28/03/2019
উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশুনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। যুক্তরাষ্ট্রের ‘নিউজ এন্ড রিপোর্ট' এর র্যাংকিংয়ে কানাডা বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত জীবনযাপনের দেশ।
আয়তনের তুলনায় দেশটিতে জনসংখ্যা কম এবং রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির কারণে সেখানে বসবাসকারীরা নিরাপদ ও সুখি জীবনযাপন করেন। এজন্য পৃথিবীর বহু দেশ থেকে মানুষ কানাডা যাওয়ার চেষ্টা করে। দেশটিতে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ বসবাস করে। যাদের মাথাপিছু ইনকাম প্রায় ৫০ হাজার ডলার।
দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি হলেও স্বায়ত্তশাসিত। কাজেই কোন প্রতিষ্ঠান কোন কোর্স অফার করলে আপনি নিশ্চিত থাকতে পারেন কোর্সটি করানোর মত অবকাঠামো তাদের আছে। কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশ কোর্স একটি প্রাদেশিক বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়।
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর কোর্সগুলোকে দু’টো লেভেলে ভাগ করা হয়। একটি আন্ডারগ্রাজুয়েট বা ব্যাচেলর ডিগ্রি আর অন্যটি টিউনগ্রাজুয়েট। মাস্টার্স এবং পিএইচডি’কে টিউনগ্রাজুয়েট লেভেলের অংশ হিসেবে দেখা হয়।
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবর্ষকে সাধারণত তিনটি সেমিস্টারে ভাগ করা হয়:
১. ফল সেমিস্টার, সেপ্টেম্বর- ডিসেম্বর
২. উইন্টার, জানুয়ারি-এপ্রিল
৩. সামার, মে-আগস্ট
-----------------------------------
বিশ্ববিদ্যালয় নির্বাচন
-----------------------------------
কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেতন বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত একটু ছোট শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ কম হয়, কিন্তু ছোট শহর হওয়ায় চাকরির সুযোগও কম থাকে।কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় না। কাজেই স্কলারশিপের আশা করলে এসব বিশ্ববিদ্যালয় এড়িয়ে চলতে হবে।
-----------------------------------
পড়াশোনার বিষয়:
-----------------------------------
স্নাতক পর্যায়ে প্রায় দশ হাজার এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রায় তিন হাজার বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- অ্যাডুকেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ইতিহাস, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, জীব বিজ্ঞান, পদার্থ, রসায়ন, ইলেকট্রনিক্স, মেডিক্যাল সায়েন্স, মেরিন অ্যাফেয়ার্স, আইন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন ম্যানেজমেন্ট ইত্যাদি।
পড়াশোনার মাধ্যম:
ইংরেজি ও ফ্রেঞ্চ এই দুইটি ভাষা প্রচলিত রয়েছে কানাডায়।
ল্যাঙ্গুয়েজ কোর্স:
কানাডায় নিজ খরচে স্টুডেন্ট ভিসায় আসা একজন 'স্টুডেন্ট' এর জন্য আইইএলটিএস করা না থাকলে অথবা আইইএলটিএসের স্কোর ভিসার সময় প্রদান না করা হলে তাকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স মূল কোর্সের সঙ্গে সাধারণত বাধ্যতামূলক করে দেয়া হয়।
অর্থাৎ, তাকে কানাডায় এসে কলেজের মূল কোর্স শুরুর আগে কয়েক সেমিস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর ওই স্টুডেন্ট মূল কোর্সে ঢুকতে পারবে।
-----------------------------------
ভর্তি হওয়ার যোগ্যতা:
-----------------------------------
ব্যাচেলর ডিগ্রী:
স্নাতক ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই একজন শিক্ষার্থীকে কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষাসার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া আইএলটিএস-এ কমপক্ষে পেতে হবে ৬-৬.৫ স্কোর। তবে কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে স্যাট-২ এর সার্টিফিকেট ও বাধ্যতামূলক করেছে। এই ডিগ্রি পেতে সময় লাগে ৩ থেকে ৪বছর।
মাস্টার্স ডিগ্রী
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীকে কমপক্ষে ১৬বৎসর মেয়াদী শিক্ষাসার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া এখানেও আইইএলটিএস এ পেতে হবে কমপক্ষে ৬-৬.৫ স্কোর।এর পাশাপাশি কিছু বিশ্ববিদ্যালয়ে জিআরই, জিএমএটির প্রয়োজন হয়। এই ডিগ্রি ১বৎসর মেয়াদের।
Ph.D
পিএইচডি ডিগ্রির জন্য ৩বৎসর পূর্ণকালীন গবেষণা করার সুযোগ পাওয়া যায় কানাডায়।
-----------------------------------
বৃত্তি বা স্কলারশিপ
-----------------------------------
আর সব দেশের মত কানাডা সরকারও শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তির ব্যবস্থা করেছে। কিছু বৃত্তি কেবল কানাডার নাগরিকদের জন্য আবার কিছু বৃত্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও আবেদন করার সুযোগ থাকে। কিছু বৃত্তি কেবল ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য, কিছু বৃত্তি ক্যারিবীয় দেশগুলো জন্য আবার কিছু বৃত্তির ক্ষেত্রে সবদেশের শিক্ষার্থীদেরই আবেদন করার সুযোগ দেয়া হয়। কিছু কিছু বৃত্তি আবার কানাডা এবং কানাডার বাইরের সবদেশের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, কাজেই কানাডায় পড়াশোনায় বৃত্তি পাওয়ার খোঁজখবর জন্য চলে আসুন অামাদের অফিসে।
কানাডায় পড়াশোনার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যেসব বৃত্তির জন্য আবেদন করতে পারেন:
Program
Banting Postdoctoral Fellowships
CIFAR Global Scholars
CIHR Fellowship
IDRC Doctoral Research Awards
IDRC Research Awards
Industrial Postgraduate Scholarships Program
Industrial Research and Development Internship (IRDI) Program
Mitacs Elevate
Mitacs Step
Mitacs-Accelerate
Research Associate Program
Sauvé Scholars Program
Strategic Training Initiative in Health Research (STIHR)
The Bentley Cropping Systems Fellowship
Trudeau Fellowships
Trudeau Scholarships
Vanier Canada Graduate Scholarships
Visiting Fellowships in Canadian Government Laboratories Program
-----------------------------------
শিক্ষা ব্যয়:
-----------------------------------
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যয়ের পরিমাণ বিভিন্ন। তবে গড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ৬ হাজার কানাডিয়ান ডলার থেকে ১৭,০০০ ডলার পর্যন্ত ব্যয় হয়ে থাকে। আর গ্র্যাজুয়েট পর্যায়ে ৬,০০০ থেকে ৩০,০০০ ডলার পর্যন্ত খরচ হতে পারে।
--------------------------------------------------------
-----------------------------------
পার্ট-টাইম জব করার সুযোগ:
-----------------------------------
কানাডায় একজন স্টুডেন্ট ওয়ার্কপারমিট থাকলে সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজ করতে পারবেন। বড় শহর যেমন টরান্টোতে কাজের সুযোগ বেশি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন সময়ে ওয়ার্কপারমিট পাওয়া সম্ভব নয়। তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে মূল কোর্সে যেতে পারলে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব।
উল্লেখ্য যে,
-এক বছরের কোর্সে কোন স্টুডেন্ট পড়তে আসলে উক্ত কোর্স সাক্সেসফুলি শেষ করার পর এক বছরের ওয়ার্কপারমিট পাবেন
-দুই বছরের কোর্সে কোন স্টুডেন্ট পড়তে আসলে উক্ত কোর্স সাক্সেসফুলি শেষ করার পর তিন বছরের ওয়ার্কপারমিট পাবেন। --তিন বছরের কোর্সে কোন স্টুডেন্ট পড়তে আসলে উক্ত কোর্স সাক্সেসফুলি শেষ করার পর তিন বছরের ওয়ার্কপারমিট পাবেন
-চার বছরের কোর্সে কোন স্টুডেন্ট পড়তে আসলে উক্ত কোর্স সাক্সেসফুলি শেষ করার পর চার বছরের ওয়ার্কপারমিট পাবেন
-----------------------------------
জীবনযাত্রার ব্যয়:
-----------------------------------
কানাডায় যাপিত জীবনেও আছে ভিন্নতা। ক্যাম্পাসে থাকতে হলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে থাকতে হয়।তাতে প্রতি ৪মাসে একজন শিক্ষার্থীর খরচ হয় ৩ থেকে ৭ হাজার ডলার। তবে ক্যাম্পাসের বাইরে থাকতে চাইলে বাসা ভাড়ায় ব্যয় হয় মাসে ২৫০ থেকে ৮০০ ডলার। ২০০ থেকে ৬০০ডলার এর মধ্যে একমাসের খাবার খরচ হয়ে যায়। সাধারণত পরিবহনে মাসে ৬০ থেকে ১৫০ডলার এর মতো খরচ হয়।তবে অনেক জায়গাতে শিক্ষার্থীদের পরিবহনে টাকার প্রয়োজন হয় না।ফোন ও ইন্টারনেট ব্যবহারে খরচ পরে ৫০ থেকে ১০০ডলার।তবে কানাডার বিভিন্ন শহরের খরচ বিভিন্ন রকম।এই খরচের পরিমান নির্ভর করে শিক্ষার্থীরা কোন শহরের বসবাস করবে তার ওপর।শহর অঞ্চলে ব্যয়টা একটু বেশি।রুম ভাড়া ৪০০ থেকে ১ হাজার ডলার।প্রতিদিন ২০ থেকে ২৫ ডলার এর মধ্যেই মেটানো যাবে খাবারের খরচ।সেই হিসেবে প্রতিমাসে খরচ ৫০০ থেকে ৮০০ ডলার পর্যন্ত।
----------------------------------------
ভর্তি আবেদন ও ভিসা প্রসেসিং:
----------------------------------------
ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সাধারণত ১বছর সময় হাতে রেখে শুরু করতে হয়। সাধারণত আবেদন করার শেষ সময়সীমার ৬ থেকে ৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।
ভিসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে আসা অফারলেটার, আর্থিক স্বচ্ছলতার কাগজপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশের কানাডিয়ান দূতাবাসে দেখিয়ে ভিসা সংগ্রহ করতে হবে। আর ভিসা সংগ্রহের সময় স্টাডি পারমিটের প্রয়োজন হয়। এসময় ৭ থেকে ১৩ হাজার টাকায় স্টাডি পারমিট সংগ্রহ করতে হয় দূতাবাস থেকে। স্টাডি পারমিট পেলেই ভিসা প্রসেসিং শেষ হয়।
প্রয়োজনীয় কাগজপত্র:
কানাডায় কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে:
• পূরণকৃত আবেদন ফরম।
• মানি অর্ডার/আবেদন ফি জমা দেয়ার রশিদ।
• শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের ফটোকপির ইংরেজি ভার্সন।
• শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র।
• টোফেল বা আইইএলটিএস এর স্কোর শীট।
• স্যাট, জিআরই, জি ম্যাট, (চাহিদা সাপেক্ষে) এর স্কোর শীট।
• আর্থিক সচ্ছলতার নিশ্চয়তাপত্র। (স্পন্সর এর পক্ষ থেকে)
• পাসপোর্টের ফটোকপি।
পড়াশোনা শেষে কানাডা থেকে যাওয়া বা ইমিগ্রেশন
কানাডার নিয়মানুযায়ী সেখানে কাজের অভিজ্ঞতা থাকলে এবং কানাডার কারো প্রমাণপত্র পেলে পড়াশোনা শেষে কানাডা থেকে যাওয়ার সুযোগও পেতে পারেন শিক্ষার্থীরা।
------------------------------------------------------------
অভিবাসনের জন্য কানাডা যেতে চাইলে Infinity Education এ চলে আসুন। কারণ আমরা আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সকল রকমের সেবা সরবরাহের নিশ্চয়তা দিচ্ছি।
ফ্রি এসিসমেন্ট এর জন্য আজই চলে আসুন!!!
Corporate Office:
Infinity Education
Cell: 01944477901-05
Jabbar Tower
House #42 ( Level - 6 )
Road # 135
Gulshan - 01
Dhaka - 1212