Habibuna Institute

Habibuna Institute

Share

আপনার একাডেমিক ও ব্যক্তিগত ইসলামি শিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে হাবিবুনা ইনস্টিটিউটে স্বাগতম

At Habibuna Institute, we are dedicated to providing high-quality educational programs that blend professional skill development with academic excellence within the Islamic context. Our institute offers a diverse range of courses spanning Islamic studies, Arabic language proficiency, Quranic studies, and specialized professional development programs tailored to meet the evolving needs of individua

20/10/2025

আল্লাহ পাক চাইলে, আগামীকাল ❝আরবি ব্যাকরণ ইউনিক কোর্স❞–এর চতুর্থ ব্যাচের দারস শুরু হবে। ইনশা আল্লাহ।

৬ মাস ব্যাপী কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য বেহদ শুভ কামনা।

17/10/2025

যারা আলিম পাশ করেছো। তোমাদের জন্য ৬ মাস ব্যাপী “আরবি ব্যাকরণ ইউনিক কোর্সে" থাকছে ৬০% ছাড়।

২০ তারিখের মধ্যে জয়েন করলেই সুযোগটি থাকবে। এখনই সিট কনফার্ম করো।

Photos from Habibuna Institute's post 05/03/2025

আলহামদুলিল্লাহ! 🎉

‘কুরআন পাঠ শিখন’ কোর্সের দশম ব্যাচের প্রথম দারস হয়ে গেলো। হাবিবুনা ইনস্টিটিউটের সবচেয়ে সফলতম কোর্স এটি৷ হাজারো মানুষ শিখছেন কুরআন৷

রমাদান হোক কুরআনের সাথে। যে মাস স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন৷ কুরআনের নুরে হৃদয় আলোকিত হোক৷

রমাদান কারিম ✨

28/02/2025

আল্লাহ পাকের কাছে শোকরিয়া।

দীর্ঘ প্রায় দুই মাসে আমরা ‘কুরআন পাঠ শিখন' কোর্সের নবম ব্যাচটি সফলতার সাথে সমাপনী করতে পেরেছি৷ পরীক্ষার মধ্য দিয়ে ব্যাচটি শেষ হলো।

পরীক্ষার অংশগ্রহণ ও কোর্স সম্পন্নকারীদের সবাইকে মুবারকবাদ।

✨🎉

23/02/2025

রমাদানের স্পেশাল কুরআন পাঠ কোর্স৷ শতভাগ সহিহ করে কুরআন শেখার প্রামাণ্য সুযোগ৷

কুরআন পাঠ কোর্স | হাবিবুনা ইনস্টিটিউট

✅ কোর্সটিতে যা যা থাকছে ⬇️
> দারস সংখ্যা ২৬টি।
> প্রতিটি ক্লাসের নোট ও রেকর্ড দেওয়া হবে।
> একটি তাজবিদ ও একটি কায়দা পিডিএফ পাবেন।
> কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। [অথোরাইজড]
> দারস শুরু হবে পহেলা রমাদান।
> কোর্স ফি মাত্র ৯৯০ টাকা। [রেজিষ্ট্রেশন কিংবা মাসিক ফি নেই।]

✅ মূল কোর্সের সাথে স্পেশাল ফিচার ⬇️
> ২৬ রমাদান পর্যন্ত প্র্যাক্টিসিং গাইড লাইন৷
> রমাদান প্ল্যানার ও দুআ বই৷
> আমপারা হিফজ।

✅ কোর্সটির অনন্য সুবিধাসমূহ ⬇
> প্রায় ১০ বছরের অভিজ্ঞ ক্বারী কোর্সটি করাবেন।
> কায়দা ও তাজবিদ উস্তাদের অভিজ্ঞতার ফর্মূলায় লেখা।
> যেকোন সময় উস্তাদের সাথে যোগাযোগ ও সমাধানের সুযোগ থাকছে।
> সিক্রেট গ্রুপ সাপোর্ট।
> শর্তসাপেক্ষে পরের ব্যাচেও অংশগ্রহণের সুযোগ থাকে৷

ভর্তি সম্পন্ন করতে প্রথম কমেন্ট চেক করুন।

25/01/2025

কুরআন পাঠ শিখন কোর্সটির ধারাবাহিক দারস চলছে। নবম ব্যাচে চলমান দারসের শিক্ষার্থীরা শিখছেন কেরাতের লেহান সহকারে তিলাওয়াত৷

ইন্সটিটিউটের তৈরিকৃত বিশেষ নিয়ম, কায়দা ও তাজবিদের বদান্যতায় অজানাকে জানছেন শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ৷ ✨

কুরআন পাঠ শিখন | নবম ব্যাচ | হাবিবুনা ইনস্টিটিউট
Habibuna Institute 2025 ©

12/01/2025

হুরুফে মুকাত্তিয়াত

হুরুফে মুকাত্তিয়াত অর্থ বিচ্ছিন্ন বর্ণমালা৷ কুরআনে দুই ধরনের আয়াত আছে৷ মুহকামাত ও মুতাশাবিহ৷ হরফে মুকাত্তিয়াত মূলত আয়াতে মুতাশাবিহর অন্তর্ভুক্ত৷ যার অর্থ আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানেন না৷

কেউ যদি বলে সে মুতাত্তিয়াতের অর্থ জানে তাহলে কুরআন তার অন্তরকে বাঁকা বলেছে৷ অর্থাৎ সে মানুষের সাথে প্রতারণা করছে৷ আদতে এর অর্থ গোপন রাখা হয়েছে৷

২৯ টি সুরার শুরু এই মুকাত্তিয়াত এসেছে৷ অক্ষর সংখ্যা ১৪টি৷ হুরুফে মুকাত্তিয়াতও তাজবিদ অনুযায়ী পড়া হয়৷ মাদ, ইদগাদ ও ইজহার করা যায়৷

কতিপয় উদাহরণ–
الم – الر – يس – قهيعص– ق– طه

09/01/2025

নুন মুশাদ্দাদ ও মিম মুশাদ্দাদ

মুশাদ্দাদ শব্দের বাংলা অর্থ হলো– তাশদিদ বিশিষ্ট অক্ষর। কোন অক্ষরে তাশদিদ থাকলে সেটাকে এক শব্দে মুশাদ্দাদ বলা হয়।

এবার,
নুন হরফের উপরে তাশদিদ থাকলে আমরা বলবো নুন মুশাদ্দাদ এবং মিম হরফের উপরে তাশদিদ থাকলে বলবো মিম মুশাদ্দাদ।

এই দুটো মুশাদ্দাদ পড়ার বিধান হলো গুন্নাহ করে পড়া৷ যাকে ওয়াজিব গুন্নাহ বলে৷ গুন্নাহ কি জিনিস?
গুন্নাহ হলো নাকের আওয়াজ দিয়ে পাঠ করা। এটি প্র্যাক্টিক্যালি উস্তাদের কাছে শিখতে হয়৷

যেমন: إِنَّ – ثُمَّ

07/01/2025

পবিত্র কুরআনে আপনার পছন্দের সুরা কোনটি? এবং কেন?

আমার পছন্দের সুরা মূলক৷ কারণ এই সুরা কবরের সাথি হবে৷ আজাব কমাবে।

07/01/2025

লাহন

লাহন (لحن) আরবি শব্দ। বাংলায় অর্থ দাঁড়ায় ভুল। তাজবিদের পরিভাষায়– কুরআন তিলাওয়াতকালে (পাঠ) শব্দ কিংবা বাক্যের বিভিন্ন ধরনের ভুলকে লাহন বলে৷ এটা হতে পারে উচ্চারণগতভুল৷ হতে পারে টেনে পড়ার ভুল।

লাহন বা ভুল দুই রকমের হয়।

০১. লাহনে জালি
০২. লাহনে খাফি

লাহনে জালি: লাহনে জালি হলো কুরআন তিলাওয়াতে এমন ভুল যা করলে নামাজ ফাসেদ অর্থাৎ নষ্ট বা ভঙ্গ হয়ে যায়৷ সেই নামাজ আবার পড়তে হয়৷ শুধু তাই নয় এই ধরনের ভুলের কারণে কুরআনের অর্থ বিকৃতি ঘটে৷ উচ্চারণ ভুল হয়৷ এবং কুরআন সেই পাঠককে লানত (অভিশাপ) প্রদান করে।

যেমন– قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ۝١ এর স্থলে কেউ যদি كل هُوَ ٱللَّهُ أَحَدٌ পড়েন তাহলে লাহনে জালি হবে৷ কারণ ক্বুল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া৷ অর্থের বিকৃতি ও শব্দের বিকৃতি দুটোই হবে।

লাহনে খাফি: লাহনে খাফি মানে ছোট ভুল বা অপ্রকাশ্য ভুল। খাফি এমন ভুলকে বলা হয় যে ভুলের কারণে অর্থ কিংবা শব্দের বিকৃতি ঘটে না তবে তিলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয় তাকে লাহনে খাফি বলে৷

যেমন: মাদ কম করা, গুন্নাহ কম আদায় করা এইসব লাহনে খাফির অন্তর্ভুক্ত। এতে নামাজ নষ্ট হয় না৷ তবে উচিত হলো এইসবও ঠিক করে আদায় করা৷

31/12/2024

কুরআন পাঠ কোর্স | মুহাম্মদ হোসাইন রেজা | হাবিবৃুনা ইন্সটিটিউট

✅ কোর্সটিতে যা যা থাকছে ⬇️
• দারস সংখ্যা ৪০টি। [২ মাস সময়]
• সলভ দারস ০৮টি।
• প্রতিটি ক্লাসের নোট ও রেকর্ড দেওয়া হবে।
• একটি তাজবিদ ও একটি কায়দা পিডিএফ পাবেন।
• কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। [অথোরাইজড]
• ফি মাত্র ১২৭৫ টাকা। [রেজিষ্ট্রেশন কিংবা মাসিক ফি নেই।]

✅ কোর্সটির অনন্য সুবিধাসমূহ ⬇
• হরফ থেকে শুরু করে তাজবিদের এডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে।
• প্রায় ১০ বছরের অভিজ্ঞ ক্বারী কোর্সটি করাবেন।
• কায়দা ও তাজবিদ উস্তাদের অভিজ্ঞতার ফর্মূলায় লেখা।
• যেকোন সময় উস্তাদের সাথে যোগাযোগ ও সমাধানের সুযোগ থাকছে।
• সিক্রেট গ্রুপ সাপোর্ট।
• শর্তসাপেক্ষে পরের ব্যাচেও অংশগ্রহণের সুযোগ থাকে৷

ভর্তি সম্পন্ন করতে ফরমটি পূরণ করুন—
https://forms.gle/19GMyn9JFk5xg9fi7

23/12/2024

আল্লাহর সাথে কথা বলতে চান⁉️ কুরআন শিখুন।

কুরআন পাঠ কোর্স | হাবিবুনা ইনস্টিটিউট

✅ কোর্সটিতে যা যা থাকছে ⬇️
• দারস সংখ্যা ৪০টি। [২ মাস সময়]
• সলভ দারস ০৮টি।
• প্রতিটি ক্লাসের নোট ও রেকর্ড দেওয়া হবে।
• একটি তাজবিদ ও একটি কায়দা পিডিএফ পাবেন।
• কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। [অথোরাইজড]
• দারস শুরু হবে ০৫ জানুয়ারি ২০২৫।
• ফি মাত্র ১২৭৫ টাকা। [রেজিষ্ট্রেশন কিংবা মাসিক ফি নেই।]

✅ কোর্সটির অনন্য সুবিধাসমূহ ⬇
• প্রায় ১০ বছরের অভিজ্ঞ ক্বারী কোর্সটি করাবেন।
• কায়দা ও তাজবিদ উস্তাদের অভিজ্ঞতার ফর্মূলায় লেখা।
• যেকোন সময় উস্তাদের সাথে যোগাযোগ ও সমাধানের সুযোগ থাকছে।
• সিক্রেট গ্রুপ সাপোর্ট।
• শর্তসাপেক্ষে পরের ব্যাচেও অংশগ্রহণের সুযোগ থাকে৷

ভর্তি সম্পন্ন করতে প্রথম কমেন্ট চেক করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


South Banasree
Dhaka