07/06/2022
আমরা শোকাহত!!
অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় শিক্ষক আনোয়ারা বেগম গতকাল ৬ জুন, ২০২২, ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি ১৯৯৮ সালে বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে দীর্ঘ এই ২৪ বছরে ব্যবসায় উদ্যোগ, ইসলাম ধর্ম ও অন্যান্য বিষয়ে আন্তরিকতার সাথে পাঠদান করেছেন।
আমরা তাঁর গৌরবময় জীবনের জন্য সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।