Tamirul Millat Alumnae

Tamirul Millat Alumnae

Share

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান।
categories
College & University · Educational Research Center · College & University

Photos from Dr. Khalilur Rahman Madani's post 02/05/2026
01/05/2026
28/04/2026

সৌভাগ্য ও শুকরিয়ার আরেকটি দিন—তা'মীরুল মিল্লাত পরিবারের জন্য।
আলহামদুলিল্লাহ! সাফল্যের ধারাবাহিকতায় আবারও উজ্জ্বল হলো তা'মীরুল মিল্লাত মেইন ক্যাম্পাস, ঢাকা।
আগামীকাল ২৯ এপ্রিল, সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য ও শুকরিয়ার আয়োজন—
কৃতি শিক্ষার্থী সংবর্ধনাএবং
অনার্স ও মাস্টার্স নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস।
এবছরও অনার্স পর্যায়ে ১৪ জন শিক্ষার্থী A+ অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্যকে আরও সমুন্নত করেছে।(মেধাবীদের তালিকা কমেন্ট বক্সে) সত্যিই এটি আমাদের জন্য গর্বের, আনন্দের এবং অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই মেধাবী, পরিশ্রমী ও সৌভাগ্যবান শিক্ষার্থীদেরকে আগামীকাল বিশেষ সম্মাননা ও পুরস্কারের মাধ্যমে সংবর্ধিত করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড.মুহাম্মাদ আবু জাফর খান,মাননীয় ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড.মুহাম্মাদ শহিদুল ইসলাম, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর।
তাঁদের মহামূল্যবান উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং নতুন অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি ভবিষ্যৎ আলোকিত করার এক প্রেরণার মঞ্চ—যেখানে মেধা, শ্রম ও স্বপ্নের মিলন ঘটে। মহান আল্লাহ তাআলা এই মিল্লাত পরিবারের অগ্রযাত্রা কবুল করুন, আমাদের সবাইকে দ্বীনের দায়ী ও দুনিয়ার কল্যাণে কবুল করুন। আমীন।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।










#মিল্লাতিয়ান্স
#ইসলামী_আরবি_বিশ্ববিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mirhazirbag
Dhaka
1204