12/08/2025
IELTS Reading: Why the SAME idea sounds so DIFFERENT?
অনেকেই প্রশ্ন করেন, IELTS Reading-এ এক কথা বলার জন্য এত ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয় কেন?
এক্সামিনার একটা আর্টিকেল/প্যাসেজ থেকে প্রশ্ন তৈরি করেন। প্যাসেজের শব্দ ব্যবহার করেই প্রশ্ন করলে পরীক্ষাটা সহজ হয়ে যাবে। তাই তারা synonyms/paraphrasing এর মাধ্যমে একই কথা অন্যভাবে বলেন।
▪️Example 1
Passage: The city experienced a dramatic rise in population over the last decade.
Question-এ বলা হলো: The number of people living in the city has increased significantly in the past ten years.
এখানে “dramatic” এবং “increased significantly” একই অর্থ প্রকাশ করছে।
▪️Example 2
Passage: Many species have become endangered due to habitat destruction.
Question-এ বলা হলো: Several animals are now at risk of extinction because their natural environments are disappearing.
এখানে “endangered” এবং “at risk of extinction” একই ধারণা বলছে, তবে ভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে।
এ বিষয়টি ধরতে পারলে IELTS Reading অনেক সহজ লাগবে। তখন আর ১৫-২০ মিনিটে একটা প্যাসেজ solve করা কঠিন মনে হবে না।
How to Improve Your IELTS Reading Score?
🔶 Simple Tip: Read More!
রিডিং স্কিল ভালো করতে হলে নিয়মিত বিভিন্ন ধরনের আর্টিকেল পড়া উচিত। এতে vocabulary সমৃদ্ধ হয়, বিভিন্ন sentence structure সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং একই কথা নানাভাবে বলার বিষয়টি (synonyms/paraphrasing) বুঝতে সহজ হয়।
তাই এখনই ইংরেজিতে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন। যদি আপনার ফুটবল ভালো লাগে, তবে ফুটবল নিয়ে পড়ুন। ফ্যাশন ভালো লাগলে, ফ্যাশন নিয়ে পড়ুন। যেহেতু এক্সামে প্রায়ই সায়েন্স-রিলেটেড আর্টিকেল এসে থাকে, সায়েন্স নিয়েও পড়তে পারেন। Explore interesting articles on National Geographic, New Scientist, BBC, The Economist, History Today, Time, and Cosmopolitan to boost your IELTS reading skills.