08/05/2024
IELTS আসলে কি?
অনেকেই আসলে আমরা জানি ই না IELTS টা কি। কিন্তু আসলে এতো এতো মানুষের IELTS নিয়ে সিরিয়াসনেস দেখে কাউকে যে একটু জিজ্ঞেস করবো যে আসলে জিনিস টা কি, সেটাতেও আমরা লজ্জা পাই। প্রথমেই বলে নেই, না জানলে প্রশ্ন করাতে কোনো লজ্জা নেই। আমরা সবাই ই একটা সময় যিরো থেকেই শুরু করি। তো মনে যেই প্রশ্নই থাকুক না কেনো নির্দ্বিধায় করতে পারেন।
এখন আসি আসলে IELTS টা কি? IELTS কিন্তু ইংরেজি শেখার কোনো কোর্স না, এটা কমন একটা ভুল ধারণা। ধরুন আপনি বাইরের দেশে পড়ালেখা বা কাজ করতে যাবেন, সেখানে গিয়ে তো নিশ্চয়ই আপনি বাংলায় কথা বলতে পারবেন না। তো ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষারই আশ্রয় নিতে হবে অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য। তো কমিউনিকেট করতে হলে ইংরেজিতে কথা বলতে হবে, অন্য কেউ কিছু বললে শুনতে হবে, পড়ালেখার জন্য পড়ে বুঝতে হবে এবং লিখতেও হবে। তো আপনি যে এই জিনিস গুলো ঠিক ঠাক করতে পারবেন সেটা যাওয়ার আগে প্রুভ করতে হবে, রাইট? তো IELTS পরীক্ষার মাধ্যমে আসলে এটাই প্রুভ করি যে আমি যে বিদেশে যেতে চাচ্ছি সেখানে গিয়ে আমি ঠিক ঠাক কমিউনিকেট করতে পারবো। এই পরিক্ষা তে আপনার লিসেনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং যাচাই করা হয়, এবং প্রতিটিতেই আপনাকে ৯ ব্যান্ড এর মধ্যে মার্ক দেয়া হয়। ওভারল স্কোর টা এই ইনডিভিজুয়াল মার্কস গুলো কে এভারেজ করে বের করা হয় । আপনি যদি পড়াশোনার জন্য যেতে চান তাহলে আপনাকে একাডেমিক IELTS দিতে হবে, আর জব বা স্কিল মাইগ্রেশনের জন্য যেতে হলে আপনাকে দিতে হবে জেনারেল ট্রেইনিং IELTS। দুই টার মধ্যে পার্থক্য হচ্ছে প্রশ্নের প্যাটার্নে। লিসেনিং আর স্পিকিং সেইম প্রশ্নই হয়, রিডিং এবং রাইটিং এ প্রশ্ন টা জেনারেল ট্রেইনিং এ ডিফরেন্ট হয়, এবং কম্পারেটিভলি ইজিয়ার ও। আপনি যদি ব্যাচেলরের জন্য বাইরে যেতে চান তাহলে ওভারঅল এই ৯ এর মধ্যে আপনাকে মিনিমাম ৬ পেতে হবে, মাস্টার্সের জন্য লাগবে ৬.৫ এবং স্কিল মাইগ্রেশনের জন্য লাগে ৭।
এখন আপনি বুঝে গেলেন যে IELTS টা আসলে কি। সংক্ষেপে বলতে গেলে IELTS হচ্ছে স্বপ্ন পূরণের চাবিকাঠি। এই সম্পর্কে যেহেতু জেনে গেছেন তাই স্বপ্নটা আসলে পূ্রণ করার জন্য এখন আপনার শুরু করতে হবে প্রিপারেশন। সেটার জন্য আমি আপনাকে কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে সম্পুর্ন ইনফরমেশন পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন।