26/03/2024
💥 বাক্যকে আরবি গ্ৰামারের ভাষায় كَلاَمٌ 'কালাম' বলে ,
★ কালাম দুই প্রকার:
→ যে বাক্য পূর্ণ অর্থ প্রকাশ করে এবং শ্রোতার মনে কোনো ধরনের প্রশ্ন জাগে না তাকে "পূর্ণ বাক্য" বা كلام مُفِيدٌ বলে। যেমন: (বাংলা উদাহরণ) , এই ঘরটি পুরোনো , ইহা একটি দেয়াল , উহা একটি দরজা ।
→ যে বাক্য পূর্ণ অর্থ প্রকাশ করে না , বরং বাক্যটি শুনলে শ্রোতার মনে প্রশ্ন উঠে তাকে "অপূর্ণ বাক্য" বা كلامٌ غَيْرُ مُفِيدٍ বলে। যেমন (বাংলা উদাহরণ): এই বাড়িটি , আমার কলমটি ইত্যাদি।
পূর্ণ বাক্যে দুটি অংশ হয়ে থাকে , এবং এই দুটি অংশ সর্বনিম্ন দুটি শব্দ দিয়ে গঠিত হয়।
প্রথম অংশটিকে বলে মুবতাদা (مُبْتَدَأ) আর দ্বিতীয় অংশটিকে বলে খবর (خبر)।
তারপর মুবতাদা + খবর = জুমলাতুন ইসমিইয়্যাহ হয়।
যেমন উদাহরণস্বরূপ:
• هذا بيت
٭ هذا: مبتدأ
٭ بيت: خبر
= مبتدأ + خبر : جملة اسمية
এটাকেই তারকিব বলে।