24/03/2025
🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ ২৪/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭:০০ টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৩৪৪ টি কেন্দ্রে ৮৭৬ টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ সর্বমোট ৪,৪০,৩১৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৮৭.৪৮%। পরীক্ষার্থীর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) আজ সন্ধ্যা ০৭:০০টা থেকে পাওয়া যাবে।
13/03/2025
📌২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ🔥
✍️পরীক্ষা শুরুঃ ২৪-০৪-২০২৫ তারিখ
19/02/2025
📌অফিস বিজ্ঞপ্তি
=============
সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে জানানো যাচ্ছে যে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ৭:৩০ টায় প্রভাতফেরি ও কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
19/02/2025
📌 ২০২৫ সালের এইচএসসি (HSC) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
👉পরীক্ষা শুরু- ২৬-০৬-২০২৫ তারিখ
18/02/2025
📌বিজ্ঞপ্তি
=========
বিএ, বিবিএ, বিবিএস (সম্মান) ২য় বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২২-২৩) শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ১ম পর্ব পরীক্ষা ২০২৫ আগামী ২৭/০২/২০২৫ তারিখ হতে অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ে পূর্ণমান ৬০ এবং সময় ৩ ঘণ্টা। শিক্ষার্থীদের ২৩/০২/২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগ হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য ২৪/০২/২০২৫ তারিখ থেকে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে।
🔰পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত বিষয়সমূহ মেনে চলতে হবে:
১. প্রবেশপত্র ও পরিচয়পত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষার হলে বিন্দুমাত্র অসদুপায় অবলম্বনের কোনো প্রমাণ পাওয়া গেলেই বহিষ্কার করা হবে।
৩. পরীক্ষার দিন প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র, বই, ব্যাগ, মোবাইল, প্রোগ্রামিং ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইস ইত্যাদি নিয়ে কলেজের ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না।
৪. পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
৫. পরীক্ষার হলে পরস্পর কলম, পেন্সিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর ইত্যাদি বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ:
৬. পরীক্ষার্থীকে অবশ্যই উত্তরপত্রের প্রতি পৃষ্ঠায় ১৬ থেকে ১৮ লাইন এবং প্রতি লাইনে কমপক্ষে ৫ থেকে ৬টি শব্দ লিখতে হবে।
৭. উত্তরপত্রের কভার পেজের পেছনের পৃষ্ঠায় লেখা শুরু করা যাবে না।
৮. পরীক্ষার্থীকে পূর্ণ সময় হলে অবস্থান করতে হবে।
৯. পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ ইউনিফর্ম পরিধান করে পরীক্ষার হলে আসতে হবে।
১০. উত্তরপত্রের বাম পাশে ও ওপরে পেন্সিল নিয়ে ১ ইঞ্চি মার্কিন নিতে হবে। এছাড়া চিত্র ব্যতীত অন্য কোথাও পেন্সিল নিয়ে লেখা যাবে না।
১১. প্রবেশপত্র হারিয়ে গেলে, বাসায় রেখে আসলে বা অন্য কোনো কারণে আনতে না পারলে, পরীক্ষার দিন হিসাব শাখায় ১০০/- টাকা জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
18/02/2025
🔰২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ সংক্রান্ত নোটিশ
আগামী ১৯-০২-২০২৫ থেকে ১৫-০৩-২০২৫ তারিখ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
07/08/2024
📌২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত বিজ্ঞপ্তি
=========================================
সূত্রঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং 37.00.0000.073.18.210.18-508
তারিখ: ০৭/০৮/২০২৪
উপর্যুক্ত সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, অনিবার্য কারণবশত: আগামী ১১/০৮/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।
07/08/2024
📌 #অফিস_বিজ্ঞপ্তি
==============
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে,তাদের শ্রেণি কার্যক্রম আগামী ০৮/০৮/২০২৪ তারিখ থেকে সকাল ৮:০০ টায় শুরু হবে। সকলকে প্রতিদিন সকাল ৭:৫০ টার মধ্যে কলেজে প্রবেশ করে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো।
18/05/2023
📌২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নির্দেশনা
👉 মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৮ মে ২০২৩ হতে ২৯ মে ২০২৩ তারিখের মধ্যে অনলাইন ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। ভর্তির সময় সংশ্লিষ্ট বিভাগে উক্ত ফরম প্রদর্শন করে টাকা জমা রশিদ সংগ্রহ করতে হবে।
👉 অন্য কোথাও ভর্তি হয়ে থাকলে ২৫ মে ২০২৩ তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে।
👉 কোন বিষয় পরিবর্তন করতে চাইলে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের ঘরে Yes option সিলেক্ট করতে
হবে।
👉 ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যবলী কলেজের ওয়েবসাইট: www.dcc.edu.bd ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions পাওয়া যাবে।
👨🏫👩🏫 ক্লাস শুরু ০১ জুন ২০২৩
🔰সংশ্লিষ্ট বিভাগে যা যা জমা দিতে হবে
----------------------------------------------
১। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফর্মের প্রিন্ট কপি;
২। SSC ও HSC পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং প্রতিটির ২ কপি করে ফটোকপি;
৩। পি.পি (পাসপোর্ট) সাইজ ২ কপি রঙ্গিন ছবি;
৪। টাকা জমা রশিদের ফটোকপি।
🔰ভর্তির সময় প্রদেয় টাকার পরিমান
-------------------------------------------
✅ ভর্তি ফি - ১০,০০০/-
✅ বিভাগীয় সেমিনার ফি - ১৫০০/-
18/05/2023
📌 #নোটিশ_নং-৫২/২০২৩
=================
সম্মান ৩য় বর্ষ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য
-----------------------------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কমার্স কলেজের বি.বি.এ/বি.এস.এস/ বি.এ/ বি.এসসি (শিক্ষাবর্ষ: ২০১৯-২০) সম্মান ৩য় বর্ষ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের টিউশন ফি আগস্ট থেকে অক্টোবর, ২২ বাবদ (২,২০০*৩)=৬,৬০০/= (ছয় হাজার ছয়শত মাত্র) টাকা আগামী ৩১.০৫.২০২৩ তারিখের মধ্যে হিসাব শাখা থেকে পে-স্লিপ নিয়ে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ এর কালেকশান সেন্টারে অথবা ঘরে বসেই বিকাশ/নগদ/রকেট/সোনালী ব্যাংক গেটওয়ের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা যাবে। সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
18/05/2023
🔰২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র ২৫/০৫/২০২৩ তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষা আগামী ০১/০৬/২০২৩ তারিখ দুপুর ১২:৩০টা থেকে ০৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচীর অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
👉কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করতে পারবে।