation and youth engagement skills
• Learn about nutrition, food systems, and public health advocacy
• Build leadership and communication skills for community action
• Explore the Food Systems Dashboard for data-driven advocacy and decision-making
• Join a growing national network of youth leaders advancing SDG 2 and SDG 3

Application Form: https://forms.gle/3f89ywczDhK5Uxse9
Training Date: 25-27 June 2026
Time: 08:00 Pm - 10:00 Pm (Daily)
Deadline: 24 June, 03:59 PM

Be part of a new generation of changemakers working towards healthier, more resilient communities.

*tobangladeshfoundation

Photos from Youth Against Hunger Bangladesh's post 16/06/2026

The Centre for Policy Dialogue (CPD), in partnership with the Embassy of Denmark in Bangladesh, organised a seminar titled ‘Youth Representation in Bangladeshi Politics: Lessons from the July Uprising and 2026 Elections’ on Monday, 15 June 2026, in Dhaka.
The discussion highlighted that youth participation must move beyond mobilisation towards meaningful institutional inclusion.
Key issues discussed included:

• Transparent political financing and reduced electoral expenditure
• A level playing field for young political actors
• Safer participation for women in politics and digital spaces
• Stronger civic education and student political engagement
• Greater youth inclusion in democratic institutions and policy forums

Representatives from Youth Against Hunger Bangladesh and Bangladesh Youth Mock Parliament participated in the seminar and contributed to the discussion on strengthening youth engagement in democratic processes and policymaking.

16/06/2026

শোক প্রকাশ-

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ যুব ছায়া সংসদের ঢাকা-০৮ আসনের যুব সংসদ সদস্য আবু জুবায়ের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ যুব ছায়া সংসদ পরিবারের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

01/06/2026

কেমন ছিল তোমার ঈদ আনন্দ?

27/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর মানবতার শিক্ষায় ভরে উঠুক সবার জীবন। পবিত্র ঈদুল আযহা আমাদের শিখায়— নিজের আনন্দের পাশাপাশি অন্যের মুখেও হাসি ফোটানোর নামই প্রকৃত উৎসব। 🤍

“ইয়ুথ এগেইনস্ট হাংগার” এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

এই ঈদ বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও নতুন আশার বার্তা। সবার জীবন ভরে উঠুক সুখ, ভালোবাসা ও অসীম রহমতে।

ঈদ মোবারক! ✨

Photos from Youth Against Hunger Bangladesh's post 27/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ✨🌙

ত্যাগের মহিমা, ভালোবাসার বন্ধন আর মানবতার শিক্ষায় ভরে উঠুক সবার জীবন। পবিত্র ঈদুল আযহা আমাদের শিখায়— নিজের আনন্দের পাশাপাশি অন্যের মুখেও হাসি ফোটানোর নামই প্রকৃত উৎসব। 🤍

“ইয়ুথ এগেইনস্ট হাংগার” আহবায়ক কমিটির পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

এই ঈদ বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও নতুন আশার বার্তা। সবার জীবন ভরে উঠুক সুখ, ভালোবাসা ও অসীম রহমতে।

ঈদ মোবারক! ✨

27/05/2026

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে যায়। কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং শহর-গ্রাম উভয় জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। আসুন, মতভেদ ভুলে মানবতার বন্ধনে ঈদের সৌন্দর্যকে অর্থবহ করি।

26/05/2026

বাজেট শুধু উন্নয়নের হিসাব নয়—এটি সমতা, সম্ভাবনা ও মানবসম্পদ গঠনের রূপরেখা।

শুভ্রতোশ শর্মা, যুব সংসদ সদস্য, বাংলাদেশ যুব ছায়া সংসদ। তিনি মনে করেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলোকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলের তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও সময়ের দাবি।

“তারুণ্যের বাজেট ভাবনা” ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি তুলে ধরেছেন এমন একটি বাজেটের প্রত্যাশা—যেখানে উন্নয়ন হবে দক্ষতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং তরুণবান্ধব।

আপনার মতে, জাতীয় বাজেটে তরুণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কোনটি হওয়া উচিত?

#বাংলাদেশ_যুব_ছায়া_সংসদ *tobangladeshfoundation #তারুণ্যের_বাজেট_ভাবনা

Photos from Youth Against Hunger Bangladesh's post 24/05/2026

“মায়ের হাত ধরেই সন্তানের সফল ভবিষ্যৎ” শীর্ষক মা সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দুই শতাধিক মায়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “মায়ের হাত ধরেই সন্তানের সফল ভবিষ্যৎ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী মা সমাবেশ ও কর্মশালা।

শনিবার (২৩ মে ২০২৬) উপজেলার ঝলইশালশিরী ও চন্দনবাড়ি ইউনিয়নের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জোতদেবীকান্ত, মোহনঝার হরিপুর, ধরধরা, চন্দনবাড়ি বানিয়াপাড়া, বালাবাড়ি, কালিতলা, তেলিপাড়া ও সিপাইকামাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা/অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, জনপ্রতিনিধি, ইয়ুথ প্রতিনিধি, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ আজমল আজাদ। তিনি বলেন, “একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে, আর সেই শিক্ষার সবচেয়ে বড় ভিত্তি হচ্ছেন মা। মা যদি সন্তানের পাশে সচেতনভাবে দাঁড়ান, তাহলে ঝরে পড়া কমবে, শিক্ষার মান বাড়বে এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে উঠবে।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: ফারজিনা জেসমিন, প্রধান শিক্ষিকা, চন্দনবাড়ি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোঃ সফিউল ইসলাম, প্রধান শিক্ষক, বালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়; শিখা রানী, প্রধান শিক্ষিকা, সিপাইকামাত সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোঃ মোস্তফা কামাল, তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ শাহীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিশুদের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণ, স্কুল চলাকালীন সময়ে কৃষিকাজে শিশুদের সম্পৃক্ততা—যেমন মরিচ বা আলু তোলার কাজে যুক্ত হওয়া, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের প্রয়োজনীয়তা, নিরাপদ রাস্তা পারাপার, সাংস্কৃতিক ও সংগীত চর্চার সুযোগ বৃদ্ধি, টিফিনের পাশাপাশি খাতা-কলমসহ শিক্ষা উপকরণ সরকারি সহায়তায় সরবরাহের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী মায়েরা তাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং ঝরে পড়া শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়মুখী করতে গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনজুমান আখতার। তিনি বলেন, “মায়েদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শিশুর সঠিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। পরিবার, বিদ্যালয় ও সমাজ একসঙ্গে কাজ করলেই শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

*tobangladeshfoundation

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Unitt 6C, 3/1, Block/F, Lalmatia
Dhaka