Required Level

Required Level

Share

ইংরেজী শিখতে আপনি এ পর্যন্ত ব্যর্থ?
আমাদের সফলতা ১০০% Call: 01842 55 00 20

Required Level
#SPOKEN
#TOEFL
#IELTS
#GMAT
#GRE
#SAT

06/08/2019

Sentence:

A sentence is a word or group of words that must expresses a complete idea or sense or meaning and that may consists of a subject and a verb.

Also it may have an object or a complement and the words must be order properly.

যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে sentence বা বাক্য বলা হয় ।

Example:
- We practice English everyday. (Here we is subject, practice is verb, English is object and everyday is adverb)

Basically there are two parts of a sentence: (একটি Sentence এ মূলত দুটি অংশ থাকে)

Subject and
Predicate
Subject: A subject of a sentence is a person or thing about which something is said or written.

Predicate: And the Predicate that says what the Subject does.

যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে ।

যা subject বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে Predicate বলা হয় ।

In the above example ‘We’ is subject and ‘practice English everyday’ is Predicate. A sentence usually starts with a subject and then predicate comes.

N. B.: In some case like order, advice or request subject is not mentioned. It is userstood.
Example:
- (You) Keep quite.
- (You) Take care of your health.
- (I) Thank you.
And sometimes sentence starts with the predicate and then subject comes.
Example:
- Long live Bangladesh
- Down went the Titanic.

Kinds of Sentence:
Sentence can be classified into five categories according to the meaning or functions.
They are:-
Assertive Sentence
Interrogative Sentence
Imperative Sentence
Optative Sentence
Exclamatory Sentence

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

04/08/2019

Future Indefinite Tense:
Future indefinite tense is used when an action will be done or will happen in future.

ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

Structure:
Subject + shall/will + verb + object

Example:
- আমি কাজটি করিব- I will/shall do the work.
- তারা কাজটি করিবে- They will/shall do the work.
- আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school.
- সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
- তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.
Note - সাধারনত 1st person এর পর shall বসতে পারে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসে।

Future Continuous Tense:
Future continuous tense is used when an action is thought to be going on in the future.

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
Subject + shall be/will be + main verb + ing + object.

Example:
- আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
- আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
- তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
- সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
- তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.
- তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.


Future Perfect Tense :
Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.

ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।

ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।

Structure:
1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.

Example:
- বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the work before my father comes.
- আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
- তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
- তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come.

Future Perfect Continuous Tense:
Future perfect tense is used when an action will have been continuing by a certain future time.

ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।

ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

Structure:
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.

Example:
- তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
- বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
- তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
- সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka university for four years before he gets degree.

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

03/08/2019

Past Indefinite Tense:
Past Indefinite Tense is used to denote an action completed in the past or a past habit and result is not present anymore .

অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন, ইত্যাদি)

Structure:
Subject + past form of main verb + object.

Example:
- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
- আমি স্কুলে গেছিলাম/গিয়েছিলাম – I went to school.
- সে স্কুলে গেছিলো/গিয়েছিল – He went to school.
- তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.
- তার ছেলেবেলা লন্ডনেকেটেছিল – He spent his boyhood in London.
- লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.
- সে ফুটবল খেলেছিল – He played football.
Note - Past indefinite tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার হবে।

Past Continuous Tense:
Past continuous tense is used when the action was continued for some time in the past.

অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
Subject + was/were + main verb + ing + object.

Example:
- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
- সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
- তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
- গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.
- আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.
Note - subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে।


Past Perfect Tense :
Past perfect tense is used in the former action between two completed actions of the past; simple past is used in the later action.

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.

Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
- আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
- ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.
- ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
- বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

Past Perfect Continuous Tense:
Past perfect continuous tense is used for an action that begun before a certain point in the past and continued up to that time.

অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:
- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
- ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – We had been playing before the bell rang.
- আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
- তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – Your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

01/08/2019

Number:
Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।

Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা –

Singular number
Plural number

Singular Number:
যা দ্বারা কোন গণনাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।

Example:
- Book, Brother, Cow, Tree, etc.

Plural number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।

Example:
- Books, Brothers, Cows, Trees, etc.

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-
Rule 1:
সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -

Singular Plural
Cow cows
Boy Boys
Girl Girls
Cat Cats
House Houses
Hand Hands
Eye Eyes
Tiger Tigers
Desk Desks

Rule 2:
Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।

Singular Plural
Bus Buses
Class Classes
Brush Brushes
Bush Bushes
Box Boxes
Brunch Brunches
Inch Inches
Watch Watches
Match matches

ব্যতিক্রম
Singular Noun এর শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –

Singular Plural
Stomach Stomachs
Patriarch Patriarchs
Monarch Monarchs



Rule 3:
Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন

Singular Plural
Mango Mangoes
Potato Potatoes
Hero Heroes
Negro Negroes
Cargo Cargoes
Volcano Volcanoes
Buffalo Buffaloes

ব্যতিক্রম
কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।

Singular Plural
Photo Photos
Solo Solos
Piano Pianos
Canto Cantos

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

31/07/2019

Interjection:
The part of speech that expresses a strong feeling or sudden emotion or sentiment is called interjection or exclamation. Generally interjections are used in Exclamatory sentences and take often note of exclamation as punctuation.

যে শব্দগুলো আকস্মিক আবেগ, দৃঢ় অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে, তাদের Interjection বলে। সাধারণত Exclamatory Sentence এ Interjection ব্যবহৃত হয়, এবং এমন বাক্যের শেষে যতি চিহ্ন হিসেবে আশ্চর্যবোধক চিহ্ন (!) ব্যবহৃত হয়।

Interjections are not grammatically related to any other part of the sentence.

Example:
- Oh no! I missed the schedule of the class. (express failure)
- Hey! Don’t you hear me? (calling attention)
- Hey! Take it easy. (calling attention)
- Uh, I forget the answer. (Express hesitation)
- Hurrah! We have won the match. (Express joy)
- Wow! She is amazing. (Express surprise)

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

29/07/2019

Conjunction:
A conjunction is a part of speech or word that connects –
- One word to another word.
- One word to another clause.
- One sentence to another sentence.

Conjunction হচ্ছে এমন শব্দসমূহ যারা এক শব্দকে অন্য শব্দের সাথে, এক শব্দকে অন্য clause এর সাথে বা এক Sentence কে অন্য Sentence এর সাথে সংযুক্ত করে।

The conjunctions are and, but, or, for, nor, so, yet, because, if, whether, lest, unless, as, since, how, when, where, while, why, till, until, after, before, however, as soon as, though and than.

Example:
One word to another word:
- Rupom and Rifat are two brothers. (noun to noun)
- Rimi and you have done this work. (Noun to pronoun)
- You and I will go there. (Pronoun to pronoun)
- The old man sat down and wept. (verb to verb)
- We are sad but hopeful. (adjective to adjective)
- A cat moves slowly and silently. (Adverb to adverb)
- The bird flies through and through the sky. (preposition to preposition)

One word to another clause:
- He is so weak that he cannot walk.
- Such was her beauty that everybody loved her.


One sentence to another sentence:
- I trust him because he is honest.
- He says that he will do it.
- They will come if they are allowed here.
- It is a long time since I saw you last.
- You must wait here until your father comes back.
- I wish to know whether he will come or not.

There are different types of conjunctions:
- Coordinate Conjunction
- Subordinate Conjunction
- Correlative conjunction

Coordinate Conjunction:
Coordinate conjunctions such as and, but, or, nor, for, so, or yet are used to join individual words, phrases and independent clauses.

Example:
- She stood first and got a prize.
- He is sad but hopeful.
- The snake is small but dangerous.
- You must read or you may fail in the examination.

Subordinate Conjunction:
The subordinate clause such as since, because, although, as, until etc. are used to join an independent clause to a dependent clause.

The subordinate conjunctions are used before the dependent clauses. Dependent clause can be placed before or after the independent clauses.

Example:
- He never gives up until he wins.
- Since she had the headache, she did not go to work.
- Though he loved her cousin, he married another one.
- Despite calling several times, she never received a replay.

Correlative conjunctions:
Correlative conjunctions are pairs of conjunctions such as both…and, either…..or, neither……nor etc. They are used in the sentences to link words, phrases and clauses.

Correlative conjunctions connect two words or phrases or clauses that have the similar structure and are grammatically similar. That means nouns are linked to nouns, adjectives to adjectives, prepositional phrases to prepositional phrases.

Correlatives conjunctions are:
Both….and, either….or, neither….nor, not only….but also, so….that, such….that, no sooner….than, hardly….when, scarcely….when, else….than, else….but.

Example:
- He is both a fool and a knave. (noun to noun)
- She is both wise and good. (adjective to adjective)
- He must either work or go. (verb to verb)
- He behaved neither wisely nor kindly. (adverb to adverb)
- He is so tired that he cannot run.
- Such was her beauty that everybody loved her.
- No sooner had I sat down than they left the room.
- Hardly had I left the room when it began to rain.
- Scarcely had I left the room when it began to rain.
- She has none else than her mother.
- She has none else but her mother.

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

28/07/2019

Transformation of Sentences

Affirmative to Negative:
Rule 1:

Only বা alone এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but বসে। আর কোন পরিবর্তন হয়না।

Affirmative: Only he can play good cricket.
Negative: None but he can play good cricket.
Affirmative: Only the science students can apply for the post.
Negative: None but the science students can apply for the post.
Affirmative: Only they can do the work.
Negative: None but they can do the work.

Note: বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে।

Affirmative: He is only four.
Negative: He is not more than four.
Affirmative: They have only two cars.
Negative: They have not more than two cars.

Rule 2:

Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে can not but/ can not help বসে। তবে can not help এর পরে যে verb থাকে তার সাথে ing যুক্ত করতে হয়।

Affirmative: You must yield to your fate.
Negative: You can not but yield to your fate.
Affirmative: We must obey our parents.
Negative: We can not but obey our parents.
Affirmative: You must care them.
Negative: You can not help caring them.

Rule 3:

Every কে Negative করতে হলে Every এর পরিবর্তে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but + প্রদত্ত sentence এর বাকী অংশ।

Affirmative: Everyone hates a terrorist.
Negative: There is no one but hates a terrorist.
Affirmative: Everybody fears a lion.
Negative: There is no body but hates a liar.

Rule 4:

As soon as যুক্ত sentence কে Negative করতে হলে-

As soon as এর জায়গায় no sooner had বসবে + প্রদত্ত Sentence এর কর্তা বসে + সে Sentence এর মূল verb এর past participle form বসে + সে sentence বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য বসে।

Affirmative: As soon as he he saw the tiger, he ran away.
Negative: No sooner had he seen the Tiger than he ran away.
Affirmative: No sooner had the boy saw the police, he ran away.
Negative: As soon as the boy seen the police than he ran away.

Rule 5:

Affirmative sentence কে Negative করার সময় উক্ত sentence এর Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়। এবং উক্ত Negative এর পূর্বে not বসাতে হয়। বাকী সব থিক থাকে।

Affirmative: He is a good man.
Negative: He is not a bad man.
Affirmative: Rakib is an honest boy.
Negative: Rakib is not a dishonest boy.
Affirmative: This was an extra-ordinary ship.
Negative: This was not an ordinary ship.

Rule 6:

Always যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে Always এর পরিবর্তে never বসে। Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়।

Affirmative: He was always punctual.
Negative: He was never late.
Affirmative: I always tell truth.
Negative: I never tell lie.

Rule 7:

Superlative degree যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে –

No other + superlative এর পরের অংশ + verb + as + superlative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.


Affirmative: He is the best batsman in the team.
Negative: No other batsman in the team is as good as him.
Affirmative: You are the best boy in the class.
Negative: No other boy in the class is as good as you.

Rule 8:

Than any other/than all other যুক্ত comparative degree কে Negative করতে হলে –

No other + any other/all other এর পরের অংশ বসে + প্রদত্ত verb + so/as বসে + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.

Affirmative: He is better than any other boy in the class.
Negative: No other boy in the class is as good as him.
Affirmative: Dhaka is bigger than all other cities in Bangladesh.
Negative: No other city in Bangladesh is as big as Dhaka.

Rule 9:

Than যুক্ত comparative degree কে Negative করতে হলে –

Than এর শেষের অংশ প্রথমে বসে + verb (tense ও person অনুযায়ী) + not + so/as + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.

Affirmative: He is stronger than you.
Negative: You are not as/so strong as him.
Affirmative: I am taller than you.
Negative: You are not as tall as me.

Rule 10:

As....as যুক্ত positive degree কে Negative করতে হলে –

প্রথম as এর পরিবর্তে not less শেষ as এর পরিবর্তে than বসে।

Affirmative: Robi and Rahat were as strong as Rakib.
Negative: Robi and Rahat were not less strong than Rakib.
Affirmative: He is as good as you.
Negative: He is not less good than you.

Rule 11:

Less...than যুক্ত sentence কে Negative করতে হলে –

Less এর জায়গায় not as বসবে এবং than এর জায়গায় as বসবে।

Affirmative: He is less ugly than you said.
Negative: He is not as ugly as you said.
Affirmative: You are less good than he said.
Negative: You are not as good as he said.

Rule 12:

Too.....to যুক্ত sentence কে Negative করতে হলে –

Too এর জায়গায় so বসে + Too এর পরের adjective/adverb বসে + that বসে + পনুরায় subject বসে। + tense অনুযায়ী can not/could not + প্রদত্ত to এর পরের অংশ বসে।

Affirmative: He is too weak to walk.
Negative: He is so weak that he can not walk.
Affirmative: The sum was too difficult for me to work out.
Negative: The sum was so difficult for me that I could not work out.

27/07/2019

1. None of your little games.
কোন চালাকি চলবে না
2. You must try to bridle your temper.
তোমার রাগ নিয়ন্ত্রন করা উচিৎ
3. Blessed be your tongue.
তোমার মুখে ফুলচন্দন ফুটুক
4. What are you up to?
তুমি কি নিয়ে ব্যস্ত?
5. Least of all.
মোটেও না
6. Do not harp on the same thing.
এককথা বারবার বলনাতো
7. No way.
কোনভাবেই না
8. So far, so good.
কোনরকম
9. See you around.
দেখা হবে

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

25/07/2019

Pronoun
A Pronoun is a word that is used instead of a noun-equivalent. It is the replacement of noun.

Pronoun সাধারণত Noun বা Noun এর সমতুল্য কিছুর পরিবর্তে বসে। ইহা Noun কে প্রতিস্থাপন করে।

Common pronouns are I, me, he, she, him, his, her, they, them, it, we, us, etc.

Example:
- She is a pretty girl.
- His contribution is appreciable.
- They are unbeatable.
- This job is done by them.

Role of Pronoun in a Sentence: Pronouns are usually short words and they are used to make sentences less cluttered and less repetitive.

Kinds of Pronoun:
There are many different kinds of pronouns; such as:
Personal Pronoun
Possessive Pronoun
Reflexive Pronoun
Intensive Pronoun
Indefinite Pronoun
Demonstrative Pronoun
Relative Pronoun
Interrogative Pronoun
Reciprocal Pronoun.
i. Personal Pronoun:
A personal pronoun is used instead of a person. Such as I, you, he, she, we, they and who.

When a personal pronoun is the subject of a verb, it is called Subjective Pronoun (I, we, he, she, they, and you).
E.g. I love this book.


When a personal pronoun is not a subject and acts as the object, then it is called Objective Pronoun (me, you, her, him, it, us, them and whom).
E.g. Give it to him.

ii. Possessive Pronoun:
A Possessive Pronoun shows ownership of something. Such as his, hers, its, mine, yours, ours, and theirs.

Example:
- This pen is mine.
- Yours one is not real.
- Take hers from the room.

iii. Reflexive Pronoun:
Reflexive Pronoun refers back to the subject in the sentence. They are myself, himself, herself, ourselves, themselves, yourselves and itself.

Example:
- I ask myself when I take a decision.
- He spoke to himself.
- We learn about ourselves everyday.

iv. Intensive Pronoun:
An Intensive Pronoun is used for emphasis. Intensive pronouns are myself, himself, herself, yourself, itself, yourselves, ourselves and themselves.

Example:
- I myself have done the job.
- The president himself visited the area.
- He himself can’t do it.

v. Indefinite Pronoun:
An Indefinite Pronoun refers to an indefinite or non-specific person or thing. Indefinite pronouns are any, anything, some, someone, somebody, everybody, everything, everyone, nobody, none, one, several, some, few, many and each.

An Indefinite pronoun may look like an indefinite adjective, but it is used differently in sentences by taking the place of a noun.


Example:
- All people gathered here for the same purpose.
- Does anyone know anything about the matter?
- Anybody can play the game easily.
- None but the brave deserves the fair.
- Each must do his best.
- One must do one’s duty.

vi. Demonstrative Pronoun:

A Demonstrative Pronoun particularly point out a noun. This, these, that and those are demonstrative pronouns to point out a noun.

A Demonstrative pronoun stands alone but a demonstrative adjective qualifies a noun.

Example:
- You can smell that from here.
- This smells good.
- Those were bad days.
- Look at that.
- Would you deliver this?

vii. Relative Pronoun:
A Relative Pronoun is a pronoun that introduces or links one phrase or clause to another in the sentence.
Relative Pronoun are that, who, whom, where, when, whoever, whichever and whomever.

Example:
- The person who called me is my uncle.
- I know where I am going.
- The pen which I lost was red.
- You should buy the book that you need for the course.
- Robii Thakur is a poet who wrote the National Anthem.

Who and whom refer only to people.
Which refers to things, qualities and ideas.
That and whose refer to people, qualities, things and ideas.

viii. Interrogative Pronoun:
An Interrogative Pronoun is used to ask question. It helps to ask about something.

Interrogative Pronouns are who, which, what, whom, whose; as well as whoever, whomever, whichever and whatever.

It is used in the beginning of the sentence.

Who and whom refer to person.
What refers to thing.
Which refers to person or thing and whose refers to person as possessive.

Example:
- What’s happened?
- What do you expect from me?
- Who designed this website?
- Whose mobile is this?
- Whatever did you want?

ix. Reciprocal Pronoun:
A Reciprocal Pronoun refers the relations between two or more persons or things. Each other and one another are Reciprocal Pronouns.

We use Reciprocal Pronouns when there are two or more persons or things doing the same thing.

Example:
- Rimi and Raju like each other.
- Why don’t we believe each other?
- They do not tolerate each other.
- We should help one another.

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

24/07/2019

Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।

Types of Gender
Gender সাধারনত চার প্রকার।

Masculine Gender ( পুং লিঙ্গ)
Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)

i. Masculine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, C**k, ইত্যাদি।

ii. Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

iii. Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table, ইত্যাদি।

iv. Common Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে। যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।

Gender পরিবর্তন এর নিয়ম
Rule 1 –
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –

Masculine Feminine
Father Mother
Brother Sister
Husband Wife
King Queen
Fox Vixen
Dog Bitch
Male Female
Uncle Aunt
Wizard Witch
Bull Cow
Lord Lady
Sir Madam
Tailor Seamstress
Papa Mamma

Rule 2 –
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-

Masculine Feminine
Author Authoress
Baron Baroness
Count Countess
Heir Heiress
Peer Peeress
Prophet Prophetess
Steward Stewardess
Manager Manageress
God Goddess
Priest Priestess
Host Hostess
Jew Jewess
Lion Lioness
Poet Poetess

Rule 3-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –

Masculine Feminine
Actor Actress
Conductor Conductress
Hunter Huntress
Songster Songstress
Traitor Traitors
Benefactor Benefactress
Tiger Tigress

বিঃদ্রঃ নিয়মিত ইংরেজী এবং কম্পিউটার শিক্ষা মূলক পোষ্ট পেতে আমাদের পেইজে এবং পোষ্টে লাইক দিন, মতামত জানিয়ে কমেন্টস ও শেয়ার করুন, ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


TMC Bhaban 8th Floor, 52 New Escaton Road, Banglamotor
Dhaka
1000