বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

Share

Official page of Society for the Popularization of Science, Bangladesh (SPSB)

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান সংগঠন। এটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি এবং সমন্বয়ক বাংলাদেশের অন্যতম বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ক সংগঠক মুনির হাসান। এছাড়াও বাংলাদেশের প্রধান প্রধান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিষ্ঠানের

Photos from বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি's post 01/03/2026

আজ তৃতীয় দিনের সেশন সমাপ্তির মাধ্যমে সফলভাবে শেষ হলো তিন দিনব্যাপী “আমার বিজ্ঞান পাঠ” ৩য় পর্বের হাতে-কলমে বিজ্ঞান চর্চার কর্মশালা।

এই কর্মশালায় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানকে আরও সহজ, আনন্দময় ও বাস্তবমুখীভাবে শেখানো হয়।

Photos from বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি's post 28/02/2026

“আমার বিজ্ঞান পাঠ – ৩য় পর্ব” এর তিনদিনব্যাপী হাতে-কলমে বিজ্ঞান চর্চার কর্মশালায় দ্বিতীয় দিনের সেশনে শিক্ষার্থীরা কৌতূহল আর উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে।

Photos from MASLab's post 27/02/2026

আমার বিজ্ঞান পাঠ – ৩য় পর্ব

26/02/2026

যেসব ছোট্ট শিক্ষার্থীদের মনে বিজ্ঞান নিয়ে সবসময় নানা প্রশ্ন জাগে—
শিখতে চায় নতুন কিছু !
তাদের কৌতূহলকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে এবং খেলতে খেলতেই বিজ্ঞান শেখার আনন্দ দিতে ম্যাসল্যাব আয়োজন করতে যাচ্ছে হ্যান্ডস-অন সায়েন্স এক্সপেরিমেন্ট কর্মশালা “আমার বিজ্ঞান পাঠ” এর ৩য় পর্ব।
এই কর্মশালায় বাড়িতে থাকা নিত্যব্যবহার্য সাধারণ জিনিসপত্র দিয়েই করা যাবে দারুণ সব বৈজ্ঞানিক পরীক্ষা। শিশুদের জন্য সাজানো এই প্রোগ্রামে হাতে-কলমে শেখানো হবে এবং দেখানো হবে বিজ্ঞানের নানা চমৎকার রহস্য।

কারা অংশগ্রহণ করতে পারবে?
৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী।

কর্মশালায় যা যা শেখানো হবে:
১. অ্যাসিড–ক্ষার প্রশমন বিক্রিয়া
২. ঘনত্ব যাচাই পরীক্ষা — কোন বস্তু ভাসবে, কোন বস্তু ডুববে
৩. অণুর মডেল তৈরির এক্সপেরিমেন্ট
৪. CO₂ শনাক্তকরণ পরীক্ষা (চুনের পানির ঘোলাভাব পর্যবেক্ষণ)
৫. বেলুন-চালিত গাড়ি তৈরি
৬. মাইক্রোস্কোপে অদৃশ্য জগৎ পর্যবেক্ষণ
৭. Isaac Newton–এর কালার ডিস্ক ও নিউটনের দোলনা পর্যবেক্ষণ
৮. প্রিজমের মাধ্যমে আলোর বিভাজন
এছাড়াও থাকবে অনেক মজার ও শিক্ষণীয় পরীক্ষণ।

কর্মশালার সময়সূচি:
তারিখ: ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ২০২৬
সময়: দুপুর ২:৩০ টা – বিকাল ৪ টা

স্থান: ম্যাসল্যাব।

অন্যান্য তথ্য:
আসন সংখ্যা: মাত্র ১২ জন (আগে এলে আগে পাবেন ভিত্তিতে)
১২টি আসন পূর্ণ হলেই নিবন্ধন বন্ধ হয়ে যাবে।

আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্বের বিস্তারিত এবং নিবন্ধন লিংক কমেন্টে।

25/02/2026

জিজ্ঞাসা থেকেই বিজ্ঞানের শুরু। সেই কৌতূহলকে লালন করতে এবং শেখাকে আনন্দময় করে তুলতে আয়োজন করা হয়েছে “আমার বিজ্ঞান পাঠ – ৩য় পর্ব”।

এই পর্বে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সহজলভ্য উপকরণ ব্যবহার করে নিজের হাতে বিভিন্ন বিজ্ঞান পরীক্ষণ সম্পন্ন করবে। প্রতিটি কার্যক্রমের মাধ্যমে তারা শুধু ফলাফল দেখবেই না, বরং জানবে—
কীভাবে হলো?
কেন হলো?
এর পেছনের বিজ্ঞান কী?

আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্বের বিস্তারিত এবং নিবন্ধন লিংক কমেন্টে।

24/02/2026

আমার বিজ্ঞান পাঠ ৩য় পর্ব–এর নিবন্ধনের আর মাত্র ২ দিন বাকি!

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করে কৌতূহল, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য একটি সহজ, আনন্দময় ও হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা হচ্ছে “আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্ব”। এই কর্মশালায় শিক্ষার্থীরা নিজেরাই ছোট ছোট পরীক্ষা-নিরীক্ষা করবে এবং খেলতে খেলতে বিজ্ঞানের মৌলিক ধারণা শিখবে।

নিবন্ধনের সময়সীমা: ২৬ ফেব্রুয়ারি।

শেষ মুহূর্তের অপেক্ষা না করে আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন।
সময়মতো নিবন্ধন করে নিশ্চিত করুন আপনার অংশগ্রহণ।

আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্বের বিস্তারিত এবং নিবন্ধন লিংক কমেন্টে।

23/02/2026

অভিনন্দন ফারসীম মান্নান মোহাম্মদী স্যারকে!

বিজ্ঞানে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন সত্যিই অনুপ্রেরণাদায়ক।

বাংলাদেশে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান জনপ্রিয়করণে তাঁর অসামান্য অবদান আমাদের জন্য গর্বের।
তিনি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে এগিয়ে নিচ্ছেন।

তাঁর এই অর্জন ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে নতুন উদ্দীপনা জোগাবে।

22/02/2026

প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সহজ ও মজার ব্যবহারিক বিজ্ঞান কর্মশালা।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করে কৌতূহল, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য একটি সহজ, আনন্দময় ও হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা হচ্ছে “আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্ব”। এই কর্মশালায় শিক্ষার্থীরা নিজেরাই ছোট ছোট পরীক্ষা-নিরীক্ষা করবে এবং খেলতে খেলতে বিজ্ঞানের মৌলিক ধারণা শিখবে।

নিবন্ধনের সময়সীমা: ২৬ ফেব্রুয়ারি।

আসন সীমিত — তাই দেরি না করে আজই নিবন্ধন সম্পন্ন করুন।

আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্বের বিস্তারিত এবং নিবন্ধন লিংক কমেন্টে।

Photos from বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি's post 22/02/2026

২০ ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্পের জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের গত দুইদিনে দুই ক্যাটাগরির মোট ৪ টি সেশন অনুষ্ঠিত হয়।

20/02/2026

আমার বিজ্ঞান পাঠ – ৩য় পর্ব!

জিজ্ঞাসা থেকেই বিজ্ঞানের শুরু। সেই কৌতূহলকে লালন করতে এবং শেখাকে আনন্দময় করে তুলতে আয়োজন করা হয়েছে “আমার বিজ্ঞান পাঠ – ৩য় পর্ব”।

এই পর্বে শিক্ষার্থীরা সহজলভ্য উপকরণ ব্যবহার করে নিজের হাতে বিভিন্ন বিজ্ঞান পরীক্ষণ সম্পন্ন করবে। প্রতিটি কার্যক্রমের মাধ্যমে তারা শুধু ফলাফল দেখবেই না, বরং জানবে—
কীভাবে হলো? কেন হলো? এর পেছনের বিজ্ঞান কী?

আমার বিজ্ঞান পাঠ - ৩য় পর্বের বিস্তারিত এবং নিবন্ধন লিংক কমেন্টে।

19/02/2026

🌙 রমজান মোবারক

পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও আলোর বার্তা। এই বরকতময় মাসে আমরা যেন নিজেদের আরও মানবিক করে গড়ে তুলতে পারি, সমাজে ছড়িয়ে দিতে পারি জ্ঞান, সহানুভূতি ও কল্যাণের আলো।

সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া—আপনাদের সিয়াম, ইবাদত ও নেক আমল কবুল হোক।

— বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

এসপিএসবি পরিচিতি

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান সংগঠন। এটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক মুহম্মদ জাফর ইকবাল, সহসভাপতি এবং সমন্বয়ক বাংলাদেশের অন্যতম বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ক সংগঠক মুনির হাসান। এছাড়াও বাংলাদেশের প্রধান প্রধান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিষ্ঠানের সাথে নানভাবে যুক্ত।

সংগঠনটি বিজ্ঞানকে জনপ্রিয় করতে এর প্রচার প্রসারে বহুদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। এসপিএসবি তার লক্ষ্য পূরণে বিভিন্ন ধরণের কার্যক্রম আয়োজন করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—

• প্রতিবছর বাংলাদেশের একমাত্র শিশু-কিশোরদের জন্য আয়োজিত বৈজ্ঞানিক কনফারেন্স, “শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস”, যেখানে শিশু কিশোরেরা তাদের বৈজ্ঞানিক গবেষণা প্রজেক্ট, পোস্টার এবং পেপার হিসেবে উপস্থাপনের সুযোগ পায়।

• ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল বাছাইয়ের জন্য আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আইজেএসও-তে বাংলাদেশ দলের কার্যক্রম সমন্বয়ক এসপিএসবি।

• আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের বাংলাদেশ সমন্বয়ক এসপিএসবি। যেমন জাতিসংঘ ঘোষিত “আন্তর্জাতিক আলো ও আলোক প্রযুক্তি বছর ২০১৫” এর বাংলাদেশ সমন্বয়ক ছিল এসপিএসবি।

• বছর-জুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা শেখানোর জন্য আয়োজন করা হয় কুদরাত-ই-খুদা গ্রীষ্মকালীন বিজ্ঞান ক্যাম্প এবং মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা।

• বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে হয় আবাসিক জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প।

• বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আয়োজন করা হয় সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প।

• প্রতিবছর দুইজন বিজ্ঞান গবেষক দেন জহুরুল হক-আবদুল্লাহ আল-মুতী স্মারক বক্তৃতা। এছাড়া আছে রাধা গোবিন্দ স্মারক বক্তৃতা, আব্দুল জব্বার মেমোরিয়াল লেকচার ও নানা উপলক্ষে আয়োজিত জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা।

• এসপিএসবি প্রতি বছর আয়োজন করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা।

• শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিকে বিজ্ঞানের আনন্দে কাটানোর সুযোগ করে দিতে আয়োজিত হয় উইন্টার এবং সামার সায়েন্স স্কুল।

• স্কুল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান বক্তৃতার আয়োজন চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড (সিএসডব্লিউ)।

• উপশহরের স্কুল শিক্ষকদের জন্য আয়োজন করা হয় রুরাল সায়েন্স সেমিনার।

• স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্লাব কার্যক্রম “হিংটিংছট’, যেখানে বিজ্ঞানকে মজার এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন গেইম, এক্সপেরিমেন্ট এবং পাজলের মাধ্যমে।

• স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতেকলমে বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত করতে এসপিএসবি শুরু করতে যাচ্ছে মাকসুদুল আলম বিজ্ঞানাগার, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ইলেকট্রনিক্সের আলাদা আলাদা গবেষণাগার থাকবে।

• বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দিবসে থাকে আলোচনা, কুইজ, অলিম্পিয়াড ইত্যাদির আয়োজন।

• বিভিন্ন বিজ্ঞান উৎসব বা সায়েন্স ফেয়ারে অ্যাকাডেমিক সহায়তা দেয় এসপিএসবি।

এগুলো ছাড়াও এসপিএসবির নানা অনুল্লেখিত কার্যক্রম রয়েছে।

এই কার্যক্রমগুলো আয়োজনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়াও এসপিএসবির সহযোগী হিসেবে নানা প্রতিষ্ঠান যুক্ত থাকে। এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:

• বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

• জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ

• বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)

• ইউনিভার্স অ্যাওয়ারনেস, ইউরোপীয় ইউনিয়ন

• সায়েন্স ফোরাম ২১, জাপান

• তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

• ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

• ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এছাড়া এসপিএসবি বিভিন্ন বিজ্ঞান সংগঠনকে সহায়তা করে থাকে। এসপিএসবির রয়েছে একটি দ্বিমাসিক মুখপত্র “মুক্তবার্তা”, যেখানে নিয়মিত কার্যক্রম সম্পর্কে ছাপা হয়।

Location

Address


Green City Center(12th Floor), Dhanmondi 9/A, Satmasjid Road. Opposite Of Abahani Field
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00