08/06/2026
"মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই" — মাননীয় প্রধানমন্ত্রী
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী কর্মসূচিসমূহের (শিক্ষক প্রশিক্ষণ, মাল্টি-ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’) শুভ উদ্বোধন অনুষ্ঠানে গৌরবময় অংশ নিয়েছে আমাদের ইউনিটের ০২ জন রোভার স্কাউট এবং ০৪ জন গার্ল-ইন-রোভার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্-এর সভাপতিত্বে আয়োজিত এই ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ জাতীয় অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারা শ্রীনগর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
মানবিক ও দক্ষ নাগরিক গড়ার এই পথচলায় শামিল থেকে সমাজ ও দেশের সেবায় আমরা সর্বদা নিয়োজিত।
স্মার্ট স্কাউটিং, সমৃদ্ধ বাংলাদেশ।
02/06/2026
উৎফুল্লতা হক শেখার একমাত্র পন্থা!
আজ ২ জুন ২০২৬ রোজ মঙ্গলবার আমাদের গ্রুপের সকল রোভারদের কে নিয়ে একটি বিশেষ ডে ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ডে ক্যাম্পে এসডিজি ব্যাজ অর্জনসহ নানাবিধ বিষয় রোভারদের সামনে তুলে ধরা হয়।
27/05/2026
পিতার ভালোবাসা বনাম রবের নির্দেশ!
সৃষ্টির ইতিহাসে সন্তানের প্রতি পিতার নিখাদ ভালোবাসাকে ছাপিয়ে গিয়েছিল রবের প্রতি পরম আনুগত্য। মুসলিম উম্মাহর জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজার টুকরো পুত্রকে কোরবানি করার যে বিস্ময়কর ও অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজো পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়।
আনুগত্যের সেই কালজয়ী ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতেই মহান আল্লাহ তাআলা আমাদের ওপর কুরবানিকে আবশ্যক করেছেন। কুরবানি শুধু পশুর রক্ত আর মাংসের আনুষ্ঠানিকতা নয়; এটি নিজের ভেতরের সব অহংকার, লোকদেখানো মানসিকতা আর পশুরূপী প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে রবের সান্নিধ্য অর্জনের এক পরম মাধ্যম।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— ঈদ মোবারক!
27/05/2026
কোরবানি হোক পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে,
ধর্মীয় সহনশীলতা থাকুক সবার আগে।
পরিচ্ছন্ন পরিবেশ, আনন্দময় ঈদ এবং দায়িত্বশীল কোরবানি হোক আমাদের অঙ্গীকার।
23/05/2026
মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার
মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শ্রীনগর সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে আমাদের রোভার স্কাউট গ্রুপের অংশ গ্রহণ।
তরুণদের সুন্দর ভবিষ্যৎ এবং একটি সুস্থ সমাজ গঠনে মাদককে সম্পূর্ণভাবে 'না' বলা এখন সময়ের দাবি। আসুন, স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
19/05/2026
কথাগুলো ঠিক না বেঠিক ?
কি, রাগ করলা!
01/05/2026
‘১ মে’ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা তাদের কথা মনে করি, যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের চারপাশের সুন্দর সবকিছু।
তবুও অনেক শ্রমিক এখনও প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত। তাই চলুন, আমরা তাদের প্রতি সম্মান দেখাই এবং ন্যায্যতার পক্ষে দাঁড়াই।
24/04/2026
বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক সাপোর্ট সেন্টারের সহায়তায় পরিচালিত "টিকেট টু লাইফ (টিটিএল)" প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হওয়ায় শ্রীনগর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনাব মো: আবুল খায়ের সরকার, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ও সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী।
19/04/2026
গার্ল-ইন-স্কাউট দিবস ও আর্ন্তজাতিক নারী দিবস - ২০২৬ উদযাপন (Late post)
গত ১৩ এপ্রিল ২০২৬ বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিভাগের আয়োজনে,
জাতীয় সদর দফতর কাকরাইল ঢাকায় গার্ল-ইন-স্কাউট দিবস ও আর্ন্তজাতিক নারী দিবস - ২০২৬ অনুষ্ঠান-এ উপস্থিত বক্তৃতায় আমাদের গ্রুপের দুজন গার্ল-ইন-রোভার স্কাউট অংশ গ্রহণ করেন।
16/04/2026
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্যারকে শ্রীনগর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।