কৃষি ফোরাম

কৃষি ফোরাম কৃষি ফোরামঃ এটি বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদের একটি ফোরাম ।

কৃষি ফোরামঃ এটি বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদের একটি ফোরাম । বাংলাদেশের সকল জেলার উপসহকারী কর্মকরতাদের সমন্বয় গঠিত

25/05/2025
তিনটি লাভজনক আগ্রো বিজনেস আইডিয়া — শুরু করুন আজই!আপনি কি চাচ্ছেন স্বল্প বিনিয়োগে টেকসই ও লাভজনক কোনো ব্যবসা শুরু করতে? ত...
06/05/2025

তিনটি লাভজনক আগ্রো বিজনেস আইডিয়া — শুরু করুন আজই!

আপনি কি চাচ্ছেন স্বল্প বিনিয়োগে টেকসই ও লাভজনক কোনো ব্যবসা শুরু করতে? তাহলে এই তিনটি আগ্রো বিজনেস আইডিয়া হতে পারে আপনার জন্য সোনার হরিণ!

১. অর্গানিক সবজি চাষ
পৃথিবী এখন ফিরছে প্রাকৃতিক খাদ্যে। কেমিক্যাল ছাড়া অর্গানিক সবজির চাহিদা শহর ও গ্রামে ক্রমেই বাড়ছে। অল্প জমিতে বা ব্যালকনিতেও এই ব্যবসা শুরু করা সম্ভব!

২. হাঁস-মুরগির খামার (ফ্রি-রেঞ্জ পদ্ধতিতে)
প্রথাগত খামারের চেয়ে ফ্রি-রেঞ্জ মুরগির মাংস ও ডিমের বাজার মূল্য অনেক বেশি। পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত — এই ব্যবসায় লাভের সীমা নেই।

৩. হাইব্রিড ফলের নার্সারি
ড্রাগন ফ্রুট, মাল্টা, আম্রপালি আম — এখন গ্রাহকরা নতুন জাতের ফলে আগ্রহী। ঘরে বসেই অনলাইন অর্ডার নিচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা!

আপনার পছন্দ কোনটি?
কমেন্টে জানান!
লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন এই সম্ভাবনার গল্প।
শিগগিরই আরও আইডিয়া নিয়ে হাজির হবো!

#বাংলাদেশ #কৃষি_ফোরাম

31/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

📢📢চলছে তাপদাহ.................🌾🌾🌾যা আগামী ৫-৭ দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি ...
11/04/2023

📢📢চলছে তাপদাহ.................🌾🌾🌾
যা আগামী ৫-৭ দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস, এমনকি বেশিও বিরাজ করতে পারে।

তাই, বোরো ধানে চাষে নিম্মলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে....

১) হিটশক বা হিট ইনজুরিঃ
===================
বৃষ্টিহীন গরম ঝড়ো বাতাসে দেশের অনেক জায়গায়ই ফুল আসা ধান হিট শক/হিট ইনজুরিতে পড়ে চিটা বা শিষ সাদা হয়ে যেতে পারে। এ সময় বোরো ধানের যে সকল জাত ফুল ফোটা পর্যায়ে আছে বা এখন ফুল ফুটছে বা সামনে ফুল ফুটবে সে সকল জমিতে পানি ধরে রেখে ধানের ফুল ফোটা পর্যায়ে হিট শক/ হিট ইনজুরি থেকে রক্ষার পরামর্শ দেওয়া হলো।

২) গরম বা উচ্চ তাপমাত্রাঃ
===================
দিনের তাপমাত্রা হলো ৩৫° সেলসিয়াস বা তার বেশি। ফুল ফোটার সময় (সকাল ৭.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত) যদি ১-২ ঘণ্টা ঐ তাপমাত্রা বিরাজ করে তাহলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩) গরম বাতাস বা লু হাওয়াঃ
=====================
প্রচণ্ড ঝড়ো বাতাস বা গরম বাতাসের কারণে গাছ থেকে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। এতে ফুলের অঙ্গগুলোর গঠন বাধাগ্রস্ত হয়। আবার ঝড়ো বাতাস পরাগায়ন, গর্ভধারণ ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত করে। এতে ধানের সবুজ খোসা খয়েরি বা কালো রঙ ধারণ করে। ফলে ধান চিটা হয়ে যেতে পারে।

৪) খরা: খরার কারণে শিষের শাখা বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃত ও বন্ধ্যা ধানের জন্ম দেয়ায় চিটা হয়ে যায়।

🌾করণীয়ঃ 🌾
==========

প্রচণ্ড গরম ও ঝড়ো বাতাসের কারণে কোথাও ধান চিটা হতে দেখা গেলে-

১। হিটশক থেকে বোরো ধান রক্ষা করতে জমিতে ৫-৭ সে.মি. বা ২-৩ ইঞ্চি পানি কাইচ থোড় থেকে ফুল ফোঁটা পর্যন্ত ধরে রাখুন।

২। এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করুন

অথবা

৩। বিঘা প্রতি ৫ কেজি হিসেবে দানাদার এমওপি সার উপরিপ্রয়োগ করুন।

28/11/2022
লিখিত পরিক্ষার রেজাল্ট
20/10/2022

লিখিত পরিক্ষার রেজাল্ট

 #সরিষা আবাদে কৃষক ভাইদের করণীয়: #কীভাবে সরিষা আবাদ করবেন? #উপযুক্ত জলবায়ু:তাপমাত্রা: সরিষা আবাদের জন্য উপযুক্ত তাপমাত্র...
19/10/2022

#সরিষা আবাদে কৃষক ভাইদের করণীয়:
#কীভাবে সরিষা আবাদ করবেন?
#উপযুক্ত জলবায়ু:
তাপমাত্রা: সরিষা আবাদের জন্য উপযুক্ত তাপমাত্রা ১৫°-৩০° ডিগ্রি সেলসিয়াস৷ অধিক তাপ তেলের পরিমাণ কমিয়ে দেয়৷ আপেক্ষিক আর্দ্রতা ৫০-৭০%। বাতাসে আর্দ্রতার পরিমান বাড়লে পোকা ও রোগ বিশেষত অল্টারনারিয়া, পাতা ধস্সা ও জাব পোকার আক্রমণের বেড়ে যেতে পারে।
#সরিষা আবাদের সময়:
দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সরিষা বীজ বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
#মাটির ধরন:
উর্বর ও মধ্য উর্বর দোআঁশ, বেলে দোআঁশ ও পলি দোআঁশ মাটি সরিষা চাষের জন্যে উত্তম৷ মাটির অম্লমান ৬.০-৭.০ এর মধ্যে থাকলে উত্তম৷ বর্ষায় পলি জমি এমন মাটি চাষের জন্য ভালো৷
#জমি নির্বাচন:
উঁচু ও মাঝারি উঁচু জমি সরিষার জন্যে ভালো৷ আগাম
পানি নিকাশ হলে মাঝারি নিচু জমিতে চাষ করা যায৷
নিচু জমিতে সরিষার চাষ করা যায় না৷ জমি উন্মুক্ত
স্থানে হওয়া দরকার, যাতে সেখানে সারাদিন রোদ
পড়ে।
#জাত নির্বাচন:
#স্বল্পমেয়াদী জাত (৮৫-৯০ দিন)
বারি সরিষা -১৪, বারি সরিষা -১৫, বারি সরিষা -১৭, বিনা সরিষা-৯,
#মধ্যম মেয়াদি জাত: (৯৫-১০০ দিন)
বারি সরিষা -১৮
#দীর্ঘমেয়াদী জাত: (১০৫-১১০দিন)
বারি সরিষা -১১, বারি সরিষা-১৬,
#জমি তৈরি পদ্ধতি
জমিতে ৩-৪ টি চাষ মই দিয়ে তৈরি করতে হবে৷ চাষ কম
হলে সরিষা বীজের অঙ্কুরোদগমে বিঘ্নতা ঘটতে পারে৷ মাটির জো অবস্থায় জমি চাষ দিতে হবে৷ এতে মাটিতে ঢেলা
থাকবে না, মাটি সমতল হবে৷ সরিষার জমি ভালো করে শুকিয়ে নিতে হবে। তাহলে আগাছা কম হবে। এবং জমি চাষ করার সময় আগাছা ভালোভাবে বাছাই করে নিতে হবে, যাতে সরিষার জমিতে আগাছার প্রকোপ কম হয়৷ সরিষা জমির চাষ ১০-১২ সেন্টিমিটার গভীরে হওয়া দরকার৷
#বীজ শোধন:
বীজ বপনের পূর্বে এসিফ্লো, ভিটাভেক্স-২০০, নোইন, অটোস্টিন যে কোন একটি ছত্রাকনাশক দিয়ে ১ কেজি বীজে ২-৩ গ্রাম ছত্রাক নাশক মিশিয়ে বীজ শোধন করে বপন করতে হবে৷
#বীজ বপন পদ্ধতি:
সরিষার বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়৷ তবে সারিতে বীজ বপন করা যায়। সারিতে বপন করলে ফসলের পরিচর্যা করতে সুবিধা হয়৷
#বীজের হার:
হেক্টর ৭-৮ কেজি,
বিঘা প্রতি ১ কেজি
শতকে: ৩০ গ্রাম
ঘনত্ব/চারার সংখ্যা:
সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব ২০ থেকে ২৫ সেন্টিমিটার৷
#সারের পরিমাণ (বিঘা প্রতি ৩৩ শতাংশে)
ইউরিয়া ৩৫ কেজি
টি এস পি ২৩ কেজি
এমওপি ১২ কেজি
জিপসাম ২২ কেজি
জিংক/দস্তা ১ কেজি
বোরিক এসিড ১ কেজি
গোবর ১ টন
#সারের পরিমাণ (প্রতি শতকে)
ইউরিয়া ১০৬১ গ্রাম
টি এস পি ৬৯৭ গ্রাম
এমওপি ৩৬৪ গ্রাম
জিপসাম ৬৬৭ গ্রাম
জিংক/দস্তা ৩১ গ্রাম
বোরিক এসিড ৩১ গ্রাম
গোবর ৩০ কেজি
সরিষার ফলন বৃদ্ধিতে সালফার (জিপসাম) প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
সালফার প্রয়োতে ৪০ শতাংশ পর্যন্ত উৎপাদন বাড়তে পারে।
ডিএপি সার ব্যবহার করলে ৪০% ইউরিয়া সার কম প্রয়োগ করতে হবে।
#সার প্রয়োগ পদ্ধতি:
অর্ধেক ইউরিয়া ও অন্যসব সার জমি তৈরির সময় প্রয়োগ
করতে হবে৷ চারা গজানের ২৫-৩০ দিন/ফুল আসার আগে বাকি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
ইউরিয়ার উপরিপ্রয়োগের পূর্বে জমির আগাছা দমন করতে
হবে৷ ইউরিয়া উপরি প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে৷
#আগাছা দমন
বীজ বপনের ১৫-২০ দিন পর একবার এবং ফুল আসার সময় একবার নিড়ানি দিতে হয়৷ নিড়ানির সময় সরিষার গাছ পাতলা করে দিতে হবে যাতে সরিষার গাছ প্রতি বর্গমিটারে ৫০ থেকে ৭০ টি (গাছের ধরন অনুসারে) থাকা/রাখা প্রয়োজন
#সেচ প্রয়োগ:
প্রথম সেচ বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে/ফুল আসার আগে
দ্বিতীয় সেচ: ৫০-৫৫ দিনের মধ্যে (সরিষার পড আসার সময়
দিতে হবে৷ বপনের সময় মাটিতে রস কম থাকলে চারা গজানো ১০-১৫ দিনের মধ্যে একটা হালকা সেচ দিতে হবে৷
#পোকার আক্রমণ:
সমসাময়িক রোগবালাই দেখা দিলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে।

 #আমন ধানের মাজরা পোকা দমনে কৃষক ভাইদের করণীয় #সম্মানিত আমন ধান চাষী কৃষক/কৃষাণী বৃন্দ আমন ধানের গাছে মরা ডিগ দেখা যাচ্ছ...
07/09/2022

#আমন ধানের মাজরা পোকা দমনে কৃষক ভাইদের করণীয়

#সম্মানিত আমন ধান চাষী কৃষক/কৃষাণী বৃন্দ আমন ধানের গাছে মরা ডিগ দেখা যাচ্ছে যা হাত দিয়ে টান দিলেই সহজে উঠে আসে। এবং
শীষ আসার পর আক্রমন করলে শীষ শুকিয়ে যায়। ফলে একে সাদা শীষ/মরা শীষ বা হোয়াইট হেড বলে। এটাকে মাজরা পোকার আক্রমণ বলে। আপনার ধান ক্ষেতে এ রকম সমস্যা হয়ে থাকলে লক্ষ্য করুন

#প্রাথমিক অবস্থায় করণীয়:

#জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না।
#নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেলতে পারেন।
#ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিতে পারেন।

#আক্রমনের তীব্রতা বেড়ে গেলে করণীয়:

#ধানের জমিতে শতকরা ১০% মরা কুশি অথবা ৫% মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক সমূহ যেমন:

#কারটাপ গ্রুপের কীটনাশক
যেমন: সানটাপ, ব্রাভো, ফসলটাপ, কারটাপ, হিনোটাপ, সিকোটাপ, মিমটাপ , হেটাপ, জোস, অরোটাপ, কার্টাপ, জেনেটাপ, সিটাপ, কার্ট, রিজেন্ট, রাইডার, আইটাপ, কাটাপ্পা, হারভেষ্ট, ব্লেটাপ, পদ্মাটাপ, কেয়ার প্লাস, তেজরী ৫০ এসপি প্রতি লিটার পানিতে ২.৮ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা

#কারটাপ+এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক
যেমন: বাতির, কার্টাপ্রিড, ক্যাপরিড, কাপ্পা, এসিপ্রিড প্লাস বাইটাপ প্লাস এক্সট্রা ৯৫ এসপি প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা

#থায়ামেথাক্সম+এমামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক যেমন:
এন্টিবোরার, ইরিক্স, আলটিমা প্লাস, এম্পোরিয়র ৪০ ডাব্লিউডিজি প্রতি লিটার পানিতে ০.১৫ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
অথবা
#এছাড়াও (কার্বোসালফান) গ্রুপের কীটনাশক
মার্শাল, বাইসালফান ২০ ইসি ৩ এমএল হারে

#এমামেকটিন বেনজোয়েট+লুফেনিউরন) গ্রুপের কীটনাশক লুমেকটিন, হিমাম, টিয়ার ১০ ডাব্লিউডিজি ০.৬ গ্রাম হারে

#ডাইনোটিফিইরান+ফিপ্রোনিল) গ্রুপের কীটনাশক কমরেড ৮০ ডাব্লিউ ডিজি ১ গ্রাম হারে

#ফ্লুবেনডায়ামাইড+থায়াক্লোপ্রিড) গ্রুপের কীটনাশক বেল্ট এক্সপার্ট ৪৮ এসসি ০.৫ এমএল হারে

#ফিপ্রোনিল) গ্রুপের কীটনাশক ফিলবার্ট, রিলোড ১ এমএল হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
#থায়োমিথোক্সাম+ ক্লোরানট্রনিলিপ্রোল) গ্রুপের কীটনাশক
যেমন: ভিরতাকো ৪০ ডাব্লিউ জি প্রতি লিটার পানিতে ০.১৫ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।

মাজরা পোকা
30/06/2022

মাজরা পোকা

26/06/2022

Address

Sher-e-bangla Nagor
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কৃষি ফোরাম:

Shortcuts

Share

Category