❤️ মুয়াল্লিম প্রশিক্ষণের সূচনাঃ ❤️
এবার তিনি সিদ্ধান্ত নিলেন মুয়াল্লিম তৈরী বা শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে কিছু শিক্ষককে যদি তার গবেষণালব্ধ পদ্ধতি শিখিয়ে দেয়া যায় তবে তাদের মাধ্যমে আস্তে আস্তে এ কাজের প্রচার প্রসার ও সফলতার সুফল মুসলিম উম্মাহ পেতে থাকবে। তাই তিনি মুয়াল্লিম বা শিক্ষক প্রশিক্ষণের উদ্দ্যোগ গ্রহণ করেন। কিন্তু কথা হলো তার গবেষণালব্ধ প্রশিক্ষণ গ্রহণ করতে কে আসবে তার কাছে, তখনো তো এ পদ্ধতির সুফল মানুষের মধ্যে প্রচার প্রসার হয়নি। প্রাতিষ্ঠানিক কোন কাঠামো তখনও তৈরী হয়নি। ছোট ছোট শিশুদেরকে লেখার মাধ্যমে পড়ানো এটা তো কেউ কখনো দেখেনি। কাজেই এ নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ ও তিরস্কার করার মতো লোকও কম ছিলেন না আরবীতে একটি কথা আছে, الانسان عدولما جهلوا যে বিষয়ে মানুষ জানে না, সে ব্যাপারে শক্রতা পোষণ করে। তিরস্কার কারীদের ধারণা ছিলো এতে করে শুধুমাত্র সময়েরই অপচয় হবে, কাজের কাজ কিছুই হবে না। মূলত নূরানী হযরতের তাঁর স্বীয় মালিকের সাথে কি সম্পর্ক? এ ব্যাপারে তারা অবগত ছিলেন না। অপর দিকে নূরানী হযরতের নিরাশ হবার অবকাশ কোথায়? তিনি তো স্বীয় মালিকের দয়া ও দান গ্রহণ করে চলেছেন। এই বরকতময় পদ্ধতি প্রচার প্রসারের জন্য তিনি লোকজনের নিকট দাওয়াত পৌঁছাতে থাকলেন।
-.... বিস্তারিতঃ শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর জীবনী গ্রন্থে প্রকাশিত... সংগ্রহ করতে ইনবক্স করুন।
❤️ ঢাকায় নূরানীর কেন্দ্র স্থাপনঃ ❤️
১৯৮১ইং সনে হযরত হাফেজ্জী হুজুর একদিন নূরানীর হযরতকে বলেন, বেলায়েত অনেকেই আমার নিকট তোমার সন্ধান জানতে চায়। তুমি কোথায় থাক আমি তো সবসময় বলতে পারি না। ঢাকায় একটি নির্দিষ্ট জায়গায় তুমি থাকলে ভালো হতো। নূরানী হযরত বলেন, হযরত আমিও তাঁর প্রয়োজনীয়তা অনুভব করছি। কিন্তু আমার নিকট মারকাজ করার মত কোন জায়গা নেই। কিছু কিছু জায়গার ব্যাপারে কিছু প্রস্তাব এসেছে কিন্তু সেগুলো নূরানীর মারকাজ করার মত উপযোগী নয়। হযরত হাফেজ্জী বলেন, অপেক্ষা কর আমি তোমার জন্য জায়গার ব্যবস্থা করতেছি। কয়েকদিন পর হযরত হাফেজ্জী হুজুর স্বীয় শাগরেদ মাওলানা ক্বারী বেলায়েত সাহেবকে সাথে নিয়ে মোহাম্মাদপুরে যেখানে নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত এ জায়গায় আসেন। এখানে ছোট একটি টিনের মসজিদ, তাঁর পূর্ব পার্শ্বে সেমিপাকা দুটি কক্ষ ছিল। হাফেজ্জী বলেন, এখানে তুমি নূরানীর মারকাজ কর। -.... বিস্তারিতঃ শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. এর জীবনী গ্রন্থে প্রকাশিত... সংগ্রহ করতে ইনবক্স করুন।