যে ব্যক্তি কোনো জা'লি'মে'র শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে,তাকে সহযোগিতা করে অথচ সে জানে যে ওই ব্যক্তি জা'লি'ম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেলো...!!!
মেশকাত : ৪৯০৮
বিপিএসসি প্রশ্ন-সমাধান ক্যাডার/নন ক্যাডার
চাকুরী
ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও, সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।
ডা. জাকিয়া সুলতানা ( এম বি বি এস)
ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে।
নারী যখন স্ত্রী, তখনো তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ নারীদের তাঁর বিশেষ নিদর্শন বলে আখ্যা দিয়েছেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে আছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে।’ (সুরা : রুম, আয়াত : ২১)
পিএসসি নির্ধারিত ১১ জন
সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতিঃ
(সব এক্সামেই এই ১১ জন থেকে প্রশ্ন হয়)
,
💔💔ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ
(১৮২০-১৮৯১)
,
১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন?
- উঃ ১৮২০ সালে
২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে?
উঃ সংস্কৃত কলেজ থেকে
৩। বাংলা গদ্যের জনক হিসেবেখ্যাত কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি?
উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।
৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ
উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।
৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ কৌমুদী
৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন?
উঃ বিধবা বিবাহ আন্দোলন
১০। বিদ্যাসাগর সালে মৃত্যুবরণ করেন?
উঃ ১৮৯১ সালে।
#কাজী_নজরুল_ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)
,
১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে
২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে
৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন? উঃ বসন্ত
৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন?
উঃ সঞ্চিতা
৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)
৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি
৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা
৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয়
শিখা , অগ্নিবীনা, সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ, দোলনচাঁপা
১০। নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।
১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।
১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।
১৩। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উঃ ১৩ বার।
১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে,
#কায়কোবাদ (১৮৫৭-১৯৫১) ★★
,
১। কায়কোবাদের প্রকৃত নাম কি?
উঃ কাজেম আল কোরেশী।
২। কায়কোবাদের বিখ্যাত কাব্য গ্রন্থগুলোর নাম কি কি?
উঃ মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুমকানন, শিবমন্দির, ও অমিয়ধারা।
৩। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়?
উঃ পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে।
৪। বাঙ্গালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
উঃ কায়কোবাদ।
৫। কায়কোবাদের রচিত কবিতার নাম কি?
উঃ বাংলা আমার
৬। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল কি?
উঃ প্রেম-বেদনা, আবেগ ও আনন্দ বিরহ।
#জসীমউদদীন (১৯০৩-১৯৭৬)
,
১। জসীমউদদীন কোথায় জন্মগ্রহন করেন?
উঃ মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর।
২। জসীমউদদীনের উপাধি কি?
উঃ পল্লীকবি।
৩। জসীমউদদীন ছাত্র থাকা অবস্থায় তাঁর কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়?
উঃ কবর কবিতা।
৪। কবর কবিতাটি জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
উঃ রাখালী।
৫। জসীমউদদীনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়?
উঃ কল্লোল পত্রিকায়।
৬। জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথ গুলো কি কি?
উঃ রঙ্গিলা নায়ের মাঝি , হাসু, রুপবতী, সকিনা, রাখালীকে, বালুচরের, সোজান বাদিয়ার ঘাটে , মাটির কান্না , নকশী কাঁথার মাঠের ও এক পয়সার বাঁশি।
৭। জসীমউদদীনের রচিত নাটকগুলো কি কি?
উঃ পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু ও গ্রামের মায়া।
৮। জসীমউদদীনের রচিত একমাত্র উপন্যাসের নাম কি?
উঃ বোবা কাহিনী।
৯। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯২৯ সালে।
১০। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি?
উঃ ‘Field of the Embroidery Quilt’
১১। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম কি?
উঃ ই. এম. মরফোর্ড।
১২। জসীমউদদীনের ছদ্মনাম কি?
জমীরউদ্দীন মোল্লা।
১৩। জসীমউদদীন কত সালে একুশে পদক পান?
উঃ ১৯৭৬ সালে।
#দীনবন্ধু_মিত্র ( ১৮৩০-১৮৭৩) ★★
,
১। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি?
উঃ নীল দর্পণ (১৮৬০)
২। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কি কি?
উঃ সুরধুনী কাব্য ও দ্বাদশ কবিতা।
৩। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কি কি?
উঃ বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী।
৪। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি?
উঃ নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক ও কমলে কামিনী।
৫। দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
৬। নীল দর্পণ নাটকটি প্রথম কোথায়
মঞ্চস্থ হয়?
উঃ ঢাকায়।
#ফররুখ_আহমেদ (১৯১৮-১৯৭৪)★★
,
১। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহন করেন?
উঃ মাঝআইল গ্রাম, যশোর।
২। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি?
উঃ সাত সাগরের মাঝি , নৌফেল, হাতেম তায়ী , সিরাজাম মুনিরা ও মুহূর্তের কবিতা।
৩। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি ?
উঃ পাখির বাসা।
৪। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন?
ইউনেস্ক পুরস্কার (১৯৬৬)
৫। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে?
উঃ ১৯ টি।
,
,
#বঙ্কিমচন্দ্র_চট্টোপাধায়(১৮৩৮-১৮৯৪)★★
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ ললিতা তথা মানস।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশনন্দিনী।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি?
উঃ ইন্দিরা, আনন্দ মঠের , বিষবৃক্ষের, দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা,
কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানীর , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানীকে , রজনীতে ও যুগলাঙ্গুরীয়।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ লোকরহস্য, কমলকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি?
উঃ কমলাকান্ত।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
#মাইকেল_মধুসূদন_দত্ত (১৮২৪- ১৮৭৩) ★★
,
১) মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ Captive Ladie ( ১৮৪৯)
২) মাইকেল মধুসূদন দত্তের রচিত
প্রহসনগুলো কি কি?
উঃ একেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ।
৩। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি?
উঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী।
৪। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ তিলোত্তমাসম্ভার কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজাঙ্গনা।
৫। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের
নাম কি?
উঃ মেঘনাদবধ কাব্য।
৬। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য?
উঃ পত্রকাব্য।
৭। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
#মীর_মশাররফ_হোসেন (১৮৪৭- ১৯১১) ★★
,
১। মীর মশাররফ হোসেন সম্পাদিত
পত্রিকা দু’টির নাম কি কি?
উঃ আজীজননেহার ও হিতকারী।
২।মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ
কোনটি?
উঃ রত্নবতী
৩। মীর মশাররফ হোসেনের নাটক গুলো কি কি?
উঃ জমীদার দর্পণ, বসন্তকুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি
কি অবনতি, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ, একি, বাঁধা খাতা ইত্যাদি।
৪। মীর মশাররফ হোসেনের গদ্য ও অন্যান্য
গ্রন্থগুলো কি কি?
উঃ রত্নবতী, বিষাদসিন্ধু, গোজীবন, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, এসলামের জয়, মৌলুদ শরীফ, গোরাই ব্রিজ,
পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ মদীনার গৌরব ও মুসলমানের বাংলা
শিক্ষা।
৫। মীর মশাররফ হোসেনের একমাত্র
প্রহসন কি?
উঃ এর কি উপায়?
৬। মীর মশাররফ হোসেনের
আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি?
উঃ গাজী মিয়াঁর বস্তানী
৭। মীর মশাররফ হোসেনের
আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি ?
উঃ আমার জীবনী ও কুলসুম জীবনী।
৮। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি
ছিলো?
উঃ গাজী মিয়াঁ
#রবীন্দ্রনাথ_ঠাকুর (১৮৬১-১৯৪১)★★
,
১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের
প্রথম কবিতা প্রকাশিত হয়?
উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
প্রকাশিত কাব্যগ্রন্থে উপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট
গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয়
কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে
প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর
ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো
কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা,
নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো
কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ,চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো
কি কি?
উঃ বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায়
আসেন?
উঃ ২ বার।
#বেগম_রোকেয়া (১৮৮০-১৯৩২) ★★
,
১। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের
নাম কি?
উঃ পদ্মরাগ।
২। বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ কি কি?
উঃ সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচূর।
৩। বেগম রোকেয়া মূলত কি হিসেবে
পরিচিত?
উঃমুসলিম নারী জাগরনের অগ্রদূত।
৪। বেগম রোকেয়ার লেখাগুলো
কোন কোন পত্রিকায় প্রকাশিত হত?
উঃ নবনূর, সওগাত ও মোহাম্মাদী।
#বিপিএসসি_প্রশ্ন_সমাধান
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ব্যতিক্রমধর্মী ১০০ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ
১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী--নদী
©
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka