Easy Study

Easy Study Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy Study, Education, Araihazar Narayangonj, Dhaka.

27/02/2019

গণিতের সম্ভাব্যতা খুব খুব ইম্পোরর্ট্যান্ট একটা চ্যাপ্টার । এখন আমরা সম্ভাব্যতা নিয়ে পড়বো । তব , শর্ট টেকনিকে...... . Short-cut 1 : n সংখ্যক প্রচেষ্টা বা পরীক্ষণে r বার ঘটনার অনুকূলে ফলাফল লাভের সম্ভাব্যতা = nCr × an-r × sr এখানে, a = প্রতি একক প্রচেষ্টায় ঘটনা না ঘটার সম্ভাব্যতা s = প্রতি একক প্রচেষ্টায় ঘটনা ঘটার সম্ভাব্যতা । . 1. 5 টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের প্রত্যেকটিতে 6 উঠার সম্ভাব্যতা কত ? 3 টি 6 উঠার সম্ভাব্যতা কত ? সমাধানঃ ছক্কা নিক্ষেপে 6 উঠার সম্ভাব্যতা = 1/6 ∴ 5টি ছক্কার প্রতিটিতে 6 উঠার সম্ভাব্যতা = 1/6 × 1/6 × 1/6 × 1/6 × 1/6 = (1/6)5 = 1/7776 [ans.] . 5টি ছক্কা নিক্ষেপে 3 বার 6 উঠার সম্ভাব্যতা = 1টি ছক্কা 5 বার নিক্ষেপে 3 বার 6 উঠার সম্ভাব্যতা = 5C3 × (5/6)2 × (1/6)3 = 125/3888 [ans.] . . . Short-cut2 : 4টি টেক্কা থেকে একটি একটি করে মোট 4টি উঠানো যায় 4C 4 উপায়ে । 52টি টেক্কা থেকে একটি একটি করে মোট 4টি উঠানো যায় 52C 4 উপায়ে । ∴ সম্ভাব্যতা = = 4C4 / 52C4 = 1/270725 [ans.] . 3. A ও B এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/3 এবং 1/4। তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টাসকরলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত ? সমাধানঃ A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1-1/3 = 2/3 B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1-1/4 = 3/4 ∴ A ও B এর একত্রে না পারার সম্ভাব্যতা = 2/3 × 3/4 = 1/2 ∴ A ও B এর একত্রে পারার সম্ভাব্যতা = 1 – 1/2 = 1/2 [ans.] . 4. 10 থেকে 30 পর্যন্ত হতে যেকোন সংখ্যা নিলে সেটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা কত? সমাধানঃ 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা = 21টি...

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।১. ক্ষ = ক+ষ২. ষ্ণ = ষ+ণ৩. জ্ঞ = জ+ঞ৪. ঞ্জ = ঞ+জ৫. হ্ম = হ+ম৬. ঞ্চ = ঞ+চ৭. ঙ...
27/02/2019

বাংলা টাইপিং এ যারা দুর্বল তাদের কাজে লাগবে।
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান,
উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর,
সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)
নিচের যুক্তবর্ণের
তালিকাটি বাংলা সঠিকভাবে ল
িখতে সহায়ক হতে পারে।
এখানে বাংলায় ব্যবহৃত
২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর
বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায়
প্রচলিত নয়।
ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই
যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/
বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
ক্ত = ক + ত; যেমন- রক্ত
ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
ক্য = ক + য; যেমন- বাক্য
ক্র = ক + র; যেমন- চক্র
ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
ক্স = ক + স; যেমন- বাক্স
খ্য = খ + য; যেমন- সখ্য
খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
গ্ণ = গ + ণ; যেমন - রুগ্ণ
গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,
অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
গ্য = গ + য; যেমন- ভাগ্য
গ্র = গ + র; যেমন- গ্রাম
গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য,
গ্র্যাজুয়েট
গ্ল = গ + ল; যেমন- গ্লানি
ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ,
ব্যঙ্গ্যোক্তি
ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
ঙ্ঘ্য = ঙ

24/12/2018

These winter nights, the cold wind, the moon I do not like why I do not like. But it never seemed like before! I used to enjoy it very early. Now it just seems that all the leaves will become annihilated when the leaves fall. Thirsty flowers do not boil through the wilderness. When the leaves fall, all the people become trees, their death spots in the forehead.

What happens when people fall out of the night? Grief Or the stars are flowers? Are they so wounded? My only wish to touch the black magic flower.

22/12/2018

বরফ পানিতে ভাসে কেন?

পানি জমাট বেঁধে বরফ হয়। সেই বরফকে আবার পানিতে ছেড়ে দিলে সেটা ভেসে থাকে। এরপর আস্তে আস্তে গলে পানি হয়। কিন্তু বরফ ভাসে কেন?

এ প্রশ্নের উত্ততে প্রথমেই জানতে হবে, কোন বস্তু কখন পানিতে ভাসে আর কখন ডুবে যায়।

যখন আমরা কোনো বস্তুকে পানিতে ছাড়ি, তখন সে খানিকটা পানি সরিয়ে নিজের জন্য জায়গা করে নেয়। যে পানিটুকু সে সরালো, তা যদি বস্তুটির নিজের ওজনের সমপরিমাণ বা বেশি হয়, তখনই বস্তুটি পানিতে ভেসে থাকবে। আর সরিয়ে দেওয়া পানির ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে।

পুরো ব্যাপারটা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। যেসব বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি, সেগুলো পানিতে ডুবে যায়। আর যেসব বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম, সেগুলো পানিতে ভেসে থাকে।

বরফের ঘনত্ব পানির চেয়ে কম। সাধারণত যেকোনো বস্তুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তার কঠিন অবস্থায়। কিন্তু পানি এক্ষেত্রে ব্যতিক্রম। পানি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন থাকে। তাপমাত্রা কমতে থাকলে জমাট বাঁধার সঙ্গে সঙ্গে তার ঘনত্বও কমতে থাকে। পানির ভেতর হাইড্রোজেন বন্ধনের কারণে এমনটা হয়।

বরফের ঘনত্ব পানির চেয়ে প্রায় ৯ শতাংশ কম। সুতরাং, বরফ পানিতে ডুবে যায় না, ভেসে থাকে।

#অনুকৃত

SSC Chemistry Chapter 8
25/11/2018

SSC Chemistry Chapter 8

SSC Chemistry Chapter 5
23/11/2018

SSC Chemistry Chapter 5

SSC Chemistry Chapter 6
14/11/2018

SSC Chemistry Chapter 6

05/11/2018

কাঁচা পেঁপে খান, ৩ সমস্যার সমাধান
বহুমাত্রিক পুষ্টিগুণে ভরা অন্যতম একটি উপকারি ফলের নাম পেঁপে। পাকা পেঁপে অনেকে পছন্দ করলেও কাঁচা পেঁপে অনেকে খেতে চান না। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু নানারকম তরকারিও রান্না করা যায়। কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।

কিন্তু আপনি হয়তো জানেন না, কাঁচা পেঁপে খেলে আপনার তিনটি শারীরিক সমস্যা দূর হয়। আর সেই ৩ সমস্যা কী? তাই একপলক দেখে নিন। কাঁচা পেঁপে খেলে কোন ৩টি সমস্যার সমাধান হয়।

ডায়াবেটিস: ডায়াবেটিস বর্তমানে কমবেশি সবাইকে বেশ ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। আর কেউ যদি এই ডায়াবেটিসে ভোগেন, তাহলে আপনি আজ থেকেই কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুন। খেতে পারেন কাঁচা পেঁপের জুসও। কেননা, কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।

হজম প্রক্রিয়া ঠিক রাখে: কাঁচা পেঁপের অন্যতম উপকারিতা হচ্ছে, এটি হজম প্রক্রিয়া ঠিক রাখে। কাঁচা পেঁপে আঁশযুক্ত ফল, যা পাচন প্রক্রিয়ায় সহায়তাকারী। স্বাস্থ্যকর হজম প্রক্রিয়া ঠিক রাখে এ ফল। আর এ কারণে পাকস্থলিতে গ্যাস বা এসিডিটি তৈরি হতে দেয় না কাঁচা পেঁপে। অথচ আমরা কম-বেশি সবাই এ রোগে ভুগি!

কিডনির সমস্যা দূর: কাঁচা পেঁপের অন্যতম প্রধান উপকারিতা হচ্ছে, এটি কিডনির সমস্যা দূর করে। কেননা, কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’। আর এ উপাদানগুলো কিডনির সমস্যা দূর। তাই কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করুন। আর এই কঠিন তিন রোগ থেকে সহজেই মুক্তি পান।

SSC Chemistry chapter 3
27/10/2018

SSC Chemistry chapter 3

Address

Araihazar Narayangonj
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category