01/01/2025
২০২৫ সালে ষষ্ঠ-দশম শ্রেণির ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন যেভাবে হবে তা বিশদভাবে জানতে :
নতুন মোড়কে পুরাতন সিলেবাসের বই পেতে দেরি হলেও ঘরে বসে থাকার সুযোগ নাই.. দক্ষ শিক্ষকের হাতে অনলাইনে বই পৌঁছে গিয়েছে।
★পিছিয়ে পড়ার সুযোগ নাই.....চলো সবাই পড়তে যাই....🇧🇩
মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০২৫ সালে কতগুলো ক্লাস, কোন বিষয়ে কত নম্বরে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন কীভাবে হবে তা তুলে ধরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
Creative studies programmes-CSP"
২০২৫ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দশটি বিষয়ে পড়ানো হবে। এর মধ্যে নয়টি আবশ্যিক ও একটি ঐচ্ছিক বিষয় থাকবে।
মহানগর ডেস্ক
৫ মিনিটে পড়ুন
শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।
ষষ্ঠ-অষ্টম শ্রেণি
এনসিটিবির বিষয় কাঠামো অনুসারে, ২০২৫ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দশটি বিষয়ে পড়ানো হবে। এর মধ্যে নয়টি আবশ্যিক ও একটি ঐচ্ছিক বিষয় থাকবে।
আবশ্যিক বিষয়গুলোর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আর ঐচ্ছিক বিষয়ে হবে শ্রেণিকাজ, অনুসন্ধান, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট ও শ্রেণি অভীক্ষার সমন্বয়ে ধারাবাহিক মূল্যায়ন।
অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ৫০; ইংরেজি প্রথম পত্রে ১০০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০; গণিতে ১০০, বিজ্ঞানে ১০০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১০০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৫০ ও ধর্মে ১০০ নম্বর থাকবে।
আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, চারু ও কারুকলা ও সংগীতের যে কোনো একটি ঐচ্ছিক বিষয় পড়তে হবে। এ বিষয়গুলোর অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষা হবে ৫০ নম্বরে।
ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ৩০টি পিরিয়ড বা ক্লাস হবে। এর মধ্যে বাংলা প্রথম পত্রে ৩টি, বাংলা দ্বিতীয় পত্রে ২টি, ইংরেজি প্রথম পত্রে ৪টি, ইংরেজি দ্বিতীয় পত্রে ২টি, গণিতে ৫টি, বিজ্ঞানে ৫টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৩টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ২টি, ধর্মে ৩টি ও ঐচ্ছিক বিষয়ের ১টি পিরিয়ড হবে প্রতি সপ্তাহে।
ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি ক্লাস হবে। এক শিফটের স্কুলগুলোতে প্রথম ক্লাস হবে ৬০ মিনিট ও পরের ক্লাসগুলো হবে ৫০ মিনিটের। স্কুলে প্রতিদিনের প্রারম্ভিক সমাবেশ হবে ১৫ মিনিট আর টিফিন বিরতি ৫০ মিনিট। এক শিফটের স্কুলের মোট সময় হবে ৬ ঘণ্টা।